| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অভিধান
নিজের সম্পর্কে এখনো কিছু জানি না।তবে জানতে চাই।
ঈশ্বর সার্বজনীন নয়।তাই বলা যায়,ঈশ্বর ভন্ড,প্রতারক।
বিষয়—১
একটা ছোট্ট ঘটনা বলি:
আমার এক বন্ধু এবার (২0১৪ সালের) এইচ.এস.সি পরীক্ষায় তিন বিষয়ে A+ পেয়েছে ,দুই বিষয়ে A পেয়েছে এবং বাকী বিষয়টিতে ফেল(fail) করেছে।এই রেজাল্ট দেখার পর বন্ধুর বাবা তাকে বলল,"দেখ বাবা,তুই যে ইদানীং ধর্ম - কর্ম ছেড়ে দিয়েছিস,তাই এরকম হয়েছে।ঈশ্বর তার অস্তিত্ব সম্পর্কে জানান দিয়েছে মাত্র তোকে একটি ছোট ইশারার মাধ্যমে।তার একটি ছোট ইশারাতেই তোর আজ এক বিষয়ে ফেল নয় এক বছর বসে থাকতে হবে।তাই বলছি এখনো সময় আছে।তার কাছে ক্ষমা চেয়ে ধর্ম-কর্মে মন দে।রেজাল্ট কোনো ব্যাপার না ।""
আমার বন্ধু বললো,"দেখো বাবা,তোমার ঈশ্বর যে এতো নীচ,ছোট আমি জানতাম না।ঈশ্বর আমার সাথে না পেরে শেষমেশ দুই নাম্বার পথ অবলম্বন করলো! ছি! তোমার ঈশ্বর তো আমার সাথে যুদ্ধে প্রায় হেরেই গিয়েছিল।অল্পের জন্য রক্ষা পেয়ে গেছে।
এই শুনে আমার বন্ধুর বাবা বললো,""কিভাবে? ""
বন্ধু বললো,এই যে ঈশ্বর আমার সাথে যুদ্ধ করেছে এবং পাঁচ বিষয়ে আমার জয় হয়েছে।বাকী একটি বিষয়ে ঈশ্বর এর জয় হয়েছে।তো পরিসংখ্যানের দিক দিয়ে দেখা যাচ্ছে ঈশ্বর অল্পের জন্য জয় পেয়ে গেছে। ঘু এর মাঝে পা দেন বা কিনারে আপনি কিন্তু অপবিত্রই।ঈশ্বর যদি এই ঘটনার ঈশারাও করে থাকেন তাহলেও তো উনি এই দুই নম্বরী কাজটিতে হাত রাখলেন।
প্রশ্ন ১-ঈশ্বর কি তাহলে দুই নম্বরী কাজ করে?
বিষয়—২
গাজায় ইজরাইলী হামলায় এতো এতো মানুষ মরলো।শুধুই কি পাপীরা বোমা হামলায় মারা গেছে? না।সেখানে নারী,শিশু,গর্ভবতী মহিলা কেউই বাদ যায় নি ওই বর্বরোচিত হামলায়।অন্যদিকে এর মজা লুটেছে ইজরাইল।এখন কথা হচ্ছে শিশুরা কি অপরাধ করেছে? আমি তো জানি, শিশুরা পবিত্র।তাদের নামে পাপ লেখা হয় না।কিন্তু ঈশ্বর ফিলিস্তিনি শিশুদের মৃত্যু কি দেখেন নি?বোমার আঘাতে পুড়ে যেতে দেখেন নি? কোথায় ছিল উনার নজর? যে ঈশ্বরের আরশ নাকি মায়ের ক্রন্দনে কেঁপে উঠে, তার আরশ কোথায় হাওয়া খেতে গিয়েছিল?
প্রশ্ন-২ ঈশ্বর কি তাহলে সার্বজনীন?
২|
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০১
সরদার হারুন বলেছেন: আগে ঈশ্বর এবং আল্লাহর দর্শনগত পার্থক্য বুঝিয়ে বলুন।
ঈশ্বর কাকে বলে ?
৩|
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০২
সরদার হারুন বলেছেন: ------------------------------------------------------------------------
২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:২৯
আমার অভিধান বলেছেন: আপনার
বাবা,আব্বা,আব্বু,বাপি,পাপা,পপস
যদি আপনার বাপ হয় তাহলে আর
কথার কি আছে!
আশা করি বুঝতে সমস্যা নেই।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৭
সরদার হারুন বলেছেন: ঝামেলা বাঁধিয়ে ব্লগটার ১২ বাজানের যাদের ইচ্ছা ্তারাই এ জাতিয় কথা লিখে। তারা আল্লাহ না লিখে লিখে ঈশ্বর । অথচ আল্লাহ এবং ঈশ্বরের মূলগত
পার্থক্য আছে অনেক। যা হোক আপনাকে ++ দিতে পারলামনা বলে দু:খিত।