নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ নামের পরিচয়ে মানুষ মেলে কি?

দিনের শুভ্র আলো আমায় স্পর্শ করে না,কারণ রাতের স্নিগ্ধতার প্রেমে আমি মত্ত

আমার অভিধান

নিজের সম্পর্কে এখনো কিছু জানি না।তবে জানতে চাই।

আমার অভিধান › বিস্তারিত পোস্টঃ

আজো আমি

২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৪৮

সাঁঝের মায়ায় বিভোর

আমি খুঁজে বেড়াই শুধু আলোর দিশা।

এ এক ব্যর্থ প্রয়াস।

তবুও হারাই সে মায়াতে,

যে মায়াকে সবাই

আঢ় চোখেও দেখে ভয়ে,আতঙ্কে।

যেন আমি প্রাণ ফিরে পাই তোমারই

ফেলে যাওয়া ছায়ার অলঙ্কার

আঁকা আধারের মায়ায়।

কিছু স্বপ্ন একেছিলাম শেষ বিকেলের

পালিয়ে যাওয়া রোদের ম্লান আলোতে।

সেই ম্লান আলোর

ক্ষাণিকটাও যেন আজ

বদলে গেছে।

পুরোপুরি মলিনতার

জালে ধরা পড়ছে।

ঘিরে ধরা পিঁপড়ার দলের জটলার

মতোই তার চাওয়া।

সমস্তটুকু গ্রাস না করে

যেন তার শান্তি নেই।

আর তাই আমারও যেন মুক্তি নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.