নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তা

এ্যামবিশন

এ্যামবিশন › বিস্তারিত পোস্টঃ

গন্তব্য

০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

গন্তব্যের দেখা আমি পেয়েছি কয়েকবার

শুধু পৌঁছাতে পারিনি

পৌঁছানো যায় না

জলে নেয়ে জলকে না বলা যায় না।



দিগন্ত রেখায় মিশে যাওয়ার ভয়ে

তীব্র ঠান্ডায় বরফ জলে ভিজিয়েছি শরীর

টুটি টিপে হত্যা করেছি বাসনার খোয়াব

উদ্ভ্রান্ত হয়ে ঘুরে ফিরেছি বুধ হতে প্লুটোর পথে।



আর কি আমি করতে পারি

কতবার হত্যা করতে পারি আমার নিষ্পাপ সাধ

কতবার সামলাতে পারি দু’টি হাত ধরে নিমগ্ন হওয়ার লোভ

চোখের তারায় তারায় মিলনের সুখ ?



গন্তব্যের দেখা আমি পেয়েছি কয়েকবার

শুধু পৌঁছাতে পারিনি

পৌঁছানো যায় না সব সময়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

লাবনী আক্তার বলেছেন: গন্তব্যের দেখা আমি পেয়েছি কয়েকবার
শুধু পৌঁছাতে পারিনি

ভালো লাগল।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

বিকেল বলেছেন: পৌঁছানো যায় না সব সময়। .।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

এ্যামবিশন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.