নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের করা কোড দেখে নিজেই মূগ্ধ হয়ে তাকায়া থাকে, এরকম লোকজন দুনিয়াতে খুব কম। আমি সেই দূর্লভ প্রজাতীর একজন।ম্যাথ নিয়েও আমার অনেক আগ্রহ।অ্যাবস্ট্রাক্ট ম্যাথ নিয়ে কাজ করে এমন লোকজনকে আমি খুব সম্মান করি, তবে ম্যাথমেটিশিয়ানরা কোডিং পারে না, আমেরিকা/কানাডার ম্যা

আমার আমি নাই

নিজের করা কোড দেখে নিজেই মূগ্ধ হয়ে তাকায়া থাকে, এরকম লোকজন দুনিয়াতে খুব কম। আমি সেই দূর্লভ প্রজাতীর একজন। ম্যাথ নিয়েও আমার অনেক আগ্রহ।অ্যাবস্ট্রাক্ট ম্যাথ নিয়ে কাজ করে এমন লোকজনকে আমি খুব সম্মান করি, তবে ম্যাথমেটিশিয়ানরা কোডিং পারে না, আমেরিকা/কানাডার ম্যাথমেটিশিয়ানরাও পারে না। এইডা আমাকে শান্তি দেয়। কারন ম্যাথমেটিশিয়ানরা কোডিং পারলে ওরা আমারেও ছাড়ায়া যাইতে পারত :)

আমার আমি নাই › বিস্তারিত পোস্টঃ

শুরু যেভাবে

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

ছোটবেলা থেকেই আমি খুব জেদী একটা ছেলে। কিন্তু আমার জেদ আমি কখনোই প্রকাশ করতাম না। আমার ফ্রেন্ডরা এই কারনে খুব শান্ত শিষ্ট ছেলে বলেই জানত। কিন্তু আমি প্রায় সময়ই জেদ পুষে রাখতাম মনে মনে। মনে আছে, একবার ক্লাস এ আমি খুব কথা বলছিলাম, আমার এক ফ্রেন্ড আমার নামে স্যার এর কাছে নালিশ করে। স্যার আমার কাছ থেকে কিছু না শুনেই আমাকে সেরকম মার দেয়। কিন্তু আমি আমার ফ্রেন্ডকে ওইদিন কিছুই বলিনি। আমি জানতাম পরের ম্যাথ এর হোমওয়ার্ক করার জন্যই আমার ওই ফ্রেন্ড আমার কাছে আসবে। হলও তাই। আমি এতদিন চুপ করে থাকলেও ওইদিন ঠিকই শোধ নিলাম। আমি ডিরেক্ট বললাম তোমাকে আমি কোন হেল্প করব না। এই ঘটনাটা হতে পারে আমার ছোটবেলার অবুঝ কোন ঘটনা, কিন্তু বড় হওয়ার পরও এমন ঘটনা ঘটেছে। আমি কানাডা আসার কিছুদিন পর আমার অনেক দিনের পূরানো এক ফ্রেন্ড কে ফোন দেই, শুধু মাত্র তাকে এটা বুঝানোর জন্য যে ভালোরা সব সময়ই ভাল। এই ফ্রেন্ড এক সময় আমাকে আমার পড়া সাবজেক্ট নিয়ে অনেক কিছু বলত। সে নিজে কিন্তু খুব ভাল কিছুতে পড়ে না, কিন্তু আমার ব্যাপারে, আমার সাবজেক্ট এর ব্যাপারে সে মনে হত অনেক কিছু জানে। আমি তখন তার কথা শুনতাম। তখন থেকেই বাসায় এসে পরিকল্পনা করতাম কিভাবে আমার এই ফ্রেন্ড কে একটু কথা শোনাতে পারি।

এই কাহিনীগুলো অবশ্য অনেক কাল আগের কাহিনী।এখন আর এত জেদ কাজ করে না আমার মাঝে।বয়স আমাকে অনেক ধীর স্থীর করে দিয়েছে। তারপরও এখন মাঝে মাঝে মনে হয় যদি কখনও বাংলাদেশ এর প্রধানমন্ত্রী হতে পারতাম, তাইলে সব ঠিকঠাক করে এখনকার নেতা নেত্রীদের নাকে খত দেয়াতাম।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

চানাচুর বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.