| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আমি নাই
নিজের করা কোড দেখে নিজেই মূগ্ধ হয়ে তাকায়া থাকে, এরকম লোকজন দুনিয়াতে খুব কম। আমি সেই দূর্লভ প্রজাতীর একজন। ম্যাথ নিয়েও আমার অনেক আগ্রহ।অ্যাবস্ট্রাক্ট ম্যাথ নিয়ে কাজ করে এমন লোকজনকে আমি খুব সম্মান করি, তবে ম্যাথমেটিশিয়ানরা কোডিং পারে না, আমেরিকা/কানাডার ম্যাথমেটিশিয়ানরাও পারে না। এইডা আমাকে শান্তি দেয়। কারন ম্যাথমেটিশিয়ানরা কোডিং পারলে ওরা আমারেও ছাড়ায়া যাইতে পারত :)
আমার জীবনে প্রেম আসে নি। একবার যাও এসেছিল সেটাও একতরফা ছিল। মেয়েটা আমাকে ভালবাসেনি। আসলে আমি নিজে কখনও মেয়েটাকে বলতেই পারি নি। মেয়েটা কি কিছু বুঝতে পেরেছিল? জানি না কিছু, কখনও জানা হবে কিনা সেটাও জানি না । মাঝে মাঝে ভাবি হঠাত যদি কখনও মেয়েটার সাথে আমার দেখা হয়ে যায় তাহলে সাহস করে জেনে নিতে হবে।
আসলে মেয়েটা ছিল আমার ল্যাব এর ছাত্রী। আমি ছিলাম তাদের অ্যালগরিদম ক্লাস এর টিএ। প্রথম দিন ক্লাসে গিয়ে মেয়েটাকে দেখে আমি চমকে উঠি। মেয়েটাকে কোথাও দেখেছি আগে, কিন্তু ঠিক কোথায় সেটা মনে পড়ছিল না। কিছুক্ষন পর মনে পড়ল, গ্যাস স্ট্যাশনে সিগারেট কেনার সময় মেয়েটার গায়ে প্রায় ধাক্কা লাগার মত অবস্থা হয়েছিল। আমি ভেবেছিলাম আমার পেছনে কেউ নাই। তাড়াহুড়া করে সড়তে গিয়ে খেয়াল করি নি কেউ এসে পিছনে দাড়িয়েছে। কিন্তু ওইদিন ঠিকভাবে খেয়াল করি নি মেয়েটাকে। আজকে খেয়াল করলাম। এত সুন্দর মেয়ে আমি খুব কম দেখেছি। আগে যাদেরকে দেখেছি সবাইকে দূর থেকেই দেখেছি । এত কাছ থেকে এত সুন্দর কোন মেয়েকে দেখিনি আগে। লম্বা, অসাধারন গায়ের কালার, টি-শার্ট আর জিন্স পড়ায় দেখেতেও অনেক স্মার্ট লাগছে। ক্লাস এ পায়চারী করতে করতে কিছুক্ষনের মধ্যেই আমি মেয়েটার ডেস্কে চলে যাই।
সবাইকে এই প্রশ্ন করার সময় তেমন কিছু মনে হয় নাই, কিন্তু এই মেয়েটাকে যখন আমি বললাম,
'hey how are you doing?' গলাটা মনে হল যেন একটু কেপে উঠল। মেয়েটা কিন্তু সহজভাবেই বলল যে সে অ্যাসাইনমেন্টটা সমাধান করার চেষ্টা করছে। আমি কিছুক্ষন মেয়েটার ডেস্ক এর পাশে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম মেয়েটা আসলে কি করছে। খুব সুন্দর একটা মিষ্টি পারফিউম এর গন্ধ আসছিল মেয়েটার গা থেকে। আমি তাকিয়ে ছিলাম মেয়েটার হাতের দিকে, এত ফর্সা হাত আমি আগে দেখি নি। কিছুক্ষন পরেই মেয়েটা আমাকে বল্ল সে আসলে বুঝতে পারছে না কিভাবে কি করতে হবে। আমার কাছে মেয়েটার অসহায়ভাবে বলার ভঙ্গি দেখে কেন জানি একটু ভাল লাগার অনূভূতি হল।
আমি বল্লাম,'ঠিক আছে চল দেখি কি সমস্যা'।
মেয়েটা আস্তে করে একটু পিছনে সড়ে গিয়ে জায়গা করে দিল আমাকে। আমি কিছুক্ষন প্রোগ্রামের কিছু অংশ টাইপ করলাম, তারপর বুঝানো শুরু করলাম। বুঝানোর সময় মেয়েটা আবার আমার কাছাকাছি চলে আসল। আমি কথা বলার সময় মেয়েটা আমার দিকে এক দষ্টিতে তাকিয়ে ছিল, হয়ত এভাবেই সব ছাত্রীরা তাকিয়ে থাকে কিছু বুঝানোর সময়, কিন্তু অনভ্যাসের কারনে আমার একটু অন্যরকম মনে হল ব্যাপারটাকে। আমি আবার কিছু লেখার জন্য কি-বোর্ডে হাত রাখলাম। মেয়েটার হাতও ছিল কি-বোর্ড এর উপরেই। মেয়েটার হাতের স্পর্শ পেলাম। জীবনে প্রথম বারের মত এরকম একটা মেয়ের হাতের ছোয়া পেয়ে আমি খুব চমকে উঠলাম। মেয়েটার দেখি তেমন কোন ভাবান্তর হল না। দূরেও সরে গেল না। আমি মেয়েটার হাতের কাছে হাত রেখেই টাইপ করতে থাকলাম।
মেলনির সাথে আমার প্রথম পরিচয় হয় এভাবেই।
(অনেক রাত, বাকিটুকু অন্য কোন দিন লিখব)
১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
আমার আমি নাই বলেছেন: ভাই এখনও তো দুঃখের কাহিনি কিছুই লিখি নাই। আগেই দুঃখ পেয়ে গেলেন, লেখার পরে তো বিরাট দুঃখ পাবেন। ধন্যবাদ আমার ব্লগ পড়ার জন্য।
২|
১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
পথহারা সৈকত বলেছেন:
১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
আমার আমি নাই বলেছেন: জী ভাই, এই পর্যন্ত কাহিনি খুব আনন্দের ছিল। সামনে কঠিন দিন আসছে
৩|
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
শীলা শিপা বলেছেন: মেয়েটাকে মনে পড়ছে?
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
আমার আমি নাই বলেছেন: জী মনে পড়ছে। ভীষণভাবে মনে পড়ছে ![]()
৪|
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
চানাচুর বলেছেন: meyeta ekhon kothy?
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২
আমার আমি নাই বলেছেন: আমি যতদূর জানি অ্যালবার্টা। আর আমি থাকি টরেন্টো
৫|
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
আহসান২০২০ বলেছেন: লুল স্যার। ছাত্রীর সাথে লুলামি।
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
আমার আমি নাই বলেছেন: জী ভাই, চেষ্টা নিছিলাম একটা। কিছু হওয়ার আগেই সব শেষ
৬|
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই যাদের জীবনে "প্রেম আসে খালি একবার, আর কোনোদিন আসবে না", তাদের জীবনটা কিন্তু কমপ্লিকেটেড। কেননা সেই প্রথম প্রেম যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু তারা বড় ঝামেলায় পড়ে।
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
আমার আমি নাই বলেছেন: দোয়া কইরেন ভাই, যেন আবার একবার প্রেম আসে জীবনে
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
আমি স্বার্থপর বলেছেন: