| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাদের কারো কাছে কী এই ভলান্টিয়ার দের পক্ষে কাজ করবে এমন কোন প্রমাণাদি আছে ? থাকলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযো করো ।
আমি শুধু বুঝে পাচ্ছিনা আপনাদের সম্পূর্ণ ক্ষোভ যেয়ে পুলিশের উপর বর্তাচ্ছে কেন? এক বাচ্চার চাচা এসে অভিযোগ করলো তার ভাতিজা কে পাওয়া যাচ্ছেনা! আনুষ্ঠানিক একটি এজাহার দায়ের হয়েছে বুঝতে পেরেছেন?! আনুষ্ঠানিক অভিযোগ আসলে পুলিশকে তার তদন্ত কার্যক্রম চালাতেই হবে এটিই আইনি বাধ্যবাধকতা !! এর বাইরে যাওয়ার পুলিশের উপায় নেই ! এখন ধরুন ওই বাচ্চার চাচার অভিযোগ যদি আমরা না গ্রহণ করতাম তখন আপ্নারা বলতেন পুলিশ গুলো সব কুলাঙ্গার!! আমরা তাহলে কী করব?! আপনি নিশ্চয়ই তা বল্বেন্না যে আপ্নারা অতি প্রাকৃত ক্ষমতার মাধ্যমে জেনে যাবেন কে ভাল কে মন্দ? সেটি বুঝবার অবকাশ নেই । এখন আসা যাক যেখান থেকে তাদের গ্রেফতার করা হল সেই এলাকা সম্পর্কিত বিষয়ে , এরকম একটি সংগঠন চালাতে হলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখতে হয় , সেটি কী তারা করেছেন?! স্থানীয় আইনী সংস্থাকে জানালেও হতো তা কি করেছেন? আশে পাশের লোকজন ও তাদের চিনতে পারছেনা ! সেই দায়ভার কার ? আপ্নারা তাদেরকে চেনেন এখন আপ্নারা কথা বলছেন। সেজন্য সাধুবাদ জানাচ্ছি , কিন্তু কথা হচ্ছে আইনী যে প্রক্রিয়া সেটিতে আপনাদের এই বক্তব্য কোন ভুমিকা পালন করবেনা !! করতে পারে যেটি , সেটি হচ্ছে তাদের কাজের কিছু প্রমাণ ! রিমান্ড মঞ্জুর থেকে ধরে বিচারকার্যের পুরো বিষয়টি আদালতে বিচারাধীন তাই সেই বিষয় বিজ্ঞ আদালত বুঝবেন ! আপ্নারা যা করতে পারেন তাদের ভাল কাজের প্রমাণাদি সহ একটি ফাইল তৈরি করে আমাদের কাছে নিয়ে আসুন , আমি সেটি মামলার তদন্তকারী করমকরতার কাছে পৌঁছে দেব !! আশা করছি এটি তাদের কিছুটা হলেও সাহায্য করবে !! আবারো বলছি মামলা পুলিশ করেনি , করেছে আপনাদের মতই একজন মানুষ , যদি জানা না থাকে তাহলে জেনে নিন , ধর্তব্য মামলা পুলিশকে গ্রহণ করতেই হবে । তাই পুলিশ শুধু তার আইনী দায়িত্ব পালন করছে , এক্ষেত্রে পুলিশকে তিরস্কার করা বন্ধ করুন । আমরা অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী নই যে কোন তত্থ না পেয়ে বুঝে যাব কে ভাল আর কে খারাপ !! যদি সত্তিই তাদের ভাল চান তো প্রমাণ সংগ্রহ করে আমার কাছে নিয়ে আসুন ।
যোগাযোগের ঠিকানা ঃ
ইফতেখায়রুল ইসলাম ,
সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড পি আর)
ডি এম পি মিডিয়া সেন্টার , রুম নংঃ ২০২,
মিন্টু রোড , ডিবি অফিসের বিপরীত পাশে , [
২|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১২
তাসজিদ বলেছেন: তারা আইন হয়ত সম্পূর্ণ ভাবে মেনে চলতে পারেন নি। কিন্তু যেভাবে মিডিয়াতে দেখানো হচ্ছে তা কতটা যুক্তিযুক্ত
৩|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮
মামু১৩ বলেছেন: একজন অভিযোগ করল, খোঁজ খবর না নিয়েই সবাইকে ধরে বেধে রিমান্ডে নিতে হবে? ভলান্টিয়ারদেরও ধরে এখন বাঁশ দিতে চান? এদের কর্মকান্ড ফেসবুক ঘেটেই বার করতে পারবেন। ভালই হল, জনসেবা করতে চাইলে আগে আইনজ্ঞ হতে হবে। কি দরকার এ সবের, যেমন খুশী চলুক না!
৪|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলেই তো জনসেবা করতে চাইলে আগে আইনজ্ঞ হতে হবে। কি দরকার এ সবের, যেমন খুশী চলুক না! কে হারিয়ে গেল আর কে নিখোঁজ হলো এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার কী?
চলুক না খেয়াল মতে .............................বেশী লেখলেই ফেঁসে যাবেন। সুতরাং সাধু সাবধান। ![]()
৫|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩
নিঃসীম শূণ্যতা বলেছেন: আমিও ভাবছিলাম পথশিশুদের জন্য কিছু করব.কিন্তু......এখন...জাহান্নামে যাক্ কেউ তো দেখে না আর যারা দেখতে যায় তাদের এই অবস্থা দেখে চিন্তা বদল.....আমি নিজের জন্য করি..........ওদের কথা আমি ভাবার কে? আর হ্যা স্থানীয় পুলিশকে জানাতে হবে তো? আপনি আশা করি নিজেই স্বীকার করবেন....আমরা সাধারণ জনগন পুলিশ,উকিল আর ডাক্তার থেকে দূরে থাকলেই নিরাপদ মনে করি...কারন - থাক্।
৬|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
আসিফ আযহার বলেছেন: একটি শিশুর কথার উপর ভিত্তি করে পুলিশ এতবড় কান্ড করল অথচ অনেক বড় মানুষ ও মিডিয়ার সাথে এই সংগঠনের পরিচয়কে তারা গুরুত্ব দিচ্ছে না কেন? যে শিশুর অভিযোগের কারণে এত কিছু হল সে যে মিথ্যা বলে নাই তা কি করে বুঝলেন? এরা তো রাস্তা শিশু। প্রতিষ্ঠানটির নিয়ম শৃঙ্খলা হয়ত শিশুটির কছে অচেনা ছিল। তাই সে কোন কারণে মিথ্যা বলতেই পারে। আর এটা বুঝতে হবে একজন পথশিশুর জন্য একটি মিথ্যাকথা বলা কোন কঠিন বিষয় নয়। আর মিডিয়া ও পুলিশইতো সবচেয়ে বেশী মিথ্যা বলছে। পাচারকারি কি কখনও বাসা ভাড়া নিয়ে বাচ্ছাদের রাখে আর বাসে করে চিড়িয়াখানায় নিয়ে যায়? এই প্রতিষ্ঠানের কর্মকান্ডের অনেক প্রমাণই তো আছে। পুলিশ কেন বুঝতে পারছে না এসব কর্মসূচির সাথে পাচারের ব্যাপারটি কোনভাবেই মেলে না? পুলিশ কোন ধরণের ডকুমেন্ট চাচ্ছে সেটাই তো বুঝলাম না। পুলিশের কি মস্তিস্ক বলে কিছু নেই?
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১০
নিউ মার্কেট বলেছেন: ভিকটিমরা কী বলে?