নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়াজ বিন জাফর

রিয়াজ বিন জাফর › বিস্তারিত পোস্টঃ

১০ এর চিলেকোঠায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৯



আমি যখন তাকে পাই তখন সে সদ্য কৈশোর ঝেড়ে ওঠা তরুন!! বড্ড এলোমেলো অগোছালো আর অস্থির স্বভাবের। আজ এটা, কাল সেটা, নিজেই নিয়ম করছে, নিজেই সেটা ভাঙছে। অনেকটা বাধাহীন প্রচণ্ড গতিতে ছোটা ঘোড়ার মত, তবু শান্তি পাচ্ছে না। অবিরাম ছুটে চলার পরেও দিনশেষে হিসেব মেলে না!!
.
এটুকুন বয়সেই বড় বেশি দায়িত্ব কাঁধে। শত হাহাকারে দুদ্বন্দ্ব জিরোবার উপায় নেই। এত্ত বড় পরিবার, এত এত নতুন পুরোনো মুখ, এত চাহিদা সব সামলাতে হয় সাধ্যের স্বল্প তেলে। চাইলেই সব করতে পারে না, কিসের যেন বাধা!! হিমশিম খেয়ে প্রায় ই পথ ভুলতে বসে তবে শক্তি হারায় না। আবার পথ খুঁজে নেয়, আবার হাল ধরে, শত প্রতিকুলতা পেরিয়ে এগুতে থাকে....
.
হাটি হাটি পা পা করে আজ সে পূর্ন বয়স্ক যুবা। একটু একটু করে গড়ে তোলা তার পরিবার এখন বিশাল। পুরান ঢাকার ছোট্ট গলি পেরিয়ে সারা শহর সারা দেশে সগৌরবে ছড়িয়ে আছে আজ তার সদস্যরা। তার পিছলে পড়ার দিনশেষ। তার সামনে এখন হাজার ইতিহাস লেখার খাতা। স্মৃতির গ্লানি আজ জয়ের রথে ছুটছে। এমনি করেই ছুটে চলুক শত, সহস্র, লক্ষ বছর ধরে.....
.
বলছিলাম আমার প্রানের ক্যাম্পাস
‪#‎জগন্নাথ_বিশ্ববিদ্যালয়‬ এর কথা। মাত্র ১০ বছর!! হা মাত্রই তো ১০ বছর অথচ এরি মাঝে শৈশব কৈশোর পেরিয়ে কত পরিপক্ক!! ঠিক এভাবেই, এমনি করেই এগিয়ে চলো শত বাধা পেরিয়ে... সব কিছু এড়িয়ে..... দূর থেকে দূরান্তরে.

মাত্র দশ বছর। দিনের হিসেবে ৩৬৫০ দিন। বাংলাদেশের ইতিহাসে এত কম সময় এত সুনাম কেউ অর্জন করেছে কিনা আমার জানা নেই। আজ আমার সেই প্রিয় ভার্সিটির জন্মদিন। নানা সীমাবদ্ধতা আর এক ঝাক অদম্য মেধাবী নিয়ে এগিয়ে যাচ্ছে আমার প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
শুভ জন্মদিন প্রিয় ক্যাম্পাস

@দিনা আফসানা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.