নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

রাজীব

যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....

রাজীব › বিস্তারিত পোস্টঃ

কার গাইড (Car guide) -০১

০৬ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:২৮

একটি গাড়ির শখ কার নেই? উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই গাড়ির সপ্ন দেখে। আমারও গাড়ির প্রতি অনেক আগ্রহ। একজন নেশাদার ড্রাইভার হিসেবে আমি যেসব গাড়ি চালিয়েছি বা যেসব গাড়ি সম্পর্কে জানি তা নিয়ে একটি সিরিজ পোস্ট শুরু করলাম। যাদের নতুন গাড়ি কেনার সামর্থ আছে তারা হয়ত হুট করে গাড়ি কিনে ফেলে, কিন্তু যাদের অঢেল অর্থ নেই তারা কম টাকায় সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চায়। আমার এই পোস্ট তাদের কাজে লাগবে বলে আমার বিশ্বাস।



আজকের পর্বঃ টয়োটা করোলা ১৯৯০ মডেল

javascript:void(1);



আমাদের দেশের রাস্তায় চলার জন্য এটি এখনো খুবই ভালো একটি গাড়ি। সাধারনত এটিকে ইই৯০ বলা হয়। এটির ১৩০০ সিসি ও ১৫০০সিসি, ম্যানুয়াল ও অটো গিয়ার দুরকমের মডেলই আছে। আমি ১৩০০সিসি অল ম্যানুয়াল মডেলটি কয়েকদিন ব্যবহার করেছি। ঢাকা-সিলেট হাইওয়েতে আমি এ মডেলের গাড়ি ১৪৫ কিঃমিঃ স্পীডে চালিয়েছি। ঢাকার রাস্তায় এটি খুবই ভালো চলে, মাটি থেকে হাইট অন্যান্য সিডানের চেয়ে একটু বেশী হওয়ার উচানিচা বা ভাংগা রাস্তায় চলাচলের জন্য অপেক্ষাকৃত কম অসুবিধা হয়। তাছাড়া সকেট জাম্পার ও স্প্রীংয়ের উপর আলাদা গ্যাটিস লাগিয়ে গাড়িটি উচাকরা যায়। তবে ইন্জিন কন্ডিশন খুব ভালো না থাকলে ১৩০০সিসি মডেলটিতে এসি ব্যবহার করা কঠিন। এই গাড়িটির সবচেয়ে ভালো দিকটি হচ্ছে এটির স্পেয়ার পর্টসের দাম খুব কম এবং আমাদের এখানকার মেকানিকসরা এটির কাজ করতে এক্সপার্ট ফলে সহজেই যেকোন সমস্যা সমাধান করা যায়। গাড়িটির নিম্ন লিখিত মডল বাজারে পাওয়া যায়

-> অল ম্যানুয়াল

-> পাওয়ার স্টায়ারিং ও অন্যান্য ম্যানুয়াল

-> পাওয়ার স্টায়ারিং, পাওয়ার উইন্ডো ও ম্যানুয়াল গিয়ার

-> অল অটো



এই মডেলের গাড়িতে কার্বুরেটর ও ইএফআই দুরকম ফুয়েল সিস্টেমের ইন্জিন হয়ে থাকে। যেগুলো একটু আগের মডেল ৮৯ এর বা ৯০এর প্রথম দিকের সেগুলোতে কার্বুরেটর ইন্জিন আর যেগুলো ৯০ এর শেষ দিকের বা তার পরের সেগুলোতে ইএফআই ইন্জিন হয়ে থাকে।

ইদানিং এ মডেলের গাড়ির জন্য ক্রিস্টাল হেড লাইট ও ইন্ডিকেটর লাইট পাওয়া যায়।



১৩০০ সিসি ম্যানুয়াল গাড়ির দাম প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা

১৫০০ সিসি অল পাওয়ার গাড়ির দাম প্রায় তিন লক্ষ টাকা





মন্তব্য ৪২ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩২

রাজীব বলেছেন: (ছবিটি ক্লিক বিডি থেকে নেয়া হয়েছে।)

২| ০৬ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৭

রাহুল বলেছেন: আতিব ভালা পোষ্ট।আরো জানবার আগ্রহ আছে।

ধন্যবাদ।

০৬ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৫৩

রাজীব বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ, দুএকটি মন্তব্য না এলে লিখার আগ্রহ থাকে না।

৩| ০৬ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৫২

আফতাব তুহিন বলেছেন: আফনেরে দইন্যবাদ

৪| ০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩২

এম্নিতেই বলেছেন: প্লিজ চালিয়ে যান... আপনি চাইলে আমি একাধিক মন্তব্য দিব। :)

০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:০৭

রাজীব বলেছেন: ধন্যবাদ, চালিয়ে যাব। আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন

৫| ০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৬

বায়োস্কোপ বলেছেন: একটা গাড়ি কেনার ইচ্ছা আছে।ভাই দাম এর সাথে সাথে কোথায় পাওয়া যাবে সেটাও লিখেন । showroom গুলতে পুরনো মডেল গুলা কী থাকে?.....আর একটা জিনিস,গাড়ি কিংবর সময় কোন কোন জিনিস খেয়াল রাখতে হবে?উত্তরের অপেক্ষায় রইলাম।

০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:১৪

রাজীব বলেছেন: শো-রুম থেকে না কেনাই ভালো। কারন সেকেন্ড হ্যান্ড গাড়ি শো-রুমে ভালো হয় না। তার চেয়ে প্রতিদিন ব্যবহার হচ্ছে এমন গাড়ি কেনা উচিৎ। সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় অনেক কিছুই দেখতে হয়। যেমনঃ ইন্জিন, সকেট জাম্পার, সিবি জয়েন্ট, বল জয়েন্ট ইত্যাদি।
তাছাড়া গাড়ির চেচিসে কোন সমস্যা আছে কিনা দেখতে হবে। আগে কোন বড় একসিডেন্ট হয়ে থাকলে চেচিস বাকা তের হয়ে থাকতে পারে। এজন্য একটু দুর থেকে ভালো করে তাকিয়ে কোন অসামন্জস্য আছে কিনা দেখা যেতে পারে। এসি'র বেলায় রানিং অবস্থা ভালো করে এসি চলে কিনা দেখে নিতে হবে। ইন্জিন বা রেডিয়েটারের অবস্থা খারাপ হলে বেশিক্ষন এসি চললে গাড়ি ওভার হিট হবে।

৬| ০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৭

আট আনা বলেছেন: পেলাস। ভাই আরেকটু নয়া গাড়ির বর্ণনা দেওন যায়? /:)

০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:১৫

রাজীব বলেছেন: ধীরে ধীরে নতুন গুলোতেও আসবে তবে ৯০-৯৫ মডেলই আমার মুখ্য। কারন কম বাজেট। শেষ দিকে এলিয়ন,প্রিমিও তাকবে।

৭| ০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৭

আমি বিবেক বলছি বলেছেন: ভাল লাগল... আরও তথ্য দরকার :)

০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:১৯

রাজীব বলেছেন: দন্যবাদ। নির্দিস্ট কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারেন। আমার সাধ্যে কুলালে অবশ্যই উত্তর দেব।

৮| ০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৭

বায়োস্কোপ বলেছেন: একটা গাড়ি কেনার ইচ্ছা আছে।ভাই দাম এর সাথে সাথে কোথায় পাওয়া যাবে সেটাও লিখেন । showroom গুলতে পুরনো মডেল গুলা কী থাকে?.....আর একটা জিনিস,গাড়ি কিংবর সময় কোন কোন জিনিস খেয়াল রাখতে হবে?উত্তরের অপেক্ষায় রইলাম।

০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:২২

রাজীব বলেছেন: সর্বোপরি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে হলে অবশ্যই একটি জিনিস মাথায় রাখতে হবে যে গাড়ি কিনার পরও হয়ত সেটির সার্ভিসিং এবং কিছু মাইনর কাজ করাতে প্রায় ৫০ হাজার টাকা বাজেট রাখতে হবে। একটু দেখে কিনতে পারলে সেটি ২০ হাজারে সম্ভব হতে পারে।

৯| ০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৬

হাম্বা বলেছেন: ++

০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:২২

রাজীব বলেছেন: আপনাকেও +

১০| ০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:০৩

জুল ভার্ন বলেছেন: একটি চমতকার সিরিজ শুরু করার জন্য ধন্যবাদ। প্রথম পর্ব ভাল লেগেছে। +

০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:১৬

রাজীব বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার কথায় উৎসাহ পাই।

১১| ০৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৭

ইচ্ছে বলেছেন: একটি চমতকার সিরিজ শুরু করার জন্য ধন্যবাদ। প্রথম পর্ব ভাল লেগেছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম।+++

১২| ০৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৭

অলস ছেলে বলেছেন: সুন্দর লিখেছেন :) সকেট জাম্পার শুনে পুরনো কথা মনে পড়লো, চট্টগ্রামে সাধারণত বলা হয় সকেট জকার :) শক এবজর্বার। আপনার টেকনিকাল জ্ঞান ভালো, আমি অবশ্য এর অল্পই জানি, তাই আগ্রহ নিয়ে পড়লাম।

০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:০৫

রাজীব বলেছেন: প্রথমেই আপনাকে ধন্যবাদ মন দিয়ে লিখাটি পড়ার জন্য।

জিনিসটি আসলে শক এবজর্বার। তবে আমি বিদেশেও শুনেছি অনেক ইন্জিয়াররাও জাম্পার বলে। সাধারন পাঠকদের সুবিধার জন্য এই পোস্টে আমি টেকনিক্যাল ভাষার চেয়ে প্রচলিত ভাষা বেশী ব্যবহারের চেষ্টা করছি।


১৩| ০৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫৭

পলাশ ভাই বলেছেন: ৪ থেকে ৫ লাখের মধ্যে কোন গাড়িগুলো ভালো হবে ? Corolla G (reg 2002) 7.5 lakh বলেছি দেয়নি। তারা 8.5 lakh বলেছিল।

০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:২৩

রাজীব বলেছেন: করোলা ৯২ মডেলের ইই১০০।
এটি নিয়ে পোস্ট আসছে।

১৪| ০৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:০৫

কেবলা কান্ত বলেছেন: আমি একটা হোন্ডা ভিগোর কিনা এখন একটু ঝামেলায় আসি, একটা উপায় বলেন

০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:০৮

রাজীব বলেছেন: ভাই আমি অতটা এক্সপার্ট না। তবু আপনার সমস্যা একটু ডিটেইল বললে হয়ত কিছু জানাতে পারতাম।

১৫| ০৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০২

নাফিস ইমতিয়াজ বলেছেন: Click This Link

০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১১

রাজীব বলেছেন: অনেকগুলু সুন্দর ছবি দেয়ার জন্য ধন্যবাদ।

১৬| ০৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৯

অন্ধকার বলেছেন: আমি দীর্ঘদিন ব্যবহারের পর গত মাসে আমার ইই-৯০ বিক্রি করেছি। ৩,১৫,০০০/- টাকায়। অসাধারণ একটি গাড়ি। আসলেই অসাধারণ। এখন চালাচ্ছি করলা টু উইন্ডি আর ২০০৪ এর করলা এক্স।
পোস্টের জন্য অভিনন্দন।

০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১০

রাজীব বলেছেন: আসলে অসাধারন, বিশেষ করে আমাদের দেশের জন্য। রাফ এন্ড টাফ ব্যবহারের জন্য করোলা এক্স এর চেয়ে ৯০ আমার কাছে ভালো লাগে।

১৭| ০৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৩

নাফিস ইমতিয়াজ বলেছেন: vai, thanks for nice post.

১৮| ০৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৮

নাফিস ইমতিয়াজ বলেছেন: vai, gari cng convert kora nia apnar remarks ki?
toyota premio 2008

০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১৫

রাজীব বলেছেন: দীর্ঘদিন সিএনজি ব্যবহারে ইন্জিনে সমস্যা হয়। তবে সচেতন হয়ে নিয়ম মত সিএনজি ব্যবহারে তেমন একটি ক্ষতি নেই। অনেকেই এখন প্রিমিওতে সিএনজি ব্যবহার করে। সিএনজি ব্যবহারের ফলে হয়ত ৫-৬ বছর পরে ইন্জিনে সমস্যা দেখা দিবে। তখন হয়ত ৬০-৮০ হাজার টাকায় ইন্জিন কেনা যাবে। কিন্ত প্রতি বছর তেলের বদলে সিএনজি ব্যবহারে প্রায় ৫০ হাজার টাকা করে ৬ বছরে ৩ লাখ টাকা সাশ্রয় হবে।

১৯| ০৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:২৯

সাহস বলেছেন: ভাই ৯০ মডেলের গাডি কোথায় থেকে কিনলে ভাল হবে ?? যদি পরিচিত মানুষ থেকে গাডি না পাই তাহলে কি কার হাট থেকে গাডি কেনা ভাল হবে ????

০৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৩৮

রাজীব বলেছেন: কার হাট থেকে কিনলে ভালো করে দেখে কিনতে হবে। কারন কার হাটে এখন অনেক দালাল ও ২য় শ্রেণির ব্যবসায়ীরাও আসে।

২০| ০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২৭

শাকালাকা বুম বলেছেন: ধন্যবাদ এই রকম একটি সিরিজ শুরু করার জন্য।

ভাই ৫/৬/৭ লাখ এর মধ্যে কোন গাড়িটি(মিনিমাম ১৫০০ সিসি) কিনলে বেশি ভাল হয়? ঢাকা-চট্টগ্রাম রুটে যাতে চালানো যায়।

আর কোথা থেকে কিনলে ভাল হয় দয়া করে বলবেন কি?

২১| ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫১

কালীদাস বলেছেন: সেকেন্ড পোস্টে এই গাড়ীর প্রশংসা করে এসেছি:(

এটার ১৫০০ সিসি আছে?আগে জানতাম না।

আপনার সিরিজটা জোস। চালিয়ে যান!+++

০৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৩৯

রাজীব বলেছেন: এস ই লিমিটেড-টি ১৫০০ সিসি অল অটো
এক্স ই সেলুন ১৫০০ সিসি সেমি অটো।

২২| ০৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩৭

অনিকেত বলেছেন: ++++++++++++++++

০৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৪

রাজীব বলেছেন: ধন্যবাদ।

২৩| ১২ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৭

শারিফ বলেছেন: ++++++++++++++++++++++++++++

ভাই থামাইয়েন না কিন্তু

২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

প্রশান্ত মন বলেছেন: ধন্যবাদ, অনেক কিছু জানলাম,
আমার একটা প্রশ্ন ছিল, এটা কি আপানার উল্লেখিত দাম সিএনজি কনভার্টেড পাওয়া যাবে?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

রাজীব বলেছেন: জ্বী, সিএনজি সহ ঐ দামে পাওয়া যাবে।

২৫| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৫

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: ভাই ইই-৯০ গাড়ি (১৫০০ সিসি অল অটো) এখন কেমন দাম পড়বে বলতে পারেন? গাড়ি বিষয়ে আমি মোটামুটি ব-কলম। চার লাখ টাকা লোন এর জন্য এ্যাপ্লাই করেছি, খুব শিঘ্রই পেয়ে যাবো মনে হচ্ছে। ক্লিকবিডি, বিক্রয়, ওএলএক্স ঘেটে আমার ধারনা হলো গাড়ি কিনলে হয় ইই ৯০ কিনতে হবে, অথবা গাড়ি না কিনে সাইকেল কিনতে হবে। কারন কোন ভাবেই আমি ৪ লাখ টাকার বেশি খরচ করতে পারবোনা। আজ ব্লগে গাড়ি বিষয় পোস্ট খুঁজতে গিয়ে আপনার পোস্টটা পেলাম। ইই-৯০ ছাড়া ৪ লাখের মধ্যে আর কোন মডেল সাজেস্ট করতে পারেন? ৪ লাখ টাকা তাও রেজিস্ট্রেশন/আদার ডকুমেন্টস্‌ সহ আমার বাজেট। গাড়ি মাসে ২/১ দিনের বেশি চালানো হবেনা, ঢাকার মধ্যেই ঘুরে বেড়ানোর জন্য কিনবো, নিজেই চালাবো। নিচের লিঙ্কের গাড়িটা আমার পছন্দ হয়েছে, এরকম একটা গাড়ি হলেই আমার হবে: Click This Link

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১০

রাজীব বলেছেন: অনেকদিন পর লগ ইন করলাম তাই উত্তর দিতে দেরী হলো। সেজন্য দুঃখ প্রকাশ করছি।

ইই ৯০ ১৫০০সিসি গাড়ি তিন লাখের মধ্যে পাওয়ার কথা।

আমি রোজার আগে ৪ লাখ দিয়ে ইই ১০০ কিনেছি। যদিও ইই ১০০ এর নরমাল দাম ৫ লাখ।

একটু বেশী মানে ৫ লাখ বাজেট হলে ইই ১০০ কেনা উচিৎ।

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১২

রাজীব বলেছেন: Click This Link

২৬| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: ধন্যবাদ বস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.