নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চৌধুরী অমিত

আমি আজ ও নিজেকে চিনার ব্‍যার্থ প্রয়াস চালিয়ে যাচ্ছি .

চৌধুরী অমিত › বিস্তারিত পোস্টঃ

বাস্তবিক কিছুচাহিদা .……

২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:০২

এটা আমার

বাস্তবতাকে কেন্দ্র

করে লিখা।











প্রাণভুমি

আমি চিনি। এই শহরকে।

এর মানুষকে।পড়ন্ত

সূর্যের আলোয়

হেঁটে চলা এক মানুষের

ছায়া যতদূর যায় ঠিক

ততদুর আমি এ

শহরটা চিনি। শহর

আমাকে গল্প দেয়।

প্রতিদিন। রাস্তায়

হাঁটতে হাঁটতে অথবা সাইকেলে ছুটতে ছুটতে

দেখে অবাক

হই,খুশি,ভয়ও

পাই কোনওসময়। শহর

আমাকে চরিত্র চেনায়

হাতধরে। ছেলেবেলায়

মায়ের হাত

ধরে হাঁটতাম

অথবা বাবার। এখন

শহরের হাত ধরে হাঁটি।

হাঁটতে হাঁটতে তাদের

চিনি যারা আমার মতই

হাত

ধরে হাঁটছে শহরের।

তাদেরও

দেখি যারা হাত

ছেড়ে দিচ্ছে অবলীলায়।

ভাবি,

ভবিষ্যতে কি শহরের

আয়নায়

দেখা যাবে এদের?

বা এদের মনের আয়নায়

এই শহরটাকে? উত্তর

নেই। হয়তো এই প্রশ্নের

উত্তর হয়ও না।

আমরা বড্ড বড়

হয়ে যাচ্ছি প্রতিদিন।

মনের দিক থেকে।

চারপাশের দৌড়

দেখে তাই তাদের

টপকানোর জন্য

লোকেরা ছোটে। আমিও

ছুটতে যাই।

তখনি অবনীর বাড়ির

জানলায় আমার চোখ

পড়ে। থমকে যাই।

অবনীর পা নেই। বাড়ির

একমাত্র জানলা আর

অগাধ বইপত্তর ওর

সম্পদ। মাঠের পাশের

বটগাছে আটকানো ঘুড়ি আ

অনেকখানি আকাশে ও

নিঃশ্বাস নেয়।একদিন

ও আমাকে বলেছিল

কিভাবে ওর সূচীপত্রের

তালিকার ভিড়ে অনেক

মুখ উঁকি মারে।

চেনা,অচেনা,আধচেনা।

আমিও ওর মতই তাদের

খুঁজেছিলাম। পাইনি।

তবু আমি খুঁজি। তাই

লোকের

ভিড়ে না দৌড়ে অবনীর

কথা মনে করে থামি।

আমি অবনী হতে চাই।

আমি অবনী হতে পারি না

আমি জানি একদিন

চারপাশের ভিড়

আমাকেও দৌড়তে বাধ্য

করবে ওদের মতই। আমিও

দৌড়ব । কারণ এ

শহরে আর

কেউ অবনী হতে চায়

না।

চাইবে নাহ...





অবণী আমার ছোট বেলার

বন্ধু .

হাটতে পারেনা পায়ের

অভাবে। ওর সঙ্গী শুধু

বই

আর বই , ওর সাহিত্য সম্পর্কে এত বেশী জ্ঞান যে সাহিত্‍যিকরাও অনেক কিছু শিখতে পারবে তার কাছ থেকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.