| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে না……কারণ ক্ষমতার প্রকৃত নাটাই তো তার হাতেই নেই। সে নাটাইয়ের সুতোর সাথে সংযুক্ত অন্য প্রান্তের ঘুড়ি মাত্র।
কোনও মুসলিম বা এমনকি কোন হিন্দু/বৌদ্ধ রাজার শাসনামলে এই উপমহাদেশে কোন বড় দুর্ভিক্ষ হয়েছে, এমনটা জানা যায় না কিন্তু ইংরেজদের গোলামী শুরুর পর বড় মাপের দু দুটো দুর্ভিক্ষের স্বাক্ষী এই উপমহাদেশের জনগণ।
অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ইউনুস ক্ষমতা ছাড়ার মাত্র তিন দিন আগে দুষ্টুরাষ্ট্রের সাথে যে গোলামীর চুক্তি করেছে, তার ফলাফল হিসেবে ইংরেজদের জায়গায় এখন এসেছে দুষ্টুরাষ্ট্র, তাঁকে ছেড়ে দিতে হয়েছে তার জন্য প্রতিশ্রুত স্থান।
গ্যাসের অভাবে ৫ ই আগষ্টের পর শুধু টেক্সটাইল মিলই বন্ধ হয়েছে ৯০০ টি। বিদ্যুৎ কেন্দ্র ও বন্ধ। সার কারখানা, ইস্পাত, কাগজ, ফ্লোট গ্লাস, গার্মেন্টস কারখানা তো আছেই। বেসরকারি খাত চলছে না। Cash in flow শূন্য। কিন্তু বড় বড় ব্যবসায়িক ঋণের বিপরীতে কমার্শিয়াল রেটের সুদের চাকা তো থেমে নেই। ঘুরছে আর NPL বা নন পারফর্মিং লোন ফুলে ফেঁপে দ্বিগুণ/চতুর্গুন হচ্ছে। বেসরকারী ব্যবসায়িক খাতের সাথে ওতপ্রোত ভাবে জড়িত আর্থিক খাত বা ব্যাংক ব্যবস্থা কি টিকতে পারবে? বেসরকারি খাতের অপেক্ষাকৃত নিরাপদ/নিষ্কণ্টক/সম্মানজনক চাকরী বা ব্যাংকের চাকরী কি আর নিরাপদ থাকবে? বাড়ি ভাড়ার ওপর নির্ভরশীল বাড়ির মালিকদের জমিদারি কি টিকে থাকবে?
দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?
২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:২৫
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: নাজেরিয়া কিংবা আলজেরিয়া থেকেও বাংলাদেশ এল এন জি আমদানী করতে পারে তাতে হরমুজ/বাব এল মান্দেব এর মতো সমুদ্র প্রনালীর ফাঁদে পড়তে হয় না।
কিন্তু বাংলাদেশকে ইউনুসের করা সেই গোলামীর চুক্তি মেনেই দুষ্টুরাষ্ট্র থেকেই ৩/৪ গুন বেশি দামে এল এন জি আমদানী করতে হবে।
২|
২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:১৮
সৈয়দ কুতুব বলেছেন: ৯০০ টি কারখানার মাঝে লোন ডিফল্টার কয়টা সেটা দেখা দরকার । বেশ কিছু মিডিয়া পতিত স্বৈরাচার এর পক্ষে কাজ করছে । আজকেও খবর হয়েছে সংবাদ মাধ্যমে যে কোনো বায়ার মুখ ফিরিয়ে নেয় নি। ![]()
২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫২
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: পতিত স্বৈরাচার খারাপ, সন্দেহাতিত ভাবেই খারাপ, কিন্তু স্বাধীনতা বিরোধী কি তার বিকল্প হতে পারে? উন্নততর option ্হতে পারে? সমীকরনে স্বাধীনতা বিরোধী নামক ভ্যারিয়েবলেরই তা থাকার কথা ছিলো না। আচ্ছা মেনে নিলাম যে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায়, এটাই বাস্তবতা। কিন্তু তাদেরকেও তো performance দেখাতে হবে। performance দেখিয়ে প্রমান করতে হবে যে তারা স্বাধীনতা বিরোধী হতে পারে কিন্তু স্বৈরাচারের চেয়ে তারা দেশ পরিচালনায় দক্ষ, যোগ্য। আড়াই বছরে কি সেই impression/vibe প্রতিষ্ঠিত করতে পেরেছে?
বাংলাদেশের অস্তিত্ত্বই নাই হয়ে গেলে, স্বৈরাচার, ফ্যাসিবাদ, এসবই এমনকি স্বাধীনতা বিরোধীতাও অপ্রাসঙ্গিক হয়ে যাবে।
৩|
২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪
বিষাদ সময় বলেছেন: দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। লোড শেডিং প্রতিদিন ২ থেকে ৩ বার কিন্তু বিদুৎ এর বিল ডাবল। শেয়ার বাজারে পতন শুরু হয়েছে। শুধুমাত্র নিটওয়ার শিল্পে গত কয়েক দিনে হয়েছে শত শত কোটি টাকার লোকসান। অপরদিকে আইএমএফ কে খুশি করার জন্য নেয়া হয়েছে উচ্চভিলাষী কর আহরণের লক্ষ্যমাত্রা। অযৌক্তিক ভাবে সকল ব্যাবসায়ীর উপর বসেছে টার্নওভার ট্যাক্স।
এগুলো শুধু আইসবার্গের উপরের অংশ, নিচের অংশে কি হচ্ছে বা সেটা কত বড় তা অজানা।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:১৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গ্যাসের অভাবে ৫ ই আগষ্টের পর শুধু টেক্সটাইল মিলই বন্ধ হয়েছে ৯০০ টি।
..............................................................................................................
আমাদের এখন শনির দশা চলছে,
তাই কোন কাজেই বরকত হচ্ছেনা ,