নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চৌধুরী অমিত

আমি আজ ও নিজেকে চিনার ব্‍যার্থ প্রয়াস চালিয়ে যাচ্ছি .

চৌধুরী অমিত › বিস্তারিত পোস্টঃ

অনুধাবন

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

বিপর্যস্ত ভালবাসা, পর্যুদস্ত মন,

অবশেষে নিলাম বুঝে,

ধার করা ভালবাসায়, চলেনা জীবন।

তবু, নির্বোধ মন, ভালবাসা খুঁজে,

হেথা-হোথা, এদিক ওদিক,

নেশাগ্রস্ততায় অবিরাম ছুটে দিক-বিদিক।

শূণ্যতা তবু, উঠেনা ভরে পূর্ণতায়,

মধ্যনিশির নিঃসংগতায়,

মন যে তাই কেঁদে যায়, অসীম বেদনায়।



নিঁখুত ভালবাসা, মণিময় আশা,

কাংখিত সবার, তবু অনেকেরই,

অযাচিত ঝঞ্ঝাবিক্ষুব্ধতায়, হৃদ্য়-মন

কাঁদে সংক্ষুব্ধতায়।

কাঁদে মন অপ্রাপ্তির জ্বালায়,

কখনও বঞ্চনায়, কখনওবা আত্মপ্রবঞ্চনায়।

মনোমাঝে নিরাশা, বাঁধে যে বাসা।



ভালবাসার স্নিগ্ধতা বড় বেশী প্রয়োজন,

এ জীবনে বুঝি হবেনা পাওয়া,

এভাবেই কাটবে কি সময়?

এমন অনন্ত প্রতীক্ষায়?

কখনও কি হবেনা শেষ, ভালবাসার অণ্বেষণ?

জ্বলবেই কি নিরন্তর দহনে, প্রেমপিয়াসী মন?





নেশাগ্রস্ত মন তো অবিরাম, ছুটে দিক-বিদিক।

শূণ্যতা তবু, উঠেনা ভরে পূর্ণতায়।

মধ্যনিশির নিঃসংগতায়,

মন যে তাই কেঁদে যায়, অসীম বেদনায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.