| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বরং আকাশ হব
নাইবা হলাম তোমার ভালবাসা
নীল শূন্যতা নিয়ে বেঁচে থাকব
নয়তো সন্ধ্যা তারা হব
মিটমিট জ্বলবো আর
হারিয়ে যাওয়ার অপেক্ষায় থাকবো
আবার গাংচিল ও হতে পারি
তীব্র প্রতীক্ষাতে দিন কেটে যাবে
আচ্ছা ঘাস ফুল হলে কেমন হয়
পথের ধারে অযত্নে বেড়ে উঠবো
হয়ত তোমার আশায় পথ চেয়ে থকবো
তারপর একদিন হারিয়ে যাবো
দূর থেকে দূরে আরও দূরে
চূড়ান্ত না-ফেরার দেশে
তাই, আমি বরং আকাশই হব
***********
আমি বরং আকাশ হব
অমিত
সেপ্টেম্বর,২০১৪
বোস্টন, ম্যাসাচুসেট
২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:২৮
অমিত লেলিন বলেছেন: ধন্যবাদ আপনাকে, অপূর্ন
৩|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৪
দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালো লাগলো
৪|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৫
অমিত লেলিন বলেছেন: ধন্যবাদ দ্বীপ
৫|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪২
হরিণা-১৯৭১ বলেছেন: ভালো, তবে মেঘে-ঢাকা আকাশ নয় যেন।
৬|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪০
বাংলার পাই বলেছেন: দারুণ।
৭|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৩৭
অমিত লেলিন বলেছেন: হরিণা-১৯৭১ ,আকাশ মেঘে ঢাকা হোলেই কি আর না হোলেই কি, আমি শুধু আকাশ হবো। ![]()
৮|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৩৯
অমিত লেলিন বলেছেন: বাংলার পাই , ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১৪
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ভ্রাতা
ভালো থাকবেন