| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধনের লাগি এনেছিনু ফুল
সাধিতে তোমারে পারিনি
ভুল ফুল দিয়ে হয়না যে পূজা
বুঝিতে আমি তা পারিনি
বহুদিন ধরে লালিত বাসনা
অশ্রু সিক্ত নয়নে
আবেদন রেখে পারেনি গলাতে
পাথর সম সে হৃদয়ে
এতটুকু জাগা খুজেছিনু আমি
তোমারও হৃদয় ও মাঝে
সেই চাওয়াই যে কাল হয়ে যাবে
জানা ছিল নাকো তা মোর আগে
আজকে তোমার সুনীল আকাশে
ওড়ে বর্ণীল ঘুড়ি
দুরথেকে দেখে তাই আমি শুধু
অনল দহনে জ্বলি
***********************
ভুল ফুল
অমিত
আগস্ট,২০১৪
বোস্টন, ম্যাসাচুসেট
২|
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
৩|
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগল কবিতা ।
৪|
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৯
বাংলার পাই বলেছেন: দারুণ লিখেছেন।
++++
৫|
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫৬
অমিত লেলিন বলেছেন: ধন্যবাদ সবাইকে
৬|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯
অপূর্ণ রায়হান বলেছেন: সাধনের লাগি এনেছিনু ফুল
সাধিতে তোমারে পারিনি
ভুল ফুল দিয়ে হয়না যে পূজা
বুঝিতে আমি তা পারিনি +
ভালো থাকবেন