| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে আমেরিকানরা ২৪৯তম স্বাধীনতা দিবস পালন করবে; ট্রাম্পের লোকেরা গতকাল বাজেট বিল পাশ করায়ে নিয়েছে ১০০ ভাগ মাফিয়া ষ্টাইলে; আজ বিকেল ৫টায় ট্রাম্প তাতে সাইন করবে। এতো ভয়ংকর বাজেট আমেরিকা ইতিহাসে কখনো পাশ করাতে পারেনি কেহ।
ট্রাম্প বিশ্বকে আমেরিকান মিলিটারীর ভয় দেখায়ে, সবকিছু নিজের ইচ্ছা মতো করাচ্ছে; ইহাতে আমেরিকা তার লীডারশীপ ও সন্মান হারায়েছে; ইহা আরো সাড়ে ৩ বছর চলবে; আগামী সাড়ে ৩ বছর বিশ্ব ভয়ংকর বিপদের মাঝে আছে
বাজেটে এই বছর আমেরিকন সরকারের আয় ৫ ট্রিলিয়ন ও খরচ ৭ ট্রিলিয়ন ডলার। ২ ট্রিলিয়ন আসবে জাতীয় ঋণ ( বন্ড বিক্রয় ) থেকে। বর্তমানে জাতীয় ঋণ ৩৬।২ ট্রিলিয়ন। নির্বাচনের সময় ট্রাম্প বলেছিলো সে, আগামী ৪ বছরে সন্চয় করে জাতীয় ঋণ কিছু কমাবে।
গতকাল ট্রাম্প নতুন বাজেট পাশ করাকে সেলিব্রেট করেছে বিশাল জনতার সামনে; কিন্তু কেহই সাহস করে তাকে প্রশ্ন করেনি, তুমি সন্চয়ের কথা বলে ঋণ বাড়াচ্ছ কেন? তার দলের লোকেরা তাকে ভয়ংকর ভয় করে; তবে, তার রেজাল্ট সে পাবে। তার টার্ম শেষ হওয়ার পর, তার দিন কাটবে কোর্টে ও জেলে।
মনে হয়, সে ইলান মাস্কের বিপুল পরিমাণ ডলার কোন কৌশলে দখল করে নিয়েছে; মাস্ক মনে হয়, বেআইনী কিছু করে, এই ধরণের বিপদে পড়েছে।
০৪ ঠা জুলাই, ২০২৫ বিকাল ৫:০৮
ওমর খাইয়াম বলেছেন:
বিশ্বের সবচেয়ে ভয়ংকর লোকদের ১ জন হচ্ছে ট্রাম্প, সাথে আছে নেতানিয়াহু; ইরানকে পংগু করে দিয়েছে, বাকী আছে উহাকে লিবিয়া বানানো।
ইরানের লোকেরা মোল্লাদের পরাজিত করতে পারলে, ইউরোপ তাদেরকে সাপোর্ট করতো।
২|
০৫ ই জুলাই, ২০২৫ রাত ১২:৪৪
কলিমুদ্দি দফাদার বলেছেন: ১২০০ ভূয়া মুক্তিযোদ্ধার তালিকা বের হয়েছে।
আপনার খবর কি?
০৫ ই জুলাই, ২০২৫ ভোর ৪:০১
ওমর খাইয়াম বলেছেন:
আমার নাম ১ নং'এ।
থাইল্যান্ডএর বস্তিতে এখনো আছেন? আপনার ইন্দোনেশিয়ার ভালোবাসার মানুষটি কি এখনো আছেন?
০৫ ই জুলাই, ২০২৫ রাত ৯:৪৯
ওমর খাইয়াম বলেছেন:
আপনাকে অভিনন্দন, আপনি তো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান!
২ লাখ ৩৯ হাজার মুক্তিযোদ্ধার লিষ্ট ছিলো সর্বশেষ; তার মাঝে ২ লাখের কাছাকাছি হচ্ছে ভুয়া।
৩|
০৬ ই জুলাই, ২০২৫ রাত ১২:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমেরিকা ভয়াবহ বিপদে পড়তে পারে। অনেক কারণের মাঝে একটি কারণ: - আমেরিকার আইন ও প্রশাসন ইসরায়েলী প্রবেশ করতে পেরেছে। ইসরায়েলী ও বাংলাদেশের জামাত ইসলাম একই ধরনের মন মনাসিকতা পালন করে।
০৬ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:২৯
ওমর খাইয়াম বলেছেন:
ইহুদীরা আমেরিকান রাজনীতিতে ( ডেমোক্রেট ) লীডিং পজিশনে আছে। ওরা কৌশলে অর্থনীতি কন্ট্রোল করছে।
তবে, ওরা আধুনিক মানুষ, আমাদের মোল্লাদের মত জাতির বিপক্ষে কিছু করে না।
৪|
০৬ ই জুলাই, ২০২৫ সকাল ১১:০৬
শূন্য সারমর্ম বলেছেন:
মাস্ক রাজনৈতিক দল গঠন করবে, মঙ্গল থেকে ভোটার আসবে।
০৬ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৩১
ওমর খাইয়াম বলেছেন:
তার ও ট্রাম্পের মাঝে টাকা পয়সা নিয়ে ভংকর কিছু ঘটেছে যা মাস্ক বলতে পারছে না আইনের ভয়ে; আমেরিকায় ৩য় কোন দল সুবিধা করতে পারবে না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০২৫ বিকাল ৪:৫০
সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্প প্রশাসন ইরানের তেল বাণিজ্যে ফের কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। ৩ জুলাই যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক আদেশে জানায়, ইরানি তেলকে ইরাকি বলে চালিয়ে বিক্রি করা একটি চক্র ও হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই চক্রটি ইরাকি-ব্রিটিশ ব্যবসায়ী সালিম আহমেদ সাইদের নেতৃত্বে ইরানের তেলকে ইরাকি তেলের সঙ্গে মিশিয়ে ভুয়া নথি দিয়ে বিক্রি করছিল। পাশাপাশি, হিজবুল্লাহর আর্থিক প্রতিষ্ঠান আল-কারদ আল-হাসান ও এর শীর্ষ কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। যুক্তরাষ্ট্রের মতে, এসব কর্মকাণ্ড ইরানের শাসকদের রাজস্ব জোগান দেয় এবং মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহায়তা করে। নিষেধাজ্ঞায় সংশ্লিষ্টদের মার্কিন সম্পদ জব্দ এবং ব্যবসায়িক সম্পর্ক নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশ এমন এক সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে এবং পারমাণবিক আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। সাইদের প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে, তবে ইরানি মিশন কোনও মন্তব্য করেনি।
ট্রাম্প নতুন ছকে এগোচ্ছে ।আমেরিকা থামবে না । লিবিয়ার মত হবে ।