| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্কুল শিক্ষকদের আলোচনা থেকে আমি বুঝতে পেরেছিলম, বৃটিশ থেকে মুক্ত হওয়াটা ছিলো ততকালীন শিক্ষিতদের জন্য এক সীমাহীন আনন্দের ব্যাপার। তাঁদের বিশ্বাস ছিলো, পাক-ভারতের মানুষেরা নিজেদের বুদ্ধি ও শ্রম দিয়ে খুবই সুখী সমাজ গড়ে তুলবেন। কিন্তু আইয়ুবের ক্ষমতা দখল সবকিছু উলটপালট করে দেয়। তাঁরা বুঝতে পেরেছিলেন যে, পাকিস্তানের মানুষকে কক্ক্ষচ্যুত করেছে দেশের মিলিটারী ও আমেরিকা মিলে।
পাকিস্তান আর কখনো নিজ কক্ষে ফিরতে পারেনি। এখনো আমার ২ জন শিক্ষক বেঁচে আছেন; তাঁদের সাথে কথা হলে বলেন, "ভারতের দিকে চেয়ে দেখো, মানুষ কিভাবে চেষ্টা করে নিজ পায়ে দাঁড়াতে পেরেছে অনেকটা"।
পাকিস্তানকে যেভাবে কক্ষচ্যুত করেছিলো তাদের মিলিটারী, আমাদেরকেও একইভাবে কক্ষচ্যুত করেছিলো আমাদের মিলিটারী; এদেরকে কিনে নিয়েছিলো আমেরিকা। আমেরিকার সাথে যোগ দিয়েছিলো প্রতিশোধের আগুনে-পোড়া পাকিস্তান ও আমাদের ১৯৭১ সালের জাতীয় বিশ্বাসঘাতকেরা। আজ, ৫২ বছর পরেও আমরা শৃংখল ভেংগে বের হতে পারিনি।
০৬ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০৯
ওমর খাইয়াম বলেছেন:
ব্লগের শতকরা কতভাগ আধুনিক বিশ্বের চলমান রাজনীতি বুঝেন বলে আপনার ধারণা?
২|
০৬ ই জুলাই, ২০২৫ সকাল ১১:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
পারবে না, ইনভিজিবল ট্রাপে থাকবেই।
০৬ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১১
ওমর খাইয়াম বলেছেন:
ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মাঝে কোন দেশের শিক্ষিতরা অধিক দক্ষ, কর্মঠ ও বেশী দায়িত্বশীল?
৩|
০৬ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৪১
সৈয়দ কুতুব বলেছেন: "আপনাকে ভিন্ন একটি প্রশ্ন করি। এটা আমার একটি সমস্যা হতে পারে, সেজন্য আপনি কী ভাবেন এই বিষয়ে তা জানতে আগ্রহী। আমার আম্মা ছোটবেলা থেকে বলতেন, কোনো ঘটনা হুটাত করে ঘটে না। এর শুরুর কারণ অনেক সময় বোঝা যায় না, কিন্তু মানুষ শেষ ঘটনা নিয়ে মাতামাতি করে এবং ভাগ্যকে দায় দেয়। অনেক সময় দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় আসে একজন নারীর রাতে প্রচণ্ড মাথাব্যথা হচ্ছে, হাসপাতালে গেছেন, সেখানে গিয়ে তিনি মারা গেছেন। সুস্থ লোক বয়স ৩৫, রাতেই ঘুমিয়ে সকালে মৃত। বাংলাদেশের মতো দেশে এমন ঘটনা সামনে এলে বলে, মানুষের মৃত্যু কীভাবে আল্লাহ নির্ধারণ করেছেন, কেউ জানে না। সুস্থ মানুষ মারা গেল—হুটাত ? তার হায়াত এতদিন ছিল । এই ধরনের কথার সঙ্গে দ্বিমত করতে গিয়ে অনেক সময় সামাজিকভাবে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আসলে কি কোনো কিছু হঠাৎ ঘটে? এর পেছনে কি এমন কিছু কারণ থাকতে পারে না, যা আমরা অনেক সময় উপেক্ষা করি ছোট বা তেমন গুরুত্ব না দেওয়া উপসর্গ হিসেবে?
০৭ ই জুলাই, ২০২৫ সকাল ৭:১৭
ওমর খাইয়াম বলেছেন:
পশ্চিমের ১টি উদাহরণ: প্রটিটি মৃত্যুর তদন্ত হয়, এজন্য সরকার ও সিটির নিযুক্ত ডাক্তার আছে; শতকরা ৯৮ ভাগ কারণ সঠিকভাবে নির্ণয় হয়।
সবকিছুর পেছনে কারণ থাকে; শিক্ষিতরা ও অভিজ্ঞ লোকজন কারণটা বের করতে পারেন। মানুষের মৃত্যুর সাথে সৃষ্টিকর্তার কোন সংযোগ নেই।
৪|
০৭ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৪৭
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমেরিকা,পাকিস্তান থেকেও বেশি জরুরী ও ভারত ও ভারতীয় দালাল থেকে দেশকে মুক্ত করা । ভারত বাংলাদেশের চিহৃিত শক্র । ভারতের পক্ষ অবলম্বন করার অর্থ ই হচ্ছে , দেশদ্রোহী । আপনার লেখায় সে কথা নেই ।
০৭ ই জুলাই, ২০২৫ দুপুর ১:১৫
ওমর খাইয়াম বলেছেন:
ভারত নিজ পায়ে দাঁড়াতে পেরেছে; আমি ইন্দিরার ভক্ত। পাকিস্তান ও আমাদের ধ্বংস হয়েছে নিজেদের জ্ঞানের অভাবে।
৫|
০৯ ই জুলাই, ২০২৫ সকাল ১০:২৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভারত নিজ পায়ে দাঁড়াতে পেরেছে; আমি ইন্দিরার ভক্ত। পাকিস্তান ও আমাদের ধ্বংস হয়েছে নিজেদের জ্ঞানের অভাবে।
একদম সঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০২৫ রাত ১:১১
সৈয়দ কুতুব বলেছেন: সেজন্য দরকার রাজনীতি বোঝা লোক।