নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

আমাদের বর্তমান অবস্হার জন্য দায়ী কে?

১১ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:২৫



৫৫ বছর পর, আমাদের জাতীয় সরকার নেই; ক্ষমতা হচ্ছে মিলিটারীর হাতে; তারা আমেরিকান দুতাবাসের নির্দেশে কিছু প্রো-আমেরিকান লোকজনকে আমাদের দেশ চালনার ভার দিয়েছে।

আমরা এই অবস্হায় এলাম কি করে? ইহা কি ভারত করেছে, আমেরিকা করেছে, পাকিস্তান জড়িত, শেখ হাসিনা করেছে, আমাদের সেনাবাহিনী করেছে, ব্যুরোক্রেটরা যুক্ত, নাকি ছাত্ররা করেছে? আমাদের জাতি কি "বিপ্লব" করেছে, নাকি ১টি মিলিটারী ক্যু'এর ফলে আমাদের এই অবস্হা হয়েছে?

ইয়েমেন, সোমালিয়া, লিবিয়া ও সুদানে এই মহুর্তে জাতীয় সরকার নেই; ওরা কিভাবে এই অবস্হার মাঝে এলো? ওদের সাথে কোন মিল দেখছেন?

১৯৭৫ সালের হত্যাকান্ডের পর, যা যা ঘটেছে, ইহার ফলে দেশ কি ভালোর দিকে গিয়েছে, নাকি সমস্যার মাঝে প্রবেশ করেছিলো? দেশ যদি ভালোর দিকে গিয়ে থাকে, এরশাদ কেন ক্ষমতা দখল করলো? এরশাদ যেসব সমস্যার সমাধান করার জন্য দেশের ক্ষমতা দখল করেছিলো, সেইসব সমস্যা সমাধান হয়ে থাকলে, সে কেন গণ-আন্দোলনে ক্ষমতা হারায়ে ছিলো?

শেখ হাসিনার সরকারকে কারা সরালো? ছাত্র জনতা, নাকি আমেরিকা ও সেনাবাহিনী?

বিএনপি, জাপা ও এনসিপি'র জন্ম কিসের সাথে জড়িত? এসব দলে কোন রাজনীতিবিদ আছে, এরা দেশ চালানোর মতো দক্ষ?

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: দেশের জনগণ কি শেখ হাসিনার সরকার কে চেয়েছিলো ২০১৪ সালের ইলেকশনে ? জোর করে পাওয়ারে থাকলে পরিণতি এমনই হয় । খালি ডেভেলপ দেখিয়ে সাময়িক সফলতা পাওয়া যায় । বাট দিন শেষে জনগণই সব ।

১১ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০৮

ওমর খাইয়াম বলেছেন:



দেশ কেন স্বাধীন হয়েছিলো, সেটা নিয়ে আপনার ধারণা নেই; যারা আমাদের স্বাধীনতায় বাধা দিয়েছিলো, তাদের নিয়ে আপনার ধারণা নেই! আপনি ১৬ বছর অবধি দেখেন, ৫৫ বছর দেখন না।

২০১৪ সালে শেখ হাসিনা জয়ী হতেন সহজে, সেজন্য বিএনপি ভোটে আসেনি।

২| ১১ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: আমার মতে, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল মূলত পাকিস্তানের পাঞ্জাবি শাসকগোষ্ঠীর পূর্ব পাকিস্তান তথা বাঙালিদের প্রতি বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে। বাঙালিরা সবক্ষেত্রেই পিছিয়ে ছিল—চাকরি, শিল্প-কারখানা, অবকাঠামো কিংবা জাতীয় সম্পদের বণ্টন—সবকিছুতেই পশ্চিম পাকিস্তান নিজ স্বার্থে পূর্ব পাকিস্তানকে ব্যবহার করত। এই শোষণ ও বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্যই আমাদের স্বাধীনতা সংগ্রাম। আমি মনে করি, এটিই ছিল মূল কারণ।

একাত্তরের যুদ্ধ শুধু শোষণের বিরুদ্ধে ছিল না, বরং একটি উদার, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আকাঙ্ক্ষাও ছিল অনেকের মধ্যে। কাজেই, স্বাধীনতা ছিল একদিকে যেমন শোষণ থেকে মুক্তির সংগ্রাম, তেমনি ধর্মনিরপেক্ষতার পক্ষেও এক শক্তিশালী অবস্থান। এটাও একটা কারণ । ভুল হলে একটা বকা দিয়ে ঠিক করে দিবেন । :-B । আপণআড় পিছে লেগে আছি সঠিক ইতিহাস জানতে চাই তাই। :``>>

১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১২

ওমর খাইয়াম বলেছেন:



স্বাধীনতা যদি একটি "উদার" দেশের জন্য হয়ে থাকে, সেখানে বিএনপি, জামাত ও জাপা কেন ভোটে থাকবে? ওরা কেহ তো উদার নয়; ওরা রাজাকার, শান্তি কমিটি ও পাকিস্তানের পক্ষের লোকজন, যারা শেখ হত্যার পর, দেশে তান্ডব চলাায়েছিলো!

৩| ১১ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনার আজকের লেখা পক্ষপাতদুষ্ট। শেখ হাসিনা যদি দেশকে স্বাধীনতাবিরোধীদের থেকে মুক্ত রাখতে চান, তাহলে শুধু সুশাসন দিয়েই তা সম্ভব ছিল। এগুলো একজন রাজনৈতিক নেতার মৌলিক নীতি ।

১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১৪

ওমর খাইয়াম বলেছেন:



শেরে বাংলাকে বাদ দিলে, সুশাসন করা মতো বুদ্ধিমান বাংগালী কি বাংলায় জন্মেছিলো? শেখ হাসিনা নেই, এখন সুশাসন চালানোর মতো কেহ আছে?

১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২০

ওমর খাইয়াম বলেছেন:




এসএসসিতে ১০ লাখের বেশী ফেল করার কথা; এদেরকে রেজাল্ট বদলায়ে বেশী বেশী করে পাশ করায়েছে।

ইলেকশানের রাজাল্টও এইভাবে বদলানো হবে।

১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২২

ওমর খাইয়াম বলেছেন:



এইচএসসিতে শতকরা ২০ জনের বেশী পাশ করার কথা নয়।

৪| ১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৬

সৈয়দ কুতুব বলেছেন: টেস্ট পরীক্ষায় আটকিয়ে দেওয়া উচিত ছিল। এখন পর্যন্ত ৩০-৪০ জন আত্মহত্যা করেছে। ফাইলে ফেল করা খুব অপমানজনক। এখন এতো ফেইল করা নিয়ে বিপাকে সরকার ।

১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭

ওমর খাইয়াম বলেছেন:



দেশের বাচ্ছাদের পড়ালেখা করার ডাক দেয়নি ইডিয়ট ইউনুস? ইডিয়ট বুঝতে পারেনি যে, ছাত্রদেরকে মাঠে নামালে ওরা পড়ালেখা করে না।

৫| ১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৭

সৈয়দ কুতুব বলেছেন: ফাইনালে*

৬| ১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: দিনাজপুরে ৪৮০০০ গণিতে ফেইল । ইংরেজিতে ১৮০০০ :)

১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:১৯

ওমর খাইয়াম বলেছেন:



ব্লগারদের মাঝেও গণিতে ফেইলের সংখ্যা হবে ৫০ ভাগের বেশী।

৭| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:১৪

গেঁয়ো ভূত বলেছেন: রাস্থা-ঘাটে বেরুলে যেটা বুঝা যায় যোগাযোগ ও অবকাঠামো খাতে উন্নয়ন কাজ এক বছর ধরে বন্ধ হয়ে আছে, এভাবে মোটামোটি রিজার্ভ ধরে রাখা হয়েছে। ওদিকে জিডিপি করুণাকাল বাদ দিলে ২০ বছরের মধ্যে সর্বনিম্ন ৩.৯৭। বিষয়টি কিভাবে দেখেন?

১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:২৩

ওমর খাইয়াম বলেছেন:



সরকার নেই, সেই সুযোগে ব্যুরোক্রেটরা সবকিছু দখলে নিয়ে ডাকাতি করছে। রিজার্ভ দরকার জ্বালানী, যন্ত্রপাতি ও গার্মেন্টস'এর মালামাল আনার জন্য।

৮| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৯:৪৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: যুদ্ধের পর মুজিব বাহিনী, বাকশালী তরুণেরা,
বন্ধুক হাতে বই খুলে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
এদের উওরসুরিরাই প্রশ্ন ফাঁস জেনারেশন।

১১ ই জুলাই, ২০২৫ রাত ১০:৫৩

ওমর খাইয়াম বলেছেন:



শেখ হলেন, আমাদের ২য় জাতীয় নেতা; ১ম জন ছিলেন শেরে বাংলা, আর ৩য় জন ছিলেন মওলানা।

ভেবে দেখেন, সেই দেশের এই অবস্হা কেন? কারণ, আপনার মতো লোকজন এই দেশে ১৯৭১ সালে থেকেই ছিলো।

৯| ১১ ই জুলাই, ২০২৫ রাত ১১:৪১

সৈয়দ কুতুব বলেছেন: পুতিন থামবে না বুঝতে পেরে পাগলা বুড়ো খেপেছে ওয়ার রানিং করতে চায় । :) বলেছিলাম কিনা যে দুগিন কে ফলো করছে পুতিন ।

১২ ই জুলাই, ২০২৫ রাত ১:৪৯

ওমর খাইয়াম বলেছেন:



পুটিন এখন বিশ্বের জন্য হুমকিও শি জিনপিং; ট্রাম্প সাড়ে ৩ বছর পর জেলে চলে যাবে; কিন্তু পুটিন ও শি জিনপিং আরো ভয়ংকর হয়ে উঠবে।

১০| ১২ ই জুলাই, ২০২৫ রাত ১:৩৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: শেখ ছিল নিম্নবিত্ত পরিবারের; আধুনিক শিক্ষাহীন । উহার জীবন একটি অংশ কাটিয়েছে জেলখানা, মিছিল মিটিং আন্দোলনে! দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থা, সমাজ, কুটনীতি, অর্থনীতি বুঝার মত দক্ষতা তার ছিল না। সে রাজনীতিতে তোফায়েল, আমু, হামিদ ও আপনার মত অদক্ষ, ভয়ংকর লোক দিয়ে লাঠিয়াল বাহিনী প্রতিষ্ঠিা করে দেশ চালিয়েছে।

লি কুইন ইউ, পার্ক চুন হি কিভাবে সিংগাপুর, কোরিয়াকে দরিদ্র জনপদ থেকে উন্নত সমাজে পরিণত করেছে; উহা বুঝার মত মগজ শেখ,আওয়ামীলীগ করা লোকজন ও আপনার কখনো ছিল না।

১২ ই জুলাই, ২০২৫ রাত ১:৪৬

ওমর খাইয়াম বলেছেন:



লি কুয়ানের বই, From Third World to First: The Singapore Story ২ খন্ড পড়েছিলেন? পড়লে থাইল্যান্ডের বস্তিতে ঘোরাফেরা করতেন না।

১১| ১২ ই জুলাই, ২০২৫ রাত ৩:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: আমাদের দেশে ভালো পলিটিশিয়ান নাই আর জনতা সোশাল মিডিয়ার গারবেজ গিলে মাথামোটা হয়ে গেছে। তিন দিন আগে মাদক কেনা-বেচার দোহাই তুলে তিনজন কে পিটিয়ে মারা হলো পাবলিক ঘুমে ছিলো। আজকে এক চাদাবাজ আরেক চাদাবাজ কে মারলো আর শিবিরের গোপন দল সেটা ভাইরাল করাতে মানুষ হেবি রিয়াকশন দেখাতে ফেইসবুকে লিখেই চলেছে। তিনদিন আগে যাদের মারা হয়েছে তাদের নিয়ে কারো লেখার সময় হয়নি। এভাবে বিনা বিচারে মানুষ কে পিটিয়ে মারা হয় কিনতু আসামি খুজে পাওয়া যায় না তা নিয়ে কারো মনে সংশয় কাজ করে না। এবার আসি আপনার দলের বিষয়ে । আপনার দল আজকে আমজনতার সাথে সুর মিলিয়ে বিএনপির ডাউনফল উপভোগ করছে। এরা সেই জনতা যারা আপনার দলের কোনো লোকের লাশ পাওয়া গেলে বা বিনা বিচারে থানা হেফাজতে, কারাগারে মারা গেলে খুশি হয়। তারা বুঝতে চায় না একজন লোককে কেউ এভাবে মারতে পারে না বিনা বিচারে । বাট আপনার দল পাবলিকের ওপিনিয়ন নিয়ে খুব খুশি । :|

১২ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৪

ওমর খাইয়াম বলেছেন:




আমি আওয়ামী লীগের কেহ নই, শুধুমাত্র সাপোর্টার; তাও পুরো আওয়ামী লীগের না, শেখ সাহেব, তাজউদ্দিন ও মতিয়ার সাপোর্টার।

দেশের নতুন স্বাধীনতার কারণে আওয়ামী লাঠিয়ালরা পালিয়ে গেছে; দেশ হচ্ছে এখন জামাত-শবির ও বিএনপি'র দখলে; দেশ এখন শেখ হাসিনার সময় থেকে ভালো আছে।

১২| ১২ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৩১

শূন্য সারমর্ম বলেছেন:

আপনি Human Nature নিয়ে কিছু বলুন তো দেখি।

১২ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৫২

ওমর খাইয়াম বলেছেন:



হিউম্যান নেইচার মাঝে সবচেয়ে বড় দিকগুলো হচ্ছে: দয়ামায়া, জীবনকে সুন্দর করার জন্য পথ বের করা, সবকিছুকে বুঝার অদম্য উৎসাহ, প্রকৃতি ও সমস্যার সাথে তাল মিলিয়ে টিকে থাকার প্রচেষ্টা, সামাজিকভাবে সবার সাথে শান্তিতে থাকার প্রয়াস, ভালোবাসা পাগল ও প্রকৃতির ইমোশানেল সৃষ্টি।

১৩| ১২ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১৩

রাজীব নুর বলেছেন: চমৎকার একটি লেখা লিখেছেন।
মন্তব্যের উত্তর গুলো দুর্দান্ত হয়েছে।

১৪| ১২ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১৩

রাজীব নুর বলেছেন: আপনি নতুন আইডি খুলুন।
প্রথম পাতার পোষ্ট গুলোতে আপনার মন্তব্য দরকার।

১৫| ১২ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১৮

রাজীব নুর বলেছেন: সুযোগ থাকা সত্ত্বেও আমি কোনোদিন দেশ ছেড়ে যেতে চাইনি। যাইনি।
কিন্তু এখন মনে হচ্ছে দেশ ছেড়ে চলে যাওয়াই উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.