| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২য় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার থেকেও বেশী শক্তি নিয়ে উদয় হয় ও পুর্ব ইউরোপকে নিজের দলে নিয়ে যায়; এতে আমেরিকা নিজ দলে দেশের সংখ্যা বাড়ানোর জন্য অনেক দরিদ্র দেশে সামরিক ক্যু' করায়ে দেশগুলোর সরকারগুলোকে পকেটে ভরে নেয়; এটা ছিলো আন্তর্জাতিক অপরাধ। কিন্তু আমেরিকান কুটনীতিবিদরা এইসব সামরিক ক্যু'কে এমনভাবে সাজায়েছিলো যে, এসব অশিক্ষিত দেশের লোকজন ইহাকে "মহান বিপ্লব" হিসেবে নিয়েছিলো।
আমেরিকা ১৯৫৮ সালে পাকিস্তানে ক্যু ঘটায় খুবই সাফল্যের সাথে। আইয়ুব খান পাকিস্তানের নির্বাচিত সরকার থেকে ক্ষমতা কেড়ে নেয়ার পর, পাকিস্তানের ৯০ ভাগ মানুষ ইহাকে স্বাগত জানায়; মুসলিম লীগের একাংশ ও জনতা ইহাকে "বিপ্লব" হিসেবে ঘোষণা দেয়। ভারতের রাজনীতিবিদরা পাকিস্তানের সামরিক সরকারের বিরোধীতা করে; পুরো পাকিস্তান ভারতের বিপক্ষে ক্ষুব্ধ হয়ে উঠে।
দেখেছেন, এবার আমেরিকান দুতাবাস শেখ হাসিনার সরকারকে হটায়েছে পুটিনকে আনবিক চুল্লীর জন্য পে' করাতে; কিন্তু তাদের ভাড়া- করা জল্লাদেরা ইজাকে "নতুন স্বাধীনতা" ও বিপ্লব নাম দিয়ে কিভাবে দেশ দখল করেছে? এভাবেই আমেরিকান কুটনীতিবিদরা সফল, আমাদের বেকুব জাতি হেরে গেলো।
ভারতে সামরিক ক্যু' হয়নি; কিন্তু আমাদের ব্লগারেরা ভারতকে গালি দিচ্ছে কেন শেখ হাসিনাকে সেই দেশে থাকতে দিচ্ছে! ভারত জানে যে, শেখ হাসিনাকে উৎখাত করে আমেরিকা; বাংগালীরা জানে যে, তাদের বিপ্লবে পরাজিত হয়েছে শেখ হাসিনা। আমাদের ব্লগারেরা খুব কষ্টে আছেন যে, ভারতীয়দের একাংশ কেন এখনো পায়খানা বানাতে পারেনি। ভারতে পায়খানার অভাব, কারণ ভারতে আমেরিকান ক্যু হয়নি। ভারতে আমেরিকান ক্যু হলে US AID'এর পায়খানা চালু হতো অনেক আগেই।
ভারতের মানুষ আমেরিকান পায়খানা পায়নি, বাংলাদেশীরা পেয়েছ।
২|
২০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৩০
সৈয়দ কুতুব বলেছেন: ভারতের পলিটিকাল দলগুলো তাদের জনগণের সাথে জুলুমবাজি না করায় , খোটা না দেয়ায় জনগণ তাদের উপর বিশ্বাস হারায় নি।
২০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৮
ওমর খাইয়াম বলেছেন:
শুরু থেকে ভারতের রাজনীতিবিদরা ছিলো মোটামুটি জ্ঞানী।
৩|
২০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:১৯
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার এমপি চয়েজ ভালো ছিলো না । নুরুল ইসলাম নাহিদ নাকি বাম । যারা উনাকে চিনতো তারা বলতে শুনেছি তিনি ভালো মানুষ । এডুকেশন কে একেবারে হরিবল করে ছেড়ে দিয়েছে। এরপর আসেন আবুল হোসেন কে নিয়ে । সবাই নাকি ভেবেছিলো সাবের হোসেন যোগাযোগের ভার পাবেন বাট পেলেন আবুল মিয়া । আবুল মালের বেসরকারি ইউনিভারসিটির উপর কর এখন আবার নতুন আবুল মাল চালু করতে যাইতেসে । ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে । আবুল মালের ভাই বিদেশে পলিটিক্স করে বিদেশের ভার নিলেন। আমেরিকায় গিয়ে বললেন আপনারা সুযোগ না দিলে আমি ভিখারি থাকতাম । ভারতে গিয়ে বললেন , শেখ হাসিনা কে জেতান বাংলাদেশ আপনাদের সেবাদাসি হয়ে থাকবে । ওবায়দুল কাদের নিলেন সড়কের ভার । সড়কে মানুষ মরা দিন দিন বেড়েই চলছিলো। দিপুমনি কে দিয়েছিলেন বিদেশের ভার । ফিমেইল হিসাবে সবার কাছে নজর কেড়েছিলো । কাজের কাজ হয়নি। আরেকটা হলো হাসান মাহমুদ । যে কয়জনের নাম বললাম এরাই ভেলা ডুবানোর সামনের সারিতে থাকবে
২০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৬
ওমর খাইয়াম বলেছেন:
শেখ হত্যার পর, দেশের মানুষ বিশাল আশা নিয়ে শেখ হাসিনাকে গ্রহন করেছিলেন! কিন্তু শেখ হাসিনা রাজনীতিবিদ ছিলো না, কোন বিষয়ে দক্ষ ছিলো না।
মিলিটারী উনাকে সরানোর চেষ্টা করছিলো ১ম দিন থেকে; মিলিটারী ছিলো আমেরিকা ও বিএনপি-জামাতের পকেটে।
তিনি দেশ চালায়েছেন শেখ মুজিব, জিয়া, এরশাদ ও বেগম জিয়া থেকে ১০০০ গুণ ভালো; কিন্তু বিশ্বের তুলনায় অপরাধযোগ্য; ইহা কি ভালো, নাকি খারাপ?
৪|
২০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা কেমন দেশ চালিয়েছেন সেটা মানুষ ফিউচারে তুলনা করবে । আমি একরকম বলবো আপনি আরেক রকম বলবেন। আমাদের দুই জন বাদে আরেকজন আরেকটা বলবে । এটা বাদ দিয়ে রাখেন ।
আপনি আর শেখ হাসিনা মুখোমুখি বসে চা খাইতেসেন উহার পতনের পর এমন একটা সিন ইমাজিন করেন । শেখ হাসিনা কে আপনার জিগাইতে মনে চাইবে কিনা যে :
১- আপনার পর কে এটা কি কোনোদিন ভেবে দেখেছেন ? দলের ডেসটিনেশন কোথায় যাইতেসিলো ?
২- এত বড়ো আছাড় খাওয়ার পরও কিভাবে ওবায়দুল কাদের এখনো নিজ পদে বহাল ? তাকে যারা এখনো মানে উহারা কারা ? ![]()
২০ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩৯
ওমর খাইয়াম বলেছেন:
শেখ হাসিনাকে প্রশ্ন করার মতো ইচ্ছা আমার নেই।
আপনাকে প্রশ্ন করছি, তাজউদ্দিন সাহেব, শেখ সাহেব, জিয়া, এরশাদ, েগম জিয়ার মাঝে দেশে কে ভালো চালায়েছে?
৫|
২০ শে জুলাই, ২০২৫ রাত ৯:০৪
সৈয়দ কুতুব বলেছেন: এটার জবাব দেয়া কঠিন। এদের মাঝে খালেদা জিয়া বাদে কারো শাসন আমার দেখার সুযোগ হয়নি। সে সময় খুবই ছোট ছিলাম। তাজউদ্দিন আহমদ ছিলেন সবচেয়ে নীতিনিষ্ঠ ও বাস্তববাদী, কিন্তু তাঁকে সময় দেওয়া হয়নি।
২০ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৯
ওমর খাইয়াম বলেছেন:
১) তাজউদ্দিন ৯ মাস যুদ্ধ চালায়েছেন, দেশের জন্য সংবিধান করেননি।
২) ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর থেকে ১৯৭২ সালের ১১ জানুয়ারী অবধি স্বাধীন দেশ চালায়েছেন, মুক্তিযোদ্ধাদেরকে চাকুরী দেননি।
৩) শেখকে হত্যা করা হলো ১৫ই আগষ্ট; তাজউদ্দিন কেন বাড়ীতে বসেছিলো ২২ আগষ্ট অবধি?
উনি অথর্ব ছিলেন/
৬|
২০ শে জুলাই, ২০২৫ রাত ৯:০৭
কামাল১৮ বলেছেন: ভারত নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছে স্বাধীনতার পর থেকেই।বহু বছর পর তার ফল পাচ্ছে।আজ সে বিশ্বে অর্থনীতিতে তৃতীয় শক্তি সামরিক চথুর্থ শক্তি।আর আমরা মৌলবাদের আবাদ করে প্রথম হতে চেষ্টা করছি।
২০ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৯
ওমর খাইয়াম বলেছেন:
সঠিক।
১৯ কোটী ইডিয়ট বাংগালী তা বুঝে না।
৭|
২১ শে জুলাই, ২০২৫ রাত ১:২৮
রূপক বিধৌত সাধু বলেছেন: বাংলাদেশের জনসাধারণের বিরাট একটা অংশ এখনও সামরিক শাসনের পক্ষে। রাজনৈতিক দলগুলোর ব্যর্থতাও এর জন্য দায়ী।
২১ শে জুলাই, ২০২৫ ভোর ৪:২৭
ওমর খাইয়াম বলেছেন:
তাজউদ্দিন সাহেব, শেখ সাহেব, জিয়া, এরশাদ, বেগম জিয়ার মাঝে দেশ কে ভালো চালায়েছে?
৮|
২১ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাজউদ্দিন সাহেব, শেখ সাহেব, জিয়া, এরশাদ, বেগম জিয়ার মাঝে দেশ কে ভালো চালায়েছে?
শেখ সাহেব দেশ পরিচালনা করার মতো দক্ষ ছিলেন না। উনার বড় সমস্যা ছিলো উনি চাটুকারিতা পছন্দ করতেন। তাজউদ্দিন চাটুকারিতা করতে পারেননি বলেই, উনাকে দূরে সরে যেতে হয়েছিল।
৯|
২১ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: লেখক বলেছেন: তাজউদ্দিন সাহেব, শেখ সাহেব, জিয়া, এরশাদ, বেগম জিয়ার মাঝে দেশ কে ভালো চালায়েছে? ভালো কেউ চালাতে পারেননি। তবে আন্তরিকতা দেশপ্রেম ছিল তাজউদ্দীন-বঙ্গবন্ধুর। যদিও উদ্ভূত পরিস্থিতিতে দক্ষতা দেখাতে পারেননি।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২৮
সৈয়দ কুতুব বলেছেন: প্রুফরিড করেন ।