| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বানরদের রাজনৈতিক ভাবনাচিন্তা পাহাড়ী কলা অবধি। পাকিস্তান ও বাংলাদেশের "দেশ-প্রেমিক সেনাবাহিনী বিপ্লব" করেছিলো ১৯৫৮, ১৯৭৫, ১৯৮২ সালে; ২০২৪ সালে, বাংলাদেশে "বিপ্লব" করেছিলো ইউনুস/পাকিস্তান ও Gen-M.
আমার ধারণা, ট্রাম্প ভেনেজুয়োয় ক্যু' করার চেষ্টা করে সফল হয়নি; সে বাধ্য হয়ে, সরাসরি আক্রমণ করে, সরকার ও মিলিটারীকে ভীত করে, ক্রমেই সোস্যালিষ্টদের সরায়ে তাদের পুতুল সরকার আনার চেষ্টা করবে! তবে, সমস্যা হবে সামনে: ভেনেজুয়েলার মিলিটারী তেলের পয়সা পায়, তারা ২/১ ডলারের জন্য নিজেদের বিক্রয় করার সম্ভাবনা কম।
সাউথ আমেরিকার লোকজন নিজেদেরকে আমেরিকান মনে করে; তারা ট্রাম্পের মতো মিথ্যুককে রাজা মানবে না। ফলে, সেনা বাহিনী আমেরিকান ক্যু'কে বিপ্লব ঘোষণা করে বেশীদুর যেতে পারবে না।
ভেনেজুয়েলার হুগো সাভেজ তেল ও অন্য সব সম্পদ নিজ দেশের সম্পদ হিসেবে দখল করার (১৯৯৯ ) পর, আমেরিকা হতাশ হলেও ট্রাম্পের মতো ঝাপিয়ে পড়েনি। তবে, দক্ষিণ আমেরিকা অকারণে চীনা ও রাশিয়ানদের নিয়ে ইয়ো ইয়ো করলে, আমেরিকানরা তা পছন্দ করবে না।
০৬ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৮:২৩
ওমর খাইয়াম বলেছেন:
আমেরিকায় গণতন্ত্র আছে; কিন্তু প্রেসিডেন্ট'এর কিছু জরুরী ক্ষমতা আছে, ট্রাম্প সেগুলোর অপব্যবহার করছে; তার বিচার হবে বলে মনে হয়।
২|
০৬ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:২২
সৈয়দ কুতুব বলেছেন: ইনটেেরিম সরকার আমেরিকার এসব কাজে চুপ হয়ে আছে । রাশিয়া-চায়না আরো বড়ো ডাকাত । রাশিয়া আমাদের দেশ থেকে তরুন নিয়ে ওয়ার করায় ।
০৬ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৬
ওমর খাইয়াম বলেছেন:
রাশিয়া আমাদের বেকারদের নেয়, নাকি আমাদের বেকার ও বেকুব মানুষজন দিশেহারা হয়ে, দলালকে টাকা দিয়ে যায়?
৩|
০৬ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:২৩
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে আবার কবে বিপ্লব হবে ? একটায় মন ভরছে না ।
.
০৬ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪১
ওমর খাইয়াম বলেছেন:
বাংগালীরা গত শতাব্দীতে ১টি বিপ্লবই করেছিলেো ( '৭০'এর ভোট, '৭১'এর অসহযোগ আন্দোলন ও মুক্তিযুদ্ধ ); এখন জাতির বড় অংশ বানর ও হায়েনায় পরিণত হয়েছে, এরা জংগীতে পরিণত হয়েছে, সভ্যতা থেকে পেছনে পড়ে গেছে; বিপ্লব হবে না, হবে গৃহযুদ্ধ।
৪|
০৬ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১২
সৈয়দ কুতুব বলেছেন: বলতে পারেন নেতার অভাব ! মানুষ এখন ভালো জীবনযাপন করতে চায়। ভালো কোনো নেতা যদি ডাক দেয় অবশ্যই মানুষ সাড়া দিবে। যদি নেতা বলেন আমরা সৎ ভাবে জীবন যাপন করবো এবং উন্নত জীবনযাপন করবো মানুষ সাড়া দিবে না কেন?
০৬ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮
ওমর খাইয়াম বলেছেন:
শিক্ষিতরা অসৎ হলে জাতি ডুবে যায়।
আমাদের ১ জন কবি আছেন; মনে হয়, তিনি সৎ; তিনি কবিতা লিখেছেন, "আমাদের হাদী"; উনাকে শেখের বিপক্ষে মন্তব্য করতে দেখেছি; এই সততার কোন মুল্য আছে?
৫|
০৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৫০
সৈয়দ কুতুব বলেছেন: আপনি কি হোসেন সোহরাওয়ারদি সাহেব কে নিয়ে কমফোরট ফিল করেন ? নোয়াখালী রায়ট নিয়ে কথা বলা যাবে ?
০৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:১৭
ওমর খাইয়াম বলেছেন:
সোহরাওয়ার্দীর নতুন ভার্ষণ ছিলো সাকা চৌধুরী; ইহার কারণে আওয়ামী লীগে ততকালীন অসৎ ব্যবসায়ীরা স্হান করে নেয়। সে কলকাতায় দাংগায় তেল ধেলেছিলো; নোয়াখালীতে তার কোন ভুমিকা ছিলো কিনা, আমি জানি না।
৬|
০৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৭
সৈয়দ কুতুব বলেছেন: হা কলকাতায় । আমি ভুল লিখেছি। উনার একটা ঘটনা খারাপ ফিল হয় । তিনি নাকি যখন কলকাতায় রায়টের সময় উইমেনদের উপর টরচার চলছিলো তখন থানায় বসে বলেছিলেন : সনাতনি উইমেনরা বেশি বিউটিফুল তাই এমন হইতেসে।
।
০৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫৪
ওমর খাইয়াম বলেছেন:
এতো ডিটেইলস আমি জানি না; তবে, দেশ বিভক্তি নিয়ে যেসব ভুল গুজব তখন কাজ করছিলো, তার মাঝে কলকাতায় চাকুরীরত পুর্ব বাংলার মুসলমানদের বিতাড়নের গুজব ভয়ংকর সহিংসতার জন্ম দিয়েছিলো। ভীত মুসলমানদের একত্রিত করার কাজে ও তাদেরকে আক্রমণমুখী করে তুলেছিলো সরোয়ার্দীর কাজকর্ম।
৭|
০৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: খামেনি নিজেকে বিশ্বব্যাপী শিয়া মুসলমানদের নেতা মনে করেন এবং হিজবুল্লাহ, হামাস, ও ইরাক-সিরিয়া-ইয়েমেনের শিয়া গোষ্ঠীগুলোর প্রতি বিনিয়োগকে তার অংশ হিসেবে দেখেন। যুদ্ধের প্রেক্ষাপটে এসব ‘বহির্মুখী বিনিয়োগ’ নিয়ে ইরানিদের মধ্যে ক্ষোভ বেড়েছে, যখন দেশবাসী মূল্যস্ফীতি ও জীবনযাত্রার অবনতিতে ভুগছে।
রাস্তায় শোনা গেছে একটি স্লোগান: ‘গাজায় না, লেবাননে না- আমার জীবন শুধু ইরানের জন্য।’ মানুষ বুঝে গেছে কোনটা ভালো কোনটা খারাপ ।
০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১২:১৯
ওমর খাইয়াম বলেছেন:
লোকটা মানসিক রোগী, যেকোন ধর্মীয় মানুষ আজকের বিশ্বের জন্য সমস্যা।
৮|
০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১:৩৩
কামাল১৮ বলেছেন: কোনটা বিপ্লব কোনটা ক্যু তা বোঝার ক্ষমতা নেই বলে।
৯|
০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের বানররা পড়াশোনা করে না
তারা জানে না বিপ্লব কাকে বলে।
আর বিশৃঙ্খলা কাকে বলে।
১০|
০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চাকরির কোটা বাতিলের দাবিতে কিছু ছাত্ররা যে আন্দোলন করেছিল সেটাকে কৌশলে জামাতি এবং অন্যান্যরা সরকার পতনের জন্য সহিংস আন্দোলনের রূপ দেয় ।
এটা কোনক্রমেই বিপ্লব নয়।
১১|
০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: ক্যু'তে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো জাতি। লাভবান হয়েছে জামাত শিবির আর বিএনপি।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ৩:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা জানি, ট্রাম্পের যুদ্ধোন্মাদ আচরণ যেকোনো আইনের লঙ্ঘন।
...............................................................................................
দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের মূল আগ্রহ—অপরাধ দমন, মাদক পাচারকারীদের নৌকা ধ্বংস
এবং ভেনেজুয়েলার তেলের ওপর নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
এসব কাজ করার জন্য আমেরিকার আদর্শ গণতন্ত্রের প্রয়োজন নেই।
ট্রাম্পের শুধু এমন একটি সরকার দরকার,
যারা কোনো না কোনোভাবে ট্রাম্পের অনুগত।
..................................................................................................
ট্রাম্পের নজর এখন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ওপর।
শনিবার ট্রাম্প বলেছেন, একটি ‘সুষ্ঠু উত্তরণ’ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’।
তিনি দাবি করেন, ‘ভেনেজুয়েলাকে আবার মহান করার জন্য যা যা প্রয়োজন,
(রদ্রিগেজ) তা করতে ইচ্ছুক।’
..................................................................................................
তাহলে কোথায় আমরা গনতন্ত্রর দেশ খুঁজে পাবো ???