নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

জাতির জন্য সুচিন্তা করার মতো মস্তিস্ক কতজন ব্লগারের আছে?

০৭ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪৪



সব জাতিতে কিছু জ্ঞানী মানুষ থাকেন, আছেন, যারা জাতির জন্য সুচিন্তা করেন; এরা বিবিধ প্রফেশানের মানুষ; যেই জাতিতে এদের সংখ্যা বেশী তারা ততবেশী উন্নত।

আজকের এই আধুনিক সভ্যতায় যাদের আধুনিক শিক্ষা নেই, তারা কোনভাবে সঠিক চিন্তা করতে পারবে না; কারণ, এখান জাতি গঠনের সব প্যারামিটারগুলো কমপ্লেক্স।

আমাদের সাম্প্রতিক ২'টি জেনারেশন হচ্ছে প্রশ্নফাঁস ও মানহীন শিক্ষার সার্টিফিকেটধারী; এরা কোনভাবে সঠিকভাবে কোন কিছুই ব্যাখ্যা করতে সমর্থ নয়; ফলে, এরা জাতির জন্য ভালো কিছু করতে পারবে না।

সামুতে আমি ১১ বছরের মতো আছি; আরো ২টি ব্লগে মিলে সর্বমোট প্রায় ২৫ বছর ব্লগে আছি; কয়েক হাজার ব্লগারের পোষ্ট পড়েছি; আমি খুবই হতাশ যে, এদের মাঝে ৮০ ভাগের "কমনসেন্স" খুবই নীচু লেভেলের; আমাদের জাতি ও বিশ্বের বর্তমান অবস্হাকে এরা বুঝতে পারে না ও চলমান বিশ্বের ঘটনাপ্রবাহকে ঠিকভাবে ব্যাখ্যা করতে সমর্থ হয় না; এরা ব্লগে আবোল তাবোল বিষয় নিয়ে আবোল তাবোল পোষ্ট লেখেন।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: রাজীব নুরের লেখা বাদে সবার লেখা গারবেজ তাই না ? ;)

০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১২:১৭

ওমর খাইয়াম বলেছেন:



না, সবার লেখা একেবারে গার্বেজ নয়; তবে, ৯০ ভাগ লেখা গার্বেজ।

রাজীব নিজের পর্যবেক্ষণ, ভাবনা ও অভিজ্ঞতা লেখেন।

২| ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফল থেকে দেখা যাচ্ছে জমায়েতপন্থীদের জয়জয়কার তাহলে সংসদ নির্বাচনে কে জামাতে ইসলামী বিজয় লাভ করবে?

০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১:৪৯

ওমর খাইয়াম বলেছেন:



দেশে ছাত্র বলতে কিছু নেই, এদের বড় অংশ ইডিয়ট ও ধর্মান্ধে পরিণত হয়েছে। যারা কিছু বুঝে, তারা শিবিরের ভয়ে আছে; গরীব ছাত্রদের জামাত ও শিবির ২ পয়সা দিয়ে কিনে নিচ্ছে।

নির্বাচনে সেটা ঘটতে পারে, যদি আমেরিকান দুতাবাস বাংলাদেশে সুদানের মতো করার প্ল্যান করে থাকে। এরপরও বনাগলাদেশে মিলিটারী আছে, ভয়ের কিছু নেই।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি আপনার লেখার একজন মুগ্ধ পাঠক।
আমি চাই আপনি ফেসবুকে আসুন ।
ফেসবুকে আপনার লেখা অসংখ্য মানুষ পাঠ করতে পারবে ।
এই ব্লগে হাতে গোনা মাত্র কয়েকজন পাঠক আছে।

০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১:৫০

ওমর খাইয়াম বলেছেন:




আমি সেইসবুজে আসবো শীঘ্রই।

৪| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: ধরে নিলাম, ব্লগে বুদ্ধিমান কয়েকজন ব্লগার আছেন।
তারা জাতিকে কিছু দিতে চায়।এখন সরকার কি তাদের কাছ থেকে জ্ঞান নেবে? জীবনেও নেবে না। সরকার কখনও ব্লগারদের কাছ থেকে সুচিন্তা বা জ্ঞান নেবে না।

০৯ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩১

ওমর খাইয়াম বলেছেন:




আমকি অসুষ্হ হয়ে গেছি; ঢাকায় ও চট্টগ্রামে সুশিক্ষিতদের নিয়ে "১ সুস্হ চিন্তাশীলদের ইনষ্টিটিউট" গঠনের দরকার।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩৮

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আমকি অসুষ্হ হয়ে গেছি; ঢাকায় ও চট্টগ্রামে সুশিক্ষিতদের নিয়ে "১ সুস্হ চিন্তাশীলদের ইনষ্টিটিউট" গঠনের দরকার।
- আপনি চাইলে ভার্চুয়ালি করতে পারেন ,জুমের মতো নানা ওয়েবসাইট রয়েছে। বাংলাদেশী একটি ওয়েবসাইট আছে সেখানে যে কেউ রুম খুলে আলোচনা করতে পারে ঠিক জুমের মতোই।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রশিক্ষণ এবং অধ্যবসায় কতজন
এই নিয়ম র্চচ্চা করে ???

............................................................
বিশ্ববিদ্যালয় পাশ করেও দেখা যায়
মাঠে বিভিন্ন কাজের জন্য তিনি উপযুক্ত নয়
চাষী তার থেকে ভালো জানে ।
এর কারন হলো সদ্য পাশ যিনি ,তার কোন প্রায়গিক জ্ঞান নেই
সে কারনে যিনি যেথায় নিযুক্ত হবেন তার প্রশিক্ষণ আবশ্যক
ইদানীং তার কোন মূল্যায়ন নাই ।
সুতরাং জাতি কি ঘাস খেয়ে শিখবে ?
জীবনের প্রতিটি বাঁকে বাঁকে ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.