নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

ড: এম আলী, আমি আপনার পোষ্টে "লাইক" দিয়েছি কেন?

০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:০৯



ড: আলীকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আসলে, কৃপণ ব্লগারদেরকে মন্তব্য করার জন্য অনুপ্রানিত করার চেষ্টা করছেন; ইহা কাজ করবে না।

আমি দীর্ঘ সময় ধরে আপনার সাথে ব্লগিং করে আসছি; আপনি আমাকে জানেন, আমি আজকে আপনার পোষ্টে লাইক দিয়েছি; কারণ, সামু আমাকে কমেন্ট ব্যান করেছে এই নিকে। পোষ্টে লাইক দেয়াটা আমি খুব একটা পছন্দ করতাম না, আমি সব সময় ছোট ১টি মন্তব্য করতাম সবার পোষ্টে।

প্রতি মাসে আমার গড় মন্তব্যের সংখ্যা হতো ১৫০০; সামুতে লিখে আমার মন্তব্য পায়নি, সেই রকম কোন ব্লগার ছিলো না; এখন আমি আপনার পোষ্টে কমেন্ট করছি না প্রায় ১২/১৩ মাস। গত ১২/১৩ মাসে আমার মুল নিক "চাঁদগাজী" ও "সোনাগাজী"র বাহিরে আরো ১৬/১৭টি নিক ব্যান করেছে সামুটিম।

আজকে যেই নিকে এই পোষ্ট লিখছি, ইহা একটি পংগু নিক, শুধু মাত্র পেছনের পাতায় পোষ্ট লিখতে পারি ও কেহ যদি মন্তব্য করে, সেটার উত্তর দিতে পারি; এর বাহিরে অন্যদের পোষ্টে আমি "লাইক" দিতে পারি।

আজকাল কাল্পনিক_ভালোবাসার পোষ্টে লাইক দিচ্ছি, জুল ভার্ন, মশিউর রহমান, মেঠোপথ, জলপথ, সবার পোষ্টে লাইক দিচ্ছি।

আপনি জানেন যে, আমি মন্তব্য না'করলে, বেশীরভাগ ব্লগারের পোষ্ট মোটামুটি খালি থাকার কথা।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৭:২৩

নতুন নকিব বলেছেন:



দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো - কথাটা কি ভুল?

০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:১০

ওমর খাইয়াম বলেছেন:



সামুর ব্লগারদের মাঝে ৯০ ভাগই গরু; গরু সব সময় গরু; মানুসের সাথে গরু কি দুষ্টামী করতে পারে?

২| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৭:২৫

নতুন নকিব বলেছেন:



গতকালের সেই পোস্ট কোথায় হারিয়ে গেল?

০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:১২

ওমর খাইয়াম বলেছেন:



ওটা আছে, ড্রাফট করে রেখেছি।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: এম আলী যে ব্লগারদের উদার হতে বলেছেন, এটা বিরাট ব্যপার।
একদিন এমনদিন আসবে, উনি আপনাকে নিয়ে পোষ্ট দিবেন।

০৯ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০০

ওমর খাইয়াম বলেছেন:




উনি আজকাল গড়ে ২০/৩০ লাইনের কবিতা লিখে অপ্রয়োজনীয় মন্তব্য করছেন গার্বেজ পোষ্টে।

৪| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৪৪

নতুন নকিব বলেছেন:



ওটা আছে, ড্রাফট করে রেখেছি।

-কারণ?

০৯ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০৩

ওমর খাইয়াম বলেছেন:



এই পোষ্ট ড্রাফটে ছিলো; ইহাকে প্রকাশ করার পর, ইহা সিরিয়েলী ঐ পোষ্টের নীচে চলে যায়; এই পোষ্টকে উপরে আনার জন্য ঐ পোষ্টকে ড্রাফটে রেখেছি।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: ডিসেম্বর জানুয়ারী ব্লগে খা খা করে। এই দুই মাস ব্লগ খড়া চলে। সামনের মাস থেকে ব্লগারদের সংখ্যা বাড়বে।
তবে সামু টিমের উচিৎ ব্লগার বাড়ানো। এজন্য তারা নানান পদক্ষেপ নিতে পারেন। মূলত ব্লগার হত্যার পর থেকেই ব্লগারদের সংখ্যা কমতে শুরু করেছে।

০৯ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০৮

ওমর খাইয়াম বলেছেন:



ব্লগার হত্যার পর থেকে যেসব নতুন ব্লগার এসেছেন, এদের বড় অং মোটামুটি ডামিস টাইপের; কিছু পুরান ( মোটামুটি অপদার্থ টাইপের ) ব্লগার মাঝে মাঝে একটিভ হয়ে থাকে, এরা আগেও লিখতে পারতো না।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: খোমেনি কি বাশারের কাছে চলে যাবেন ? কালার রেভুলেশন চলছে ।

০৯ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৬

ওমর খাইয়াম বলেছেন:



ইহা কালার নয়, ইহা বেঁচে থাকার সংগ্রাম; তবে, আমেরিকা ও ইসরায়েল সুযোগ নিচ্ছে।

ইরানের তেলের পয়সায় হামাস, হেজবুল্লাহ, শিয়া মিলিশিয়া ( সিরিয়া, ইরাক, লেবানন ), হুতি, ইসলামী জ্বিহাদীদের পরিবার যত আয় করে, ইরানের ইন্জিনিয়ার, ডাক্তার ও পাইলটেরাও তত আয় করতে পারে না; ইরানের গড় মানুষ বাংলাদেশের যে কোন শিক্ষক থেকে বেশী জ্ঞানী ও দক্ষ।

৭| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: ইরানের গড় মানুষ বাংলাদেশের যে কোন শিক্ষক থেকে বেশী জ্ঞানী ও দক্ষ

বাংলাদেশের নেতাদের দোষ । ইরানের তারাও মানুষ আমরাও মানুষ । ভালোভাবে নারচার করলে আমরাও নোবেল পাবো। :``>>

০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১২

ওমর খাইয়াম বলেছেন:



সরকারের সমস্যা ছিলো; দেশে কোন নেতা নেই মওলানার মৃত্যুর পর।

ফাঁসকরা প্রশ্ন কিনে পরীক্ষা দেয়া, ক্লাশ ফেইসবুকে চ্যাট, ক্লাশে না'যাওয়া, বাড়ীতে পড়তে না'বসার জন্য কি শেখ হাসিনা দায়ী?

ব্লগার ধুসর সন্ধ্যার মতো ব্লগার, বারীর মতো মগজহীন গল্পকার কার দরকার?

০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৭

ওমর খাইয়াম বলেছেন:



আপনি দেখলেন, বারী ও সুমু-৩২১৪ আমাকে গালি দিয়ে কিভাবে ম্যাঁওপ্যাঁও লেখকে পরিণত হলো?

৮| ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৭

সৈয়দ কুতুব বলেছেন: ফাঁসকরা প্রশ্ন কিনে পরীক্ষা দেয়া, ক্লাশ ফেইসবুকে চ্যাট, ক্লাশে না'যাওয়া, বাড়ীতে পড়তে না'বসার জন্য কি শেখ হাসিনা দায়ী?

গত ১২ বছরে যখনই বছরে নতুন বই ছাপানোর সময় এসেছে সিনডিকেট করে কাগজের দাম বাড়িয়েছে । এডুকেশন এক্সপেনস বেশি তাই মানুষ মাদরাসায় পড়েছে । বেসরকারি চাকুরি শেখ হাসিনা মোটেই create করতে পারেন নি । যারা পড়াশোনা করে সরকারি চাকুরি পেয়েছে তাদের কে লুটপাটের সুযোগ করে দেয়া হয়েছে । বিনিময়ে শেখ হাসিনার ডারটি জব করতে হয়েছে তাদের।

ফাহমিদা বারী বুয়েট পাশ । উনার সাথে আপনার " ফাঁসকরা প্রশ্ন কিনে পরীক্ষা দেয়া, ক্লাশ ফেইসবুকে চ্যাট, ক্লাশে না'যাওয়া, বাড়ীতে পড়তে না'বসার জন্য কি শেখ হাসিনা দায়ী? " যায় না ।

০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:৫২

ওমর খাইয়াম বলেছেন:



শেখ হাসিনা ভালো কিছু করেনি, সঠিক! কিন্তু কাগজের দাম বাড়ায় বাচ্চাদের মাদ্রায়সায় পড়ায়, এটা আপনার মগজের ভুল প্রসেসিং; আমি ১০ম শ্রেণী অবধি মাটির শ্লেটে "ইলেকটিভ ম্যাথ" করেছি।

বারী তাবলিগী সাহিত্যিক, উনি বেহেশতে যাবেন; উনার জন্য সেখানে কাবাব বানাবে সুমু৩২১৪।

৯| ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনি দেখলেন, বারী ও সুমু-৩২১৪ আমাকে গালি দিয়ে কিভাবে ম্যাঁওপ্যাঁও লেখকে পরিণত হলো

আমি উনার বই কিনে পড়ে রিভিউ দি্য়েছি। কাউকে কটু কথা বলায় প্রশংসা করেনি ।

০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:৫৯

ওমর খাইয়াম বলেছেন:



বারী ও সুমু আমাকে গালি দিয়ে নিজেরা পঁচেছে, সামুর সবাই জানে যে, আমি কাউকে গালি দিই না ও সঠিক মন্তব্য করি।

১০| ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৬

সৈয়দ কুতুব বলেছেন: ব্লগার ধুসর সন্ধ্যার মতো ব্লগার কার দরকার ?

মনে আছে যখন শাহ আজিজ সাহেব শেখ হাসিনার চেহারা দেখতে মালু মালু লাগে বলেছেন তখন আপনি কাউনটার post দিয়েছেন? শাহ আজিজ সাহেব জয় বাংলার লোক । এখন ধুসর সন্ধ্যা যদি খালেদা জিয়া কে লাইক করেন তাহলে আপনাকে নিয়ে কটু কথা বলতে পারেন । কারো মুখ তো আর চেপে ধরে রাখা যায় না ।

মেইন ঘটনা হলো সামু এডমিন এবং আপনি একই সময়ে লিখেছেন । উহারা অপমান বোধ করেছেন ।

০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:০৯

ওমর খাইয়াম বলেছেন:




শাহ আজিজ যুদ্ধ করেননি; কিন্তু ১৯৭১'কে দেখেছেন। উনি শেখ হাসিনাকে নিয়ে আমার মতো হতাশ; তবে, তিনি আশা করেন যে, অন্যদের কেহ কেহ শেখ হাসিনা থেকে ভালো হতে পারে; ইহা ভুল ধরণা।


সামুর এডমিন সন্দেহ করে যে, আমি উনার one দুর্বলতা বুঝি; সেই ভয়ে আমাকে ব্যান করে যাচ্ছেন; আমি কারো দুর্বলতা অন্য কাউকে জানতে দিই না।

১১| ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:২২

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা ভালো কিছু করেনি, সঠিক! কিন্তু কাগজের দাম বাড়ায় বাচ্চাদের মাদ্রায়সায় পড়ায়, এটা আপনার মগজের ভুল প্রসেসিং; আমি ১০ম শ্রেণী অবধি মাটির শ্লেটে "ইলেকটিভ ম্যাথ" করেছি।

আপনার সময়কার কথা আর এখনকার বিষয় এক করে দেখলে হবে ? ২০২২ সালে বিতর্কিত নতুন কারিকুলামের সময় হিউজ পরিমাণ student মাদরাসায় চলে গিয়েছে । আমি ঢাকার ঘটনার কথা বলছি । আপনি পড়াশোনা করেছেন পাকিসতান পিরিয়ডে আর ২০০৮ সালের পর নতুন কারিকুলাম নিয়ে আপনার কোনো আইডিয়া নেই । আপনার সময় পপুলেশন কত আর এখন কত ? যারা ভালো করছে তারা তো করছেই কিনতু বেশিরভাগ গারমেনটস লেবার দের ছেলেমেয়ে মাদরাসায় পড়ে। আমি অনলি ২০২৪ সালে একজন গারমেনটস লেবারকে দেখেছি যে পড়াশোনা করে প্রাইমারী টিচার হয়েছেন। শেখ হাসিনার ইকোনমিক্স এগিয়েছে বিজনেসমেন দের দিয়ে । তারা মানুষকে শোষণ করে যত লাভ করেছেন আরো বিনিয়োগ করে কিছু মানুষকে কাজ দিয়ে সেটা পুষিয়ে দিয়েছেন । এটাই ইকোনমি ।

আপনার সময়কার আমার মামা এবং চাচারা সবাই সরকারি বেসরকারি চাকুরি করেছেন । আমার বাবা নিজের ভাইদের টরচারে লজিং থেকে মানুষের বাড়িতে বিএ পাশ করেছেন । আপনাদের caliber আর আমাদের caliber এক না । ইভেন আমার বড়ো মামী জামাতের রুকন হয়েও প্রাইমারী টিচার ছিলেন । সে সময়ে এত এডুকেটেড উইমেন ভাবা যায় না । :``>>

০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪৩

ওমর খাইয়াম বলেছেন:




শেখ হাসিনার মিস-ম্যানেজমেন্ট জাতির ক্ষতি করেছে; কিন্তু হাসিনা ক্ষমতায় আসার কারণ কি? শেখ হাসিনা তো গৃহবধু ছিলো, বেগম জিয়া মিলিটারী ক্লাবের লেডি ছিলো, রওশন তো ডাকাত ছিলো; এরা সবাই কি করে ক্ষমতায় এলো?

০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:০৪

ওমর খাইয়াম বলেছেন:



কাবাব কিং'এর পঁচা মাংসের কাবাব আবার কোথা থেকে এলো সামুতে?

১২| ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩০

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার মিস-ম্যানেজমেন্ট জাতির ক্ষতি করেছে; কিন্তু হাসিনা ক্ষমতায় আসার কারণ কি? শেখ হাসিনা তো গৃহবধু ছিলো, বেগম জিয়া মিলিটারী ক্লাবের লেডি ছিলো, রওশন তো ডাকাত ছিলো; এরা সবাই কি করে ক্ষমতায় এলো?

কপাল খারাপ । :(

১০ ই জানুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

ওমর খাইয়াম বলেছেন:




কপাল খারাপ নয়, ইডিয়ট জিয়া মনে করেছিলো যে, সে আরেক আইয়ুব খান। ছাগল জানতো যে, ক্যু করলে তার প্রাণও যাবে।

১৩| ১০ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৮:৫১

ডঃ এম এ আলী বলেছেন:



নতুন নিকে সামু আপনাকে আসতে দিয়েছে ।
মনে হয় অনুকুল বাতাস বইতে শুরু করেছে।

ধীরে সুস্থে ব্লগিং করুন , যেখানে সেখানে
ঢালাও ভাবে মন্তব্য না করে সংযমী হোন।

মনে রাখবেন আপনার ছোট একটি মন্তব্যে
কোন কোন পোস্টকে ভাইরাল করে দিতে
পারে ।

অনেকেই লেখা পোস্ট করেন মন্তব্য পাওয়ার
আশায় নয় । অপেক্ষায় থাকেন আপনি কখন
সে সব পোস্টে গিয়ে অনাবশ্যক
ভাবে সেটির গুরুত্ব বাড়িয়ে দিবেন ।

দেশের সমসাময়িক অবস্থাকে দু চারটি পোস্ট এর
লেখা ও মন্তব্য দিয়ে পরিবর্তন করা যাবেনা সেটা
আমার চেয়ে আপনি ভাল জানেন ।

আর হা কোন পোস্টের লেখা ভাল লাগলে সেটা
কার লেখা তা আমি গুরুত্ব দিই না । অনেক কবিতার
পোস্টে লেখা পাঠে মনের মধ্যে যে ভাব উদয় হয়
তা দিয়ে লাইনের পর লাইন কবিতা লেখে লম্বা
করে ফেলি । সেগুলি দিয়ে পরে আমার মনের
মাধুরী মিশিয়ে আরো সুন্দর করে কবিতা লিখে
বই আকারে প্রকাশের জন্য তুলে রাখি ।

আপনিউ ভাল কবিতার পোস্ট দেন মন্তব্যের ঘরে
তার থেকেও বড় কবিতা লিখে যাব , কামনা করি
কবি ওমর খৈয়াম নামের স্বার্থকতা আপনার
লেখায় ফুটে উঠবে । ওমর খৈয়াম এর
রুবাইইত ই ওমর খৈয়াম আমার প্রিয়
কবিতার বই , মাঝে মাঝে পাঠ করি ।

আশা করি ব্লগে ব্লগারদের মধ্যে কৃপনতার প্রবনতা
কমবে। আপনিই হতে পারেন উত্তম প্রমান ,
শালিনতার ভিতরে থেকে নির্মল ও আপনার চিরচরিত
হালকা হিউমার যুক্ত মন্তব্য চালাচালির মাধ্যমে ।

ভাল থাকুন আর সুস্থ ধারায় ব্লগিং করুন ।

১০ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:২৩

ওমর খাইয়াম বলেছেন:



ধন্যবাদ!
এই নিকটিকে "ওয়াচে" রেখেছে সামু; মন্তব্য করার ক্ষমতা নেই। সোনাগাজী নিককে ব্যান করার পর ( "৩৬শে জুলাই স্বাধীনতার পর" ) আরো ১৬টি নিক ব্যান করেছে সামুটিম।

আমি ব্লগারদের দক্ষতা ও আচরণ বুঝার চেষ্টা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.