নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

১২ই ফেব্রুয়ারীর ভোট দরকারী ভোট; কিন্তু ইহাও জাতির ক্ষতির কারণ হবে।

১৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩৩



১২ তারিখের ভোটের পর, একটা পরিবর্তন আসবে: রাস্তার লোকজন ( জুলাই বেপ্লবের লোকেরা ), যারা এখন অরাজকতা করে বেড়াচ্ছে, তারা ক্ষমেই কিছুটা প্রতাপ হারানোর শুরু করবে। নতুন সরকার গঠন হলে, হাদীরা ও সমন্বকরা বুঝতে পারবে যে, তাদের থেকে শক্তিশালী নতুন কিছু লোকজন এলাকায় এসেছে।
নতুন যারা আসবে, তারা নিজেদের প্রয়োজনে পুলিশ ও র‌্যাবকে সক্রিয় করবে। সবচেয়ে বড় ঘটনা ঘটবে, যথাসম্ভব তুৃণমুল আওয়ামীরা বের হওয়ার শুরু করেবে। দেশে অরাজকতা কমার শুরু করবে; মানুষ কিছুটা হলেও কথা বলার শুরু করবে।

ভোটে যারা জয়ী হবে, এদের মাঝে কোন রাজনীতিবিদ থাকবে না; এদের মাঝে কোন দক্ষ লোকজন থাকবে না; ফলে, দেশের অবস্হা ভালোর দিকে যাবার কোন সম্ভাবনা নেই।



মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৪৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:
এইসব প্রিডিকশান টং দোকানের হাশেম-কাশেম ও বলে দিতে পারবে।

নির্বাচনে কে জিতবে, কারা কত আসন পাবে এইসব বলেন?

১৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৫২

ওমর খাইয়াম বলেছেন:



নির্বাচনে কে জিতবে, সেটা ঠিক করবে নতুন আমেরিকান রাষ্ট্রদুত; উহা বিএনপি'কে জেতানোর পক্ষে হবে বলে আমার ধারণা; সীটের অনুপাত ঠিক করবে মিলিটারী ও পাকিস্তান।

২| ১৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:০৬

সৈয়দ কুতুব বলেছেন: ভোটের কোনো আমেজ নাই ; বিএনপির সাথে জামাতের ভোটের হিসাবে কোনো তুলনা হয় না । জামাতের হাউকাউ বেশি কিনতু পারসেনটেজ খুবই কম।

১৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:১৬

ওমর খাইয়াম বলেছেন:



২০২৪ সালের আমেরিকান ক্যু'তে জামাত-শিবির কি পরিমাণ সাধারণ ছাত্র ও পুলিশ হত্যা করেছে সেটা নিয়ে কথা শুরু হবে ভোটের পর। শিবিরের অনেক জল্লাদ দেশ ত্যাগ করে পাকিস্তান চলে যাবে।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: হাদিকে যে কারা মেরেছে উহা মনে হয় না জানা যাবে। কোনো কারন ছাড়াই প্রাণ দিলো ।

১৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৪৩

ওমর খাইয়াম বলেছেন:



জাতির অবস্হা ভয়ংকর, লাখ লাখ হাদী জন্ম নিবে; আগামী ভোট সামান্য অরাজকতা কমাবে, হাদীদের স্হানে শেরে বাংলা আসবে না সহসা। ঢাকা বিশ্ববিদয়ালয়কে মক্তবে পরিঁণত করেছে শিবির।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:১৭

সৈয়দ কুতুব বলেছেন: ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে । কিনতু আমার কোয়েশচন হলো সরকারি ইউনিভারসিটি/মেডিকেল কলেজে যারা পড়ে এরা আসলে কতটা মানুষের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছে ? ধরেন এখন এলপিজির দাম বেশি এরকম কোনো বিষয়ে ছাত্ররা কোনোদিন আন্দোলন করে জনতার পাশে দাড়িয়েছিলো ? ১৯৭১ সালে পাকি পিরিয়ডে কিংবা আগে কখনো ? কোনো চুকতি কিংবা ডিল নিয়ে ? এই যে এখন এলপিজি তে মানুষের লাইফটা হেল হয়ে গেছে সেটা নিয়ে কোনো আন্দোলন দেখছি না ছাত্রদের । তারা কি হলের রাননা খাবার খায় না ? সেখানেও তো এটার আচ লাগার কথা । :-B

ইউনিভারসিটিতে গেলে কেমন এলিট হয়ে যায় । মেসে তো থাকে বাট এসব বিষয় নিয়ে কোনো আওয়াজ দেখি নাই ।


১৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৩৩

ওমর খাইয়াম বলেছেন:



ইউনিভার্সিটির ছাত্রদের লেখা আপনি ব্লগে দেখছেন, গার্বেজ! এরা দেশ ও জাতির মুল সমস্যা বুঝে না; এরা জাতির মুল সমস্যা যে, শিক্ষা ও চাকুরীকে মনে করতো, এসব নীচু মানের পায়খানা পদ্য লিখনো না।

ফাতেমা ছবি'র কবিতায় মানুষের অর্থনৈতিক জীবনের কাব্য দেখছেন? ১টা গার্মেন্টস'এর মেয়ের জীবন কাহিনী দেখেছেন?
খায়রুল আহসানের লেখায় হজ্ব আছে, কানাডা ভ্রমণের কাহিনী আছে, শ্রমজীবি মানুষের কথা আছে? ছাত্ররা পড়ালেখা করতো না, আড্ডা ও মিছিল করে সময় কাটায়েছে বুলশিটারেরা।

১৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬

ওমর খাইয়াম বলেছেন:




৫%-১০% নোট বই পড়ে, একাংশ বিসিএস পাশ করে ডাকাতী করে।

৫| ২০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভোটে যারা জয়ী হবে, এদের মাঝে কোন রাজনীতিবিদ থাকবে না
...............................................................................................
সংসদে সব সময় আমরা সৎ ও নবীন সাংসদ কামনা করি ।
তবে তাদের সংখ্যা ৪০ % এর বেশী না হওয়াটাই উত্তম।
আমদের দেশের প্রেক্ষাপটে পুরাতনরাই বারবার ভোট করতে চায় ।
নিজ আসন ছাড়তে চায়না , জানিনা এতে রহস্যটা কি ?
তবে আমি মনে করি , কােন সাংসদ ৩ বার এর বেশী এম.পি হতে পরেবেনা
এমন বিধান থাকা উচিত ।
যদি বি.এন.পি ভোটে ক্ষমতা পায় তাহলে ৭০% এর মত পুরাতন সাংসদরাই আসবে
তাদের রাজনীতিবিদ না বলে কি বলবেন ???

২০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:২২

ওমর খাইয়াম বলেছেন:



১ জন এপি'র দায়িত্ব কি?

৬| ২০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:১৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:

ফাতেমা ছবি'র কবিতায় মানুষের অর্থনৈতিক জীবনের কাব্য দেখছেন? ১টা গার্মেন্টস'এর মেয়ের জীবন কাহিনী দেখেছেন?
খায়রুল আহসানের লেখায় হজ্ব আছে, কানাডা ভ্রমণের কাহিনী আছে, শ্রমজীবি মানুষের কথা আছে?
৭১ এ মানুষের দু:খ-দুর্দশা, ২৫ মার্চ ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধাদের নিয়ে আপনার কয়টি লেখা আছে?

মোল্লা শফির ৩০ হাজার রাজাকার সাপ্লাইয়ের খবর রাখেন আর ৭১ নিয়ে ব্লগে কথা বলার পরিবেশ নেই দোঁহায় দেন। রিকশাওয়ালা কতজন মুক্তিযোদ্ধা জীবনী নিয়ে আপনি ব্লগে লিখেছেন?

২০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:৩০

ওমর খাইয়াম বলেছেন:



মনামিয়া নামের আমাদের গ্রামের চায়ী শ্রমিক ও নিজামপুর কলেজের ছাত্র লোকমান খানের যুদ্ধে যোগদান, অবদান ও শহীদ হওয়া নিয়ে আমি ছাঁদগাজী ও সোনাগাজী নিকে লিখেছি; েরা ২ জনই যেডফোর্সের সদস্য ছিলো।

এছাড়া যেডফোর্সের শহিদ হওয়া আরো ৪ জন ছাত্রদের অবদানের কথা লিখেছি সামুতে জয়েন করার পরপরই।

আমি চাঁদগাজী ও সোনাগাজী নিকে মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছি। এখন লেখার পরিবেশ নেই পাঠক নেই।

৭| ২০ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:



নির্বাচনী বাতাস কোন দিকে বইবে ভবিতব্যই জানে । তবে আলামত ভাল দেখছিনা ।

আপনিতো রূপ কথা আর ধর্ম কথার জগতেই উড়তে ভালবাসেন , সেসব লেখাতে লাইক দেন ,পারলে
পৃথক পোস্ট দেন । কই দিন কতেক আগে আমার লেখা বস্তিবাসী সেই অগ্নিকন্যাকে নিয়ে লেখা একটি কাব্যগাথা পোস্টেতো আপনার কোন নিক নিয়েও ডু মেরে দেখার স্পষ্ট
আলামত দেখতে পাইনি । এটা আম্রপালি মহাকাব্য হতে কম দেখাতো না, যদি কাট ছাট না করে পুরা লেখাটাই তুলে দেয়া হতো । পুরা লেখাটি তুলে রেখেছি ভবিষ্যতের জন্য ।

২০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৪

ওমর খাইয়াম বলেছেন:




বস্তিবাসী সেই অগ্নিকন্যা ... সামনের পাতায় থাকার সময়েই পড়েছি; কোন কারণে, লাইক রেখে আসতে ভুলে গিয়েছিলাম, মনে হয়; তখন অন্য নিকে পোষ্ট দিচ্ছিলাম।

৮| ২০ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: নির্বাচনের পর উপদেষ্টারা কি দেশেই থাকবেন?
হাসনাত, সারজিস, আসিফ এদের কি হবে?

২০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৬

ওমর খাইয়াম বলেছেন:



এরা যেই পরিমাণ অপরাধা করেছে, দেশে থাকার সম্ভাবনা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.