| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের যেই অবস্হা, ইরানের গত বছরের ও তার আগের যেই ইতিহাস, কোন অবস্হায় আমেরিকাকে হুশিয়ারী দিতে পারে না ইরান। গত বছর ইসরায়েলের সাথে মিসাইল মিসাইল খেলার আগেই ১৫ জনের বেশী জেনারেলকে হারায়েছে ইরান।
ইরান আমেরিকাকে যদি বলে "আংগুল ট্রিগারে আছে", আমেরিকা কিছুই বলার আগেই আংগুল হয়তো থাকবে না। আমেরিকা চাইলে এবার ইরানের সরকার বদলাতে পারবে; কিন্তু ইরানীরা আশপাশের আরবদের হ্ত্যা করতে পারে মাছির মতো।
মোল্লারা মানুষ মারে মাছির মতো, নিজেরাও মরে; এদের জীবনের কোন মুল্য নেই! এরা ইরানের মতো তেলের দেশের মানুষকে ভিখারীর মতো করে রেখেছে; কিন্তু এদের টাকায় আশপাশের দেশের জংগীরা (২০ লাখের মতো হবে ) ইরানীদের চেয়ে ভালো জীবন যাপন করছে।
২৪ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৮:২৮
ওমর খাইয়াম বলেছেন:
ট্রাম্প হয়তো জেনারেলদের কিনে নিবে।
২|
২৪ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: ইরান লিবিয়ার পথে হাটছে বলে আমার ধারণা ; আমেরিকার বাতিলের খাতায় ইরানের নাম উঠে গেছে । ![]()
২৪ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৪
ওমর খাইয়াম বলেছেন:
লিবিয়ার থেকে ইরানের অবস্হা ভালো, লোকজন শিক্ষিত; মোল্লাদের জীবনটাই অপরাধ ছাড়া অন্য কিছু নয়।
৩|
২৪ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:০৯
সৈয়দ কুতুব বলেছেন: মধ্যপ্রাচ্যে আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী বহর ও অন্যান্য সামরিক সম্পদ পৌঁছানোর আগে শুক্রবার ইরান সতর্ক করে জানিয়েছে, তাদের ওপর কোনো হামলা হলে তা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, এই সামরিক শক্তি বৃদ্ধি আমরা আশা করি এটি প্রকৃত সংঘাতের উদ্দেশ্যে নয়। তবে আমাদের সামরিক বাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত। সে কারণেই ইরানে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই কর্মকর্তা আরও বলেন, এবার কোনো হামলা সেটা সীমিত হোক, অসীম হোক, সার্জিক্যাল হোক, কাইনেটিক হোক, যাই নাম দেয়া হোক না কেন- আমরা সেটিকে আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখব এবং তা নিষ্পত্তি করতে আমরা সবচেয়ে কঠোরভাবে জবাব দেব।
কি ভয়ংকর দেখেন । ইরান এমন পাগল হয়ে গেছে কেন ?
২৪ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৮
ওমর খাইয়াম বলেছেন:
ইরানের সরকার আসলে ১০/১২টি বাহিনীর সরকার; রাজনৈতিক দলগুলোর কোন ক্ষমতা নেই; "জ্বিহাদ ও জংগী" জীবন গড়ে তুলেছে।
৪|
২৪ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: মধ্যপ্রাচ্যের কোনো দেশই আমেরিকার সাথে পারবে না।
ধার্মিকেরা গোয়াড়। তারা বুঝে না, হাতে ক্ষমতা না থাকলে রাগ দেখানো বোকামি।
২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪৮
ওমর খাইয়াম বলেছেন:
ব্লগে দেখেন, যেই কয়টা ইসলামিক স্কলার আছে, সব কয়টাই ইডিয়টিক পোষ্ট দেয়; দেশ ও সমাজকে কিসব আয়াত মায়াত দিয়ে ব্যাখ্যা করে।
৫|
২৪ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৪
কলিমুদ্দি দফাদার বলেছেন:
সম্মুখ যুদ্ধে আমেরিকাকে ফেস করার মতো কোন শক্তি এখন ও বিশ্ব হয়নি। ইহা শেখ সাহেব বুঝতে পারলে
দেশে জাশি দেশ বিরোধী শক্তির আস্ফালন এখন দেখা লাগতো না।
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০১
ওমর খাইয়াম বলেছেন:
শেখ স্বয়ং আমেরিকানপন্হী ছিলেন; ততকালীন আমেরিকান দুতাবাসের ইডিয়টরা পাকিদের তালে পড়ে আমাদের জাতিটাকে মা টির সাথে মিশায়ে দিয়েছে।
৬|
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: দফাদার সাহেব আপনার মতো শুরু করেছে ; ইসলামিক লেখায় গিয়ে সমাজ , পরযটন এবং পপুলেশন নিয়ে উহা বিরাট লেকচার দেয়া শুরু করেছে ।
।
আমি বলি কি আপনারা অলৌকিক বিষয় নিজেদের রেশনাল থট দিয়ে ভাবতে যাইয়েন না । আপনাদের যেখানে এক্সপারটিজ সেটা নিয়ে ভাবেন। আপনাদের ইহ জীবনে অলৌকিকতা বুঝা পসিবল না কারণ আপনারা রেশনাল মানুষ । তায়ায়মুম একজন নামাজির দরকার , নবী সা এর সোলজার বাড়তে পপুলেশন বাড়াতে হবে। ইহা নবীর সুননত ।
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪০
ওমর খাইয়াম বলেছেন:
শিক্ষা, জ্ঞান, জীবন হচ্ছে রেশানেল ভাবনার সমষ্টি; ধর্মীয় রুপকথা মানুষের জ্ঞানের অন্তরায়।
৪৭টি মুসলিম দেশ কি সঠিক উদাহরণ নয়?
৭|
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৩
কলিমুদ্দি দফাদার বলেছেন:
@কুতুব: গাজী সাহেব কটু করে বলেন আমার মতো বিনয়ী, মৃদুভাষী না।
ধর্মীয় রাজনৈতিক দলগুলোর জন্য রাষ্ট্রীয় ও সামাজিক সমস্যা গুলো সমাধান করা যাচ্ছে না, আমি কি ভুল কিছু বলেছি? আপনি নিজেই ও বিশ্বাস করেন গনতান্ত্রিক শাসন কাঠামোতে ধর্ম ব্যক্তিগত একটি বিষয়।
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭
ওমর খাইয়াম বলেছেন:
ধর্ম মানুষকে ভুল সংস্কৃতিতে আটকায়ে রেখেছে; এরা সভ্যতা থেকে অনেক অনেক পেছনে।
৮|
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২১
সৈয়দ কুতুব বলেছেন: আপনি নিজেই ও বিশ্বাস করেন গনতান্ত্রিক শাসন কাঠামোতে ধর্ম ব্যক্তিগত একটি বিষয়।
আমি ভুল কি বলেছি ? আপনি কি চান এখন যারা ইসলামিক তাদের ধরে ধরে নিউটার করে দিবে সরকার ? তারা পারসোনাল ভাবে বেবি বেশি নিলে কি করার আছে ?
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪২
ওমর খাইয়াম বলেছেন:
ধর্ম হচ্ছে এষ্ট্রোলোজজির মত একটি অচল সাবজেক্ট।
৯|
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনি কি চান এখন যারা ইসলামিক তাদের ধরে ধরে নিউটার করে দিবে সরকার ? তারা পারসোনাল ভাবে বেবি বেশি নিলে কি করার আছে ?
কুতুব এই চিন্তা ভাবনার জন্যে চীনে কয়েক লাখ উইঘুরিয়ানদের প্রিজনার করে রাখা হয়েছে। কারন তারা চীনের রাষ্ট্রীয় আইন মানে না।
তায়ায়মুম একজন নামাজির দরকার , নবী সা এর সোলজার বাড়তে পপুলেশন বাড়াতে হবে। ইহা নবীর সুননত । আপনার এই যুক্তি সঠিক হলে ইন্দোনেশিয়ার সামরিক শক্তি আমেরিকার সমকক্ষ থাকার কথা। দুই দেশের জনসংখ্যা ই প্রায় সমান।
২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:১০
ওমর খাইয়াম বলেছেন:
নবী (স: ) উনার সময়ে, যখন আরবের মানুষের কোন "রাজ্য" ছিলো না, তিনি সেখানে পারসিক ও বায়েজান্টাইনদের মতো ১টি রাজ্য ও ইহুদীদের মতো সমাজ ব্যবস্হা গড়ার জন্য যা করার সবই করেছেন। তিনি যা করেছেন আরবে, তাও ছিলো জেরুসালেম কিংবা আলেকজান্দ্রিয়ার সামজিক ব্যবস্হার তুলনায় প্রিমিটিভ; আরবেরা কখনো অন্যদের মতো ভালো থাকেনি।
১০|
২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৭
আলামিন১০৪ বলেছেন: তালেবানরা যে আম্রিকারে খেদিয়ে দিল সেটা আপনার থিওরী দিয়ে ব্যাখ্যা করুন তো
২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৮
ওমর খাইয়াম বলেছেন:
আমেরিকাকে তালেবানরা খেদায়ে দেয়নি; আমেরিকানরা জো বাইডেনকে ভোট দিয়েছিলো আফগানিস্তান থেকে উইথড্র করার জন্য।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "আংগুল ট্রিগারে আছে",
.................................................................
ট্রাম্প কৌশলে অগ্রসর হচ্ছে,
যদি অতিরিক্ত চাপ প্রয়োগে কাজ হয় তো ভালো
নাহলে আরেকটি আক্রমন সন্নিকটে ।
তবে এবার আমেরিকার অনেক ক্ষতি হবার সম্ভাবনা আছে ।