নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

আয়াতোল্লাহ সরে গিয়ে ইরানকে রক্ষা করতে পারে।

২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



বাংলাদেশ চালনায় বেগম জিয়ার যেই ভুমিকা ছিলো, আয়াতো্ল্লার ভুমিকা একই রকম; দেশ চালায় ইসলামিক রেভ্যুলশনারী গার্ডের ও ৩/৪টি বাহিনীর লোকেরা; আয়াতোল্লার কোন দল নেই, তিনি ইসলামের প্রতিনিধি, আল্লাহের মানুষ। আয়াতোল্লার কাজ হলো মোল্লাদেরকে নিযুক্তি দেয়া ও দেশী ও আশপাশের শিয়া জংগীদের লালন পালন।

সরকার চালায় ব্যুরোক্রেটরা, কিন্তু ১টা শর্ত, এরা দেশের দলগুলোর উল্লাখযোগ্য মোল্লা; বিশষ করে ইসলামিক দলগুলোর।

আয়াতোল্লাহ যদি কমান্ডে না'থাকে, ব্যুরোক্রেটরা ইয়েমেন, গাজা, সিরিয়া, লেবানন, ইরাক ও বাকী আরব দেশের জংগীদের লালন পালন বন্ধ করবে। ইরানের একামত্র সমস্যা হলো দেশ বিদেেশের জংগী পালন করে আরব ও আমেরিকার বিপক্ষে প্রক্সি যুদ্ধ চলমান রাখা; এবং ইহাই ইরানের মুল সমস্যা।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইরানের একামত্র সমস্যা হলো দেশ বিদেেশের জংগী পালন করে আরব
ও আমেরিকার বিপক্ষে প্রক্সি যুদ্ধ চলমান রাখা; এবং ইহাই ইরানের মুল সমস্যা।

..........................................................................................................
তাহলে আমেরিকা কিছুই করছেনা ???
তাদের শয়তানী আর জটিল বুদ্ধির কাছে প্রতিদিন
আরব বিশ্ব মার খাচ্ছে ।

২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪৩

ওমর খাইয়াম বলেছেন:



বর্তমান বিশ্বে আমােরিকার সবচেয়ে বড় অত্যাচারের শিকার বাংলাদেশ, ভেনেজুয়েলা, ফিলিস্তিন ও প্রায় সব মুসলিম দেশ। কিন্তু এখানে কিন্তু আছে: এসব দেশে ও জাতিতে বিশ্বাসঘাতক আছে, যারা আমেরিকাকে ডেকে আনে।

২| ২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৪০

সৈয়দ কুতুব বলেছেন: যদি বাংলাদেশে সেকেন্ড রেভুলোশন হয় কোনদিন সবার আগে লিস্ট করতে হবে দলকানা আমলা আর চাকুরেদের ! এরা ভিতর থেকে দেশের বেশি ক্ষতি করে।।

২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:১৭

ওমর খাইয়াম বলেছেন:




আমেরিকা যা করে, সেটা আমলাদের সাথে মিলিয়েই করে; কাজ করায় সেনাভিনীর দ্বারা, দেশ চালায় আমলাদের দ্বারা।

২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:১৮

ওমর খাইয়াম বলেছেন:




কোটাকে আপনি বাংলাদেশের ১ম বিপ্লব বলে ধরেছেন?

৩| ২৫ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৯:২০

সৈয়দ কুতুব বলেছেন: কোটা আন্দোলন হলো সরকার পরিবর্তনের আন্দোলন।

২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৩৪

ওমর খাইয়াম বলেছেন:



আপনি কি এখনো বুঝেননি যে, কোটা আন্দোলনটা করায়েছে ইউনুস/পাকিস্তান/আমেরিকা? ইহা ক্যু, আপনি রাজনৈতিক পোষ্ট লেখেন/যোগাড় করে দেন; আপনাকে সঠিকভাবে বুঝতে হবে ও লিখতে হবে।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০২

সৈয়দ কুতুব বলেছেন: কোটা আন্দোলনের শুরুটা শেখ হাসিনার ভুল পদক্ষেপের কারণে হয়েছে । কোটা ৫৬ শতাংশ পুনরায় ভাল কঠিন চাকুরির বাজারে কেউ মানবে না । কিনতু শেখ হাসিনার মুলত সারা দুনিয়া থেকে আলাদা হয়ে এবং ভয় থেকে সেটা ভাল করতে চাইসিলেন । উনার দলের এক নেতা আদালতে রীট করেছে । তাহলে আপনি যাদের কথা বলেছেন উহাদের কি দোষ ছিলো ?

আপনি এটা বলতে পারেন যে সারজিস আলম গং উহাকে পলিটিকাল কালার দিয়েছে । কিনতু তখন কেউ এসব নিয়ে ভাবেনি । সারজিস আলমের সাক্ষাতকার এখনো আছে যে সে বলেছিলো এটা কোনো পলিটিকাল আনদোলন না । শেখ হাসিনার নিজের কোনো পপুলিরাটি ছিলো না । বিরোধি দল তো সুযোগ নিবেই।

এখন যা চলছে উহার মাঝে কোনো সাধারণ student কিংবা people জড়িত না । তাদের মনে রাখা উচিত ইতিহাস কখনও বিদায় বলে না,,বলে আবার দেখা হবে।

২৫ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

ওমর খাইয়াম বলেছেন:



এবারের এটা কোটা আন্দোলন ছিলো আপনার কাছে, শ্রাবনধারা, ডাবিয়ানদের কাছে! ইউনুস, পাকিস্তান, আমেরিকান দুটাবাসের কাছে এটা ছিলো ক্যু; আমেরিকান ক্যু'গুলো দেশ, জাতি, বিশ্ব পরিস্হিিতির বুঝে ডিজাইন করা হয়।

আপনার মতে ভেনেজুয়েলায় কি ঘটেছে?
মাদুরো কি ড্রাগ ব্যবসা করতো? সে গত বছর ৪০ বিলিয়ন ডলারের তেল বিক্রয় করেছে সেংশানের ভেতরেই।

৫| ২৫ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩২

সৈয়দ কুতুব বলেছেন: ভেনেজুয়েলার তেল আছে বাংলাদেশের কি আছে ? আপনি শুধু আমাদের দোষ দেখেন কেন ? সারজিস আলম, সাদিক কাইয়ুম কিভাবে লিগ করতো ? নিজের ঘর আগে ঠিক করে তারপর বাকিদের দোষ দেন ।

ঢাবিয়ান পলিটিকাল মানুষ । শ্রাবনধারা কিংবা আমি আমরা আম জনতা । আমরা সবার কথাই বলি । কারো সাথে বেইনসাফি করি না ।

এতো এতো এডভাইজার নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা কিনতু আপনাকে কেন কাছে টেনে নিলেন না ? এটার দোষ ও কি আমাদের নাকি ? :-B

২৫ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪১

ওমর খাইয়াম বলেছেন:




২০১৪ সালে আওয়ামী লীগ যদি সাহস করে শেখ হাসিনাকে বাদ দিতে পারতো, আজকে দেশের ও আওয়ামী লীগের এই অবস্হা হতো না; হাসিনাকে সরাতে গিয়ে ইউনুস/পাকিস্তান ও আমেরিকা আমাদের জাতিকে হত্যা করেছ।

ইহা আপনাকে বুঝতে হবে।

আমি হাসিনার বিপক্ষে লিখছি পদ্মাসেতুর দুর্নীতি থেকেই (২০১২ )। আমি জানতাম যে, পদ্মাসেতুতে দুর্নীতি হয়েছে; হাসিনা ইহাকে স্বীকার না করাতে জাতি ০.৭৫ হারের ৩ বিলিয়ন ডলারের ঋণ হারায়ে, শেষে পদ্মা করেছে ৭/৮বিলিয়ন খরচ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.