| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের শঙ্খচিল বলেছেন ",
"তুষারঝড়ের সামনে এসে একেবারে অসহায়।
ক্ষমতার দম্ভ যে প্রকৃতির কাছে অসহায় তার প্রমান দিয়ে গেল। "
আমেরিকার তুষার ঝড়ের বিপরিতে ইহা ১টি নীচুমানের কমেন্ট; আমেরিকায় ঝড় হয়, নিজে সব ঠিক করে; বাংলাদেশে ঝড় হয়, সাথে সাথে ভিক্ষার ব্যাগ নিয়ে বের হয়।
আমার কমেন্ট ক্ষমতা নেই, তাই আমেরিকান "তুষার ঝড়্বের" উপর লেখা ব্লগার নতুন নকিবের লেখা গার্বেজ পোষ্টে আমি কমেন্ট করতে পারিনি। অনেকই কমেন্ট করেছেন বেশীরভাগ কেমন্টই গার্বেজ। আমি সেই পোষ্টে কমেন্ট করলে, এতক্ষণে সেখানে ৫০টার বেশী কমেন্ট পড়তো।
আমার কাছে ব্লগার স্বপ্নের শঙ্খচিল'এর কমেন্টও গার্বেজ মনে হয়ছে; স্বপ্নের শঙ্খচিল সমবায়ের অনেক উঁচু পদে দায়িত্ব পালন করেছেন, অনেক দেশে গেছেন; নিজ দেশের সাইক্লোন দেখেছেন, জাপানের ভুমিকম্প দেখেছেন, অষ্ট্রেলিয়ার দাবানল এলাকা দেখেছেন, নরওয়ের উত্তর এলাকায় নিশীতে সুর্য দেখেছেন; প্রকৃতিকে বুঝার কথা, গ্লোবেল ওয়ার্মিংকে বুঝার কথা। উনার কমেন্টটা বুদ্ধিদীপ্ত কমেন্ট হয়নি।
আমি ১৯৬৩ সালে চট্রগ্রাম-নোয়াখালী-খুলনায় হওয়া সামুদ্রিক সাইক্লোনে বেঁচে থাকা মানুষ; আমাদের উঠানে ৭/৮ ফুট পানি হয়েছিলো; আমাদের ৮টা গরুর মাঝে আমি ৩টি রক্ষা করতে পেরেছিলাম, বাকীগুলো ডুবে মারা গেছে; মৃত মানুষের সংখ্যা আমি দিতে চাই না; কি পরিমাণ শিশু ভেসে গেছিলো, সেটা ভয়ংকর কষ্টের তথ্য।
উত্তর গোলার্ধের দেশগুলোতে স্নো-ষ্টর্ম হয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়, প্রাণহানি ঘটে; এরপরও তারা সবার চেয়ে সুখে আছে। আল্লাহের পুন্যভুমি পুর্ব পাকিস্তানে ১৯৬৩ সালের সামুদ্রিক প্লাবনে ভেসে যাবার পর, ১ম সাহায্য এসেছিলো আমেরিকা ও জাপান থেকে। পাকিস্তান ও বাংলাদেশ কখনো আমেরিকা ও জাপানকে দুর্দিনে ১ বোতল পানি দিতে পেরেছে?
সামুর ৯০ ভাগ পোষ্ট ইডিওটিক; কিন্তু জ্ঞানী ব্লগারেরা গার্বেজ কমেন্ট করলে অন্তত আমার কাছে খারাপ লাগে। তাই আজকাল ড: আলীর কমেন্টও পড়া হয় না।
২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩
ওমর খাইয়াম বলেছেন:
আমেরিকায় যেসব বাংগালী ব্লগার আছেন, তারা এই স্নো-ষ্টর্ম নিয়ে লিখেননি; কিন্তু এই ধরণের ঝড়ের উপর কোন আইডিয়াহীন ডামী ব্লগার নকীব লিখেছেন; বাংলাদেশে সাইক্লোনে কি ঘটে এই ডামীর সেটার উপর নলেজ আছে?
২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৭
ওমর খাইয়াম বলেছেন:
জাপানে কেন ভুমিকম্প হয়, অষ্ট্রেলিয়ায় কেন দাবানল ভয়ংকর, তুন্দ্রার বরফ, ভারতে বৃষ্টিজনিত বন্যা কেন হয়, এসব ডামী বুঝে? গ্লোবেল ওয়ার্মিং'এ বাংলাদেশের কি হবে এই ডামী বুঝে? এদের মাথায় গার্বেজ।
২|
২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৯
সৈয়দ কুতুব বলেছেন: সাইক্লোন নিয়ে সমাজ বইতে পড়েছেন ; তবে এগুলো রিলিজিয়াস পারসপেকটিভ থেকে মানুষকে টাইট দিতেই পাঠানো হয় । কেবল ৭৪ সালের famine এর দোষ শেখ মুজিবুর রহমানের । ![]()
২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৪৪
ওমর খাইয়াম বলেছেন:
ধর্ম হচ্ছে বেকুবদের জ্ঞান; প্রকৃতিকে বুঝতে হলে শিক্ষিত হতে হয়। কমেন্ট করতে নিজের জ্ঞান থেকে করতে হয়।
৭৪ সালের দুর্ভিক্ষ হয়েছিলো ডামী শেখের মাথায় বানরের সমান মগজ থাকায়; ৭২ সালের জানুয়ারী।ফেব্রুয়ারীতে তিনি যদি দেশের ৫০ টা খাদ্যগুদাম নিজে গিয়ে ইনসপেকশান করতেন, ভারত, কানাডা ও জাপান থেকে খাদ্য পেতেন ভিক্ষা করে হলেও।
৩|
২৭ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি এই স্নো স্টর্মের মাঝে ভালো আছেন?
আমার অনেক আত্মীয় এই ঝড়ে খুব ভালো অবস্থায় নেই।
অথচ, তাঁরা কোন সাহায্য চান না।
সব সময়ে আমাদের বিপদে তাঁরা পাশে দাঁড়ান, কিন্তু আমরা পারি না।
২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:০১
ওমর খাইয়াম বলেছেন:
এটা প্রটি বছরের মতো সাধারণ তুষার ঝড়; নকিবের কাছে ইহা বড় কেন? কারণ, সে ভাবে ইহা "১ ধরণের আল্লাহের গজব"; কারণ, ভুগোল, প্রকৃতি ও গ্লোবেল ওয়ার্মিং নিয়ে সঠিকভাবে ভাবার মতো শিক্ষা উনার নেই।
২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:০৫
ওমর খাইয়াম বলেছেন:
নকিবকে নিয়ে আমি হতাশ হইনি; হয়েছি স্বপ্নের শঙ্খচিল'এর কমেন্টে; কারণ, উনি দায়িত্বপুর্ণ পদে চাকুরী করেছেন, বিশ্ব দেখেছেন।
৪|
২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তুষার ঝড়টা ওরা বড় করে দেখছে না।
সি,এন,এন ফলো করছিলাম।
ঝড়ের চেয়ে মিনেসোটার হত্যাকাণ্ড নিয়ে বেশি চিন্তিত তাঁরা।
২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:০৫
ওমর খাইয়াম বলেছেন:
সঠিক, এই সোজা ব্যাপারটা নকিবের মাথায় ঢুকে না; নকিব হচ্ছে ইসলামিক স্কলার।
৫|
২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৪৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্নো-স্টর্মের মাঝ দিয়েই যাচ্ছি,
আমেরিকা, কানাডা , জার্মান, গ্রিনল্যান্ড ,নর্থ পোলে এসব চলবে
সবার জানা কথা ।
..........................................................................
মন্তব্য আসে সমসময়িক অবস্হা থেকে ,
পাগলা ট্রাম্পের কার্যকলাপ সবাইকে ক্রোধান্বিত করছে,
আর এরকম বাংলাদেশে হলে আমরা কি বলি ?
এই সরকার অপয়া,তার পাপের কারনে অভিশাপ এসেছে ।
ঠিক সেভাবেই স্বতসর্ফূত ভাবে বলা ।
এখানে সাইন্স চিন্তা করলে চলবে না ।
২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:২৩
ওমর খাইয়াম বলেছেন:
"অভিশাপ, অপয়া, গজব" আমার ভাবনায় নেই; আপনার কথায় থাকা ঠিক না; এসব কথা বলার জন্য ব্লগে বাকীরা আছে। আপনি, রাজিব নুর, কলাবাগান, কতুব, প্রমুখ যদি এসব বলেন, শিক্ষা ও অভিজ্ঞার মান থাকছে না।
৬|
২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:২৯
সৈয়দ কুতুব বলেছেন: কি ব্যাপার আমি আবার কাকে কি বললাম?
।
আমি পোস্ট লেখার সময় যতটা সিরিয়াস থাকি কমেন্টের বেলায় ততটাই লুজ মারকা।
।
২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৪
ওমর খাইয়াম বলেছেন:
আপনি পোষ্টে শক্ত, এর পেছনে কারণ আছে।
৭|
২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৫০
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশ এফটিএ চুকতি করতে চায় ইইউ এর সাথে । কি আছে যে চুকতি করবে ? ভারত ১৮ বছর পর চুকতি করতে সফল হয়েছে । এদিকে ভুয়া ডাটা দেখিয়ে এলডিসি থেকে বের হয়ে যাওয়ার পসিবিলিটি ক্রিয়েট করেছে শেখ হাসিনার সরকার । আর সমালোচনা করলে আপনি রাগ হন ।
।
২৮ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:০৩
ওমর খাইয়াম বলেছেন:
আপনি বলেন, শেখ হাসিনা, বেগম জিয়া, এরশাদ, জিয়া, এরা কি আইএমএফ, এলডিসি মতো শক্ত বাংলাদেশে অর্গেনাইজেশানকে ভুয়া ডাটা দেখানোর কৌশল ও বুদ্ধিমত্তার অধিকারী ছিলো?
বাংলাদেশ শুধুমাত্র আফগানিস্তান, পাকিস্তান ও ফিলিস্তিনের সাথে ফ্রি ট্রাইড করার মতো দ্রব্যাদি প্রস্তুত ও উৎপন্ন করে।
৮|
২৮ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:১২
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশ bank এ একজন ফরেনার নিয়োগ দেয়া উচিত গভরনর হিসাবে । আগে ছিলো চোরা রউফ তালুকদার (সাবেক সচিব) এখন হলো কষা মনসুর । আজকে নিউজ এসেছে ১২ লাখ লোক বেকার হয়েছে । ইকোনমি কষা করে দিয়েছে আইএমএফের কথা শুনে । আমির খসরু বলেছেন এত কষা হলে চলা যাবে না । শেয়ার বাজার এবং bank চলে trust এর উপর । আপনি যদি সকালে এক কথা আর বিকালে আরেক কথা বলেন মানুষ ভরসা পাবে ?
এসব ঘটনা নিয়ে লিখলে মানুষ আরো আতংকিত ফিল করবে ।
২৮ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:৩৫
ওমর খাইয়াম বলেছেন:
ভুলটা করেছে ইডিয়ট দুতাবাস, সিআইএ'র লোকজন ও মিলিটারী প্রধান বললে শেখ হাসিনা বসে যেতো; তখন দেশের এই অবস্হা হতো না; আওয়ামী লীগের ডাকাতেরা পালিয়ে যেতো।
আমির খসরু জানে কি করে চাকুরী সৃষ্টি করতে হবে? ক্যাপিটেল কোথা থেকে আসবে?
৯|
২৮ শে জানুয়ারি, ২০২৬ রাত ২:৪০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি, রাজিব নুর, কলাবাগান, কতুব, প্রমুখ যদি এসব বলেন,
শিক্ষা ও অভিজ্ঞার মান থাকছে না।
....................................................................................
ভালো কথা,
আমি নর্থ পোলের কাছাকাছি আছি:
প্রতিদিন আবহাওয়ার রিপোর্ট দেখে বাসা থেকে বের হতে হয়,
এমনকি যেদিন কঠিন স্নো পড়ে, সেদিন স্কুল ,কলেজ , অফিস চলেনা ।
তবে, কোন মানুষের মৃত্যু ঘটনা শুনি নাই ।
কিন্ত পাগলা ট্রাম্প নিজ দেশের জনগনের সুবিধা অসুবিধার কথা মাথায় না নিয়ে
কোথায় কোন দেশের পাছায়ঁ আগুন লাগাতে পারবে তা নিয়ে ব্যস্ত ।
অন্য চিন্তা করার সময় কোথায় ?
১৮জন কেন মারা গেল তার কোন অনুশোচনা নেই ।
..........................................................................................................
আমি মনে করি তার এইসব আচরনের জন্য একদিন জবাবদিহি করতে হবে ।
২৮ শে জানুয়ারি, ২০২৬ রাত ৩:৫৮
ওমর খাইয়াম বলেছেন:
আপনি সাধারণ বাংগালীদের মতো কমেট করছেন। প্রাকৃটিক দুর্যোগ হ্যান্ডিলং করার জন্য আমেরিকার একটি সংস্হা আছে: "ফিমা", ইহাতে ফেডারেল সরকারের ২৫ হাজার অফিসার কাজ করে; এরপর আছে ৫০ ষ্টেইটের সংস্হাগুলো।
মানুষ মারা গেছে ৩০ জনের বেশী, আরো কিছু মারা যাবে; কারণ, এবারের তুষারপাতের ৫০ ভাগ হয়েছে "গরম এলাকায়"।
১০|
২৮ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: তুষারপাত পছন্দ করে কিশোরী মেয়েরা।
আমাদের দেশে বৃষ্টি হলে, মেয়েরা জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির পানি গালে ছোঁয়ায়।
আমাকে এক ব্লগার বেশ কিছু ছবি পাঠিয়েছেন। তার বাড়ির সামনের রাস্তা বরফ দিয়ে ঢেকে গেছে। তার গাড়ি পুরো সাদা হয়ে গেছে।
আমার বিশ্বাস নতুন নকীব লাইনে এসে যাবেন।
২৮ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:১৮
ওমর খাইয়াম বলেছেন:
নতুন নকীবদের মতো লোকের কারণে ফিলিস্তিন স্বাধীনতা পায়নি; ইয়েমেন, লেবানন, সিরিয়ার মতো দেশ পুরোপুরি ধ্ংস হয়ে গেছে।
১১|
২৯ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: নতুন নকীবরা দেশের উন্নয়নের এবং অগ্রযাত্রায় বাঁধা হয়ে দাঁড়ায়। শুধু মাত্র ধর্মীয় কারণে।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৫
সৈয়দ কুতুব বলেছেন: আমি কি কমেনটস করবো ভেবে পাই না ; তবে লিখতে মজা লাগে ।