নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

ক্যু\'এর পরের ভোটগুলোতে কি ঘটে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৫



ক্যু' এর পরে, ভোটগুলোতে রেজাল্ট বদলে দেয়া হয়। কোন দেশে কেহ নিজে নিজে "প্রেসিডেন্ট" হতে পারে? বাংলাদেশে হয়েছিলো জেনারেল জিয়া! দেশের কয়েক কোটী ইডিয়ট উনাকে গণতন্ত্রের রক্ষক বলে। উনি ১৯৭৭ সালের এপ্রিল মাসে নিজকে "প্রেসেডেন্ট" ঘোষণা করার পর, সেই বছর ৩০ শে মে, দেশে হ্য্যঁ/না ভোট করেন ও রেজাল্ট হলো: শতকরা ৯৮ জন ভোট দিয়েছিল, উনি শতকরা ৯৫% ভাগ ভোট পান? জিয়া আসলেই "গণতন্ত্রের রক্ষক"!

১২ তারিখের ভোটে কোন দল জয়ী হবে, তা ব্লগার রাজিব, দফাদার, কুতুব, মহাজাতক কেহই ঠিক বলতে পারছেন না; দেশের এই অবস্হা কেন? ১৯৭০ ও ১৯৭৩ সালে কোনদল জিতবে সবাই সঠিকভাবে জানতেন।

ক্যু'এর পরের ভোট কি ঘটবে সেটা অনুমান করা মোটামুটি অসম্ভব; কারণ, ক্যু"এর পর ভোটে কাহারা জয়ী হবে, তা সংগৃহিত ভোট্বের উপর নির্ভর করে না; ভোটের রেজাল্ট বদলায়ে দেয় ক্যু'এর পক্ষরা।

যেসব ডামীরা এখনো ভাবে যে, শেখ হাসিনার সরকারের পতন ঘটায়েছে "ছাত্রজনতা", তারা এই দেশের জন্য ভয়ংকর বোঝা; যদি "বেপ্লব" হতো, আওয়ামী প্রেসিডেন্টকে ক্ষমতায় রাখা হতো না, এবং সেনা-প্রধানও তার পদে থাকতে পারতো না।

১৯৭১ সালের স্বাধীনতা যারা চেয়েছিলেন, তারা কি কোনকালে কল্পনা করেছিলেন যে, বেগম জিয়া কিংবা শেখ হাসিনার মতো গৃহবধুরা এই দেশ চলাবে এক সময়ে? এগুলো ঘটেছে ১৯৭৫ সালের ও ১৯৮২ সালের ক্যু'এর কারণে!

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩৩

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: গোলাম আযমের পুত্র আমান আযমী সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেছেন। জামায়াত যখন প্রয়োজন তখন বঙ্গভবনে প্রবেশের সুযোগ পাচ্ছে—এটি অনেকের কাছে রাষ্ট্র ও প্রশাসনে তাদের প্রভাবের ইঙ্গিত হিসেবে প্রতীয়মান হতে পারে। ১২ ফেব্রুয়ারির পর কোনো জাতীয় বা বিপ্লবী ধরনের সরকার গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত বা বিশ্লেষণ কী?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১১

ওমর খাইয়াম বলেছেন:



২০২৪ সালের পরিবর্তনটা কি ছিলো, বিপ্লব নাকি আমেরিকান ক্যু? পাকিস্তান বিএনপি ও জামাতকে পুষে' মনে হয়, পাকিস্তান তার প্রভাব খাটায়ে ২ দলের সমন্ময়ে সরকার করাবে।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪০

সৈয়দ কুতুব বলেছেন: আমি মনে করি বিএনপি পাওয়ারে আসবে । সকল জরিপে বিএনপি এগিয়ে ; দেশি -বিদেশি সকল মিডিয়াতে তারেক হাওয়া লেগেছে দেখানো হইতেসে । তবে ..।

যদি ইউনুস সাহেব মনে করেন যে জামাত পাওয়ারে আসা উচিত তবে ই কেবল মেটিকুলাস ডিজাইন করে জামাত কে পাওয়ারে আনতে হবে। জামাত এবার মরিয়া । তারা শেখ মুজিবের পরে এখন জিয়াউর রহমান কে ডিফেইম করতে চায় যা আগে কখনো দেখা যায় নাই । এরপর ভুয়া ballot , সিল এসব নিয়ে জামাতের অনুসারীরা পুলিশের হাতে ধরা পড়ছে । এরকম ঘটনা আগে দেখেনি । আমার মনে হয় তারেক রহমান কে আমেরিকা/ভারত আর জামাত কে পাকিসতান control করছে । এরা এবার বেশ মারমুখো । বিএনপি তো কোনোদিন বলে নাই একা সংসদে যাবে । কিনতু বিএনপিকে বিরোধি দল করে নিজেরা সরকারি দল হতে চায় । তাদের যে এরকম অহমিকা মানুষ আগে দেখে নাই । আর যদি জামাত জিতে যায় দেশে সিভিল ওয়ার শুরু হবে । যারা দেশের ভালো চায় না তারাই কেবল তখন খুশি হবে ।
আমি চায় এরা কোনোভাবে ভাগাভাগি করে সিট পাওয়ারে যাক। নিজেদের মাঝে মারামারি করলে মানুষ আরো হতাশ হয়ে যাবে ।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮

ওমর খাইয়াম বলেছেন:



সীটের সংখ্যা কি গৃহিত ভোট অনুসারে হবে, নাকি রেজাল্ট অনেকটা ঠিক করা আছে?

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০৫

সৈয়দ কুতুব বলেছেন: সব রেডি করা হয়ে গেছে ; ফরেন এডভাইজার বলেছেন ৫৫ শতাংশ ভোট পড়বে । :) । উহা কি জোতিষী নাকি ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২৬

ওমর খাইয়াম বলেছেন:



আমারো মনে হয় যে, সব রেডি; তবে, সাপোরটারদের বুঝার চেষ্টা করবে, কোন পক্ষ দেশে উন্মাদনা সৃষ্টি করতে পারে কিনা।

পাকিস্তান চেষ্টা করবে যে, বিএনপি-জামাতের ঐক্য যেন থাকে।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:
৭০ এর নির্বাচনে কারচুপি করে জিতার জন্যে শেখের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়নি? একটি সাক্ষাৎকারে নায়ক ইলিয়াস কাঞ্চন

বলেছেন সে ভোটার না হয়ে ও অনেক গুলো ভোট দিয়েছে। আরেক নায়ক ফারুক ও ক্লাস এইটে পড়ে একই কাজ করেছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২১

ওমর খাইয়াম বলেছেন:



ইলিয়াস কান্চন কি ১৯৭০ সালে একা ভোট দিয়েছে, নাকি ৪ কোটী বাংগালী ভোটার ভোট দিয়েছিলো?
ভোট কেন্দ্রে পাকী মিলিটারী টহল দিয়েছে; এদের ভয়ে প্রসাইডিং অফিসারও পেন্টে প্রস্রাব করতো।

১৯৭০ সালে আমিও ভোট দিয়েছি; মিলিটারী সঠিকভাবে ভোট করেছিলো।

বাংগালী যখন যা ইচ্ছে তাই বলে; আপনাকে ১৯৭০ সালের দেশের পরিবেশ নিয়ে চিন্তা করতে হবে, দেশ তখন মার্শাল।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫০

সৈয়দ কুতুব বলেছেন: আমি কয়েক বছর ধরে খেয়াল করেছি যখন পাওয়ারে যে সরকার থাকে economist , businessmen , journalist and activist এর একটা gang দেশ বিরোধি treaty কে বিশাল বিনিয়োগ কিংবা লাভ হিসাবে দেখায় । এর সাথে ছোটো ছোটো পলিটিকাল দল তো আছেই।

চিটাগাং পোরট এর এনসিটি টারমিনাল নিয়ে উপরের সবাই একই সুরে কথা বলছে । কিনতু ১৪ বছর পর পোরট ফি এক লাফে ৪১ শতাংশ বাড়িয়েছে সরকার এটা নিয়ে কারো protest দেখছি না । ইউএসের সাথে reciprocal tax discount এর লবি করতে গারমেনটস কে জুয়ায় লাগাইসে সরকার। পাশাপাশি পোরট ফি বাড়িয়ে দিয়েছে ডিপি world যাতে জোরো বিনিয়োগে মুনাফা পায় । এদিকে এই বিষয় গুলো পাবলিক বুঝে না । কিছু ছোটো দলের নেতা সততা আর ভালোমানুষি সেল করছেন কিনতু এই বিষয় নিয় নলেজ না থাকার কারনে protest করছেন না । এরা কিসের এমপি হবে কিংবা পলিটিশিয়ান হবে ? পলিটিশিায়ন হলে কোনোদিন সংসদে এমপি হওয়ার পর্যন্ত ওয়েট করতে হয় না । ক্রোনি ক্যাপিটালিজমের ফাদে আটকা আছি আমরা । একজন ইশকুল টিচার বাড়ি বাড়ি গিয়ে ভোট চান কারণ তিনি এমপি হবেন দেশের ভালো করবেন । বাট পোরট নিয়ে তিনি চুপ । আবার যারা করপোরেট এদের কাজও সরকারের তোষামোদ করা । টকশো গুলোতে ফাও আলাপ বেশি দরকারি আলাপ জিরো ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৪

ওমর খাইয়াম বলেছেন:



দেশের ৮০ ভাগ মানুষ দেশ ও বর্তমান বিশ্ব সম্পর্কে কোন ধারণা রাখে না।

আমেরিকান দুতাবাস বানর সভা গঠন করে দিবে।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:
@কুতুব: ক্রোনি ক্যাপিটালিজম কোথায় নাই? দক্ষিন কোরিয়ার ইকোনমির ৮০% নিয়ন্ত্রণ করে স্যামসাং, হুনদাই সহ কিছু পরিবার। যাঁদের কে চেইবোল ডাকে। কোরিয়াতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের প্রয়োজন এমন কিছু নাই যেখানে স্যামসাংয়ের বিজনেস নাই। সমস্যা হইলো এদেশে কোন রুলস নাই, ব্যবসায়ী গরীব দেশে বিদেশীদের মতো মুনাফা করে। যাক আপা আর এক যুগ থাকলে হয়তো বেক্সিমকো, হামিম গ্রুপ, অরিয়নের মতো বড় প্রতিষ্ঠানের হাত আমরা ও দক্ষিণ কোরিয়ার মতো থাকতাম। :p

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৯

ওমর খাইয়াম বলেছেন:



কোরিয়ানদের এডুকেশন আমেরিকা থেকে উন্নত; ওরা কঠিন ক্যাপিটেলিজমেও নিজেদের অধিকার রক্ষা করতে ও তার সাথে তাল মিলিয়ে নিজেও ক্যাপটেলিজমের অংশ হতে পারে।

আমাদের জনতাকে বানর বানায়ে রেখেছে ব্যুরোক্রেট ও মিলিটারী মিলে।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:
জেনারেল সফিউদ্দিন কিংবা আজিজ আহমেদ থাকলে শেখ হাসিনা হয়তো টিকে যেতেন, অথবা পুলিশে বেনজীর। তারা ছিলেন কঠোর এবং কোর আওয়ামী লীগার। এমন একটি খবর বাতাসে ভাসছে এর সত্যতা কতটুকু?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৩

ওমর খাইয়াম বলেছেন:



ইউনুস পাকিস্তানের সাহায্য নিয়ে আমেরিকান ক্যু করায়েছে; শেখ হাসিনার পক্ষে যীশু থাকলেও ইহা থেকে রক্ষা পেতো না।

জেনারেল শফি উল্লাহ ও ওসমানী ২ জনেই ভালো মানুষ ছিলেন; কিন্তু জেনারেল হিসেবে ইরানী জেনারেলদের চেয়েও অধম ছিলো।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: দফাদার@সাউথ কোরিয়া আর আমাদের দেশের ক্রোনি ক্যাপিটালিজম -এর তফাৎটা হলো - দুই জায়গাতেই চোর আছে, কিন্তু একজন চুরি করে দেশে ফ্যাক্টরি বানায়, আরেকজন চুরি করে দুবাইতে ফ্ল্যাট কেনে। Samsung-এর মালিক Lee Jae-yong যখন ঘুষ দিয়ে ধরা খেয়ে জেলে যায়, তখন ভাবলাম - আরে! এদের দেশেও তো এসব হয় ! কিন্তু তারপর খেয়াল করলাম, সেখানে জেলে যাওয়াটাই আসল পার্থক্য। আমাদের দেশে তো উল্টা - ঘুষ দিয়ে জেল থেকে বের হয়ে আসে মানুষ। Samsung প্রতি বছর R&D তে যত টাকা খরচ করে, আমাদের কিছু ব্যবসায়ী সেই টাকা দিয়ে হয়তো সুইস ব্যাংকে FDR করে রাখে। পার্থক্যটা হলো - একজন ভবিষ্যতে বিনিয়োগ করছে, আরেকজন ভবিষ্যৎ থেকে চুরি করছে। হুন্দাই যখন বিশ্বের রাস্তায় গাড়ি চালায়, তখন আমাদের কিছু প্রতিষ্ঠান শুধু সরকারি দরপত্রে দৌড়ায়। একজন export করে, আরেকজন exploit করে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৬

ওমর খাইয়াম বলেছেন:



শেখ ও তাজউদ্দিন কিছু করতে না'পারায়, মানুষ কোন ধরণের আলোক দেখেনি সামনে। এরপর যারা এসেছিলো সবগুলো ছিলো ইডিয়ট।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০২

কলিমুদ্দি দফাদার বলেছেন:
কুতুব: কোরিয়াতে ৬০-৭০ দশকে মানি লন্ডারিং মানে অর্থপাচারের শাস্তি ছিলো মৃত্যুদণ্ড। এদের তখনই একটা শৃংখলার মধ্যে নিয়ে আসে তাই রাজনৈতিক পরিস্থিতি উত্তাল থাকলে ও অর্থনীতি ভালো পারফর্ম করেছে। কিছু বাঙালি ৯০ সাল থেকে কোরিয়াতে তাঁদের কাছে শুনেছি ৯৯ সালের অর্থনৈতিক মন্দায় নাকি এদের রেস্টুরেন্টে সাইড ডিশের পরিমান কমিয়ে দেয়। সাধারণ মানুষ ব্যাংক গিয়ে স্বর্ন রাখে। রাত ১২ টার পরে টিভি চ্যানেলে বন্ধ করে দিতো। আই এম এফ লোন নাকি কয়েক বছরের মধ্যে পরিশোধ করে ফেলে, ইহা বিশ্বে বিড়ল। এদের মধ্যে জাতীয়তাবাদ প্রবল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২২

ওমর খাইয়াম বলেছেন:




আইএমএফ লোন পে-অফ করার জন্য নাগরিকেরা স্বর্ণ দান করেছিলো।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নারী ভোটার নিয়ে টানাটানি,
.......................................................
জামাতের নারীরা বলছে,
আমরা কোন প্রতিষ্ঠানের প্রধান হতে পারবেনা
বিষয়টি মেনে নির্বাচনে ভোট চাইছি !
.........................................................
একেই বলে নিজের নাক কেটে অন্যর
যাত্রাভঙ্গ করা ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২৩

ওমর খাইয়াম বলেছেন:



জামাতে কোন নারী নেই, এগুলো শিক্পান্জী

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২৭

সৈয়দ কুতুব বলেছেন: দফাদার@ ইন্টেরিম আরো ভালো করার সুযোগ ছিলো। আমলাদের পাল্লায় পড়ে গোল্লায় গেছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২৪

ওমর খাইয়াম বলেছেন:



ক্যু'তে ব্যুরোক্রেটরা প্রতিবারেই জড়িত ছিলো।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:০৬

ডঃ এম এ আলী বলেছেন:



ক্যু'এর পরের ভোটগুলোতে কি ঘটে?
এর পষ্ট জবাব ফোটেনা কারো ঠোটে
এ সব কথার রেশ ধরে দয়া করে ছোট
সারকথা লিখে দিন আপনার মত করে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১

ওমর খাইয়াম বলেছেন:



৪ লাইন পদ্যের জন্য ধন্যবাদ।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৬

রাজীব নুর বলেছেন: এবার নির্বাচন অন্য রকম হবে।

জামাত বিএনপি মিলে সরকার গঠন করবে।
ধরে নেন, রাষ্ট্রপতি হবে ডঃ শফিকুর আর প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া।

অথবা জামাত হবে বিরোধী দল।

অথবা বিএনপি সরকার গঠন করবে। তারা দূর্নীতি ( অবশ্যই) করবে। তখন বিএনপিকে কানে ধরে দেশ থেকে বের করে দেওয়া হবে। আওয়ামীলীগকের যেমন করা হয়েছে। এরপর মাঠ থাকবে খালি। জামাত দেশের দায়িত্ব নেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.