| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকান ক্যু'এর পর যেকোন দেশেই, সেই দেশের ক্রিমিনালরা দেশের মালিক হয়ে যায়; দেশ চলে যায় ক্যু'এর বেনেফিসারী মিলিটারী, ব্যুরোক্রেট ও রাকনৈতিক টাউটদের হাতে।
জিয়ার ক্যু'এর ফলে মিলিটারী, স্বাধীনতা-বিরোধীরা ও ক্রিমনাল ব্যুরোক্রেটরা দেশ দখল করে বসেছিলো। সাধারণ সরকারী কর্মচারীরা শুরুতে মিলিটারী অফিসারদের ভয়ে ছিলো; কিন্তু ওরা পাকিস্তান আমল থেকে এসব লেফট-রাইটদের ক্রয়বিক্রয় করে আসছিলো; তারা মিলিটাীকে সব সময় সার্কাসের বাঘে পরিণত করে আসছিলো।
জিয়া শুরুতে মিলিটারী এডমিনিষ্ট্রেটর ছিলো; তারপর, সে নিজকে নিজেই প্রেসিডেন্ট ঘোষনা করে ১৯৭৭ সালে; এর পরপরই উহা হ্যাঁ/না ভোট করে, ভোটের রেজাল্ট বদলায়ে দেয়। হ্যাঁ/না ভোটের পর, ইডিয়টরা ব্যতিত বাকীরা জিয়ার সততার ম্যাজিক বুঝে যায়; কিন্তু ভয়ে রাস্তায় বের হয়নি।
এরপর, ১৯৭৯ সালে জিয়া সাধারণ নির্বাচনে যায়; সে নিজেই প্রার্থী সিলেক্ট করে দেয়; দলের কেহই ভয়ে মুখ খুলতে সাহস করেনি। নির্বাচনের পর, এসব বর্গী এমপি'দের সাথে জিয়ার কোন সম্পর্কই ছিলো না; কেহ ভয়েই জিয়ার সামনেও পড়তে চাই তো না। জিয়া ক্যান্টনমেন্টে বসে একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলো: কারা তাকে হত্যার চেষ্টা করছে তাদেরকে খুঁজে বের করা ও মৃত্যুদন্ড দেয়া।
জিয়াকে কিভাবে আমেরিকা হাত করেছিলো? সেটা ঘটেছিলো পাকী মিলিটারীর সাহায্যে; সে জানতো না যে, এই ক্যু'ই তার মৃত্যুর কারণ হবে। আমেরিকার হাত থেকে বাঁচার উপায় ছিলো চাকুরী ছেড়ে দিয়ে ভারতে পালিয়ে যাওয়া। যাক, ইডিয়টটা সিআইএ'কে বুঝতে পারেনি; মনে করেছিলো, সবাই আইয়ুব খান।
শেখ ও তাজউদ্দিন হত্যার পরপরই সে বুঝার শুরু করেছিলো যে, তার বেঁচে থাকা সম্ভাবনা নেই। সে তার সরকারের সময় যা করছিলো, সবকিছুই ছিলো বেঁচে থাকার জন্য; অনেক চেষ্টা করে সে ৬ বছর বেঁচে ছিলো; এই ছিলো তার সরকার পরিচালনার কাহিনী।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৩৭
ওমর খাইয়াম বলেছেন:
পরাশক্তি থেকে বেঁচে আছে ভারত, মালয়েশিয়া, কোরিয়া, শ্রীলংকা; বাংলাদেশ, পাকিস্তান নিজেদের ডাকাত ব্যুরোক্রেটদের সঠিক পথে আনতে পারেনি, এরা কি করে আমেরিকা থেকে নিজেদের দুরে রাখবে?
আজকের জেনারেশন-এফ'এর কেহ জানে কিনা কি কারণে তাজউদ্দিনকে হত্যা করা হয়েছিলো?
২|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪২
রাজীব নুর বলেছেন: এবার জামাত বিএনপি দুই দল মিলে সরকার গঠন করিবে। সেনাবাহিনী এটাই চায়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫১
ওমর খাইয়াম বলেছেন:
সেনাবাহিনী ও পাকিস্তান সেটা চাচ্ছে; দেশ বলতে কোন কিছু থাকছে না; ইহা ফিলিস্তিন কিংবা লেবাননের মতো পটিত্যক্ত ভুমিতে পরিণত হয়েছে।
৩|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: আমার পেট খারাপ; হাজিরা দিয়া গেলাম।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:০৮
ওমর খাইয়াম বলেছেন:
ভালো চা-পাতা দিয়ে একটু কড়া চা ( লাল চা, দুধহীন ) ঠান্ডা করে ১ ঘন্টা পর পর ৪/৫ বার খান।
৪|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫
কলিমুদ্দি দফাদার বলেছেন:
জিয়ার ক্ষমতায় আসার প্রক্রিয়া সঠিক ছিলো না কিন্তু শেখ থেকে দক্ষ ও যোগ্য ছিলেন। মিলিটারি ডিসিপ্লিন ছিলো জিয়ার মধ্যে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৫
ওমর খাইয়াম বলেছেন:
মিলিটারী বুদ্ধি দিয়ে দেশ চালানো যায়?
আমি উনাকে প্রায় প্রতিদিন দেখেছি ৪ মাস, আরো ২ মাস দেখেছি মাঝে মাঝে; উনার জন্য খারাপ লাগে ভেবে, উনাকে কি বাধ্য করেছিলো সিআইএ, নাকি উনি ইডিয়টগিরি করে শেখ ও তাজউদ্দিনকে হত্যা করেছিলো।
শেখ ও তাজউদ্দিনকে হত্যা করে উনি নিজকে নিজেই প্রাণদন্ড দিয়েছিলো।
৫|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৯
কলিমুদ্দি দফাদার বলেছেন:
১/১১ মিলিটারি সরকার ২২ তলা র্যাংগস ভবন ভেঙে তেজগাঁও সড়কটি বের করে, রামপুরা-হাতিরঝিল প্রকল্পটি তারাই শুরু করে, শেষ হয় মাত্র ২ বছরে। হাসিনার হাতে নেওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প ১০ বছরে এখনো ঝুলে আছে।
কাগজে-কলমে সেনাশাসন নিয়ে অনেক কিছুই বলা যায়, বাস্তবতা ভিন্ন। সেনাবাহিনীর বুটের পাড়া না খেলে রাজনীতিবিদ তথা এদেশের মানুষ কখনো সোজা হবে না.....
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৯
ওমর খাইয়াম বলেছেন:
পাকিস্তান ও ভারত দেখলে আপনি বুঝতে পারের কথা; আইয়ুব যখন পাকিস্তানের ক্ষমতা দখল করে (১৯৫৮ সাল ) টখন ভারতের প্রাইম মিনিষটার নেহেরু। আইয়ুব কেন পাকিস্তানে এত পুপুলার হয়েছিলো?
আইয়ুব তার ১ম বক্তব্যে বলেছিলো যে, সে পুরো কাশ্মীর নিয়ে নিবে ও পাকিস্তানকে ভারত থেকেও উন্নত দেশে পরিণত করবে।
৬|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫১
সৈয়দ কুতুব বলেছেন: সেনা শাসন ভালো না ; এরা সাধারণ মানুষকে ভাবে নিচু জাতের । আমি navy কলেজে পড়েছি , ইউনিভারিসিটি ও মিলিটারি affiliated ছিলো; University classroom এ খোচর থাকতো আমরা কিছু বলি কিনা তাদের বিষয়ে । তনুকে রেইপ করে মারডার করে ফেলেছে শালারা। এরপর শেখ হাসিনার আমলে রাওয়া club এর আশেপাশে সব জায়গা খেয়ে ফেলেছে । মিরপুর ১৩ তে খেয়েছে পুলিশ । এক টুকরো জমি কিনে নেয়া থেকে ধীরে ধীরে এরা পুরো জমি খেয়ে দেয় ।
মজার বিষয় হলো জুলাই আপরাইজিং এ আমাদের ইউনিভারসিটি থেকে মিছিল বের করা কিংবা মিছিলে গেলে বলা হয়েছিলো ঘাড় ধরে বের করে দিবে । আমাদের ছোটো ভাইয়েরা সবাই এই ঘটনা আমাদের বলেছে । কিনতু সরকারি ইউনিভারসিটির মতো টিচার দের পেদানোর সাহস এখনো কারো হয় নাই ; মিলিটারিকে সবাই ভয় পায় । ![]()
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০৫
ওমর খাইয়াম বলেছেন:
মানুষকে ভয়ের মাঝে রেখে ১৯৭৫ সাল থেকে আজ অবধি মিলিটারী ও ব্যুরোক্রেটরা আমাদের জাতিকে পংগু করে দিয়েছে।
৭|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১২
নূর আলম হিরণ বলেছেন: সেনাবাহিনী কারা? এরা এই দেশেরই কম মগজ ওয়ালা জনগণ। এরা নিজেদের বাহিরে দেশ নিয়ে চিন্তিত নয়। এদের শুভবুদ্ধির উদয় হোক।
৮|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩
রাজীব নুর বলেছেন: সেনাবাহিনী এই দেশে থেকে উন্নত জীবনযাপন করছে। অথচ জনগনের কত না দূর্ভোগ!
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৩১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমেরিকার হাত থেকে বাঁচার উপায় কি ???
.......................................................................
বহু দেশেই তা ঘটছে,
বলব জনগন গাধা, অশিক্ষিত, ডেডো
তাতে লাভ কি ??
যেখানে সহজ পথে না আসলে ,
ভেনেজুয়েলার মতো ব্যবস্হা নেয়া যায়
সেখানে পরা শক্তির হাত থেকে বাচাঁর কোন র্ফমূলা
জানা আছে কাহারো ???