| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩৮ মিনিট; ১৭ জন ব্লগার লগিন করা আছেন; লগিন-করাদের মাঝে শংখচিল ও রাজিব নুর ছিলেন, এঁরা মন্তব্য করে থাকেন; আমি খেয়াল রাখছিলাম, উনারা এখন মন্তব্য করেন কিনা! কয়েকটি পোষ্ট কমেন্ট করার পর ২ জনই লগ-আউট করে চলে গেছেন। উনারা ২ জন চলে যাবার পর, ১৫ জন আছেন; এঁদের মাঝে কমেন্ট করার মতো কেহ নেই।
ব্লগার রুপক ১টি কবিতা পোষ্ট করেছেন; আমি পড়ে দেখলাম, উনি দেশের অনেক কিছু নিয়ে অস্ন্তষ্ট, উহা গদ্যে লিখলে ২/৪ জন পাঠক হয়তো পড়তেন; কিন্তু উনি পদ্যে লিখতে গিয়ে উহাকে সত্যই গার্বেজে পরিনত করেছেন।
দেখলাম, উনি ব্লগে আছেন অনেকক্ষণ, কিন্তু কারো পোষ্ট মন্তব্য করলেন না; উনি সর্বশেষ বার মন্তব্য করেছেন ২০শে জানুয়ারী; তাই উনার পোষ্টও শুন্য মন্তব্য নিয়ে পড়ে আছে ব্লগে। আমি ১টা লাইক দিলাম; আমার কমেন্ট করার ক্ষমটা থাকলে এতক্ষণে উনার কবিতায় ১০টার বেশী মন্তব্য পড়তো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
ওমর খাইয়াম বলেছেন:
আমি কারো গার্বেজ পোষ্ট পড়লে, আমি তা বলি। যারা লেখা পড়া করেনি, তাদের ভাবনাচিন্তা নীচু মানের, আমি ইহা নিয়ে কথা বলি।
২|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: শাইয়ান সাহেবের ঘটনা দেখেছেন ? কারা জানি উনার ছবি এডিট করে dustbin এ ইউনুস সাহেবের ছবি বসায়া দিয়েছে । এসব কাজ মানুষকে বিপদে ফেলে। আওয়ামি লিগ আমলে কাজের সুবাদে সরকারের নানা ডিপারটমেনটে যে সব মানুষ কাজ করেছে এখন তারা ভালো বিপদে আছে ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৬
ওমর খাইয়াম বলেছেন:
আমার মনে হয়, উনি ভয়ংকর সব মানুষদের সাথে চলেন। উনার কথা আপনি বিশ্বাস করেন? এসব উনার নিজের কাজ, মনে হয়!
৩|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০০
নতুন নকিব বলেছেন:
এই পোস্টেও ব্লগার রূপকের পোস্টকে গার্বেজ বলেছেন। মানুষকে সম্মান দিলে মানুষের নিকট থেকে সম্মান পাওয়ার আশা করা যায়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৭
ওমর খাইয়াম বলেছেন:
উনার মাষ্টার ডিগ্রি আছে; উনি যে পদ্য লিখেছেন, উহা গার্বেজ ছাড়া কিছু নয়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২৫
ওমর খাইয়াম বলেছেন:
যেহেতু, আপনার লেখার মানও তেমন উঁচু নয়, আপনি গার্বেজ ও ভালো লেখাকে সঠিকভাবে তুলনা করতে পারেন না।
৪|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০৭
সৈয়দ কুতুব বলেছেন:
জামাত পাওয়ারে আসছে ; ফলাফল সেটিং হয়ে গেছে (
)
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৮
ওমর খাইয়াম বলেছেন:
আমার মনে হয় না, আমেরোকান দুতাবাস বাংলাদেশকে ইয়েমেন বানাবে।
৫|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮
সৈয়দ কুতুব বলেছেন: মিলিটারি এবার ভোট কেন্দ্রের আঙিনায় থাকবে ; এটা আগে ছিলো না । কারণ কি ?
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৯
ওমর খাইয়াম বলেছেন:
এটা ক্যু ছিলো, মানুষ বুঝে না; দেশ ওদের হাতে, এটা সেটার প্রমাণ
৬|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: সুরনজিত সেন গুপতো সাহেব কে আপনার কেমন পলিটিশিয়ান মনে হয় ? আজকে একজন বলছে যে কোনো ঢাবিয়ান (লীগ) থেকে শেখ হাসিনার পলিটিকাল কালিবার বেশি ছিলো ।
। ![]()
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২৮
ওমর খাইয়াম বলেছেন:
শেখ হাসিনার কোন পলিটিক্যাক ক্যারিয়ার ছিলো না; মানুষ চেয়েছিলো যে, তার নামে বিভক্ত আওয়ামী লীগ এক হোক ও পারলে সে রাজাকারদের ও মিলিটারীর বিচার করুক।
সুরন্জিত বাবু ছাত্র ইউনিয়নের প্রোডাক্ট, অদক্ষ ছিলো।
৭|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: তাজউদদিন কে কেন কিল করা হয়েছিলো ? জাতীয় নেতা ও বআওয়ামী লিগকে লিড দিতে পারবে দেখে ?
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬
ওমর খাইয়াম বলেছেন:
জিয়া জানতো যে, তাজউদ্দিনের অধীনে বাংগালীরা অস্ত্র ধরতো।
৮|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চেষ্টা করি সব লেখা পড়তে,
....................................................
মাঝে মাঝে এমন কিছু লেখা আসে
তার অর্থ বুঝি না ।
কেন লিখল ? তার মর্মাথ্য বুঝতে গেলে
সারাদিন কভার হয়ে যাবে,
তাই সব লেখায় মন্তব্য করার ইচ্ছা
আসেনা ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৯
ওমর খাইয়াম বলেছেন:
সামনের পাতায় গার্বেজ লেখা দিয়ে চলে যায়, অন্যেরা কি লিখেছে সেটা কখনো দেখতেও চাহে না।
৯|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৯
রাজীব নুর বলেছেন: ওস্তাদ, আপনাকে সত্য কথা বলি- আমি সারাদিন অফিসে থাকি। কাজের চাপ আছে অনেক। ফ্রি হলে সামুতে আসি। আবার সামু ওপেন রেখেই কাজে ব্যস্ত হয়ে যাই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৮
ওমর খাইয়াম বলেছেন:
আপনি সামুতে প্রানের সন্চার করে রেখেছেন।
১০|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
নতুন নকিব বলেছেন:
আজকে পোস্ট নেই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৭
ওমর খাইয়াম বলেছেন:
উৎসাহ কম।
১১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০৫
সৈয়দ কুতুব বলেছেন: লেখা মুছা ভালো কথা না । বেন বুন খেলেন নাকি ? ![]()
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৯
ওমর খাইয়াম বলেছেন:
দেশের অতীত নিয়ে পোষ্ট ব্লগারেরা তেমন বুঝেন না
১২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৮
ডঃ এম এ আলী বলেছেন:
ভাল পর্যবেক্ষন ।
পোস্ট দেখে গার্বেজ বলে দিতে পারেন বেশ ভাল কথা । সাথে লাগিয়ে দিবেন কোন দৃষ্টিকোন হতে লেখাটি গার্বেজ।
গার্বেজ বিষয়ে আমি কিছু হিন্ট দিয়ে গেলাম ।
গার্বেজ শব্দটি বা এর প্রয়োগিক ধারণাটি সাধারণত নেতিবাচক অর্থেই ব্যবহৃত হলেও, বাস্তব ও ধারণাগতভাবে
এর বেশ কিছু উপকারী ও গঠনমূলক দিক রয়েছে। নিচে বিষয়টির উপর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একটি তালিকা
ও সংক্ষিপ্ত বিবরণ তুলে দিলাম ।
১. পরিবেশ ব্যবস্থাপনায় গার্বেজের উপকারী দিক;-
ক. পুনর্ব্যবহার (Recycling):গার্বেজ থেকে কাগজ, প্লাস্টিক, কাচ, ধাতু পুনর্ব্যবহার করা যায়। প্রাকৃতিক
সম্পদের উপর চাপ কমে।শিল্প উৎপাদনের খরচ ও শক্তি ব্যবহার হ্রাস পায়।
খ. জৈব সার উৎপাদন (Composting): রান্নাঘরের বর্জ্য ও জৈব গার্বেজ থেকে কম্পোস্ট সার তৈরি হয়। মাটির
উর্বরতা বৃদ্ধি পায়। রাসায়নিক সারের ব্যবহার কমে।
গ. বর্জ্য থেকে জ্বালানি (Waste-to-Energy): গার্বেজ পোড়ানো বা বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে বিদ্যুৎ ও
গ্যাস তৈরি করা যায়। বিকল্প জ্বালানির উৎস সৃষ্টি হয়। ল্যান্ডফিলের উপর নির্ভরতা কমে।
২. অর্থনৈতিক দিক ।
ক. কর্মসংস্থান সৃষ্টি: বর্জ্য সংগ্রহ, বাছাই, পুনর্ব্যবহার ও প্রক্রিয়াজাতকরণে বিপুল কর্মসংস্থান হয়। অনানুষ্ঠানিক
শ্রমবাজারেও আয় সৃষ্টি করে।
খ. সার্কুলার ইকোনমি (Circular Economy): গার্বেজকে সম্পদ হিসেবে ব্যবহার করে নতুন ব্যবসা ও শিল্প
গড়ে ওঠে। “Waste is wealth” ধারণার বাস্তবায়ন ঘটে।
৩. প্রযুক্তি ও বিজ্ঞানে গার্বেজের উপকারিতা
ক. কম্পিউটার বিজ্ঞানে “Garbage”: Garbage Collection মেমোরি ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অপ্রয়োজনীয় ডেটা মুছে সিস্টেমের কার্যকারিতা বাড়ায়। প্রোগ্রাম ক্র্যাশ ও মেমোরি লিক কমায়।
খ. গবেষণা ও ডেটা বিশ্লেষণ: “Noise” বা অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে মূল তথ্য নির্ণয়ের প্রশিক্ষণ দেয়।
AI ও Machine Learning-এ ডেটা পরিষ্কারের গুরুত্ব বোঝায়।
৪. সামাজিক ও মানসিক প্রয়োগ:-
ক. মানসিক গার্বেজ পরিষ্কার: নেতিবাচক চিন্তা বা “mental garbage” চিহ্নিত ও পরিত্যাগের ধারণা দেয় ।
আত্মউন্নয়ন ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক
খ. সমালোচনামূলক চিন্তা: “Garbage information” শনাক্ত করার ক্ষমতা মানুষকে সচেতন করে। ভুয়া
খবর ও অপপ্রচার থেকে রক্ষা করে।
৫. শিল্প, সাহিত্য ও দর্শনে
ক. প্রতীকী ব্যবহার: গার্বেজ সমাজের অবহেলিত দিক, ভোগবাদ বা নৈতিক অবক্ষয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
শক্তিশালী সামাজিক বার্তা প্রদান করে।
খ. সৃজনশীল পুনর্গঠন: গার্বেজ আর্ট বা Recycled Art শিল্পে নতুন ধারার সৃষ্টি করেছে। পুরনো ও ফেলনা
জিনিস নতুন অর্থ ও সৌন্দর্য পায়।
৬. শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি:-
মানুষকে দায়িত্বশীল ভোগে উদ্বুদ্ধ করে। “Reduce, Reuse, Recycle” নীতির বাস্তব শিক্ষা দেয়।
পরিবেশবান্ধব জীবনযাত্রার গুরুত্ব বোঝায়।
ইত্যাকার বিবিধ দৃষ্টিকোন গার্বেজ শুধু বর্জ্য নয় সঠিক দৃষ্টিভঙ্গি ও ব্যবস্থাপনায় এটি সম্পদ, শিক্ষা, শক্তি ও
সচেতনতার উৎস হতে পারে। সমস্যার মধ্যেই সম্ভাবনা লুকিয়ে থাকে ।গার্বেজ তার একটি বাস্তব উদাহরণ।
তাই গার্বেজকে হালকা ভাবে না বলে, কোন দৃষ্টি কোন হতে সেটা গার্বেজ তা বলে দিলে প্রভুত উপকার
হতে পারে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪৩
ওমর খাইয়াম বলেছেন:
আপনি নিজে লিখেছেন নাকি AI ব্যবহার করেছেন?
১৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৫
ডঃ এম এ আলী বলেছেন:
AI হোক আর IA সে যেই হোক তাকে চালাতে দক্ষ পাইলট লাগে ।
AI এখনো নীজে নীজে চলতে পারেনা । তাকে আগে মগজ খাটিয়ে INPUT দিতে হয় তার পর তার
থেকে OUTPUT পাওয়া যায় । যথা AI কে প্রথমেই জিজ্ঞাসা করতে হয় ২ +২ সমান কত তখন AI বলে
দেয় উত্তরটি হবে ৪ । এখন জানার বিষয় হল উত্তর সঠিক হয়েছে কিনা ,সঠিকতা বুঝার কাজটি পাইলটের।
একজনের কাছে একটি বিয়য়ের প্রশ্নের উত্তর পাওয়াটাই বড় কথা । কেলকুলেটর দিয়ে যোগ করে পেল না মনে
মনে যোগ করে পেল সেটা বড় কথা নয় । ব্লগ কারো পান্ডিত্ব বিচার করার জায়গা নয় , এখানে পরিবেসিত
তথ্য প্রধান বিবেচ্য বিষয় । যদি তাই না হতো, তবে ব্লগে কে ও ছদ্য নামে ( নিকে) লিখতোনা ।
যাহোক আজকের এই দিনে সহায়ক কোন ডিভাইস কিংবা প্রযুক্তির ব্যাবহারের সুফল কেও নিবেনা সেকথা কতক
তথাকথীত মস্তবড় বিজ্ঞানীরা ব্যতিত আর সবাই জানে ।
প্লথম দিকে অনেকেই ব্লগে ছবি দিয়ে বলত, এছবি আমার এনড্রয়েট মোবাইলের তোলা ।জানান দিতে দেখ আমার
কত দামি ফোন আছে। কিন্তু এখন সবাই জানে মোবাইলে ছবি তোলা কোন বিষয়ই না , তাই এখন আর বলতে
শুনিনা যে এ ছবি মোবাইল দিয়ে তোলা। তেমনি AI যুগের প্রথমদিকে, শুধু প্রথম দিকেই বা কেন এখনো অনেকেই
বলে থাকেন এটা AI সমর্থিত , ভাবখানা দেখ এই আমি AI ব্যাবহার করতে জানি। অপেক্ষা করুন আর দিন
কতেক পরে কেও আর বলবেনা যে এটা AI দ্বারা করা । যেমন বিমান প্রচলনের পরে কেও আর এখন হেটে বা
উটের পিঠে চড়ে হজ করতে যায়না । তেমনি হাতের কাছে AI এর মত সহজলভ্য প্রযুক্তি থাকার পরেও হাতে
আঙ্গুল টিপে টিপে ঘন্টার পর ঘন্টা কি বোর্ডে কষ্ট করে কেও কি আঙ্গুল চালিয়ে লিখবে । এখননো বাংলায়
একটি বর্ণ যথা ক্ষ কিবোর্ডে ৪ বার বোতাম চাপতে হয় প্রথমেই J তারপর G তারপর shift button
তারপর N = ক্ষ । বুজেন এখন লেখার জন্য কোন প্রযুক্তি ব্যাবহার করবেন ।
কোন বই থেকে শিখে লিখলে কি বলতেই হবে সেটা বই থেকে শিখে লিখেছি, কিংবা মগজ খাটিয়ে লিখলে কি
বলতে হবে নীজ মগজ খাটিয়ে লিখেছি। দেখার বিষয় কি লিখেছি , তাতে সঠিক বিষয় উঠে এসেছে কিনা ।
যাহোক, কথা হল অনেকেই মুল বিয়ষ এড়িয়ে যাওয়ার জন্য অনাবশ্যক ভাবে প্রশ্ন করেন কিংবা প্রকাশ্যেই বলে
দেন লেখাটা AI দ্বারা করা। অনেকে জানেন নাই যে AI সমর্থিত লেখা হলেও তাকে একটি ফলপ্রসু লেখা হিসাবে
ব্যাবহার করতে হলে সেটাকে নীজের পান্ডিত্ব খাটিয়ে অনেক প্রকার এডিট বা যোগ বিয়োগ করতে হয় , তবেই
লেখাটি কাংখিত রূপ লাভ করে ।
কিন্তু আগ পাছ চিন্তা না করে অনেকেই বলে দেন লিখাটি কি AI কৃত।ভাবখানা এই যে, দেখ আমি কত বড় পন্ডিত,
তুমি কী করে লিখেছ তা আমি ধরে ফেলেছি । কিন্তু উনারতো পন্ডিতি দেখানোর কথা ছিল লেখাটির বিষয়বস্তুর
মুল্যায়নের বিষয়ে ।কিন্তু সেটা না করে তিনি পন্ডিতি দেখালেন একটি অপ্রাসঙ্গিক বিষয়ে ।
তাই যদি পারেন তাহলে লেখার বিষয়বস্তুর উপরে আপনার সুচিন্তিত বস্তুগত ও জ্ঞানগর্ব মুল্যায়ন করুন ।
অনাবশ্যক বিষয়ে প্রশ্ন করে সময় নষ্ট না করাই ভাল। বলুন লেখাটিতে যা বলা হয়েছে তা যতার্থ
হয়েছে কিনা । যতার্থ না হলে কোথায় ভুল সেটা ধরিয়ে দিন । কিভাবে লেখা হয়েছে সে টা যে কেওই
করতে পারে । নিউ ইয়র্ক-ভিত্তিক / কমিউনিটি বাংলা অনলাইন নিউজ পোর্টাল গুলির মধ্য থেকে গুটি
কয়েক আমিউ নিয়মিত পাঠ করে থাকি যথা :-
১.BanglaNewYork.com নিউ ইয়র্ক সিটি ও বিশ্ব প্রবাসী বাংলা খবর, কমিউনিটি ইভেন্ট, আন্তর্জাতিক
সংবাদ ইত্যাদি প্রকাশ করে। https://www.banglanewyork.com/
৩.NewYorkVoiceBangla.com নিউ ইয়র্ক ভিত্তিক বাংলা খবর ও বিশ্লেষণ প্রকাশ করে।
https://newyorkvoicebangla.com/
তাই আমি বুঝতে পারি কোন লেখা কোথা থেকে এসেছে,তাই বলে কি লেখাটি কোথা থেকে এসেছে
সে প্রশ্ন কাওকে কি করি ? আমি লেখাটির বিষয়বস্তু বুঝতে চেষ্টা করি ।
যাহোক , জানতে চাওয়ার প্রেক্ষিতে জানাচ্ছি উপরের মন্তব্যের ঘরে লেখাটি এ আই সমর্থিত হলেও
অনেক যোগ বিয়োগ ও সম্পাদনা করার পরেই এখানে তার সারবস্তু সংক্ষেপে তুলে দেয়া হয়েছে ।
অনেকের বোধদয়ের জন্ উপরে এতগুলি কথা বলা হয়েছে এর বেশী কিছু নয় ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫০
ওমর খাইয়াম বলেছেন:
আমার মনে হয়, আপনি ক্লান্ত হয়ে গেছেন, চিন্তাভাবনা খেই হারাচ্ছে।
১৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: নতুন নকিব বলেছেন: এই পোস্টেও ব্লগার রূপকের পোস্টকে গার্বেজ বলেছেন। মানুষকে সম্মান দিলে মানুষের নিকট থেকে সম্মান পাওয়ার আশা করা যায়।
লেখক বলেছেন:
উনার মাষ্টার ডিগ্রি আছে; উনি যে পদ্য লিখেছেন, উহা গার্বেজ ছাড়া কিছু নয়।
লেখক বলেছেন:
যেহেতু, আপনার লেখার মানও তেমন উঁচু নয়, আপনি গার্বেজ ও ভালো লেখাকে সঠিকভাবে তুলনা করতে পারেন না।
আমি মাইন্ড করিনি। আমার সীমাবদ্ধতা সম্পর্কে আমি ওয়াকিবহাল। আসলে আমি গদ্যাকারেই লিখতে চেয়েছিলাম, লিখিনি। সর্বশেষ যে কবিতা পোস্ট করলাম, এটাও গদ্যাকারে লিখতে চেয়েও লিখিনি। কেন লিখিনি বা লিখি না সেটা তো আপনাকে বুঝতে হবে। চাইলেও অনেককিছু লেখা যায় না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫১
ওমর খাইয়াম বলেছেন:
এখানে কে আর পড়ছে যে, আপনি সঠিক কিছু লিখলে আপনাকে খেয়ে ফেলবে?
১৫|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: আরেকটা কথা। আমি লগিন থাকলেও অন্য কাজ করি। কবিতা ছাড়া তেমন কিছু আসলে পড়া হয় না। যদিও পড়ি সেসব ছোট ছোট পোস্ট।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৬
ওমর খাইয়াম বলেছেন:
আমি গতকাল চেক করে দেখেছিলাম, ২০ শে জানুয়ারীর পর, আপনি কোথায়ও মন্তব্য করেননি।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৪
নতুন নকিব বলেছেন:
আপনার কমেন্ট করার ক্ষমতা নেই কেন?