নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

জামাত জয়ী হবে না, কিন্তু কৌশলে ক্ষমতায় থাকবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫০



ক্যু'এর পর, বাংলাদেশে কখনো সঠিক ভোট হয়নি, মিলিটারী ফলাফল বদলায়ে দিয়েছে; এবারও ফলাফল মিলিটারী দিবে, সাথে থাকবে দুতাবাসের নির্দেশ। মিলিটারী জানে যে, জামাতকে জিতিয়ে দিলে দেশ "টেরর লিষ্টে" যাবে; মিলিটারীও বিপদে পড়বে। তবে, বিএনপি জিতলে, ক্ষমতায় জামাতের কমান্ড থাকবে।

জামাত বা বিএনপি যেটাই জিতুক, পাকিস্তান আমাদের দেশের কন্ট্রোল পেয়ে যাবে; পাকিস্তান আমাদের জাতিকে ইতিমধ্যে মাটিতে মিশায়ে দিয়েছে আমেরিকান ক্যু'এর মাধ্যমে; এখন তারা চেষ্টা করবে আমাদের দেশের নাম "টেটর লিষ্ট"এ নিতে।

ভারত আমাদের দেশকে ২য় পাকিস্তান হিসেবে গণ্য করছে। ক্রিকেট নিয়ে ড্রামা করায়েছে পাকিস্তান। ,

বিশ্বের অবস্হা দেখছেন, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা ও জাপান সবাই এখন নিজেদের অর্থনীতি নিয়ে চরম সমস্যায়; জাপান, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের মুল ব্যবসা আমেরিকার সাথে; এরা নিজ নিজ দেশ নিয়ে এমন সমস্যায় আছে যে, বাংলাদেশ, সুদান ও আফগানিস্তানের মানুষ মরছে বা বাঁচছে সেটা নিয়ে চিন্তা করার মতো সুযোগ থাকছে না।

ইউরোপে চরম ডানপন্হিরা ক্ষমতায় গেছে; ভুমধ্য সাগর পাড়ি দেয়ার সময় তাদের দেশের নেভীর লোকেরা নৌকা ডুবায়ে দিবে।

বিএনপি ও জামাত এক হয়ে দেশকে ধ্বংস করবে; ইহা হবে পাকিস্তানের নেতৃত্বে।
জামাত শিক্ষা ও ব্যবসা দখল করেছে ইতিমধ্যে; সরকারী চাকুরীতে জামাতী ছাড়া কাউকে তারা যেতে দিবে না; বাধ্য হয়ে মানুষ জামাতে নাম লিখাবে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২০

সৈয়দ কুতুব বলেছেন: খালেদা জিয়া-শেখ হাসিনা বাদে ১ম ইলেকশন। :-B

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪

ওমর খাইয়াম বলেছেন:



ঐ ২ ইডিয়ট ব্যতিত দেশে কমপক্ষে আরও ১৮ কোটী ( মোট ১৯ কোটীর মাঝে ) ইডিয়ট আছে।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৫

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে কখনো Women leadership চালু হবে ভেবেছিলেন ? Indira gandhi কে দেখে মনে হয়েছিলো আমাদের দেশেও হতে পারে ? আমার মনে হয় এত misogynist societyতে কিভাবে এরা লং টাইম পাওয়ারে ছিলেন।

যেভাবেই আসুক তারা ছিলেন বহুদিন।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

ওমর খাইয়াম বলেছেন:



ইন্দিরা গান্ধী হয়েছিলেন নিজের যোগ্যতার কারণে; আমাদের ২ ইডিয়ট এসেছিলো মিলিটারীর চয়েসে।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৭

সৈয়দ কুতুব বলেছেন: আমাদের এখন স্কুল -কলেজ খুব বেশি দরকার নেই। দেখা দরকার আউট পুট কি পাচ্ছি! ২০০০ স্কুল কলেজ কে এমপিও ভুক্ত করছে প্রতিটি প্রতিষ্ঠান ২০/৩০ লাখ করে ঘুষ দিয়েছে। এই টাকা টিচাররা তাদের বেতন না নিয়ে জমিয়ে প্রতিষ্ঠান প্রধান কে দিয়েছে। এসব প্রতিষ্ঠানকে সরকার টাকা দিবে কিন্তু আউটপুট জিরো। এসব প্রতিষ্ঠান থেকে দেখবেন মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক জিরো পাশ করবে। এদিকে শিক্ষকরা খুশি !

এসব বিষয় খতিয়ে দেখার জন্য খুব শার্প রাজনৈতিক দল লাগবে। কারণ এখানে কর্মসংস্থান হচ্ছে বাট আউটপুট নেই।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

ওমর খাইয়াম বলেছেন:



ক্যু'এর পর, শিক্ষার মান কে বাড়াবে ও চাকুরী কে সৃষ্টি করবে? একমাত্র ক্রিমিনাল ছাড়া কোন লোক এমপি, মিনিষ্টার হবে?

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:

পাকিস্তানের পাশাপাশি তুরস্ক ও এখন এদেশে বড় প্লেয়ার। অনেক বড় নয়া আওলীয়াদের তুরস্কের পাসপোর্ট পাওয়া গেছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৭

ওমর খাইয়াম বলেছেন:



তুরস্ক ইউরোপের বাণিজ্য হারায়েছে, এখন তারা আরব ও অন্যান্য মুসলিম দেশে ব্যবসা করার জন্য দেশের রাজনৈতিক দলগুলোর সাথে রিলেশানশীপ গড়ে তুলছে।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তবে, বিএনপি জিতলে, ক্ষমতায় জামাতের কমান্ড থাকবে।
.......................................................................................
আমার চিন্তার সাথে মিল আছে ।
জামাত এখনও কোয়ালিশন চাচ্ছে, যা
তারেক জিয়া মানতে রাজী নয় এবং বলছে;
বি এন পি এককভাবে সরকার গঠন করবে ।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৪

ওমর খাইয়াম বলেছেন:



তারেকের মা জামাতকে নিয়ে কোয়ালিনশন করেছিলো পাকীদের কারণে ও আওয়ামীদের থেকে সুরক্ষার জন্য; সেই পরিবেশের কোন রদবাদল হয়নি।

পাকিস্তান উভয় দলকে লালন পালন করে।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২২

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামি লিগের হাল ধরবে সজিব ওয়াজেদ জয় ? পারবে ?

পল কাপুর মারচ মাসে আসছে ।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪৭

ওমর খাইয়াম বলেছেন:




পল কাপুর আসবে মুলত ভারতের সাথে কিছু বুঝাপড়া করার জন্য।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪৯

ওমর খাইয়াম বলেছেন:



জয় হাল ধরতে গেলে তার গায়ে ছাল থাকাবে না; টাকা ফেরত চাইলে, পালিয়ে যাবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৭

ওমর খাইয়াম বলেছেন:



পল কাপুরের যুগে জামাতের বিজয়ের সম্ভাবনা কতটুকু?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.