| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আমি ২ জন বাংগালীর হজ্বের "মায়াময় স্মৃতি"র ঘটনা পড়ে মক্কা ও মদীনা ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছিলাম; এই ২ জন বাংগালী হচ্ছে ইনু ও মেনন (২০১৪ সাল ); এরা হজ্ব করার ফলে আমি চিন্তিত হলাম, সত্যই মক্কা ও মদীনা হয়তো মানুষের মনের উপর কোন একটা প্রভাব ফেলে; এরপর আমার মনে হচ্ছিলো, এই ২ প্রতারকেরা কি নিজের সাথে প্রতারণা করলো, নাকি জাতিকে আবারো নতুনভাবে প্রতারিত করলো।
২০১৬ সালে আমি জেদ্দা জয়ে মক্কা মদীনা গেলাম; ঘুরেফিরে সবই দেখলাম; বেদুইনদের কোন চিহ্ন নেই, তাঁবু নেই, কিছুই নেই। আমেরিকার মতো দেশ, তেলের দেশ, ডলার উড়ছে, সবাই কিছু পাচ্ছে; শুধু দরিদ্র বাংলাীরা ডলারের নামে নিজের কিডনী নষ্ট করছিলো এই দোযখের গরমে।
ইনু ও মেনন, এরা হজ্ব করেছিলো কেন, সেটা আমার কাছে কোনদিনও কোনদিনও পরিস্কার হয়নি; তবে, ইহা যে আরেকটা পবিত্র প্রতারণা ছিলো তা আমি বুঝতে পেরেছিলাম।
ইন্দোনেশিয়ার গরীবেরা ও বাংলাদেশের অশিক্ষিত মানুষরা তাদের পরিবারকে বন্চিত করে, সৌদী রাজ পরিবারের কয়েক ট্রিলিয়ন ডলারের ভান্ডারে নিজেদের কয়েকটা ডলার যোগ করে প্রশান্তি পেয়ে থাকেন, ইহাই হয়তো মুল শিক্ষা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৬
ওমর খাইয়াম বলেছেন:
আজকের আধুনিক বিশ্বে জ্ঞানভিত্তিক সমাজের সময়, আপনারা ধর্ম নিয়ে যা বলছেন, সবই প্রতারণার লেভেলে পড়ে।
২|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৫
সৈয়দ কুতুব বলেছেন: ইনু ও মেননের কি ফাসি হতে পারে ?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৩৩
ওমর খাইয়াম বলেছেন:
ইসলামী আইনে ফাঁসী হওয়া উচিত। সত্য পথিক ও মেঠোপথ বলতে পারবে।
ফাঁসী দিলে ভালো হবে, নতুন সরকারের তরফ থেকে মানুষকে কিছু একটা উপহার দেয়ার দরকার।
৩|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: ফেনীতে ধানের শীষে ভোট দেয়ায় এক শিবির এবং এক লিগের নেতা তাদের নিজ নিজ বউকে তালাক দিয়েছে । বিএনপি যারা করে এরা জনম দুংখী ; এদের জীবনে বিপদের শেষ নাই ।
।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
ওমর খাইয়াম বলেছেন:
বিএনপি যারা করে, তাদের বিশ্বাস, তাজউদ্দিন ও শেখকে হত্যা করার দরকার ছিলো, খালেদা তাদের মা; এগুলো হায়েনা ও বানর। এরা ভারতের ৪র্থ অর্থনৈতিক শক্তি হওয়ার কথা বুঝে না।
৪|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩২
আঁধারের যুবরাজ বলেছেন: ৯৬ সালের নির্বাচনের পূর্বের ,আপনার অপার একটি ছবি আছে। হাতে তসবিহ ,মাথায় হেজাব ! মাশাল্লাহ ! একদম মহিলা সাদ্দামের মতো দেখতে !
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪৪
ওমর খাইয়াম বলেছেন:
যেই দেশের জন্মের শুরুটা ছিলো তাজউদ্দিনের হাতে, সেই দেশে জিয়া, এরশাদ, খালেদা, হাসিনা ও তরেক কি জিনিষ?
শেখ ও তাজউদ্দিন হত্যার পর, এটা কি আর দেশের পর্যায়ে ছিলো? ৫৫ বছরে বিশ্বের মানুষ যা করেছে, সেটা কি আমাদের জনগণ বুঝে?
৫|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫৬
আঁধারের যুবরাজ বলেছেন: গাজীভাই ৭১/৭৫শেষ হয়েছে অনেক আগেই। দেশের ক্ষতি এই পর্যন্ত সবাই করে এসেছে। এখন আলোচনা করবেন এর থেকে কি করে বের হওয়া যায় তা নিয়ে। আপনি অনেক দেখেছেন , এখন আগামীর কথা লিখুন। যার যার কর্ম দিয়ে তারা ইতিহাসে রয়ে গিয়েছে। সে সব সবাই জানে ,সেই ভুল এবং ক্ষতি কি করে শুধরে নিয়ে সামনে যেতে হবে সে সব নিয়ে লিখুন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৮
ওমর খাইয়াম বলেছেন:
আগামী দিনগুলো আমি দেখছি: আমরা একটা ইয়েমেন, কিংবা সুদানে পরিণত হবো ৬ জল্লাদ ও ৭০ জন জামাতী জংগীর অবদানে।
আজকে আপনারা যা দেখেছেন, আমি তা দেখেছি ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের সকালে।
৬|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: হেনরি কিসিনজার কে আপনার কেমন লাগে ? বাংলাদেশে কেন আমরা এমন মানুষ পাই না ?
।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২১
ওমর খাইয়াম বলেছেন:
হেনরী কিসিন্জারের কারণে ৪৫/৫০ দেশের মানুষ এখনো দোযখে বাস করছে। সে অসুস্হ পৃথিবীর নবী ছিলো।
৭|
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২১
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আজকে আপনারা যা দেখেছেন, আমি তা দেখেছি ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের সকালে।
- আফসোস ,শুধু আপনিই দেখেছিলেন। আপনার আপা দেখতে পায়নি । তাই ১৮ বছর জগদ্দল পাথর হয়ে জাতির ঘাড়ে বসে ছিল।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:২৮
ওমর খাইয়াম বলেছেন:
আপনারা একটা ব্যাপার ভুলে যান: শেখ, উনার পরিবার ও তাজউদ্দিনকে হত্যা করার পর, বিএনপি ও জামাতের রাজনীতি করার কোন আদিকার কি থাকা উচিত?
৮|
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হজ করলে শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:২৯
ওমর খাইয়াম বলেছেন:
আদি যুগের মানুষের জীবনটাই ছিলো রুপকথার জীবন।
৯|
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গতকাল মক্কায় ওমরাহ করতে গিয়ে বাংলাদেশের ১ পরিবারের ৬ জন গাড়ী দুর্ঘটনায় মারা গেছে।
আল্লাহ তাদেরকে রক্ষা করতে এগেয়ে আসেনি। হজ্জ আর ওমরা সৌদিদের সব চেয়ে বড় ব্যবসায়। আমাদের রেমিট্যান্স ফাইটাররা যা কামায় ওখানে তার চেয়ে বেশী আমাদের হাজী সাহেবরা ওখানে দিয়ে আসেন
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০
ওমর খাইয়াম বলেছেন:
শ্রমিকদের ২০/২৫ ভাগের বেশী কিডনী সমস্যা নিয়ে দেশে ফিরে।
১০|
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জুলাই zoo lie সনদ প্রত্যাখ্যান করায় নতুন প্রধানমন্ত্রী কে অভিনন্দন
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৪
ওমর খাইয়াম বলেছেন:
সে ও তার মা জামাত-শিবিরের সাথে আগেও কাজ করেছে।
১১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৪
রাজীব নুর বলেছেন: আমাদের এলাকার এক ছেলে সৌদি গিয়েছে।
তাকে নিয়েছে তার গ্রামের এক চাচা। চাচা বলেছে, অফিসিয়াল চাকরি। সেলারি ১ লাখ বিশ হাজার। ছেলেটা ৫ লক্ষ টাকা খরচ করে সৌদি গেলো। নিজের টাকা নেই। পুরো টাকা টাই সে ধারধেনা করলো। এবং শেষ সম্বল একটুকরো জমি সেটা বিক্রি করে দিলো।
যাইহোক, সে সৌদি গেলো। এখন তাকে কাজ দেওয়া হয় না। সামনের সপ্তাহ, পরের সপ্তাহে কাজ দিবো দিবো বলে, দুই মাস পার করে দিলো। ছেলেটা সারাদিন এক ঘরে থাকে। প্রচুর গরম। গ্রামের চাচা ভয় দেখায়, তোমার কাগজ পত্র হয় নাই। বাইরে গেলে তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে।
তিন মাস পর ছেলেটাকে কাজ দিলো। কনস্ট্রাকশনের কাজ। খুবই কষ্টের কাজ। প্রচন্ড রোদের মধ্যে কাজ করতে হয় মরুভুমির বুকে। ছেলেটা মুখ বুঝে কাজ করে যায়। কিন্তু তাকে সেলারি দেয় না। সামনের মাসে দিবো। বলে বলে পাঁচ মাস পার করে দেয়। এক সময় ছেলেটা পালিয়ে যায়।
আমার সাথে ছেলেটার নিয়মিত যোগাযোগ আছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৩
ওমর খাইয়াম বলেছেন:
সম্ভাবনা, অসুস্হ হয়ে ফিরবে।
১২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২০
রাজীব নুর বলেছেন: অলরেডি অসুস্থ হয়ে গেছে।
৭ কেজি ওজন কমেছে।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৭
নতুন নকিব বলেছেন:
নিজের সাথেই যে প্রতারণা করে সে সবকিছুতেই প্রতারণা দেখবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।