| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ (নিউইয়র্ক সময়, শুক্রবার রাত ২টা'র পর ) আমেরিকা ও ইসরায়েল ইরান আক্রমণ করেছে; ট্রাম্প বলেছে, আক্রমণ চলাকালে "ইরানী জনতা" সেই দেশের ক্ষমতা দখল করবে। মনে হয়, ইরানী কোন দলকে ইহার জন্য প্রস্তুত করা হয়েছে।
গত ২ মাস আমেরিকা ও ইসরায়েল ইহার জন্য প্রস্তুতি নিয়েছে; ইরানও প্রচুর সময় পেয়েছে। আক্রমণের সাথে সাথেই ইরান উত্তর দেয়ার শুরু করেছে। ইরান যদি নিজেদের মানুষের সাপোর্ট না'হারায়, ট্রাম্প পরাজিত হবে।
ইরান ভুল করবে, যদি পাশের আরব দেশগুলোতে হামলা চালায়। যদি ইরান নিজেদের সেনাবাহিনীর সাপোর্ট ঠিক রাখতে পারে ও সেনাবিনীকে রক্ষা করতে পারে, ইসরায়েল ও আমেরিকান সেনাবাহিনী পুরো দেশ কখনো দখল করতে পারবে না। কিন্তু শুরুতে আরব দেশগুলোকে আক্রমণ করে, তাতে তারা আমেরিকান ছত্রী সেনাদের থামানোর ক্ষমতা হারিয়ে ফেলবে।
ইরানের মানুষ ইসরায়েলকে পছন্দ করার কথা নয়; সেই ক্ষেত্রে জনতা সরকারের পক্ষে থাকার সম্ভাবনা আছে; তা'হলে ট্রাম্প পরাজিত হবে।
ইরান যদি অস্ত্র দিতে পারে, পাকিস্তান, সিরিয়া ও লেবানন থেকে অনেক ভলনটিয়ার আসবে যুদ্ধ করতে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৫
ওমর খাইয়াম বলেছেন:
মুসলমানরা কেহ কারো ভাই নয়, এরা মোটামুটি শত্রু! আওয়ামী ও জামাতরা কি ভাই ভাই? শিয়া সুন্নীরা কি ভাই ভাই? পিএলও ও হামাস কি ভাই ভাই?
২|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৪
সৈয়দ কুতুব বলেছেন: সব গালফ দেশে এটাক করেছে ইরান ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৭
ওমর খাইয়াম বলেছেন:
তা'হলে ইরান আত্মহত্যা করেছে; ঐসব দেশে সামান্য পরিমাণ আমেরিকান সৈন্য আছে; কি জন্য ইরান অস্ত্র নিশেষ করছে ওসব দেশ আক্রমণ করে?
৩|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৬
সৈয়দ কুতুব বলেছেন: পিএলও নেতা বলেছে হামাস তাদের ভাই । তারা পিপলস মিলিশিয়া ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৩৭
ওমর খাইয়াম বলেছেন:
বাংলাদেশের জামাতী নেতারাও এসব বলে, ওরা এবার কি তান্ডব চালায়েছে দেখেছেন? ১৯৭১ সালে জামাত কি করেছে '৭১'এর জেনারেশন সেটার সাক্ষী।
৪|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫১
সৈয়দ কুতুব বলেছেন: আমি কেবল সোনাগাজির ওবায়দুল হক রাজাকারের ঘটনা জানি । ইশ যদি উনার বয়ান রেকরড করে রাখতে পারতাম । ওপেন নিজেকে রাজাকার বলতেন । উনার বাড়ির আশেপাশের সব পোলাপান কে cadre বানিয়ে ফেলেছেন । যুদধের পর হিলটেক্স চলে যান । লজিং থাকতেন আর শেখ সাহেবের মারা যাওয়ার পর বের হয়ে আসেন । সনাতনদের বাড়িঘর সব পুড়িয়ে দিয়ে লুট করেছেন সমানে। রাজাকার কমানডার ছিলেন । জয়নাল হাজারি বেচে থাকলে এবং সামুতে একটিভ থাকলে ওবায়দুল হক কে চিনতেন ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৬
ওমর খাইয়াম বলেছেন:
সে মাত্র ১ জন; সায়েদীও ওর মতো ছিলো, পরে নেতা হয়েছিলো। মীর কাশিম আলী ও আমি একই কলেজ পড়েছি। জামাত ও শিবিরে যারা আছে, এরা অমানুষ।
৫|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:২৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
১। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের সকল ফ্লাইট ক্যানসেল হয়ে গিয়েছে। ইরান যুদ্ধে আমেরিকা ও ইরান সমান আহাম্মকি করেছে। যার ক্ষয়ক্ষতি সমগ্র বিশ্ব টানতে হবে, আর ইরান টানবে অগণিত লাশ।
২। আপনার মনে আছে কিনা জানা নেই, আমি ইরানী বোরকা আন্দোলন নিয়ে লিখেছিলাম যে ইরানের ভেতর ইরানী রাজাকার আছে যার কারণে ইরানে এতো এতো সমস্যা হচ্ছে।
৩। এখন ইরানে যদি সরকার পতন হয়, তাহলে দেখতে পাবেন বাংলাদেশের মতো স্ট্যান্ডবাই গুপ্ত দল আছে ও ভাড়াটে বিশেষ লোক আছে! তারা সরকার গঠান করবে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৬
ওমর খাইয়াম বলেছেন:
মিসাইলে আজকাল মানুষ মরে না; ইরানী জেনারেলরা বাংলাদেশের পাখী-মারা জেনারেলদের মতো; ইরানের ইডিয়টরা কেন আরবদেশগুলো আক্রমণ করেছে, ১টা উটও মরবে না, হয়তো তেল আনানেয়া কয়েক দিনের জন্য বন্ধ থাকবে।
ইরান যদি পাকী সীমান্তে পাকি ভলটিয়ারদের ডাক দেয়, সিরিয়া সীমান্ত হেজবুল্লাহকে বসাতে পারে ও দেশের রাজাকারদের ২ দিনের মাঝে গাড়ীতে ইরাক, সিরিয়া, লেবানন ও তুর্কি চলে যেতে বলে ও নিজেদের সৈন্যদের মাটির নীচে রক্ষা করে; ইরান টিকে যাবে।
৬|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৭
আঁধারের যুবরাজ বলেছেন: মধ্যস্তকারী দেশগুলির সাথে উভয়পক্ষকে নিয়ে আলোচনা চলমান ছিল। আগামী মাসে ওমানে বসার কথা ছিল। তবু আমেরিকা এবং ইসরাইল আক্রমণ করেছে। আলোচনা ছিল আমেরিকার চালাকি ,প্রস্তুতি সম্পন্ন করার জন্য।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫
ওমর খাইয়াম বলেছেন:
ইরানীদের মগজ নেই, এটোমিক প্রচেষ্টা বন্ধ রেখে ইউরোপকে সেটা ইনস্পেকশান করা দায়িত্ব দিলে ৩ বছর কেটে যেতো। ট্রাম্পের পর প্রগ্রাম চালু করতে পারতো।
৭|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৩
বঙ্গদুলাল বলেছেন: আপনার আজকের পোস্ট ব্যতিক্রম মনে হচ্ছে!
আরব দেশগুলোকে প্রেশারে রাখতেও তো দুই একটা রকেট ফেলা দরকার!
ইরানিদের এটম বানাতে এতো যুগ লাগে ক্যান!
বানালে বানাত,না বানালে লো প্রোফাইলে চলত!
০১ লা মার্চ, ২০২৬ রাত ১:০০
ওমর খাইয়াম বলেছেন:
আরব দেশগুলোর মানুষ আমেরিকার চাকর, কিন্তু ওরা মরলেও ইসরায়েলের পক্ষে যাবে না; ইরানের অপেক্ষা করার দরকার ছিলো, আরব দেশগুলোতে মিসাইল মেরে উটের গায়ে লাগানো সম্ভব নয়।
ইরানের পাখীমারা জেনারেলরা আত্মহত্যা করেছে আরব দেশগুলো আতসবাজী করে,
৮|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪
জ্যাক স্মিথ বলেছেন: গাজী সাহেব- অনেকদিন পর আপনাকে খুঁজে পেলাম, ভেবেছিলাম আপনি হয়তো হাওয়া হয়ে গিয়েছেন, আশা করি ভালো আছেন।।
যদিও আমি ব্লগে নিয়মতি না, মাঝে মাঝে একটু ঢুঁ মারি।
০১ লা মার্চ, ২০২৬ রাত ১:০৩
ওমর খাইয়াম বলেছেন:
ধন্যবাদ, আমি আপনার পোষ্টগুলোতে "লাইক" দিয়ে আসছিলাম; আমার কমেন্ট ক্ষমতা নেই' সোনাগাীর পর গত দেড় বছরে সামুর ডোডোরা আমার ১৪টি নিক ব্যান করেছে।
৯|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২২
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: ইরানীদের মগজ নেই, এটোমিক প্রচেষ্টা বন্ধ রেখে ইউরোপকে সেটা ইনস্পেকশান করা দায়িত্ব দিলে ৩ বছর কেটে যেতো। ট্রাম্পের পর প্রগ্রাম চালু করতে পারতো।
-গত বছর আমেরিকা এবং ইসরাইলের আক্রমণের পরে ট্রাম্প বলেছিলো যে , ইরানের পারমাণবিক সক্ষমতা পুরো ধ্বংস করা হয়েছে। এখন আবার বললো যে তাদের সক্ষমতা ধ্বংসের জন্য এই আক্রমণ। ইরানের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক কর্তৃপক্ষের নজরদারিতে ছিল সব সময় ,তারা নিয়মিত আসতে পারতো। গত আক্রমণের পরে সেটা বন্ধ হয়েছে। কিন্তু সকল বিষয় নিয়ে আলোচনা চলছিল। ইসরাইল এবং আমেরিকা কোনো দিন আন্তর্জাতিক নিয়ম মানেনি। ইরাকের সময়েও একই অভিযোগ তারা করেছিল,বাকিটা সবাই দেখেছে।
০১ লা মার্চ, ২০২৬ রাত ১:০৭
ওমর খাইয়াম বলেছেন:
এটা ট্রাম্পের একা যুদ্ধ; এই যুদ্ধে ওর মেয়ের জামাতা মধ্যস্ততা করে ৫/১০ বিলিয়ন ডাকাতী করছে আরবদের থেকে।
০১ লা মার্চ, ২০২৬ রাত ১:০৯
ওমর খাইয়াম বলেছেন:
ইরানের রাজাকারেরা জেরিড কুশনারকে ( ট্রাম্পের মেয়ের জামাই ) ২/১ বিলিয়ন দিবে।
১০|
০১ লা মার্চ, ২০২৬ রাত ১২:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: জ্যাক স্মিথ সাহেব উনার লেখায় বলেছেন: খামেনির উচিত ছিলো আমেরিকা সাথে নেগোসিয়েশন করা । কিনতু সে মাথামোটা তাই এমন ভাবতে পারছে না । আমার কাছে উনার ধারনা ভুল মনে হয় ।
শেখ হাসিনা সুযোগ থাকলে বাইডেন কে হাত করতে পারতো বোয়িং কেনর কথা বলে কিনতু সেটা করতে পারেন নি । আমেরিকা যে রেজিমের উপর নাখোশ হয় উহার সাথে নেগোসিয়েশন করে খুবই কম যদি না সেই দেশে চায়না -রাশিয়ার মতো পাওয়ারফুল হয় । আমেরিকা-ইসরায়েল খামেনি রেজিম কে বিলিভ করে না । খামেনি যদি সব তেল দিয়েও দিতো আমেরিকার মন গলতো না । ইরান ছাড় দিতে চেয়েছে , বিজনেস করবে বলেছে । আমেরিকা মন গলেনি তাই হামলা করেছে । আমরা অনেক কথাই বলতে পারি কিনতু রিয়েলিটি সব সময় আমাদের ভাবনার মতো কাজ করে না ।
০১ লা মার্চ, ২০২৬ রাত ১:১৪
ওমর খাইয়াম বলেছেন:
ট্রাম্প কারো সাথে নেগোসিয়েশন করেনি অর্ডার দিয়েছে। ইরান জাতি সংঘকে এটোমিক সাইট ইনস্পেকশানের দায়িত্ব দিয়ে প্রোগ্রাম বন্ধ রাখলে এই আক্রমণ থেকে বাঁচার কিছু সম্ভাবনা ছিলো।
এই সময় অকারণে আরবদেশ আতসবাজী করে ইরান আত্মহত্যা করেছে।
১১|
০১ লা মার্চ, ২০২৬ রাত ১:২৯
সৈয়দ কুতুব বলেছেন: খামেনি বেচে নেই মনে হয় ।
০১ লা মার্চ, ২০২৬ রাত ২:০২
ওমর খাইয়াম বলেছেন:
কিভাবে বুঝলেন?
সেকি এখন টেলিভিশেন আসার কথা আছে?
১২|
০১ লা মার্চ, ২০২৬ রাত ২:১১
সৈয়দ কুতুব বলেছেন: Iran's Supreme Leader Ali Khamenei has been killed in Saturday airstrikes, Iran International can confirm. ![]()
০১ লা মার্চ, ২০২৬ রাত ২:৪৭
ওমর খাইয়াম বলেছেন:
তাকে কোথায় পেলো? সে কি তার বাড়ীতে থাকার কথা?
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০৯
সৈয়দ কুতুব বলেছেন: রমাদান মাসে মুসলিম দের উপর এসব এটাক খুবই হতাশাজনক। এদিকে মুসলিম দুই ভাই লড়ছে আর এখন ..