| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্দিরা গান্ধী ব্রাম্মণ পরিবারের মেয়ে হিসেবে ছোটকাল থেকেই বিশুদ্ধ খাবার খেতেন। ভেজালের দেশ ভারত ক্রমেই তাদের খাবারকে ভেজালমুক্ত করছে, বেশীরভাগ হোটেলে বাসী খাবার বিক্রয় থেকে বিরত থাকে।
বেগম জিয়া শেষ জীবনে ভেজালমুক্ত খাবার খেতেন; উনার কাছে পয়সা ছিলো, উনার ১ম চাকুরী ছিলো "বিএনপি'র সভাপতি"; ইহা থেকে তিনি হাজার কোটী টাকা পেয়েছেন; উনার ২ নম্বরী চাকুরী ছিলো "প্রাইম মিনিষ্টার" , ব্যুরোক্রেটরা উনার মাথায় খাঁটী নারিকেল তেল ঢালতো, ডাকতো "ম্যাডাম"; ম্যাডামের ৩ নম্বরী চাকুরী ছিলো "বিরোধী দলের নেত্রী", (আপোষহীন নেত্রী )। ভালো খাবারের সাথে তিনি হুইস্কিও খেতেন, বাংগালীর পেটে উহা হজম হয়নি।
জাপানী, ফরাসীরা ও প: ইুরোপের লোকজন নির্ভেজাল খায়, এজন্য এদের স্বাস্হ্য ভালো ও এরা জ্ঞানী। আমাদের কলেজ ও ইউনিভার্সিটির ছাত্ররা পেটের অসুখে ভোগে, এদের অনেকের পেট বড় ও পড়ালেখা মোটেই পারে না। ব্লগে কিছু ব্লগার আছেন, যাদের স্বাস্হ্য ভালো নয়, ওদের পোষ্ট ও মন্তব্য পুরোপুরি গার্বেজ। বাংগালীদের ক্লিনিক হচ্ছে ভারত।
ব্লগার রুপক নিজেই লিখেছেন অনেক অনেক রাতে উনার ডিনার ছিলো ১টি কিংবা ২টি সিংগারা। আমাদের এক এডমিন ছিলেন, উনি আমাকে মন্দ কথা বলার জন্য মন্তব্য করতেন, পোষ্ট দিতেন ও ব্যান করতেন; উনার আচরণ দেখে বলেছিলাম যে, উনি পেঁয়াজু, সিংগারা, পাকুড়া জাতীয় খাবার খান। পরে, উনার পোষ্ঠ থেকেই জানলাম যে, এসব অখাদ্য ভাজা-পোড়া উনার প্রিয় খারবারের তাালিকায় আছে।
০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৫:১৪
ওমর খাইয়াম বলেছেন:
আমেরিকা যেসব আরব দেশে যুদ্ধ করেছে ও যেসব মুসলিম দেশে ক্যু করেছে, সেইসব দেশকে পুরোপুরিভাবে ধ্ংস করার জন্য সেইসব দেশের বিশ্বাসঘাতকদের ক্ষমতায় আনে; বাংলাদেশে ২০২৪ সালের "বেপ্লব"এর পরে কারা ক্ষমতা পেয়েছিলো?
২|
০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৫:০৫
বঙ্গদুলাল বলেছেন: ভারত এখন আর ইন্দিরার ভারত নেই!
০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৫:১১
ওমর খাইয়াম বলেছেন:
ইন্দিরা ভিত্তি রচনা করে গেছেন, আমাদের জিয়ার মতো।
৩|
০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৫:২৬
সৈয়দ কুতুব বলেছেন: আপনার লেখা পড়ে হাসি থামাতে পারলাম না। ![]()
০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৫:৩৬
ওমর খাইয়াম বলেছেন:
আমার লেখায় (আগের নিকগুলো সময় ) অনেকেই হিউমার খুঁজে পেতেন।
৪|
০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৫:২৮
সৈয়দ কুতুব বলেছেন: আপনাকে নিয়ে একটা সৎ মন্তব্য করবো ?
০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৫:৩৯
ওমর খাইয়াম বলেছেন:
আমি আসল মন্তব্য পেতে চাই সব সময়; সঠিক মন্তব্য না'করাতে ড: আলীকেও আমি তিরস্কার করেছি; সত্যপথিককে খরচের খাতায় লিখেছি, খায়রুল আহসান উনার তেলের ড্রাম নিয়ে আমার পোষ্টে আসতে পারেন না।
৫|
০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৫:৫০
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের মানুষ যখন বড়ো চাকুরি করে কিংবা ভালো degree থাকে তখন তার আলাদা ভাব থাকে । সে সোশাল মিডিয়ায় কম কমেনটস করে , ভারি লেখা দেয় । কেউ কটু কথা বললে তাকে block মারে । একটা কেউকেটা ভাব ধরতে চায় ।
এদিকে আপনি একাধারে freedom fighter , PHD holder , mechanical engineer , ফাইনানসে কাজ করেছেন কিংবা করছেন কিনতু আপনি ভাবেন কারা পেয়াজু , বুট মুড়ি ছোলা খায় , নাহল তরকারি কেন চাকুরি করেন না এসব বিষয় । আপনার পারসোনালিটি মিলে না উপরের বিভাগের লোকজনের সাথে ।
।
আপনি নিশচয় খেয়াল করেছেন বাংলাদেশে একটা ভালো চাকুরি পাইলে ভাবই আলাদা । চালচলনেও ভারি ভাব চলে আসে ।
০৪ ঠা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৫
ওমর খাইয়াম বলেছেন:
সামুতে বেশ কয়েকজন ব্যুরোক্রেট ও কয়েকজন সরকারী বড় পদের চাকুরে ব্লগিং করে গেছেন; এদের লেখায় জাতির সমস্যা, মানুষের কষ্টকর জীবন, শিশু চাকরাণী, গার্মেন্টেস'এর মেয়েদের নিয়ে কিছু ছিলো না; ছিলো অলৌকি কুরান, বিস্ময়কর হাদিস, স্মৃতিময় হজ্বের ইডিওটিক গার্বেজ।
এদের অনেকে বই লিখেছেন, এদের পোষ্ট'এ বই'এর ২/১টা চ্যাপটারও এসেছিলো, গার্বেজ; এদের চাকুরী জীবন ছিলো ক্রিমিনাল টাইপের মনে হয়।
৬|
০৪ ঠা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯
বঙ্গদুলাল বলেছেন: ২০২৪ এ আমেরিকার প্রভাব শুরু থেকে ছিল না (শেষে সমর্থন ছিল অগাস্ট শুরুর আগে)।
আপনার কী মনে হয়
দেশের ৭০ ভাগ তরুণ রাস্তায়, আর্মি বিভক্ত, হাসিনা সরকার টিকে যেত?(( আর্মির অনেক জুনিয়র (মেজর পর্যায়ের) কর্মকর্তাকে আমি চিনি যারা সব নিয়ম ভেঙে ছাত্রদের সমর্থন দিয়েছে!))
০৪ ঠা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:০২
ওমর খাইয়াম বলেছেন:
আমাদের মিলিটারী অফিসারেরা ১৯৭৫ সাল থেকে আমেরিকার পকেটে; এবারের ক্যু'টা মিলিটারী বা আমেরিকা থেকে শুরু হয়নি; ইহার উদ্যোক্তা ইউনুস মিয়া; ইউনুস পাকিস্তানকে সাথে নিয়ে ক্লিনটনদের সাহায্য বাইডেনকে সন্মত করায়েছে। আমেরিকা ক্ষেপা ছিলো শেখ হাসিনা সেংশান ভংগ করে পুটিনকে পে করেছিলো।
ছাত্রদের হত্যা করে তাদের পরিবার ও বাকী জনতাকে রাস্তায় আনার ডিজাইন ছিলো ক্যু'এর ডিজাইনে।
৭|
০৪ ঠা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪২
বঙ্গদুলাল বলেছেন: আপা গণতান্ত্রিক ছিল? নির্বাচন না দেওয়া চরম অন্যায় একটি গণতান্ত্রিক দেশে!
০৪ ঠা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:০৮
ওমর খাইয়াম বলেছেন:
শেখ হাসিনাকে কিছু কৌশল শিখায়েছিলেন ইন্দিরা ৫ বছরে; হাসিনার মগজ যেকোন সাধারণ বাংগালী ছাত্রছাত্রীর মতো ছিলো; ফলে, গণতন্ত্র উনার মাথায় থাকার কথা নয়; কোন বাংগালী গণতন্ত্র বুঝে না, রাজনীতি বুঝে না। শেখ হাসিনার সময় আওয়ামী লীগ লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিলো।
আরকেটা কথা, শেখ হাসিনা গণতন্ত্র চালু করলেও উহা "বিএনপি", জাপা, জামাতের জন্য হওয়ার দরকার ছিলো না; কারণ, ওরা গণতান্ত্রিক পদ্ধতিতে শেখ ও তাজকে হত্যা করেনি
৮|
০৪ ঠা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:১৪
বঙ্গদুলাল বলেছেন: আওয়ামী লীগ কিংবা আপা শুধু আপনার শেষ দুটি লাইনকে মনে রেখে বাকি সব ভুলে যায় বলেই তো জাতির এ দশা এবং সংকটে সুযোগ নেয় মেরিকা। এই চক্করে ঘুরতে থাকুক জাতি!
এইভাবে জাতি এগিয়ে যাবে!
যুদ্ধ করে দেশ শুধু ৩০% মানুষের জন্য এনেছেন? হে হে হে
০৪ ঠা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৩১
ওমর খাইয়াম বলেছেন:
১৯৭০ সালের ভোটে ৭০% বাংগালী আওয়ামী লীগকে ভোট দিয়েছিলো। স্বাধীনতার সময় ৬০% বাংগালী স্বাধীন্তার পক্ষে ছিলো' শেখ ও তাজের জ্ঞানের অভাবে ১৯৭৪ সালে ৫০ ভাগের মতো বাংগালী আওয়ামী লীগের বিপক্ষে ছিলো; শেখ ও তাজকে সেি সুযোগে হত্যা করেছে আমেরিকা ও পাকিস্তান; সেই থেকে জাতি হেরে গেছে।
৯|
০৪ ঠা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২
সৈয়দ কুতুব বলেছেন: ইরানে কুর্দিদের ব্যবহার করতে পারে আমেরিকা—সিরিয়ার গৃহযুদ্ধে মাঠ দখলের কৌশল হিসেবে যেমনটা করেছিলো —এমন একটি প্রতিবেদন CNN-এ প্রকাশিত হয়েছে। এর আগে সিরিয়ায় Syrian Democratic Forces-কে বাশার আল-আসাদের বিরুদ্ধে কাজে লাগিয়েছিল যুক্তরাষ্ট্র।
গত জুন মাস থেকে ইরানের বিভিন্ন কুর্দি সংগঠনও একজোট হওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো—এই সম্ভাবনাটি আমি আগেই অনুমান করেছিলাম। আজ দেখলাম, সেই বিষয়েই সংবাদ প্রকাশ করেছে CNN।
০৪ ঠা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬
ওমর খাইয়াম বলেছেন:
কুর্দীরা রাজাকার জাতীয় পদার্থ, সাদ্দাম এদের হত্যা করেছে, বশির এদের হত্যা করেছে, ইরানীরা হত্যা করেছে, শেষ হত্যা আসবে এরদেগান থেকে।
ভয়ানক মোল্লারা ক্ষমতাচ্যুত হওয়ার দরকার ছিলো; কিন্তু সেটা নেতানিয়াহু ও ট্রাম্পের হাতে ঘটছে, ২ জন জন ডাকাত ইরানের তেলের জন্য ইরানকে ধ্বংস করছে।
০৪ ঠা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪০
ওমর খাইয়াম বলেছেন:
এলিট ব্লগার খায়রুল আহাসান সুর্য্য মামাকে নিয়ে পোষ্ট দিয়েছেন; আমি লাইক দিয়েছি, আপনি ৫০ লাইনের ১টা কমেন্ট করেন ড: আলীর ৬০ লাইন পদ্য কমেন্টের আগে।
১০|
০৪ ঠা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫২
রূপক বিধৌত সাধু বলেছেন: ভাজাপোড়া এখন একেবারেই কম খাই। এগুলো খাওয়ার চেয়ে প্যাকেটজাত পাউরুটি খাওয়া ভালো।
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৮:১০
ওমর খাইয়াম বলেছেন:
আপনার মতো কোটী ছাত্র রাতে সিংগারা খেয়ে যখন মাষ্টার্স-করেছে, তখন রাতে স্কুল ফেল করা বেগম জিয়া ২০০০ ডলারের "ব্ল লেভেল জনি ওয়াকার ( হুইস্কি )" খেয়েছেন।
১১|
০৪ ঠা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আরকেটা কথা, শেখ হাসিনা গণতন্ত্র চালু করলেও উহা "বিএনপি", জাপা, জামাতের জন্য হওয়ার দরকার ছিলো না
- শেখ হাসিনার বাবার সম্পত্তি তো বাংলাদেশ। তাই তাকে চিরস্থায়ী বন্দোবস্ত দিয়ে দিতে হবে । দেশের জনগণ যে দলকে চাইবে তারাই সরকার গঠন করবে।
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৮:০৭
ওমর খাইয়াম বলেছেন:
দেশটা জনতার ছিলো, জনতা শেখ ও তাজকে দেশটা চালাতে দিয়ে ছিলো; শেখ ও তাজকে হত্যা করে "বিএনপি" গঠন করেছিলো ক্রিমিনাল মিলিটারী, ঠিক যেভাবে আজকে ইউনুসের জল্লাদেরা গঠন করেছে এনসিপি।
১২|
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৮:১৩
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: দেশটা জনতার ছিলো, জনতা শেখ ও তাজকে দেশটা চালাতে দিয়ে ছিলো; শেখ ও তাজকে হত্যা করে "বিএনপি" গঠন করেছিলো ক্রিমিনাল মিলিটারী
- তাজকে হত্যা করা হয়েছে মোস্তাকের সরকারের সময় এবং সেই সরকারের সবাই আওয়ামীলীগের লোকজন ছিল। শেখ হাসিনা তার আমলে শেখ মুজিব হত্যার বিচার করেছেন ,সেখানে জিয়ার নাম আসেনি। উপরোন্ত সেই সময় পেরিয়ে গিয়েছে বহু বছর। জনগণ বর্তমান পরিস্থিতি দেখে সরকার নির্বাচন করে। বর্তমান আওয়ামীলীগ ভাসানীর বা শেখ মুজিবের আওয়ামীলীগ না ,এটা হাসিনার মাফিয়ালীগ।
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৯:০৭
ওমর খাইয়াম বলেছেন:
আপনারা কোনদিন কি আমেরিকান ক্যু'এর ডিজাইনগুলো পাকিস্তানে, ইন্দোনেশিয়ায়, চিলিতে, ভেনেজুয়েলায়, মিশরে, আফ্রিকার প্রায় সব দেশে লক্ষ্য করেছেন?
ওখানে জিয়া। মোস্তাক, কর্ণেল তাহের, জাসদ, কিছু আওয়ামী নেতা, পাকিস্তানের এমরান, মিশরের জেনারেল সিসি'দের কিভাবে আনা হয়, কিভাবে ব্যবহার করে, সেটা সেই ডিজাইন গুলো বুঝার চেষ্টা করেন।
১৩|
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৯:২৬
আঁধারের যুবরাজ বলেছেন: আপনি কথা ঘুরান কেন ?কথা হচ্ছে দেশের গনতন্র নিয়ে ,তার নিয়ম আপনাকে মানতে হবে। জিয়া মরে ভূত হয়ে গিয়েছে বহু আগে। জনগণ বিএনপিকে ভোট দিলে আপনার পছন্দ নাহলেও কিছু করার নেই। আপনাকে ভালো কাজ করে পরবর্তীতে আস্তে হবে। কোন দেশে কোন আর্মি কি করেছে সেটা কি আলোচনার বিষয় ?এই সবকে বলে কুতর্ক এবং অন্য কেউ করলে আপনি ইতিপূর্বে তাদেরকে বলেছেন "বালছাল" কথাবার্তা !
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৯:৩৫
ওমর খাইয়াম বলেছেন:
জনতার কোন অংশ কোন দল করে, কোনদল কিভাবে গঠিত হয়, কোনদলের এজেন্ডা কি, দেশের মিলিটারীর দায়িত্ব কি, আজকের বিশ্বের মানুষ ভোটের মাধ্যমে সরকার গঠন করে, কোন সব দেশের ভোটের রেজাল্ট বদলায়; গণতন্ত্র প্রয়োগের জন্য এগুলো দরকারী অনুসংগ।
বাংলাদেশকে বুঝতে হলে ৫৫ বছরের প্রশাসন ব্যবস্হা বুঝতে হবে; পাকিস্তান কেন ফেইল করলো, সেটার জন্য ৭৯ বছরের রাজনৈতিক আচরণ বুঝতে হবে; ভারত কিভাবে ৭৯ বছরে বিশ্বের ৪র্থ াির্থনীতিতে পরিণত হলো সেটা বুঝতে হবে।
১৪|
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৯:৩৮
আঁধারের যুবরাজ বলেছেন: আফ্রিকার বা আমাদের মতো দেশ গুলি কাগজে স্বাধীন দেশ। বাস্তবে শক্তিশালী দেশ গুলির হুকুম মতো চলতে হবে। এই সব দেশে বাহিরের হস্তক্ষেপ ছিল, আছে ,আগামীতেও থাকবে। তার পরেও সীমিত আকারে হলেও দেশের সাংবিধানিক কাঠামো অনুযায়ী চলতে হবে। আপনি ১৬/১৭ বছর নির্বাচনের নাম প্রহসন করতে পারেন না। বিতর্কের সময় যখন একটি বিষয় নিয়ে কথা হবে সেটা সম্পূর্ণ শেষ হলে তার পরে ভিন্ন বিষয়কে আনতে হবে।
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১০:১১
ওমর খাইয়াম বলেছেন:
শেখ হাসিনা নির্বাচনের নামে প্রহসন করায় কোন দল ক্ষমতায় আসতে পারেনি ও জাতিকে সেবা প্রদান করতে পারেনি?
১৫|
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৯:৪০
আঁধারের যুবরাজ বলেছেন: আপনি ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৯:৩৫ , এখানে যে মন্তব্য করেছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু তাই বলে হাসিনাকে চিরস্থায়ী বন্দোবস্ত দেবার পক্ষে না।
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১০:১৫
ওমর খাইয়াম বলেছেন:
শেখ হাসিনাকে চিরস্হায়য়ি দুরের কথা, ১ দিনের জন্যও আওয়ামী লীগের সভাপতি হতে কেহ দিতো না, যদি শেখ ও তাজ বেঁচে থাকতো; শেখ ও তাজকে হত্যা করায়, বন্দোবস্ত শেখ হাসিনার হাতে চলে গেছে।
আপনার মতে, বেগম জিয়ার মতো অপদার্থ কি বাংলাদেশের ২ বার প্রাইম মিনিষ্টার হওয়ার কোন উপায় ছিলো? কিভাবে এলো?
১৬|
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১০:৩৯
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: শেখ হাসিনা নির্বাচনের নামে প্রহসন করায় কোন দল ক্ষমতায় আসতে পারেনি ও জাতিকে সেবা প্রদান করতে পারেনি?
- আমি এটা নিয়ে আলোচনা শুরু করিনি। উনাকে সরানোর পেছনে অবশ্যই দেশি এবং বিদেশী হাত ছিল। আমার কথা ছিল শেখ হাসিনা অন্যায় করেছেন। যা ছিল অপ্রয়জনীয় ,২০১৮/২০২৪ সালের নির্বাচনে দেশে উনি যে যে কাজগুলি করেছিলেন সেগুলি দেখিয়ে জনগণের সমর্থন পেতেন। আপনি বহুবার বলেছেন বঙ্গবন্ধু যদি স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদেরকে যার যার যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করতেন তবে ৭৫ এর হত্যাকান্ড ঘটতো না। শেখ হাসিনা ভোট চুরি না করে জনগণকে কাছে রাখলে তাকেও আজ পালাতে হতো না।
আপনি আমেরিকার ,পাকিদের হস্তক্ষেপ নিয়ে বরাবর সোচ্চার। আমি তার বিরোধিতা করছি না। কিন্তু ইন্ডিয়ার হস্তক্ষেপকে আপনি শিকারিনী করেন না। আপনার সাথে ভিন্ন এক পোস্টে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিংহের হস্তক্ষেপকে অস্বীকার করেছেন। অথচ এরশাদ নিজে বলেছিলো সে এরশাদকে চাপ দিয়েছে ২০১৪ এর নির্বাচনে অংশ নিতে।
যাক এই সব নিয়ে আলোচনা ক্লান্ত বোধ করি। ট্রাম্পের মতো লোকদের উত্থানে ,তাদের আগ্রাসন দেখে অসহায় বোধ করছি। বর্বর যুগের নিয়ম ফিরে আসছে। দুইটি ভয়াবহ যুদ্ধের পরে মানুষ অনেক আশা নিয়ে জাতিসংঘ বানিয়েছিলো। একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছিল। যা ভেঙে ফেলেছে ,আপনার বন্ধু নেতানিয়াহু ,ট্রাম্প ,কিম ,শিন জি পিং রা। খোমিনী ছিল সে মরেছে। কিছু ব্লগার খুব খুশি খোমেনীর ছিল যাওয়াতে। কিন্তু তারা আসল ভয়াবহ বিষয়ের দিকে তাকাচ্ছে না। এক খোমেনী গিয়ে নতুন আসবে। কিন্তু নেতানিয়াহু বা ট্রাম্পকে জায়গায় ভালো নেতৃত্ব আসছে না। একটি সময় ছিল পৃথিবীতে মানবিক অনেক নেতৃত্ব ছিল ,বর্তমান এবং ভবিষ্যৎ এখন ধূসর।
০৫ ই মার্চ, ২০২৬ রাত ১:৩৬
ওমর খাইয়াম বলেছেন:
২/৩ বছর ধরে আমি বলে আসছিলাম যে, ট্রাম্প, নেতানিয়াহু, পুটিন, শি জিনপিং, আয়াতোলা্হ, মোদী, কিম, এরদেগানের হাতে বিশ্ব ধ্ংস হবে।
ভারত আরো ৫/৭ বছর আগের থেকেই বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপকে নিয়ে কোন ধরণের কিছু করছে না; তারা আমেরিকা, ইউরোপ ও চীন নিয়ে বয়স্ত।
১৭|
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১০:৫১
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার বাকশাল দেখে বলে দেওয়া যায় মোটামুটি শেখ মুজিবুর রহমানও সফল হতেন না। সেনাবাহিনী এবং আমলাদের অসীম চাহিদা উনারা কেউ পূরণ করতে পারতেন না। শেখ সাহেব সমবায় করে কৃষিকাজ করার কথা বলেছিলেন কিন্তু উনার মেয়ে কি সতেরো বছরে সমবায় নিয়ে এমন কিছু ভেবেছেন? যদি সমবায় দাঁড়িয়ে যেত তাহলে গ্রামীণ সহ বেসরকারি এনজিও দাঁড়াতেই পারতো না।
০৫ ই মার্চ, ২০২৬ রাত ১:৪০
ওমর খাইয়াম বলেছেন:
সমবায় এখনো বাংলাদেশকে সাহায্য করতে পারে।
শেখ হাসিনা বাকশাল বুঝার জ্ঞানী লেভেলে কখনো ছিলো না; যেহেতু আপনি বলছেন যে, শেখ হাসিনার সময় বাকশাল ছিল, ইহা প্রমাণ করে যে, বাকশাল সম্পর্কে আপনার কোন ধারণা নেই।
১৮|
০৫ ই মার্চ, ২০২৬ রাত ১:৩২
জ্যাক স্মিথ বলেছেন: বাজে খাদ্যাভাসের কারণে আমাদের চিন্তাভাবনাও যাচ্ছে তাই, চারিদিকে ভয়ঙ্কর টক্সিক মানুষ। এই দেশে কখনোই সেই অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় কারণ প্রতিটি মানুষের মনেই ঘুমন্ত থাকে স্বৈরতন্ত্র- বিরুদ্ধ মতামত একদম সহ্য করতে পারে না, তেড়েফুঁড়ে আসে, মারতে আসে, গালাগলি করে। যে দেশের এক বিরাট অংশ জনগণ বিরুদ্ধ মত সহ্য করতে পারে না, সেই দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব?
০৫ ই মার্চ, ২০২৬ রাত ১:৪৫
ওমর খাইয়াম বলেছেন:
আমাদর দেশে ৩০০ জন ডাকাত "ল-মেকার" হয়ে ১ টা কাজ করে: "প্রাইম মিনিষ্টার সিলেক্ট করে"; তার পর ডাকাতী করে।
ভারতের ৫,৩০০ জন "ল-মেকার" নিজ দেশের জন্য কাজ করে; সেজন্য ভারত বিশ্বের ৪র্থ অর্থনীতি।
১৯|
০৫ ই মার্চ, ২০২৬ রাত ১:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা বাকশাল বুঝার জ্ঞানী লেভেলে কখনো ছিলো না; যেহেতু আপনি বলছেন যে, শেখ হাসিনার সময় বাকশাল ছিল, ইহা প্রমাণ করে যে, বাকশাল সম্পর্কে আপনার কোন ধারণা নেই।
আপনি একটু আলোকিত করুন ।
০৫ ই মার্চ, ২০২৬ রাত ২:২৬
ওমর খাইয়াম বলেছেন:
বাকশাল কোম তত্ব নয়, ইহা ছিলো রাজনৈতিক প্লাটফর্ম, অনেকটা "কোয়ালিশনের" মতো, সবার ( আওয়ামী লীগ, ন্যাপ, কম্যুনিষ্ট পার্টি, দেশের সেনাবাহিনী ) মতানুসারে "১টি দল" যারা "সোস্যালিষ্ট অর্থনীতি চালু করবে বাংলাদেশে"; সরকার হলো এই দলটির। ইহাই ছিলো শেখের বাকশাল।
এখন সোস্যালিষ্ট অর্থনীতিটা আপনাকে নিজের চেষ্টায় বুঝতে হবে।
২০|
০৫ ই মার্চ, ২০২৬ রাত ২:৪৬
বঙ্গদুলাল বলেছেন: 
২১|
০৫ ই মার্চ, ২০২৬ রাত ২:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: বাকশাল কিভাবে সফল হতো ?
১- মিলিটারি শেখ সাহেবের হাতে গড়া ?
২- (৭২-৭৪) সালে শেখ সাহেব পাওয়ারে ছিলেন ; সে সময় দলীয় যারা অপরাধ করেছে , লুটপাট করেছে তাদের কি সাজা হয়েছিলো ?
৩- শেখ সাহেব বাকশাল গঠনের আগেই কিউবা নিয়ে আমেরিকার রোষানলে পড়েছেন । ফিউচারে দেশ চালানোর সময় একই রকম ডিসিশন নিলে আমাদের উপর যে অবরোধ আসতো সেটা কিভাবে মোকাবিলা করতেন ?
৪- বিদেশি বিনিয়োগ কিভাবে আসতো ?
৫- ইশকুল কলেজ করার টাকা কোথায় পেতেন ?
৬- বিসিএসে মেধা নাকি যারা বাকশাল করতো তাদের চাকুরি হতো ?
৭- (৭২-৭৪) যে কারখানা গুলো লোকসান দিয়েছিলো সেটা কিভাবে লাভজনক করতেন ?
৮-ঠিকাদারির কাজ কারা পেত ?
০৫ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩২
ওমর খাইয়াম বলেছেন:
বাকশাল করার সুযোগ শেখ পায়নি; করার আগে তাকে হত্যা করা হয়েছে:
১) মিলিটারী থাকতো; তবে, তারা বাকশাকে সদস্য হিসেব বাকশালের অর্থনীতিতে উপকৃত হতো; কারণ, সব মানুষের চাকুরী হয়ে যেতো।
২) তখন (১৯৭২ -১৯৭২ ) লুট করার মতো তেমন বাড়তি সম্পদ ছিলো না; মিজানুর রহমানকে ( সেন্ট্রাল কমিটির লোক ) লীগ থেকে বের করা হয়েছিলো।
৩) বাকশাল করতে পারলে কিউবা বা যুগাস্লাভিয়া সমস্যা হতো না; আমেরিকা কখনো বাংলাডেশকে আক্রমণ করতো না
৪) অবরোধ করার মতো কিছু ছিলো না; চা ও পাট নিজেদের কাজে লাগতো।
৫) সবাই কাজ করলে স্কুল, কলেজ করতে সামান্য টাকার দরকার হতো, সেটা সোভিয়েত, পুর্ব ইউরোপ ও জাপান থেকে ও ইউনিসেপ থেকে পাওয়া যেতো
৬) সোস্যালিজমে বিচিেস নেই, ইউনিভার্সিটির প্রতি কোর্সের টপ-৫জন সরকারী কাজে যোগদান করতো
৭) সবাই কাজ করলে ও বিদেশী কিছু না'কিনলে কারখানায় লোকশান হতো না।
৮) ঠিকাদারী বলতে থাকতো না, উন্নয়ন কাজগুলো সমবায়ের লোকের করতো।
০৫ ই মার্চ, ২০২৬ সকাল ৭:৫১
ওমর খাইয়াম বলেছেন:
আপনার ৮টি প্রশ্নই ৩য় বিশ্বের দরিদ্র ও গলাকাটা অর্থনীতির ভাবনার ফসল।
২২|
০৫ ই মার্চ, ২০২৬ সকাল ১১:০৮
সৈয়দ কুতুব বলেছেন: বাকশাল কিভাবে সফল হতো?
১- পাকিস্তানি কাঠামোতে তৈরি এই অফিসাররা সারাজীবন র্যাংক, সুবিধা আর আলাদা মর্যাদায় অভ্যস্ত। হঠাৎ সমবায়ের সমান সদস্য হওয়া তাদের মানসিকতার সম্পূর্ণ বিরুদ্ধে। মিলিটারি অফিসার আর সমবায়ের কৃষক কাগজে সমান, কিন্তু অফিসারের হাতে অস্ত্র আছে কৃষকের নেই। সমতা কাগজে থাকে, বাস্তবে না ।
২- যে দলের কেন্দ্রীয় কমিটি পর্যন্ত দুর্নীতি পৌঁছে গেছে, সেই দলের হাতে পুরো দেশের অর্থনীতি দিলে ফলাফল একটাই — বড় পরিসরে একই লুট ।
৩-আমেরিকা আক্রমণ করতো না ঠিকই, কিন্তু চিলির মতো ভেতর থেকে ভাঙতো। আর কিউবা বা যুগোস্লাভিয়ার মতো টিকে থাকার যে শর্ত - বিশাল বিদেশী সাহায্য বা খোলা বাণিজ্য - সেটা বাংলাদেশ পেতো কিনা সেটাও আলোচনার বিষয় ।
৪- পাট নিজেদের কাজে লাগানো মানে তেল বন্ধ, তেল বন্ধ মানে সেচ বন্ধ, সেচ বন্ধ মানে দুর্ভিক্ষ। অবরোধের দরকার ছিল না, সিদ্ধান্তটাই দেশকে ভেতর থেকে শেষ করতো।
৫- সাহায্য চাইলেই পাওয়া যায় না, সাহায্য আসে কারণে। সোভিয়েত কিউবাকে বছরে ৪-৫ বিলিয়ন ডলার দিয়েছিল একটাই কারণে : কিউবা আমেরিকার নাকের ডগায়, কৌশলগতভাবে অমূল্য। বাংলাদেশ ভারতের পাশে, সোভিয়েতের কাছে কৌশলগত মূল্য সীমিত। একই পরিমাণ সাহায্য আসতো না। জাপানের সাহায্য আসে বাণিজ্যিক স্বার্থে। Closed Economy তে জাপানের ব্যবসার সুযোগ নেই, তাহলে জাপান দেবে কেন ? ইউনিসেফ স্কুলের বই আর টিকা দেয়, সিমেন্ট আর রড দেয় না। স্কুল ভবন বানাতে যা লাগে সেটা ইউনিসেফের কাজ না।
৬- বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়ে পড়েছে সে স্বাভাবিকভাবেই মাথার কাজ করতে চায়, হাতের কাজ না। এটাই বাস্তবতা। বিশ্ববিদ্যালয়ে ৪-৫ বছর পড়ে বের হয়ে সমবায়ের মাঠে কাজ করতে বললে কেউ মানতো না আর সবচেয়ে বড় কথা — টপ-৫ নির্বাচন করবে কে? সরকার নিয়ন্ত্রিত পরীক্ষায়। সেই পরীক্ষায় নেতার ছেলে টপ হয়, মেধাবী গরিবের ছেলে না।
৭-বিদেশী কিছু না কিনলে কারখানা চলে না, আর চললেও লোকসান থামতো না। কারণ লোকসানের আসল কারণ আমদানি না, দুর্নীতি আর অদক্ষতা ।
৮- সমবায়ের নেতা কে হবে? বাকশালের লোক। সেই নেতা কীভাবে নির্বাচিত হবে? উপরের নেতার মনোনয়নে। আগে ঠিকাদার টাকা মেরে কাজ করতো, এখন সমবায় নেতা একই কাজ করবে। পার্থক্য শুধু নামে। ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত আওয়ামী লীগের নেতারা রিলিফের মাল মেরেছে, সরকারি প্রকল্পে কমিশন খেয়েছে। এই একই মানুষগুলো সমবায় নেতা হলে শুধু পদের নাম বদলাতো, স্বভাব বদলাতো না।
১৯৭২-৭৫ এ যে মানুষগুলো রিলিফের চাল মেরেছে, দুর্ভিক্ষে গুদাম ভরা রেখে দিতো , সেই একই মানুষগুলো বাকশাল ঢুকে রাতারfতি ভালো মানুষ হয়ে যেত ? মনে হয় না । সিস্টেম ভালো হলেও মানুষ বদলায় না ।
০৫ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:১৮
ওমর খাইয়াম বলেছেন:
চীন কিভাবে বিশ্বের সেরা ম্যানুফেকচারিং ও বিশ্বের ২য় অর্থনীতিতে পরিণত হলো?
সোভিয়েত কিভাবে একটি কৃষি-প্রধান দেশ দেশ থেকে বিশ্বের ২য় শক্তিতে পরিণত হয়েছিলো?
২৩|
০৫ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৭
বঙ্গদুলাল বলেছেন: US troops have reportedly been told by commanders that Donald Trump was "chosen by Jesus" to attack Iran.
০৫ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:১৫
ওমর খাইয়াম বলেছেন:
আমেরিকায় প্রায় সবাই ধর্ম বুঝে, বেশীরভাগ সান্তামানুষ গির্জায় যায়; কিন্তু তারা বিশ্বাস করেছে ধর্ম রূপকথা; ৭/৮ বছরের বাচ্চা সান্তা ক্লসের কাছে বড়দিনের গিফট চায়; আবার, জানে যে, গিফট মা-বাবা কিনে আনে দোকান থেকে।
২৪|
০৫ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: শুধু মাত্র খাবারটা বুঝে গেলে দীর্ঘদিন সুস্থ থাকা যায়।
ভালো ডাক্তাররা রোগীকে ওষুধ দেন না। খাদ্যভাস পরিবর্তন করতে বলেন।
০৫ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:১৯
ওমর খাইয়াম বলেছেন:
খাবার, ব্যায়াম ও শৃংখলা মানুষকে সুস্হ রাখে।
২৫|
০৫ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:০১
সৈয়দ কুতুব বলেছেন: আগে এটা বলেন যে দেশের টাকা দেশে বিনিয়োগ করার ধারণা কি বাকশালে ছিলো না ?
০৫ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:৫১
ওমর খাইয়াম বলেছেন:
শেখ সোস্যালিষ্ট অর্থনীতি বুঝতেন না; ফলে, দেশের টাকা ও জনতার ক্যাপিটেল, বিদেশী বিনিয়োগ সম্পর্কে উনার কি প্ল্যান ছিলো আমি জানার সুযোগ পাইনি।
বাকশালের অর্থনৈতিক ডিটেইল তৈরি করেছিলেন ইন্জিনিয়ার ইব্রাহিম; ইব্রাহিম কর্ণফুলি পেপার মিলে কাজ করতেন। শেখ হত্যার পর গার্মেন্টস ব্যবসা করেছিলেন ওনিউইয়র্কে থাকতেন; ডিটেইলস'এ কিছু সমস্যা ছিলো।
২৬|
০৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: মনটা খারাপ হয়ে গেল : এনসিপির সাথে পল কাপুর দেখা করলেন না । ![]()
০৫ ই মার্চ, ২০২৬ রাত ৮:১৩
ওমর খাইয়াম বলেছেন:
আমেরিকা তাদের জল্লােদদের পরিস্কার করবে সময় মতো।
২৭|
০৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
বাংলাদেশে ভেজাল খাবারের জন্য আপনি দায়ী। এবং আপনার মতো যারা প্রবাসী আছেন তারা সকলে দায়ী।
০৬ ই মার্চ, ২০২৬ রাত ১২:৪৭
ওমর খাইয়াম বলেছেন:
সম্ভবত:।
কিন্তু কিভাবে?
২৮|
০৬ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৬
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: ভারত আরো ৫/৭ বছর আগের থেকেই বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপকে নিয়ে কোন ধরণের কিছু করছে না;
- কিন্তু পূর্বে আপনি বলেছিলেন যে, ভারত বাংলাদেশের বিষয়ে কোনোদিন হস্তক্ষেপ করেনি। ভারত দশকের পর দশক শান্তিবাহিনীদেরকে অস্ত্র দিয়ে আমাদের পাহাড়ি অঞ্চলকে অস্থির করে রেখেছিলো।পানির কথা নাহয় বাদই দিলাম।আমাদের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করতো। সীমান্তের নিয়মিত হত্যাকান্ডকে চালু রেখেছিলো। আপনারা যারা আওয়ামীলীগ করেন তারা বলতেন স্মাগলারদেরকে হত্যা করেছে ! এই ছিল আপনাদের চেতনা !
২৯|
০৬ ই মার্চ, ২০২৬ রাত ১২:৫১
ওমর খাইয়াম বলেছেন:
শান্তিবাহিনী সম্পর্কে যা জানেন, কয়েক লাইনে লিখুন। তখন আমি যা জানি সেটা বলবো।
সীমান্ত স্মগলারেরা বেশী প্রাণ হারায়েছে, এছাড়া কিছু পরিমাণ মানুষ বিনা ভিসায় দলালদের মাধ্যমে সীমান্ত পার হতে গিয়ে প্রাণ হারায়েছে।
৩০|
০৬ ই মার্চ, ২০২৬ রাত ১:১৯
আঁধারের যুবরাজ বলেছেন: শান্তিবাহিনীর বিষয় আপনি আমার চাইতে ভালো জানেন। তাদের শুরুটা কি কারণে হয়েছিল সেটা আমার আলোচনার বিষয় না। শান্তিবাহিনী সংক্রান্ত সমস্যাটি ছিল বাংলাদেশের নিজস্য বিষয়। ভারত "বন্ধু রাষ্ট্র" হিসেবে ভারতের নিরপেক্ষ থাকা উচিত ছিল। একই কথা ওদেশের বিচ্ছিন্নতাবাদীদের বিষয়য়ে আমাদেরও নিরপেক্ষ থাকতে হবে।
স্মাগলিং একপেশে হয় না ,দুইপক্ষের সহযোগিতায় হয়। তাই বলে সরাসরি গুলি করবে ? পায়েও গুলি করতে পারতো। ভিসা ছাড়া পারাপার দুইদেশের সীমান্ত রক্ষীদের মাধ্যমে হয় ,চোরাচালানীও সেইভাবেই হয়। তাই আপনি যদি বলেন যে এদেরকে গুলি করে মেরে ফেলতে হবে ,আমার কিছু বলার নেই। পুনরায় মনে করিয়ে দিচ্ছে যে ,আমি কথা শুরুটা করেছিলাম যা নিয়ে। তাহচ্ছে আপনি ইতিপূর্বে বলেছিলেন যে ,ভারত কোনোদিন আমাদের দেশের রাজনীতিতে তার নোংরা নাকটা গলায় নাই ! অথচ এখন বলছেন ৫/৭ বছর যাবৎ তারা মাথা ঘামায় না। তারমানে পূর্বে ঘামাতো ,এইটুকুই।
৩১|
০৬ ই মার্চ, ২০২৬ রাত ১:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
যারা দেশের অবস্থা খারাপ মনে করে দেশ ত্যাগ করেছেন বা দেশের অবস্থা খারাপ মনে করে প্রবাসে থাকেন। তারা দেশে থেকে দেশের অবস্থা ভালো করার চেস্টা করা উচিত ছিলো কিনা? আপনি যদি ভেজাল খাবারের বিরুদ্ধে লেখালেখি করেন, আদালতে মামলা করেন। - সরকার কি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে?
আপনারা প্রবাসে কেনো গিয়েছেন? দেশে থেকে দেশের ভালো কিছু করা উচিত ছিলো, আপনার দ্বারা যতোটুকু সম্ভব ততোটুকুই। প্রবাসে থেকে আর কিইবা করা সম্ভব একমাত্র টাকা পাঠানো ছাড়া?
*** রাজনীতি না করেও দেশের ভালো করা যায়, দেশের উন্নতি করা যায় এই বিষয়টি বাংলাদেশী জনগণ কবে বুঝবেন?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৫:০৫
বঙ্গদুলাল বলেছেন:
