নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজী, সোনাগাজীর কমেন্ট ব্যতিত সামু প্রাণ ফিরে পাবে না

১০ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:৪২



আমি প্রথমে চাঁদগাজী, পরে সোনাগাজী নিকে ব্লগিং করার সময় মাসে গড়ে ১১০০/১২০০ কমেন্ট করতাম; আমার কমেন্ট হাসান মাহবুব, পদাতিক চৌধুরী, ড: এম এ আলী কিংবা কাল্পনিক ভালোবাসার মতো ছিলো না কখনো; আমার কমেন্ট গড়ে ২/৩ বাক্যের ছিলো; ইহাতে পোষ্টের লেখক নিজের লেখার উপর ফিডব্যাক পেতেন।

আমার কমেন্ট অনেক বিতর্কের সৃষ্টি করেছে সব সময়; ইহার প্রধান কারণ ছিলো আমি লেখা পড়তাম; আগে অনেক লেখা আসতো, অনেকই না'পড়ে মন্তব্য করতেন; কিছু একটা বলতেন; পোষ্ট নিয়ে মন্তব্য থাকতো না, ফিডব্যাক থাকতো না।

অনেকে মন্তব্য করতেন নিজের পোষ্টে কমেন্ট পাবার জন্য; আমার কমেন্টও আমার পোষ্টের জন্য কমেন্ট আনতো; তবে, কমেন্ট বিনিময় আমি পছন্দ করতাম না; আমার পোষ্টে অর্থহীন কমেন্ট করে কেহ উৎসাহিত হতে পারেননি, ধন্যবাদ পাননি।

সামুটিমে বিবিধ সময়ে কিছু ব্লগারকে স্হান দেয়া হয়েছিলো, যাদের লেখা গার্বেজ ছাড়া কিছু ছিলো না; এরা আমার কমেন্টের ভয়ে আমাকে হাজারবার কমেন্ট ব্যান করেছে, সাময়িকভাবে ব্যান করেছে; অবশেষে পুরোপুরি ব্যান করেছে; আসলে, এরা সামুকে হ্ত্যা করেছে।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২৬ রাত ১২:১১

সৈয়দ কুতুব বলেছেন: সোশাল মিডিয়ার সাথে প্রতিযোগিতা করে সামুর টিকে থাকা কঠিন হয়ে গেছে ।

১১ ই মার্চ, ২০২৬ রাত ১২:২৮

ওমর খাইয়াম বলেছেন:



সামু ছিলো অপেক্ষাকৃত ভালো শিক্ষিতদের জন্য সোস্যাল মিডিয়া; দক্ষতাহীন সামুটিম ও এডমিনরা ইহাকে নিজের ইচ্ছানুসারে চালিয়ে ধ্বংস করেছে।

আলমগীর সরকারের কবিতা, সত্যপথিকের আইডিয়া, মেঠোপথের রাজনৈতিক পোষ্ট কোন গাধারা পড়বে?

২| ১১ ই মার্চ, ২০২৬ রাত ১২:২৯

জ্যাক স্মিথ বলেছেন: এবার সময় এসেছে আপনার উপর সেংশন তুলে নেয়ার। এরা ইরানের উপর সেংশনের বিরোধীতা করে আবার আপনার উপরেই সেংশন আরোপ করে রেখেছে এ তো স্পষ্ট দ্বিচারিতা, তাছাড়া ইহা একটি স্বৈরাচারী আচরণও বটে।

যারা আপনাকে হুমকি মনে করে তারা সারাসরি আপনাকে ব্লক দিলেই পারে, পুরো ব্লগ থেকে আপনাকে ব্লক করে রাখার কোন কারণ দেখি না।

১১ ই মার্চ, ২০২৬ রাত ১২:৫২

ওমর খাইয়াম বলেছেন:



সামু নিজের আয়ে চলে বলে মনে হয় না; ফলে, এডমিন, কেডমিনদের মাথা ব্যথা নেই

৩| ১১ ই মার্চ, ২০২৬ রাত ১:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:



নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ আপনার কমেন্টে আপনাকে কি পরিমান গালাগালি করেছে ব্লগে? আপনি কমেন্ট করবেন আবার গালাগালি হবে। মুমিন মুসলমান নতুন নকিবের যেই রুপ দেখেছি নুচ জমাত গং সরকারের সময়ে তা কল্পনাতীত।

ধর্মীয় লেবাসধারী লোকজন সব একই ধরনের। জমাত এবং আওয়ামী লীগ দুই দলের লোকজন মুদ্রার এপিঠ ওপিঠ।

১১ ই মার্চ, ২০২৬ ভোর ৫:৪২

ওমর খাইয়াম বলেছেন:



যারা গার্বেজ লিখতো, তারা সবাই আমাকে মন্দ কথা বলেছে।

৪| ১১ ই মার্চ, ২০২৬ রাত ১:২৮

আঁধারের যুবরাজ বলেছেন: আপনার এতো এতো আইডি ব্যান করেছে ,কিন্তু এখনো আপনাকে আমি চাঁদগাজী নামেই জানি। লিখতে থাকুন ,ভালো থাকুন।

১১ ই মার্চ, ২০২৬ ভোর ৫:৪৪

ওমর খাইয়াম বলেছেন:



আমার ধারণা, আমার চাঁদগাজী নিকটাকে ব্যান না করলে, আজো সামুতে অনেক ব্লগার থাকতেন।

১১ ই মার্চ, ২০২৬ ভোর ৫:৪৬

ওমর খাইয়াম বলেছেন:



সামুটিম/এডমিনরা সামু থেকে বেনেফিট নিয়েছে, একই সাথে ব্লগটাকাে হত্যা করেছে।

৫| ১১ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:১৭

নূর আলম হিরণ বলেছেন: সামুতে এডমিন প্যানেল আছে বলে মনে হয়না।

১১ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৪

ওমর খাইয়াম বলেছেন:



মুল এডমিন সাহেব সামুকে খেয়ে এখন অন্যত্র চাকুরী নিয়েছেন, নাকি ব্যবসা করছেন।

৬| ১১ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:০৭

সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকা কি পিছু হটবে নাকি ইরানের সাথে আরো ফাটাফাটি হবে ?

১২ ই মার্চ, ২০২৬ সকাল ৭:১৪

ওমর খাইয়াম বলেছেন:



ট্রাম্প থামতে চাচ্ছে, ছুতো খুঁজে পাচ্ছে না।

৭| ১১ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:৫৪

সপ্তম৮৪ বলেছেন: সামুতে কি আপনার ফারমার নাম আইডি ছিল?

১২ ই মার্চ, ২০২৬ সকাল ৭:১৫

ওমর খাইয়াম বলেছেন:



ছিলো, উহাকে অল্প সময়ের মাঝে ব্যান করা হয়েছিলো।

৮| ১১ ই মার্চ, ২০২৬ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী, সোনাগাজীর কমেন্ট ব্যতিত সামু প্রাণ ফিরে পাবে না

চরম সত্য একটা কথা বলেছেন। দীর্ঘ দিন ধরে আমি এই কথাটাই বলছি।

১২ ই মার্চ, ২০২৬ সকাল ৭:১৬

ওমর খাইয়াম বলেছেন:



আপনি তো জানেন, আমি পোষ্ট পড়তাম

৯| ১১ ই মার্চ, ২০২৬ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: আমার ধারনা, এখন ব্লগে কোন ও মডারেটর নেই, নেই ব্লগটিমও।

১২ ই মার্চ, ২০২৬ সকাল ৭:১৭

ওমর খাইয়াম বলেছেন:



এখনো জানার পক্ষ থেকে চালানোর ফান্ড দিচ্ছে মনে হয়।

১০| ১২ ই মার্চ, ২০২৬ রাত ১:১৪

বঙ্গদুলাল বলেছেন: আপনাকে লিখতে না দেওয়া অন্যায়। আপনার উচিত আক্রমণের পরিমাণ কমানো।
সবার দেখার কিংবা বিশ্লেষণ করার ক্ষমতা আপনার মতো হয় না।আপনার বয়সে অনেকে সবকিছু থেকে অবসরে চলে গেছে! কিংবা অস্বাভাবিক হয়ে গেছে।
আমাদের জীবনটা খুব সংক্ষিপ্ত পৃথিবীতে।

১২ ই মার্চ, ২০২৬ সকাল ৭:১৮

ওমর খাইয়াম বলেছেন:



আমি আক্রমণ করিনি; যাকে যা বলাের সেটা বলতে চেয়েছি; আমাদের সমাজে কেহ আসল ফিডব্যাক দেয় না, দিতে পারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.