| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারণ, তারা সাদাদের ভয় করে চলে, সাদাদের সংস্কৃতিকে মেনে নেয়, একটু দালাল ধরণের চরিত্র; তারা যে দেশে যায়, সেই দেশের সংস্কৃতিকে সন্মান করে! কোনটি সঠিক বলে আপনি মনে করেন?
আমার সর্বশেষ চাকুরী ছিলো ১টি ষ্টক-ট্রেডিং কোম্পানীতে। আমি চাকুরী পাবার ৬ মাস পরেই কোম্পানী বিক্রয় হয়ে যায়, কিনে নেয় এক ভারতীয় কোম্পানী; কর্মচারীর সংখ্যা ২ গুণ বেড়ে যায়, নতুন সবগুলোই ভারটীয়; তাদের সিংগাপুর লোকেশন থেকে ইমপোর্ট করা ও ৫/১০জন আমেরিকায় জন্ম।
একদিন কাজে যাবার জন্য সকাল ৭টায় লং-আইল্যান্ড ট্রেনে উঠে বসলাম; আমার সামনেই বসা ২৩/২৪ বছরের ভারতীয় ছেলে ধুতি ও সেন্ডেল পরা, গায়ে পান্জাবী; বুঝলাম বাংগালী; আমি কথা না'বলে চুপচাপ বসে আছি। ট্রেনের মাইকে ঘোষণা করলো যে, ট্রেন যাবে না, লাইনের সুইচ নষ্ট হয়ে গেছে, আনুমনািক ২ ঘন্টা পরে ট্রেন চলবে।
আমি নেমে গেলাম, বিকল্প পথ হলো সাবওয়ে হয়ে বাস নেয়া; দেখি ছেলেটা আমার পেছনে পেছনে দৌঁড়ছে। আমি বাংলায় বললাম,
-কোন ষ্টেশনে যাওয়া দরকার?
-গ্রেট নেক।
-আমি সেখানেই যাচ্ছি।
সাবওয়েটে উঠার পর, সে জানতে চাইলো, আমরা কখন সেখানে পৌঁছব! আমি বললাম যে, দেড় ঘন্টা মিনিমাম। সে একটু চিন্তিত হলো, আমি বললাম,
-দেরী হয়ে যাবে?
-দেড় ঘন্টা হলে চলবে; এর থেকে দেরী হলে সমস্যা হবে। একটি কোম্পানীতে পুজা করতে হবে, লগ্ম চলে যাবে।
-ব্রাক্ষ্মণ? কোন কোম্পনীতে পুজা?
সে ব্রাক্ষণ, ফুল-টাইম অংকের মাষ্টার্সের ছাত্র, কলকাতার ছেলে; সুযোগ পেলে পুজা করে কিছু আয় করে। সে আজকে আমাদের কোম্পানীতেই পুজা করার কাজ পেয়েছে। পথে অনেক আলাপ হলো; কিন্তু লগ্ন ধরা গেলো না, দেরী হয়ে গেছে। সে ১ম বার এসেছে, তাকে অফিস দেখায়ে দিয়ে আমি আমার কাজে চলে গেলাম।
কোম্পানী দুপুরের লান্চ দিচ্ছে ও যারা পুজা দেখতে চায়, তাদেরকে বেলা ১টা ৫০ মিনিটের দিকে কনফারেন্স রুমে যেতে অনুরোধ করলো; আমি খায়েদেয়ে অংকের ছাত্রের পুজা দেখতে গেলাম। সে স্যুট পরে পুজা করছে। পুজা শেষে বাড়ী যাবার আগে আমার অফিস রুমে এলো ধন্যবাদ জানাতে। আমি বললাম,
-আসার সময় তোমার হাতে ব্যাগ ছিলো না; এই দামী স্যুট কোথা থেকে?
-কোম্পানী ধুতি পরে পুজা করতে দিবে না, মালিকের জন্ম আমেরিকায়; তারাই কিনে দিয়েছে।
-ধর্মে কি স্যুট পরে পুজা করার রীতি আছে?
-হিন্দু ধর্মে সবকিছুতেই স্বাধীনতা আছে।
১৬ ই মার্চ, ২০২৬ রাত ৯:২৬
ওমর খাইয়াম বলেছেন:
আদি মানুষের সংস্কৃতি ও সামাজিক ভাবনাই এক সময়ে ধর্মে পরিণত হয়েছে।
২|
১৬ ই মার্চ, ২০২৬ রাত ৯:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: যদি আসলেই তাই হয় , তবে মাননীয় মন্ত্রী এইটা একটা পাগলামী !!!
অন্য ক্লাসের গুলো হলেও প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা শিশু নিপীড়ণ হিসেবে বিবেচিত হওয়া উচিত । পুনরায় রমরমা কোচিং ব্যবসা চালু হয়ে যাবে কয়দিনের মাঝেই । আমি বুঝিনা অনেকদিন বিদেশে থাকার পরও আমাদের দেশের শিক্ষিত লোকজন দেশে যাবার পর শিখে যাওয়া জিনিসের বিপরীতমুখী আচরণ কেন করে । পিএইচডি শেষ করে দেশে যাওয়া বেশিরভাগ শিক্ষকই পুনরায় তাদের খাইসটা স্বভাব এ ফিরে যায় । এখন দেখতেছি মন্ত্রীও আবার পুরানা প্রসেসই ফিরে যাচ্ছেন । তিনি অনেক দিন শুনেছি আমেরিকা ছিলেন, সেখানে কি দেখেছেন জানতে ইচ্ছা করছে । তারচেয়ে বড় কথা দরকার পরলে প্রধানমন্ত্রীর সাথে কথা বলুন । তিনি অনেকদিন বিদেশে ছিলেন , তিনি ও বেশ ভাল ভাবেই জানার কথা । বিদেশে যেখানে ৫ম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের উপর কোন প্রেশারই দেয় না, সেখানে দেশে এই নতুন উতপাতের কোন মানে নাই । আপনার আগের আমলে সফল ছিলেন, সাথে এইটাও মনে রাখতে হবে সেটা ২০ বছর আগের গল্প।
একটা জিনিস মাথায় ঢুকানো দরকার, প্রথম শ্রেণী থেকে অতিরিক্ত প্রেশারে লেখাপড়া করে আমাদের দেশে শিক্ষিত চোর বাটপার ই বেশি পয়দা হইছে জ্ঞান বিজ্ঞানে আলোকিত মানুষ হয় নাই । আর বিদেশীরা শৈশবে লেখাপড়ার চাপে না পড়েও উন্নতি তাদের আটকানো যায় নাই । আমাদের গলদ খুজে বের করা জরুরি । প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা চালু হলে অভিভাবকদের উচিত হবে এটার বিপক্ষে দাঁড়ানো।-ফেইসবুক কালেকটেড ।
১৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:১৯
ওমর খাইয়াম বলেছেন:
মিলন ট্যাক্সির ড্রাইবার ছিলো; খাম্বা লন্ডনে বসে দলের পিরামিড ( দলীয় পদের ) ব্যবসা করেছে। এবার ইংরেজী ভাষী সাংবাদিকদের প্রশ্ন বুঝতে পারেনি খাম্বা ২টাই ডাকাত বানর।
৩|
১৭ ই মার্চ, ২০২৬ রাত ১২:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: ইরান ওয়ার আর কয়দিন হবে ?
১৭ ই মার্চ, ২০২৬ রাত ১:৪৬
ওমর খাইয়াম বলেছেন:
যথাসম্ভব আরো ১ মাস বা তার চেয়ে সামান্য বেশী। ট্রাম্প নেভীকে জড়ো করবে হরমুজের পাশে; ইতিমধ্যে ইউরেনিয়াম কোথায় আছে, সেটা বের করে, সেখানে রেইড করবে; তারপর, ট্রাম্প নিজের থেকেই আমেরিকাকে জয়ী ঘোষণা করে, আক্রামণ থামাবে।
৪|
১৭ ই মার্চ, ২০২৬ রাত ১:০০
সৈয়দ কুতুব বলেছেন: মিলিটারি/নেভি/বিমান এরা কি ভুমিখেকো না ? কেউ এদের নিয়ে কথা বলার সাহস আছে ? আমাদের ৬৪ জেলায় কতজন ভুমিখেকো থাকতে পারে ?
১৭ ই মার্চ, ২০২৬ রাত ১:৫০
ওমর খাইয়াম বলেছেন:
দেশের বানরেরা বন্য কলাবাগানে থাকে। শহরে কারা থাকে সেটাই জানে না; ঢাকাতে বাংলাদেশের ৭০ ভাগ ক্রমিনালরা থাকে। আমাদের মিলিটারীর অফিসারেরা ক্রিমিনাল, ব্যরিক্রেটরা ক্রিমিনাল, সরকারের লোকেরা ক্রিমিনাল, রাজনীতিবিদরা ক্রিমিনাল, ব্যবসায়ীরা ক্রমিনাল।
মিলিটারীরা দেশের অনেক এলাকা দখল করে রেখেছে; পার্বত্য চট্গ্রামের বড় অংশ মিলিটারী াফিসারদের
৫|
১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:১৫
নূর আলম হিরণ বলেছেন: বাঙ্গালী নিজের সংস্কৃতির সাথেও খাপ খাওয়াতে পারে না। অন্যের সংস্কৃতির সাথেও খাপ খাওয়াতে পারে না।
১৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৪১
ওমর খাইয়াম বলেছেন:
বাংগালীর সংস্কৃতিকে গিলে ফেলেছে বেদুইন সংস্কৃতি।
৬|
১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৩৬
রাজীব নুর বলেছেন: ধার্মিকেরা নিজেদের সুবিধার জন্য ধর্মের পথ তৈরি করে নেয়।
রমজান মাসে আমাদের দেশের হুজুরদের রমরমা অবস্থা। তারা লাখ টাকার উপরে ইনকাম করে। অবশ্য গ্রামের হুজুরেরা ভালো নেই।
১৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৪২
ওমর খাইয়াম বলেছেন:
হুজুরারা ইনকাম করছে কিন্তু বিনিময়ে মানুষকে ভুল পথে নিয়ে গেছে।
৭|
১৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: পাকিরা রা হাসপাতালে হামলা করে ৪০০ জন আফগানিদের মেরে ফেলেছে । এই দুই দেশের সঠিক দল ও নেতার কারণে সাধারণ মানুষ দুনিয়াতে নরকের সাজা পাইতেসে।
১৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৯
ওমর খাইয়াম বলেছেন:
ওসব দেশের নেতা হচ্ছে জল্লাদেরা, মিলিটারী ও তালেবান; তারা মানুষ মারে।
আমাদের বর্তমান নেতারা ডাকাত, বেশী চুরি করে কিছু মানুষও মারে।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০২৬ রাত ৯:২০
সৈয়দ কুতুব বলেছেন: প্রথম আপনার লেখায় লাইক দিলাম ; কালচার নিয়ে লিখেছেন বলে । কালচারের সাথে রিলিজিয়ন এর একটা রিলেশন আছে ।