নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় বাস করে, আয় করে, ইরানের মৌলবাদীদের জন্য দোয়া কেন?

২১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৬



গতকাল ঈদের জামাতে ইমাম ইরানের মুসলিম উম্মার বিজয়ের জন্য দোয়া করেছে; সাথে সাথে ইসলামের শত্রুরা যারা "ইসলাম ধ্বংসর চেষ্টা করছে তাদের সমুলে বিনষ্ট করার জন্য আল্লাহের কাছে অনুরোধ করাছে"। আমি এই ধরণের দোয়ায় বিশ্বাস করি না, এই ধরণের দোয়া জামাতে অংশ গ্রহনকারীরা শুনেছেন ও আমিন আমি বলেছেন; কিন্তু এসব ধরণের কথাবার্তা প্রার্থনার অংশ হওয়া উচিত নয়।

আসলে দোয়া কাজ করে না; লজিক্যাল দোয়া মানুষের মনোবল বাড়ায়।

ব্রুকলীনের বাংগালী পাড়ার বড় ঈদের জামাতে নামাজ হয় চার্চ ও ম্যাকডোনাল্ড এভেনিউর ক্রসসেকশনের চওড়া রাস্তার উপর; ওখানে আনুমানিক ৩ হাজারের বেশী মানুষ জমায়েত হয়; সকাল ৮'টা থেকে ওয়াজ, তারপর ১০টার দিকে নামাজ। আমি সেখানে যাই না।

আমি তার পাশেই একটি মসজিজে সকাল ৮টার দিকে জামাতে যাই; কাজের দি্ন ঈদ হলে ওখানে ২০ মিনিট পরপর ৪/৫ ব্যাচের নামাজ হয়, ইমাম খুবই আধুনিক চিন্তার মানুষ। গতকাল ১ম ব্যাচে সেই ইমাম ছিলেন না, অন্য ইমাম মানাজ পড়ায়েছেন। মুনাজাতে ইমাম ইরানের মুসলমানদের বিজয় চেয়ে দোয়া করেছে; ওরা বিজয়ী হলে পরাজিত হবে আমেরিকা; আমেরিকায় বাস করে, আয় করে, ইহার পরাজয় চাওয়া কিভাবে সঠিক হতে পারে?

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:২৫

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশি ঈদ মুবারক আপনাকে ; বাংলাদেশে কয়েকটি জেলায় এবার সওদির একদিন আগে ঈদ পালন করেছে।

আপনি যে ঘটনার কথা বলছেন বাংলাদেশে সেটা আরো বেশি ঘটে । কাফের দের দোয়া দিয়ে সাইজ করে ফেলা হয় এখানে ।

২১ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৪৫

ওমর খাইয়াম বলেছেন:




যুদ্ধটা ইরানের সাধারণ জনতার জন্য ভয়ংকর সমস্যা হয়ে গেছে; কিন্তু যুদ্ধের কারণ হলো আইআরজিসি'কে থামানোর জন্য; যদিও ট্রাম্প যুদ্ধে "সুনীতি" অনুসরণ করছে না; আইআরজিসি বিজয়ী হলে আমেরিকা ইরানে এটমবোমা ফেলতে পারে।

আর যদি সাঁজোয়া যুদ্ধ হয়, ইরান পুরোপুরি ধ্বংস হবে ও আমেরিকার অনেক কষ্তি হবে।

২১ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৪৭

ওমর খাইয়াম বলেছেন:



বাংলাদেশের কোন ইমাম দোয়া করার মতো শিক্ষিত নন। ফলে, তাদের দোয়া অর্থহীন।

২১ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৪৮

ওমর খাইয়াম বলেছেন:



কোন দোয়া "কাজ করে না", লজিক্যাল দোয়া মানুষকে মনোবল দেয়।

২| ২১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: জাদু , টোনা , বান , গায়ে বাতাস লাগা , বদ নজর এগুলা নিয়ে কি খেয়াল আপনার ? একজন আমাকে বদ নজর দিলে আমার সময় খারাপ যাবে ?

২১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫

ওমর খাইয়াম বলেছেন:



এগুলো বেকুবদের আজব ভাবনাচিন্তা।

মানুষের কিছু আচরণ ( সুনজর/বদ নজর ) অন্য একজন মানুষের উপর মানসিক প্রভাব রাখতে পারে।

৩| ২১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: ইনকিলাব মঞ্চের সদস্য ওসমান হাজির সহযোগী আবদুল্লাহ জাবের আজ জাতীয় ঈদগাহ ময়দানে সাংবাদিকদের বলেন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ঈদগাহ ময়দানে নামাজ আদায় করায় তার নিজের নামাজ কবুল হয়েছে কি না, তা নিয়ে জাবের সংশয়ে পড়েছেন। বিষয়টি আবার টেলিভিশনেও প্রচার করা হচ্ছে। এ নিয়ে অনেকেই জাবেরকে চরম মাত্রায় বেয়াদব বলছেন। তাদের যুক্তি হলো— রাষ্ট্রপতি হতে পারেন শেখ হাসিনার আমলের, কিন্তু জাতীয় ঈদগাহ ময়দানে কেউ নামাজ পড়লে তাতে অন্য কারও নামাজ কীভাবে নষ্ট হতে পারে? গত বছর রাষ্ট্রপতিকে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে দেওয়া হয়নি- এ বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

কবি কাজী নজরুল ইসলাম বলেছেন: “আজ ভুলে যাও তোর দোস্ত-দুশমন, হাত মেলাও হাতে।”

২১ শে মার্চ, ২০২৬ রাত ৮:১২

ওমর খাইয়াম বলেছেন:





ইসলামি পড়ালেখা ও চিন্তাভাবনা মানুষকে বানরে পরিণত করে; আমার সামনে ড: এম আলী নিজকে বেকুবে পরিণত করলেন।

৪| ২১ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৩

নতুন নকিব বলেছেন:



আপনি পাশের মসজিদে কেন গিয়েছিলেন?

২১ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৪

ওমর খাইয়াম বলেছেন:



ওখানকার ইমামটা আধুনিক; কিন্তু গতকাল উনি ছিলেন না; পরে জানলাম, বাংলাদেশে গেছেন বেড়াতে।

২১ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৭

ওমর খাইয়াম বলেছেন:



ঈদের শুভেচ্ছা রলো।
সামু বাচ্ছা দিয়েছে, শুনেছেন নাকি?

৫| ২১ শে মার্চ, ২০২৬ রাত ১০:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমেরিকায় বাস করে, আয় করে,
ইহার পরাজয় চাওয়া কিভাবে সঠিক হতে পারে?

....................................................................
মনের যে চাওয়া, যাকে আমরা স্বাধীনতা বলি
তিনি জনগনের চাহিদা বুঝে তাই করেছেন ।
একই ব্যাপার আমাদের মসজিদে হয়েছে
অর্থাৎ এই আকুতি বিশ্বব্যাপী
মন্জুর হবে কি হবেনা , তা পরবর্তী বিচার্য ।

২১ শে মার্চ, ২০২৬ রাত ১০:২২

ওমর খাইয়াম বলেছেন:



আমেরিকায় বাস করে, আমেরিকার পরাজয় চাওয়া কি সঠিক?

৬| ২১ শে মার্চ, ২০২৬ রাত ১০:২০

আমি নই বলেছেন: আমেরিকায় এটাতো স্বাভাবিক হওয়ার কথা, যেখানে দেশের প্রেসিডেন্ট, আইনপ্রনেতারা লবিস্ট গ্রুপের টাকা খেয়ে বিলিয়ন বিলিয়ন ডলার অন্য দেশের জন্য ব্যায় করে সেখানে এই রকম দোয়ায় সমস্যার কি আছে? এমনকি দোয়া কবুল হয়ে আমেরিকা যদি হেরেও যায় তাও না কারন নেতারা টাকা খেয়ে জনগনের তেরটা আগেই বাজিয়ে ফেলছে।

২১ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৭

ওমর খাইয়াম বলেছেন:




আমেরিকার সরকার মানুষের মতামত না'নিয়ে অনেক কাজ করে; তবে, উহা আমেরিকান আইন ভংগ করে না; আপনারা বাংলাদেশের আগামাথা বুঝেন না, কি করে আপনারা আমেরিকার মতো উন্নত দেশের সমস্যা বুঝবেন?

৭| ২১ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকা ইরানের উপর তেলের এমবারগো শিঠিল করেছে কেন ? চায়নার কে সুযোগ দিতে ?

২২ শে মার্চ, ২০২৬ ভোর ৪:২২

ওমর খাইয়াম বলেছেন:



চাীনাদের বিরাট ম্যানুফেকচারিং; তেলের অভাবে উহা শ্লো হয়ে গেলে সমস্যা হবে পুরো গ্লোবে।

আমার মনে হয়, যুদ্ধের সময় চীন, ভারত সেই পরিমাণ তেল কিনবে ইরান থেকে, উহার "পে-মেন্ট হোল্ড করতে"।

৮| ২১ শে মার্চ, ২০২৬ রাত ১১:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গুপ্তরা আওয়ামী লীগের মাঝে থেকেই
হাসিনার ধংস চাইছিলো ।

............................................................
পৃথিবীতে সাধু ও সৎ লোকের সংকট চলছে,
আর আমানতের খেয়ানত করাটা স্মার্টনেস !

২২ শে মার্চ, ২০২৬ ভোর ৪:২৩

ওমর খাইয়াম বলেছেন:



স্মার্ট শব্দটা ইউরোপের, ইহা বাংগালীদের জন্য প্রয়োজ্য নয়।

৯| ২১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকা ইরানের উপর তেলের এমবারগো শিঠিল করেছে কেন ?
চায়নার কে সুযোগ দিতে ?

..............................................................................................................................
জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসন ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করেছে।
তথ্য বলছে ,তিন সপ্তাহ ধরে মার্কিন ও ইসরায়েলি হামলার পর তেলের দাম বৃদ্ধি পেয়েছে।
নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে এই মূল্যবৃদ্ধি অ্যামেরিকার ব্যবসা ও ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে।
হোয়াইট হাউস উদ্বিগ্ন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে সেই নির্বাচনে।
মার্কিন অর্থ বিভাগের বিদেশী সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় জানিয়েছে, ২০ মার্চ বা এর আগে জাহাজে তোলা ইরানি তেল
আগামী ১৯ এপ্রিলের মধ্যে আনলোড করলে এ সুবিধার আওতায় পড়বে।

১০| ২১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৪

আঁধারের যুবরাজ বলেছেন: আপনাদের রাষ্ট্রপতি চাঁদাবাজি করতেছে ,আরব দেশগুলির কাছ থেকে।টাকা দিলে যুদ্ধ থামাবে না হলে চলবে ! যদিও ৫ ট্রিলিয়ন আর ২.৫ ট্রিলিয়নের আল্টিমেটাম নিয়ে চারদিকে এত হইচই, সেটা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। মূলত একজন ওমানি সাংবাদিকের একটা টিভি মন্তব্য থেকেই উঠে এসেছে, তার বাইরে এখনো কোনো অফিসিয়াল সোর্স বা প্রমাণ পাওয়া যায়নি।
তবে একেবারে ফাঁকা গুঞ্জনও নয়। পিছনে সত্যিই কিছু চাপ-টাপ থাকতে পারে — সেটা এখন শুধু দেখার অপেক্ষা।

২২ শে মার্চ, ২০২৬ ভোর ৪:২৯

ওমর খাইয়াম বলেছেন:



আমার মনে হয়, পুরো যুদ্ধটা বিপুল টাকা দাবী করার জন্য; এই যুদ্ধের জন্য ইরান, সৌদী, আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, সবাইকে বিপুল পরিমাণে বিল পরিশোধ করতে হবে।

১১| ২২ শে মার্চ, ২০২৬ সকাল ১১:১৬

সৈয়দ কুতুব বলেছেন: পরকালে আল্লাহর বন্ধু, দাস নাকি কয়েদী হবেন?

২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫৬

ওমর খাইয়াম বলেছেন:



ক্যু, ইলেকশান, ইত্যাদি নিয়ে মহাজাতকের হাবিজাবি পোষ্টগুলো পড়ে উনার সম্পর্কে কি ধারণা হলো?

আল্লাহ সম্পর্কে উনার বেকুবী ধারণা। উনার পড়ালেখা ইত্যাদি উনার জ্ঞান কমিয়ে দিয়েছে!

১২| ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০১

শূন্য সারমর্ম বলেছেন:


ইদ মুবারক। শরীর কেমন?

২২ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

ওমর খাইয়াম বলেছেন:




আপনার ও আপনার পরিবারের জন্য ঈদের শুভেচ্ছা রলো।

ধন্যবাদ, শরীরের সমস্যা ধীর গতিতে বাড়ছে; চেষ্টা করছি কমাতে।

আপনার কাজ চলছে তো ঠিক মতো?

১৩| ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: সুরভি হঠাত ধার্মিক হয়ে যাওয়াতে, আমি কিছুটা বিপাকে আছি।
সে আমাকে আসা যাওয়ার মাঝে সালাম দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.