| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তানকে ভুল পথে নিয়ে গেছে আইয়ুব, বাংলাদেশকে কক্ষচ্যুত করেছে জিয়া।
জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনার সময়ে সৃষ্টি করা সমস্যাগুলো জাতিকে বিপন্ন করে তুলেছে, তখন পরিচিত অসৎ, চোর-ডাকাত ও জংগীদের কেন্দ্র রেখে নতুন সরকার গঠন করা হয়েছে, যা আরো অনেক অনেক কঠিন সমস্যার সৃষ্টি করে যাবে।
এবারের সরকারের সবাই জাতির কাছে বহুল পরিচিত; এরা সবাই বিখ্যাত লোকজন। এরা কিসের জন্য বিখ্যাত সেটা কিছু ইডিয়ট ব্যতিত সবাই জানে। আমাদের ব্যুরোক্রেটরা এদের জানে, এদের সাথে ব্যবসা করেছে অতীতে; আমাদের মিলিটারী এদে চেনে, তারা এদের নিয়ে কাজ করেছে; আমাদের শিক্ষকেরা এদেরকে চেনে, তাঁরা জানেন তাঁদের এসব ছাত্ররা কি শিখে শিক্ষালয় থেকে বেরিয়ে এসেছে।
নতুন সরকার কি করছে ও কি করতে পারার কথা, সেটা জাতির বড় অংশ জানে, কিন্তু জাতি বড় অসহায়!
০৪ ঠা এপ্রিল, ২০২৬ ভোর ৬:০১
ওমর খাইয়াম বলেছেন:
"নাই মামার চেয়ে কানা মামা ভালো", প্রবাদটা আপনি পড়েছেন, অর্থও বুঝেন; কিন্টু প্রয়োগ সম্পর্কে সঠিক ধারণা নেই।
ক্যাবিনেটে পরিচিত অসৎ ইডয়টরা ও সংসদে জংগী ও খুনীরা কানা মামা নয়।
২|
০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ১১:২২
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের সাথে আমেরিকার দহরম মহরম চলছে। সারা দুনিয়ার শাসকরা আমেরিকা থেকে সরে আছে সেখানে বাংলাদেশের ফরেন এডভাইজার আমেরিকার energy secretary এর সাথে দেখা করেছে । আমরা কিসের অসহায় ?
পল কাপুর বাংলাদেশে আবার আসতে চায় । কি মধু খাওয়াসেন ইউনুস সাহেব এবার দেখেন ।
০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫২
ওমর খাইয়াম বলেছেন:
পল কাপুর নিজের কাজ করছে; এরা কখন কোথায় কি কারণে যায়, সেটা বুঝা কষ্টকর।
০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৩
ওমর খাইয়াম বলেছেন:
পাকিস্তানের বর্ডার আছে ইরান ও চীনের সাথে। আমাদের সীমান্ত বার্মার সাথে।
৩|
০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ক্যাবিনেটে পরিচিত অসৎ ইডয়টরা ও সংসদে জংগী ও খুনীরা কানা মামা নয়।
.............................................................................................................
আপনার আমার কি ক্ষমতা আছে ?
বেশী কিছু বলতে যাবেন ১৪ শিকের ভাত খাওয়াবে ।
জুলাই সনদ নিয়ে আবারও মাঠ গরম হচ্ছে,
গোপনে পাকী মিশন এখন ঢাকা সফর করছে, জামাত এনসিপি
উৎসাহ পাচ্ছে ? আবার কিছু ঘটবে কি ???
০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৯
ওমর খাইয়াম বলেছেন:
আপনার কথা ঠেকে বুঝা যাচ্ছে, আপনার কোন ক্ষমতা নেই; তবে, আমার কিছু ক্ষমতা আছে।
এখন কিছু ঘটবে বা; রাজকারী সনদ হেরে গেছে।
৪|
০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:২৪
নতুন নকিব বলেছেন:
কেমন আছেন?
০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৪২
ওমর খাইয়াম বলেছেন:
আমি ভালো আছি, ধন্যবাদ।
ইরান-আমেরিকার যুদ্ধ নিয়ে আপনার আজকের পোষ্ট পড়েছি। আমেরিকানরা মনে করে যে, এই যুদ্ধের দরকার ছিলো; তবে, ট্রাম্প উপযুক্ত যো্দ্ধা নয়।
৫|
০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৬
সৈয়দ কুতুব বলেছেন: শংখচিল সাহেব যা বলছেন সেটা সঠিক । কিছু নতুন movement দেখা যায় যেখানে বিএনপি সরকার কে ফেলে দেয়ার কথা উঠছে ।
।
০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৪৭
ওমর খাইয়াম বলেছেন:
চিলে আপনার কান নিয়ে গেছে মনে হয়।
জামাত-শিবির ও হেফাজতরা জাতির পায়ে কুড়াল মরার চেষ্টা করে যাবে সব সময়; কিন্তু ওরা ইডিয়ট, ওরা নিজে কিছু করতে পারবে না; কিছু করার শক্তি রাখে মিলিটারী; মিলিটারী এখন কিছু করবে না।
৬|
০৪ ঠা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:১৪
বঙ্গদুলাল বলেছেন: কালকে জ্বালানি সংকটে শিক্ষা নিয়ে ব্রিফিং দিবে সরকার। কী বলবে কে জানে?
শেখ হাসিনা এনেছিলো নতুন কারিকুলাম।চা,সিঙ্গারা,ছমুছা বানানো শিখ, দোকান দাও। সেবাখাত বাড়াও। (দেশের মূল ধারার শিক্ষা ব্যবস্থার সাথে মকারি করে... গণিত, বিজ্ঞান সিলেবাস কমিয়ে এবং কোনো পরীক্ষা নাই, পরীক্ষার আগের রাতে ইউটিউবে সব প্রশ্নের আন্সার পাওয়া যেতো।শিক্ষার্থীদের মগজের ব্যবহার কমে গেছিল।)।
আমরা কিউট একটা জাতি, যারা এতো বিশাল জনশক্তিকে কাজে লাগাতে পারছে না।
০৪ ঠা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:২৭
ওমর খাইয়াম বলেছেন:
আমাদের জনশক্তিকে মানুষ থেকে বানরে পরিণত করার কাজ লিপ্ত আছে মাদ্রাসা; জংগী ও রগকাটা বানাচ্ছে জামাত-শিবির, বিএনপি'র কাজ হলো চাঁদাবাজ ও ভুমিদস্যু তৈরি করা; ছাত্রলীগের কাজ ছিলো ছাত্রাবস্হায় অন্যের ব্যবসায় ভাগ বসানো।
মিলন নিউইয়র্কে ট্যাক্সি চালাতো, পরে হাওয়া ভবনে বসে ডাকাতী করতো।
৭|
০৪ ঠা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:১৬
বঙ্গদুলাল বলেছেন: আমেরিকা পুরোদমে গ্রাউন্ড ওয়ারে যাবে? গেলে আমেরিকা নিজে কী কী সমস্যায় পড়বে? ফলাফল কী দাঁড়াবে?
০৪ ঠা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:২৯
ওমর খাইয়াম বলেছেন:
আমেরিকার কিছু কমান্ডো উরানের উত্তরান্চলে আছে; আরো সামান্য কিছু বেলুচিস্তনা হয়ে ভেতরে যাচ্ছে মনে হয়। ভয়ংকর কিছু ঘটার আগেই ইরান সমঝোতায় যাবে, মনে হয়।
৮|
০৪ ঠা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:১৯
বঙ্গদুলাল বলেছেন: আওয়ামী লীগ কত দিন রাজনীতির বাইরে থাকবে?
লীগের ৩ টি বড় বেকুবি বলেন।
০৪ ঠা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৩৬
ওমর খাইয়াম বলেছেন:
লীগের ৩ বেকুবী:
(১) মুক্তিযুদ্ধে বিজয়ের পরও ছাত্রলীগকে রাজনীতিতে রাখা; লেখাপড়ার নামে মানহীন শিক্ষা ব্যবস্হা চালু ও প্রশ্নফাঁস বন্ধ করতে না'পরা।
(২) শেখ হাসিনা ৪৩ বছর আওয়ামী লীগের সভাপতি থেকে লীগকে রাজনৈতিক দল থেকে লা ঠিয়াল বাহিনীতে পরিণত করা।
(৩) চাকুরী সৃষ্টির চেষ্টা না'করা।
০৪ ঠা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯
ওমর খাইয়াম বলেছেন:
নির্বাচন থেকে গণনা শুরু করে, ২/৩ বছরের মাঝে আওয়ামী লীগ মোটামুটি দাঁড়িয়ে যাবে।
৯|
০৪ ঠা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৭
সৈয়দ কুতুব বলেছেন: কোচিং সেন্টার বন্ধ করে দেবেন শিক্ষা মন্ত্রী মিলন—যদি তিনি সত্যিই এই কাজ করতে পারেন, আমি মাটি খাবো। বেকারদের চাকরি দিতে পারেন না, আর এসেছেন কোচিং সেন্টার বন্ধ করতে!
০৪ ঠা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৩
ওমর খাইয়াম বলেছেন:
ইডিয়ট বেগম জিয়া বড় টাকা আয় করতো; তাই ভাবতো পড়ালেখার দরকার নেই। ডাকাত মিলন বড় টাকা আয় করছে, বাকীদের চাকুরী না'হলে কি আসে যায়।
০৪ ঠা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
ওমর খাইয়াম বলেছেন:
"গুম"কে হাসির খোরাকে পরিণত করেছে জুল ভার্ণ ও ফরহাদ মাজহারেরা।
১০|
০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৪
বঙ্গদুলাল বলেছেন: ইরাককে কন্ট্রোল করতে পারেনি, ইরানকেও পারবে না। ডেস্ট্রয় করতে পারবে, কিন্তু হরমুজ ওপেন হবে না। এই যুদ্ধ হুদাই পাগলামো।
০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১২
ওমর খাইয়াম বলেছেন:
ইরান ৪টি বড় ধরণের সমস্যা করায় এই যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিলো।
(১) এটম বোমা বানালে ইরান কি করতো সেটাকে কন্ট্রোল করা কঠিন হতো।
(২) নিজ দেশের মানুষকে হাজারে হাজারে হত্যা করা।
(৩) ফিলিস্তিনে হামাস ও ইসলামী জ্বঢাদ, লেবানন ও সিরিয়ায় হজবুল্লাহ ও শিয়া মিলিশিয়া, ইয়েমেনে হুতি, ইরাকে শিয়া মিলিশিয়া গঠন করে, এই দেশগুলোকে ধ্বংস করা।
৪) লং ডিসটেন্স মিসাইল প্রস্তুতি।
১১|
০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১০:৫২
সৈয়দ কুতুব বলেছেন: প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
গত ১ এপ্রিল 'আরব গালফ' পরিশোধিত তেলের দাম প্রকাশ করে। যেখানে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ২৩৮ ডলারেরও বেশি, সেখানে বাংলাদেশ আমদানি করছে মাত্র ৭৫.০৭ ডলারে
এক্সনমোবিল এর তেল; আমেরিকা ভালোই সহায়তা করছে ।
০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২০
ওমর খাইয়াম বলেছেন:
ইহা কিভাবে সম্ভব, আমি জানি না।
১২|
০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
১। সম্ভব হলে আপনি আপনার জীবনী লেখার চেস্টা করুন।
২। আমিও জীবনের নানান গল্প লেখা শুরু করবো।
৩। আপনি কেমন আছেন?
৪। আমাদের দেশে জ্বালানী তৈলের যেই সংকট শুরু হয়েছে এইভাবে চললে দেশে ভয়াবহ সমস্যা হবে। আমার মনে হয় না ইরান যুদ্ধ সহসা শেষ হবে।
০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১:২৫
ওমর খাইয়াম বলেছেন:
আমি ভালো আছি ধন্যবাদ।
আমাদের জ্বালানী কিভাবে ক্রয় করে, কিভাবে বিক্রয় হয়, তার মাথামুন্ডু কেহ জানে না; হয়তো কয়লার ইন্জিন কিনতে হবে কারো কাছে থাকলে।
আমাদেরকে চাষাবাদে ফেরত যেতে হবে।
১৩|
০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৩০
আঁধারের যুবরাজ বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: আমার মনে হয় না ইরান যুদ্ধ সহসা শেষ হবে।
- সম্ভবনা কম।
০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১:২৭
ওমর খাইয়াম বলেছেন:
মনে হয়, ইরানী বাহিনীতে অচল অবস্হায় সৃষ্টি হয়েছে; সেটা যদি ঘটে, যুদ্ধ বেশী লম্বা হবে না।
১৪|
০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আঁধারের যুবরাজ সাহেব ও চাঁদগাজী সাহেব,
১। ইরান আমেরিকা যুদ্ধে কতোগুলো দেশের ইকোনমিক স্ট্রাকচার ডাউন হবে, ধ্বসে যাবে? এই দেশের মাঝে তো আমরা বাংলাদেশও আছি।
২। নিরপরাধ মানুষ হত্যার রাজনীতি আমেরিকা আর কতো দিন করবে?
০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৩০
ওমর খাইয়াম বলেছেন:
এটম বোমা, ইসলামিক গার্ড, আরব দেশগুলোতে শিয়া মিলিশিয়া বাহিনী ( ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন ) ও দুর পাল্লার মিসাইলের কারণে এই যুদ্ধ অনেকটা অনিবার্য হয়ে পড়েচিলো।
১৫|
০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৫
আঁধারের যুবরাজ বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: আঁধারের যুবরাজ সাহেব ও চাঁদগাজী সাহেব,
১। ইরান আমেরিকা যুদ্ধে কতোগুলো দেশের ইকোনমিক স্ট্রাকচার ডাউন হবে, ধ্বসে যাবে? এই দেশের মাঝে তো আমরা বাংলাদেশও আছি।
- অনেকদেশে ইতি মধ্যে সমস্যা দেখা দিয়েছে ,আমাদের দেশেও। আমাদের দেশের খেটে খাওয়া সাধারণ মানুষেরা জানেই না যে তাদের অধিকার কি। কষ্টে পড়লে তারা সৃষ্টিকর্তার ইচ্ছে বলে মেনে নেবে। আমাদের সরকারও সেই সুযোগটাই নেবে ,যা আজীবন সকল সরকারই নিয়ে এসেছে।
১৬|
০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: গাড়ি, বাইকের লম্বা লাইন।
কেউ কেউ ঘুষ দিয়ে তেল নিচ্ছে।
গতকাল রাত সাড়ে বারোটায় দেখি বাইকওলারা লম্বা লাইন ধরে আছে তেল নেওয়ার জন্য। তেল নেওয়ার জন্য মারামারি হচ্ছে প্রতিদিন।
অনেকে বলছেন, সামনে সরকার লকডাউন দিয়ে দিবে হয়তো।
এদিকে অনেকে বলছেন, ইউনুস সাহেব রতাষ্ট্রপতি হবেন। তারেক জিয়ার সাথে লন্ডনে তার এরকম আলোচনা হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এরা কিসের জন্য বিখ্যাত সেটা কিছু ইডিয়ট ব্যতিত সবাই জানে।
...............................................................................................
নাই মামার চেয়ে কানা মামা ভালো !
আগের রক্ষকরা ১৮ মাসে পেট ভরে খেয়ে গেছে
কিছুই নাই, তাই নূতন খানাপিনা নিদেন পক্ষে
৬ মাস পূর্বে ঘটার সম্ভাবনা নাই ।