| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল ইরানের সাধারণ মানুষ নিজেদের বাহিনী নিয়ে কিছুটা আশাবাদী হয়ে উঠেছে; দেশের মিলিটারী ২টি আমেরিকান বিমান ও ২টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে; ইহা নিজেদের ক্ষতির তুলনায় কিছুই না; বিশেষ করে ইসলামিক রেভেল্যুশনারী বাহিনীর কমান্ডিং জেনারেলদের ও দেশের মুল নেতৃত্বদের লোকদের হারানোর পর, মিলিটারীর দেড় মিলিয়ন সৈন্য বেশ অচল অবস্হার মাঝে পড়েছে।
এছাড়া, আশপেশের আরব জনতার যে সাপোর্ট ছিলো, সেটা নীরব হয়ে গেছে, ঐসব দেশে অপ্রয়োজনে বেশী বেশী মিসাইল আক্রমণ চালানোর ফলে। আরব সরকারদের মাঝে শুধু কাতারের সরকারের কিছুটা সহানুভুতি ছিলো, কিন্তু গ্যাস ডিপোতে আক্রমণের পর উহা আর নেই।
ইসলামিক গার্ড হয়তো সাঁজোয়া যুদ্ধ করতে চাচ্ছে, কিন্তু অন্যান্য বাহিনীগুলো দেশের অবস্হা ইরাক বা আফগানিস্তানের মতো হোক, তা চাহে না। অন্যন্য বাহিনীগুলো বুঝার শুরু করেছে যে, ইসলামিক গার্ড জাতিকে ভুল পথে নিয়ে গেছে।
০৫ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৬
ওমর খাইয়াম বলেছেন:
ইসলামিক গার্ড ইরাের উন্নয়নকে ইরানের মানুষের সুখ শান্তির জন্য ব্যবহার করেনি। গার্ডের বেকুবীর জন্য জনতা মুল্য দিবে; আজকের বিশ্বের জন্য ইসলামিক জ্ঞান অচল।
২|
০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ২:৪২
সৈয়দ কুতুব বলেছেন: ইরানে মনে হয় কোনো নোবেল লরিয়েটকে দেশ পরিচালনার ভার দিবে আমেরিকা ।
০৫ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮
ওমর খাইয়াম বলেছেন:
ইরানের মানুষ শিক্ষিত, তারা শান্তিতে নোবেলকে শান্তিতে থাকতে দিবে।
৩|
০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১
সৈয়দ কুতুব বলেছেন: আপনি বলেছেন, ইরানের মানুষ শিক্ষিত ।
আপনার সাথে একমত নই । শিক্ষিত হলে তারা রেজিম কেন বদলাতে পারে না । ৪০ বছর কি ভাবে খোমেনি রেজিম শাসন করে ইরানের এই হাল করলো ? আসল কথা হলো পলিটিকাল কনশাসনেস ; এটা ইরানের জনগণের কোনোদিন ছিলো না । তারা ভেবেছিলো শাহ রেজিম কে সরিয়ে খোমেনি কে আনলে তাদের ভালো হবে । এদের পলিটিকাল কনশাসনেস বাংলাদেশের মানুষের চেয়েও কম। তাদের দেশে সবসময় একনায়ক বা মোনারকি ছিলো।
ইরানের সাধারণ জনগণ যারা খোমেনি রেজিমের সাপোরটার নয় তারা কত শতাংশ সরকারি চাকুরি পেয়েছে সেটা হিসাব করলেই বের হয়ে যাবে । যদি তেল-মেল না থাকতো তবে ইরান আরো আগেই সুদান হয়ে যেত । কালচারে এনরিচ থাকলেও সেটা এনাফ না।
আমাদের ৭১ সালের ঘটনা থেকে বুঝা যায় আমাদের মাঝে পলিটিকাল কনশাসনেস আছে । ইরানের খোমেনি রেজিম কে আনার ফলে বুঝা যায় তাদের নেই ।
০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৮
ওমর খাইয়াম বলেছেন:
শিক্ষিতেরও ডেফিনেশন আছে: যারা পড়ালেখা করে মানব সভ্যতার লব্ধজ্ঞান, দক্ষতা ও সংস্কৃতিক আয়ত্ত করতে পারে, চিন্তাভাবনায় আধুনিক, তারাই শিক্ষিত; ব্লগার না'হল তরকারী, জুল ভার্ন, এম আলী, খায়রুল আহসান, মেঠোপথরা শিক্ষিত নয়।
ইরানের মানুষ যারা পড়াখার সুযোগ পেয়েছে, তারা শিক্ষিত হয়েছে; কিন্তু ১৯৭৯ সালের বিপ্লবের সময় ইরানের মানুষ পশ্চিমের সংস্কৃতিকে কবর দিতে গিয়ে সাথে নিজেদের জ্ঞান ও সংস্কৃতিকেও কবর দিয়েছে বেশীরভাগ; কিন্তু শিক্ষা ওখানে এখনো আছে।
৪|
০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: মধ্যপ্রাচ্যের কোনো দেশ কি আমেরিকার সাথে পারবে?
আর ট্রাম্প হলো মাথা গরম মানুষ।
০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৪১
ওমর খাইয়াম বলেছেন:
ট্রাম্পের সমস্যা আছে।
চীন ব্যতিত অণ্য কোন জাতি আমেরিকার সাথে প্াল্লা দিতে গেলে ডুবে যাবে।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৩৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ইরানের যুদ্ধ যদি আজ এখন শেষ হয় তাহলেও ইরান শেষ। আগামী ২০-৫০ বছরে ইরান আর দাড়াতে পারবে বলে মনে হয় না। যেমন ইরাক লিবিয়া সিরিয়া শেষ। শেষ বলতে শেষ। কি লিবিয়া ছিলো ? কি ইরাক ছিলো আর আর কি হয়েছে। ইরাকের মেয়েদের চেয়ে বাংলাদেশের গার্মেন্টস নারী শ্রমিকরা অনেক অনেক ভালো আছে।