নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

শক্ত ভাইস প্রেসিডেন্ট থাকলে, ট্রাম্পকে আজকেই মানসিক হাসপাতালে আটকিয়ে দিতো।

০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৭



গত ২ সপ্তাহ ট্রাম্প বলে আসছে যে, সে হরমুজ দখল না করেই যুদ্ধ শেষ করবে। গত ২ সপ্তাহে আমি ৩/৪টা পোষ্টে বলেছি যে, ট্রাম্প , হরমুজ ও খার্গ দখলের জন্য সৈন্য সমাবেশ করছে। আজকে ট্রামপ বললো যে, আগামীকালই সে হরমুজ দখল করবে। সে আগামীকালের মাঝে কিছু করতে পারবে না; কিন্তু ইরানকে ভীত করে, যুদ্ধ বিরতীতে আনতে চাচ্ছে। ইরান এখন আনন্দে আছে, তারা গল্প করতে পারবে যে, তারা আমেরিকার সাথে ইতিমধ্যে ৩৬ দিন যুদ্ধ করে টিকে আছে।

ইরান যুদ্ধ নিয়ে এখন আমেরিকানরা সঠিক কিছুই জানে না; বেশীরভাগ মানুষ ভাবছে যে, ইহা নেতানিয়াহুর যুদ্ধ, নেতানিয়াহু ট্রাম্পকে ইডিয়ট পেয়ে যুদ্ধে নিয়ে গেছে। বাকীরা মনে করছে যে, যুদ্ধ নিয়ে ট্রাম্পের কোন সঠিক প্ল্যান নেই; ফলে, এই যুদ্ধে অনেক আমেরিকান সৈন্যের প্রাণ যেতে পারে। আমেরিকানরা ইসলামিক গার্ডের অভিপ্রায় বুঝতে পেরেছে: ইসলামিক গার্ডের লোকজনের কাছে নিজেদের প্রানের কোন মুল্য নেই, তারা ১০০ জন প্রাণ দিয়েও ১ জন আমেরিকান সৈন্যকে হত্যা করতে চায়। ইসলামিক গার্ডের মত শক্তিকে কন্ট্রোলে আনার মতো কাজ ট্রাম্পের দ্বারা হবে না।



মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ২:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



https://www.somewhereinblog.net/blog/amor2025/30390492
আপনি উক্ত পোস্টে ১০ এ ০ পেয়েছেন। খুবই নিম্নমানের লেখা। এই পোস্টকে অবশ্যই গার্বেজ বলা যেতে পারে।


০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ২:৩০

ওমর খাইয়াম বলেছেন:



আমর পোষ্ট সঠিক, নাকি যেই পোষ্ট সম্পর্কে লিখেছি, সেটা সঠিক?

২| ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ২:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হরমুজ ও খার্গ দখলের জন্য সৈন্য সমাবেশ করছে।
.................................................................................
এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন আলোচনার মাধ্যমে সমাধানের
কথা বলেছে এবং তাদের তেলবাহী জাহাজ সমূহ অনুমতি নিয়ে
চলাচল শুরু করেছে ।
ফলে ট্রাম্পের এই পদক্ষেপ তার পতন ঘন্টা বাজাবে ।

০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ২:৩২

ওমর খাইয়াম বলেছেন:



ইউরোপকে অনুমতি নিতে হচ্ছে কেন? ইউরোপ তো ইরানের বিপক্ষে যুদ্ধে যায়নি?

৩| ০৭ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:০১

সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকা ইরানের ইউরেনিয়াম চুরি করতে চায় ।

০৭ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২১

ওমর খাইয়াম বলেছেন:



মনে হয়, ইউরেনিয়াম দি্যে দিতে বাধ্য হবে।

৪| ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার কোন দিক দিয়ে মনে হয়েছে লোরা লুমার একজন সুস্থ মানুষ? আশা করি আপনি লোরা লুমারের বিষয়টি যথাযথ ব্যাখ্যা দিবেন।

০৭ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

ওমর খাইয়াম বলেছেন:



সারা বিশ্ব এখন চরমডানপন্হীতে ভরে গেছে। ইউরোপের ফান্স ও স্পেন ব্যতিত সব দেশেই এখন ডানপন্হীরা ক্ষমতায়; লোরা লুমার ১ জন ডানপন্হী। তবে, সে ভারতীয়দের বেলায় সঠিক আছে। আমেরিকায় ভারতীয়রা ১ যায়গায় ১ জন বড় চাকুরীতে থাকলে, সেখানে নতুন করে কালো, স্পেনিশ ও অন্য কোন মাইরিটি চাকুরী পায় না।

শ্রাবনধারা আমেরিকা সম্পর্কে জানে না; আমেরিকায় হাজার হাজার লোরা লুমার আছে; এই লোরা লুমারের সাথে ট্রাম্পের ভালো সম্পর্ক থাকায় উনি ইহাকে (১ জনকে ) জানতে পেরেচেন।

৫| ০৭ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:২৯

আলামিন১০৪ বলেছেন: অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়া বিশ্বাসঘাতকের কোন নৈতিক ভিত্তি নেই, এরা তাই প্রাণপাতে প্রস্তুত নয়। ইরান এই সুবিধাটুকু পাবে সব সময়। আল্লাহ মুমিনদের সাহায্যকারী।

০৭ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:০১

ওমর খাইয়াম বলেছেন:



আমেরিকা আল্লাহকে পরাজিত করেছে অনেক আগেই।

০৭ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:০৩

ওমর খাইয়াম বলেছেন:




আমেরিকাতে ধর্মীয় রাজনীতি করা বা দল করা নিষিদ্ধ, আল্লাঃ কিছু করতে পারছে না।

৬| ০৮ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৮

আলামিন১০৪ বলেছেন: তিনি আগে থেকেই সিদ্ধান্ত নিযে রেখেছেন, কখন অ্যাকশনে যাবেন, আপনার ব্যাপারেও তাই। আগে থেকে সিদ্ধান্ত না থাকলে আপনি এই কথা বলারও সুযোগ পেতেন না, ধৈর্য্য ধরুন....

.”..তোমার প্রতিপালকের নিকট থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলে (তাদের শাস্তি) অবশ্যই এসে পড়ত, কিন্তু এর জন্য নির্দিষ্ট আছে একটি সময়... ”

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.