নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

মানুষ কি চেয়েছিেলেন, শেখ ও তাজউদ্দিন কি করেছিলেন?

২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০০



মানুষ চেয়েছিলেন উন্নত বাংগালী সমাজ, সামান্য সুখশান্তি ও নিরপত্তা। শেখ ও তাজউদ্দিন সেটা করতে ব্যর্থ হন, আজো মানুষ সেই পুরানোটাই চাচ্ছে, আজকের গর্দভেরা কি কিছু করতে পারবে?

শেখ ও তাজউদ্দিন ছিলেন আমাদের জাতীয় নেতা, স্বাধীনতা অর্জনে ২ জনের অনেক অবদান। স্বাধীনতা আনার পর কি করতে হবে, মানুষ কিসের আশায় এই স্বাধীনতা এনেছে, কি করা সম্ভব, কিছুই এই ২ জনের মাথায় ছিলো না। এদের কর্মকান্ড থেকে মনে হয়, ২ জনের ধারণা ছিলো, পাকীদের খপ্পর থেকে বের হলেই জাতি আপনাআপনিই ভালো থাকবে।

শেখ দেশে ফিরে আসার সাথে সাথেই নতুন জাতির জন্য রোডম্যাপ ঘোষণা করার দরকার ছিলো; উনার আচরণ দেখলে মনে হতো, উনি সব করে ফেলেছেন, করার আর কিছুই নেই: পাকীরা নেই, ইহাই সুখশান্তি, ইহাই জীবন।

১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর শেখের টনক নড়ে; উনি বুঝতে পারেন যে, সমস্যা দেখা দিয়েছে, সমাধানের দরকার; কিন্তু আসল সমাধান তিনি জানতেন না, তাঁর আশপাশে যারা ছিলো, সবই ছিলো গোবর গণেশ, সবাই বক্তা, সবই শেখের কীর্তনের গায়ক।

যাক, শেখ কিছু একটা বের করেছিলেন, সীমিত সোস্যালিজম, ইহা কাজ করতো; কিন্তু সেটাকে তিনি মানুষের সামনে তুলে ধরেননি, সেটাকে কার্যকরী করার জন্য দরকার জন-সাধারণের সাপোর্ট যে দরকার, সেটা তিনি অনুধাবন করতে ব্যর্থ হন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৫

সৈয়দ কুতুব বলেছেন: একই চক্রে আমরা ঘুরপাক খাই ।

২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ৯:৩৮

ওমর খাইয়াম বলেছেন:




পার্থক্য হচ্ছে, কখনো অদক্ষ ভালো মানুষের কারণে, কখনো ক্রিমিনাল চোর-ডাকাতের কারণে।

২| ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:২১

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের বেশিরভাগ বাম সিরাজ শিকদার কে প্রবাদপুরুষ মনে করে ; যেগুলো নতুন বাম সেগুলোই সেইম মানসিকতার। তারা শেখ হাসিনার আমলে প্রচার করেছে যে , বাংলাদেশে প্রথম ক্রসফায়ার হয়েছে শেখ মুজিবের আমলে; সিরাজ শিকদার প্রথম ভিকটিম। শেখ মুজিবুর রহমানকে তারা এই কারণে ক্রিমিনাল বলতে চায় । এটা নতুন জেনারেশন দারুন খেয়েছে ।

সিরাজ শিকদার আজকের দিনে যদি সেই সব আকাম কুকাম করতেন এবং তা মানুষ মিডিয়াতে দেখতে পেত তাহলে নিজেরাই ক্রসফায়ারের দাবি জানাত । :)

২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:২৮

ওমর খাইয়াম বলেছেন:



শিকদার ছিলো ভয়ানক জল্লাদ, সে জল্লাদদের ওস্তাদ ছিলো: ৫০০/৬০০ কৃষককে হত্যা করেছে ওদের উঠানে পরিবারের সামনে; কারণ, তারা নাকি "জোতদার"; এদের স্ত্রীরা ছেলেমেয়ে নিয়ে পরে ভিক্ষা করেছে; ওর লোকেরা একইভাবে ৩০/৪০ বছর নিজেদের লোকজনকে ও ভাড়া টিয়া খেটে হত্যাকান্ড চালু রেখেছিলো, আজো ভাড়াটিয়া জল্লাদ হিসেবে কাজ করে।

৩| ২০ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: যুদ্ধের পর শেখ সাহেব দেশের জন্য কাজ কি করবেন?
উনি যে বেঁচে ফিরেছেন। এবং দেশের মানুষ তাকে ভালোবেসে গ্রহন করেছেন। এবং তিনি দেশের প্রধান ব্যাক্তি হয়েছেন। এতেই তিনি বিহ্বল। তিনি চলে গিয়েছিলেন, এক ধরনের ঘোরের মধ্যে। সেই ঘোর কাটতে সময় লেগেছে।

তারপরও যুদ্ধ বিধ্বস্ত দেশের লাগাম টেনে ধরেছিলেন। আপ্রান চেষ্টা করেছেন, জাতিকে টেনে তুলতে। বিদেশি সাহায্য এনেছেন। যুদ্ধের পর তো সবই ধ্বংস হয়ে গিয়েছিলো। একটা রাস্তা, কালভাট, ব্রীজ সব কিছুই নতুন করে করতে হয়েছিলো।

২০ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৩১

ওমর খাইয়াম বলেছেন:



ভৈরব ব্রীজ উনি করতে পারেননি; ৩০ লাখ মানুষ মারা গেলো, এদের পরিবার কেমন আছে জানতে চাননি; ৭০০০ মুক্তিযোদ্ধা প্রাণ দিলেন, এদের ছেলেমেয়ে কেমনে চলছে জানার চেষ্টা করেননি; কারা যুদ্ধ করলেন, তাদের সাথে বসলেন না।

আমাদের নতুন শুরুটা কিভাবে হবে, সেটা বললেন না; জাতির সম্পদ কি আছে, কি নেই, সেটা কাউকে বললেন না; মানুষের সাথে কিছুই শেয়ার করেননি; খাদ্যগুদাম যে, খালি সেটা জানতেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.