| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামিক গার্ডের লোকজন ও ইরানের কুটনীতিবিদদের মাঝে কিছুটা হলেও বিভেদের সৃষ্টি হয়েছে যুদ্ধ নিয়ে ও ট্রাম্পের অবস্হান নিয়ে। কুটনীতিবিদরা আমেরিকার সাথে সন্ধি করতে আগ্রহী; কিন্তু ইসলামিক গার্ড চেষ্টা করছে আমেরিকাকে সাঁজোয়া যুদ্ধে নিয়ে নাজেহাল করতে।
যুদ্ধ নিয়ে আমেরিকানরা পুরোপুরি অন্ধকারে: ট্রাম্প যেভাবে যুদ্ধ পরিচালনা করছে, এতে ১ জন আমেরিকানও সন্তুষ্ট নয়; আমেরিকানদের কাছে যুদ্ধের কোন কিছুই পরিস্কার নয়। হয়, ট্রাম্প পরিস্কার করে বলতে জানে না, কিংবা সে যুদ্ধ সম্পর্কে আমেরিকানদের জানতে দিচ্ছে না, মিথ্যা কথা বলছে।
ট্রাম্পের জন্য এটা ১ম যুদ্ধ, সে ইয়াংকি বালকের মতো আবোল তাবোল বকছে; তবে, আমেরিকানরা জানে যে, তাদের সৈন্যবাহিনীতে ট্রাম্পের মত ২য় অপদার্থ নেই; যদি সন্ধি না'করে, যু্দ্ধে ইরান সবই হারায়ে সিরিয়া কিংবা লিবিয়ার মতো হয়ে যাবে।
হরমুজে ১ম ইরানী জাহাজ আটক হয়েছে আমেরিকানদের হাতে; জাহাজটি দিয়ে ইরানীরা আমেরিকাকে পরীক্ষা করে দেখছিলো; আমেরিকা যে কঠিন, ইসলামিক গার্ড বুঝতে পেরেছে।
২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৯
ওমর খাইয়াম বলেছেন:
ইসলামিক গার্ড যদি বোমা বানানোর প্ল্যান থেকে সরে যায় ও শিয়া মিলিশিয়া সংগঠন গুলোকে ডলার দেয়া বন্ধ করে যুদ্ধ থামবে।
২|
২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৮
সৈয়দ কুতুব বলেছেন: এবার drone and satellite ইউজ করা হবে ; নকল আর হবে না ।
২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫০
ওমর খাইয়াম বলেছেন:
মিলন শিক্ষা নিয়ে কিছু জানার কথা নয়, ষে নকলের কথা বলে ডাকাতীতে ব্যস্ত আছে।
৩|
২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: আপাতত ঢাকার মানুষ যুদ্ধ নিয়ে চিন্তিত নয়।
১। ঢাকায় রেকর্ড পরিমান গরম পড়েছে। মারাত্মক গরম।
২। আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু। শিক্ষা মন্ত্রীর ধারনা সবাই নকল করে। না নকল সবাই করে না। হয়তো হাতে গোনা ৫।৭ জন নকল করে।
৩। জিনিসপত্রের দাম আরেক দফা বেড়েছে। সবজি থেকে শুরু করে মাছ মাংস।
২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫৪
ওমর খাইয়াম বলেছেন:
শিক্ষা নিয়ে মিলনের ধারণা নেই, সে ড্রাইবার বানাতে জানে।
আপনাদের গ্রামগুলো ( পদ্মার তীরে ) আশপাশে সব যায়গায় চাষ হয়, নাকি খালি জমি পড়ে আছে?
৪|
২১ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২১
সৈয়দ কুতুব বলেছেন: ধরুন, আমি আফ্রিকার এমন একটি সম্মেলনে যোগ দিলাম যার সাথে আমাদের রাজনৈতিক বা ভৌগোলিক কোনো সম্পর্ক নেই। সেখানে মূল আলোচনা চলছে রাশিয়ার সাথে তাদের ঘনিষ্ঠতা এবং পশ্চিমাদের সাথে দূরত্বের মতো ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে। এমতাবস্থায় সেই মঞ্চে দাঁড়িয়ে যদি আমি আমাদের দেশের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কিংবা ভাতার মতো অভ্যন্তরীণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে কথা বলি, তবে আন্তর্জাতিক কূটনীতির বিচারে সেটি কি সঠিক কৌশল হবে, নাকি ভুল পদক্ষেপ হিসেবে গণ্য হবে ?
২১ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:০৯
ওমর খাইয়াম বলেছেন:
কোন আন্তর্জাতিক মিটিং'এ বাংলাদেশের কোন বক্তার বক্তব্য কেহ শুনে না; ১ম সমস্যা ইংরেজী, ২য় সমস্যা হচ্ছে এরা ভিক্ষা চায়, ৩য় সমস্যা, এরা মিটিং'এর বিষয়ের উপর আলোচনা করার মতো জ্ঞানী নয়।
আফ্রিকার কেহও এসব শীট নিয়ে শুনতে চাহিবে না।
৫|
২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাদের গ্রামগুলো ( পদ্মার তীরে ) আশপাশে সব যায়গায় চাষ হয়, নাকি খালি জমি পড়ে আছে
আমাদের বিক্রমপুরে লোকজন ধনী হয়ে গেছে।
এদের কারো চাষবাসে মন নেই। গ্রামের ভিতর দিয়ে দশ মিনিট হাঁটলে আপনি চার টা রাজকীয় বাড়ি দেখতে পাবেন। প্রয়োজনের চেয়ে বেশি টাকা খরচ করে তিন তলা বাড়ি করে রেখেছে।
গ্রামে যারা দরিদ্র আছে, তারা ধনীদের পতিত জমি চাষ করছে। টাকার অভাবে ভালো ফসলের চাষ করতে পারে না।
দেশের অনেক চর অঞ্চলে তরমুজের চাষ হয়। আমাদের পদ্মার চরে কেউ তরমুজ চাষ করে না।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৬
সৈয়দ কুতুব বলেছেন: আশা করি ওয়ার থেমে যাবে ; সবাই লাইনে চলে আসবে ।