| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ব্লগে এলে, শুরুতে চেক করি, কতজন ব্লগার লগিন-করা আছেন ও এঁরা কারা কারা! সৈয়দ কুতুব, রাজিব, নুরল আলম হিরণ, আঁধারের যুবরাজ, কলাবাগান, বংগদুলাল, প্রমুখ আছেন কিনা; এঁদের দেখলে আমি খুশী হই। শামসুল ইসলাম কচি, না;হল তরকারী, খায়রুল আহসান, প্রমুখকে দেখলে আমি খুশী হই না; এদের লেখা ও মন্তব্য বিরক্তিকর, লিটন সরকারের গার্বেজ কবিতার মতো।
এখন সামনের পাতায়, ব্লগার ঢাকার লোকের ১টি পোষ্ট আছে: পোষ্টটি দেশের ধান চাষীদের কষ্টকর জীবনকে তুলে ধরেছে। আমি নিজে ২য় শ্রেণী থেকে ১২তম শ্রেণী অবধি চাষ করেছি। ফলে, চাষীদের জীবন আমার কাছে জানা আছে; আসলে, আমি ঢাকার লোকের থেকে অনেক বেশী জানি ও লিখতেও পারি, আগে লিখেছি।
তবুও উনার পোষ্ট পছন্দ হয়েছে; তিনি আমেরিকায় আছেন, এখানে থেকেও দেশের বৃহত্তম জন গোষ্ঠীকে নিয়ে লিখেছেন; আমি লাইক দিয়েছি। সেই পোষ্টে আমাদের সবার স্যার খায়রুল আহসান ২টি না'হল তরকারীসুলভ মন্তব্য করেছেন; মন্তব্য পড়ে আমার কাছে খারাপ লেগেছে, এই লোকটি আমাদের দেশের ১টি বড় সরকারী চাকুরী করেছিলেন এক সময়; কিন্তু দরকারী ও মানযুক্ত ১টি মন্তব্যও করতে পারেন না!
২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৬
ওমর খাইয়াম বলেছেন:
উনি সরকারে বড় চাকুরী করতেন; উনার উচিত নয় "যাকাত মাকাত" নিয়ে বেকুবী কথা বলা; যারা যাকাত দেয়, এদের ৯০ ভাগ দেশের ট্যাক্স দেয় না; দেশের আইনকে ফাঁকি দিয়ে জীবন যাপন করে এরা রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে।
২|
২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২১
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে খাটি কৃষকরা ভালো আছে। অন্তত তিনবেলা খেতে পারছে। নিজের জমি নিজে চাষ করার মধ্য আনন্দ আছে। কৃষকরা যখন অন্যের জমি চাষ করে, তখন কৃষকদের খেয়েপরে বেঁচে থাকতে বেগ পেতে হয়।
২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৭
ওমর খাইয়াম বলেছেন:
এখনো দেশের ৪০ ভাগ মানুষ চাষ করে, এরা বাকীদের তুলনায় মহা গরীব; এদের ৬০ ভাগের নিজের জমি নেই।
৩|
২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: ঢাকায় প্রচন্ড গরম পড়েছে। যা সহ্যের বাইরে। এত গরম আমি আগে কখনও দেখি নাই। হঠাত এত গরম পড়ার কারণ কি?
২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৪০
ওমর খাইয়াম বলেছেন:
ঢাকার বাতাস ঘনত্বের দিক থেকে ভারী ( দুষণ্বের কারণে ); ইহা তাপ ধরে রাখে।
৪|
২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: উনার উচিত নয় "যাকাত মাকাত" নিয়ে বেকুবী কথা বলা; যারা যাকাত দেয়, এদের ৯০ ভাগ দেশের ট্যাক্স দেয় না; দেশের আইনকে ফাঁকি দিয়ে জীবন যাপন করে এরা রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে।
আপনি এটা বলবেন আমি জানতাম; ট্যাক্স দেয় না ঠিক আছে। কিন্তু আমার একটা খেয়াল হলো ; যদি প্রচার করা যেত যে মসজিদ-মাদরাসায় হাফেজ বানালে যে সওয়াব, একই সওয়াব একজন কৃষককে সাহায্য করলে পাওয়া যাবে, তবে কাজ হয় কিনা দেখা দরকার । মানুষ আখিরাতের আশায় মসজিদে টাকা দেয়, তো সেই সওয়াবটা যদি সঠিক মানুষের উপকার করে পাওয়া যেত, তবে সমাজেরই লাভ হতো। অবশ্য এটা একান্তই আমার চিন্তা, আর আমার চিন্তার কোনো দুর্বলতা থাকলে তার জন্য খাইরুল আহসানকে দোষ দেওয়া ঠিক হবে না।
ট্যাক্স না দেওয়ার ঘটনায় জনগণ, সরকারি চাকুরিজীবী(এনবিআর , সাব-রেজিস্ট্রার ) ব্যবসায়ী সবাই জড়িত। কালেকশন বাড়াতে হলে এই নেক্সাস ভাঙতে হবে। সরকার পতন হলেও এই নেক্সাস পতন হবে বলে মনে হয় না। একজন এক্স-সরকারি চাকুরিজীবী (ব্যুরোক্র্যাট লেভেলের) কোনো মানুষ এসব বিষয় নিয়ে পাবলিকলি কিছু বলার কথা নয় ।
২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:১০
ওমর খাইয়াম বলেছেন:
আপনি সবেমাত্র জীবনের অভিজ্ঞতা পাবার শুরু করেছেন; আপনার ভাবনাচিন্তা এখনো থিতু হয়নি; কিন্তু আহসান সাহেব, ড: এম আলী, শংখচিলদের জন্য দেশ ও জাতি নতুন কিছু নয়; এদের মন্তব্য থেকে আমার ধারণা, এরা বড় পদে থেকে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেননি।
শামসুল কচি বাড়বকুন্ড কেমিক্যালে বড় অফিসার ছিলেন; উনার সময়ে অফিসারদের চুরির ফলে, ঐ কমপ্লক্স ফেল করে; আমি উনাকে এই ব্যাপারে প্রশ্ন করেছিলাম, উনি কথা লুকায়েছেন।
৫|
২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: আমার শৈশব কেটেছে এক জনাকীর্ণ শ্রমিক এলাকায়, যেখানে মাত্র দুই বছরের ব্যবধানে একটি বিশাল মসজিদ গড়ে উঠতে দেখা আমার জীবনের অন্যতম বিস্ময় হয়ে আছে। এলাকার প্রায় ৮০ শতাংশ মানুষই ছিলেন শ্রমিক, যার মধ্যে নারী শ্রমিকের হার ছিল ৬০ শতাংশ; অভাবের সংসার হওয়া সত্ত্বেও সেই নারী শ্রমিকেরা মেসের ছোট ঘরে গাদাগাদি করে থেকেও প্রতিদিন মসজিদের দানবাক্সে টাকা দিতেন। প্রায় ৩০০টি টিনশেড বাড়ি থেকে প্রতি মাসে বাড়ির মালিকদের দেওয়া ১০০ টাকা এবং শ্রমিকদের স্বতঃস্ফূর্ত দানে বিশাল অংকের এক তহবিল গঠিত হতো, যদিও সংগ্রাহকদের দুর্নীতির কারণে সেই টাকার একটা বড় অংশ অপচয় হয়েছে। আজ ফিরে তাকালে মনে হয়, সেই বিপুল অর্থ দিয়ে যদি একটি দাতব্য চিকিৎসালয়, ফ্রি ডে/নাইট কেয়ার কাম এডুকেশন সেন্টার কিংবা মাদকবিরোধী সামাজিক কোনো উদ্যোগ নেওয়া হতো, তবে শ্রমিকদের জীবনমান আমূল বদলে যেতে পারতো। আসলে পুরো বিষয়টি ছিল 'ন্যারেটিভ কন্ট্রোল' বা দৃষ্টিভঙ্গির; যদি সাধারণ মানুষকে এটি বোঝানো যেত যে জনসেবামূলক কাজও ইবাদতের অংশ, তবে মসজিদের পাশাপাশি ওই এলাকাটি একটি আদর্শ মানবিক সমাজ হিসেবেও আত্মপ্রকাশ করতে পারতো।
২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:১৩
ওমর খাইয়াম বলেছেন:
সঠিক, আমাদের অশিক্ষিত মানুষদের সাহায্য করে, ঠিক মতো প্ল্যান করে কিছু গড়ার মানুষ নেই।
৬|
২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: উনি সরকারে বড় চাকুরী করতেন; উনার উচিত নয় "যাকাত মাকাত" নিয়ে বেকুবী কথা বলা; যারা যাকাত দেয়, এদের ৯০ ভাগ দেশের ট্যাক্স দেয় না; দেশের আইনকে ফাঁকি দিয়ে জীবন যাপন করে এরা রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে।
বাংলাদেশের মানুষ গুলো ভয়ানক অসৎ।
ধনী গরীব সবাই অসৎ।
২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫
ওমর খাইয়াম বলেছেন:
দেশের মানুষ নাইজেরিয়ার মানুষের মতো; আমি মনে হয়, নাইজেরিয়াতে কোন সৎ মানুষ নেই; বাংলাদেশও অনেকটা সেই রকম হয়ে গেছে।
৭|
২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এখনো দেশের ৪০ ভাগ মানুষ চাষ করে, এরা বাকীদের তুলনায় মহা গরীব; এদের ৬০ ভাগের নিজের জমি নেই।
আমি একসময় গ্রামে গ্রামে ঘুরেছি। নিজের চোখে দেখেছি, আমাদের দেশের মানুষ কত গরীব। একবার পানি খাওয়ার জন্য এক বাড়িতে গিয়েছি। তখন সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু তারা আমাকে শুধু পানি দিতে চাচ্ছে না। সাথে বিস্কুট বা অন্য কিছু দিতে চায়। কিন্তু তাদের ঘরে খাওয়ার কিচ্ছু নেই। মহিলা লজ্জায় মাথা নিচু করে রেখেছেন।
হঠাত তিনি মূরগীর ঘরে অন্ধকারে হাত বুলাচ্ছেন। যদি একটা ডিম পাওয়া যায়। ভদ্র মহিলা একটা ডিম পেয়ে গেলেন। সেই ডিম মাটির চুলা জ্বালিয়ে আমাকে সিদ্ধ করে দিলেন। সেই ডিম আমি কি করে খাই? অথচ আন্তরিকতা ও ভালোবাসার অভাব ছিলো না। আমার সামনে দাঁড়িয়ে ছিলো এক ছোট ছেলে। ছেলেটা ক্ষুধার্ত।
সেই পরিবারকে আমি অল্প কিছু টাকা দেই। এবং বলি তারা যেন আগামীকাল ভালো মন্দ কিছু রান্না করে খায়।
২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:০৮
ওমর খাইয়াম বলেছেন:
আপনি শহরে বড় হয়েছেন, এই ধরণের ঘটনা ২/৪ বার দেখেছেন; আমি দেখেছি কৃষি কাজে নিয়োজিত গরীব শ্রমজীবিরা আগে কিছুই পেতো না; এখন তাদের ছেলরা আরব গিয়ে চাকুরী করে, কিছুটা ভালো আছে; কিন্তু এখনো ওরা বাকীদের কাছে ভিক্ষুকের সমান।
৮|
২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঢাকার বাতাস ঘনত্বের দিক থেকে ভারী ( দুষণ্বের কারণে ); ইহা তাপ ধরে রাখে।
নির্বাচনের আগে তারেক জিয়া বলেছিলেন, এক কোটি গাছের চারা লাগাবেন। গাছের চারা গুলো লাগানো হলে আরাম পাবো।
২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:১৩
ওমর খাইয়াম বলেছেন:
দেশের সরকারের টাকা খরচ করে হয়তো গাছ লাগাবে; গাছ লাগালেও, তার সময়ে দেশ ডুবে যাবে; সে ও তারপাশে যারা আছে, তারা সবাই পরিচিত ক্রিমিনাল।
৯|
২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:২৯
বঙ্গদুলাল বলেছেন: কেমন আছেন?
কর্নেল অলী আপনার বড় হবে বয়সে?
দেশ নিয়ে ভাবনা চিন্তা করলে নিজের মনটাই খারাপ হয়ে যায়!
আমাদের জাতির শুরুটা ঠিকভাবে আগায়নি।চেইন বিক্রিয়ার জাতির অবস্থা খারাপের দিকে গেছে।
আপনি দেশের বাইরে আছেন। বড় পরিসরে লেখালেখি করতে পারতেন। শুধু ব্লগে আবদ্ধ রাখা ঠিক হচ্ছে?
২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:০৫
ওমর খাইয়াম বলেছেন:
আমি ১২তম ক্লাশ শেষ করার সময় ( মুক্তিযুদ্ধ ) ওলি সেনাবাহিনীতে ক্যাপ্টেন ছিলেন; ফলে, এখন বয়স কমপক্ষে ৮৫ বা তার ছেয়ে বেশী হব।
জাতিকে মাটির সাথেমিশায়ে দিয়েছে পাকিস্তান, আমেরিকা, মিলিটারী ও ব্যুরোক্রেটরা মিলে। জাতির মানুষের প্রতি এদের দয়ামায়া ছিলো না।
১০|
২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: মিলিটারি/বিমান বাহিনীর ভেতর জিহাদি ঢুকেছে; ওয়াকার উজ জামান প্রাণভয়ে কিছু বলছেন না । সাংবাদিক জুলকার নায়ের সায়েরের মিলিটারি কানেকশন আছেন । তাকে দিয়ে বলাচছেন ।
২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:০৭
ওমর খাইয়াম বলেছেন:
ওয়াকারকে আমেরিকান এম্বসেসীর ভয়ে হত্যা করতে পারছে না।
ছাত্রলীগের অভিনয় করে ও টাকা দিয়ে মিলিটারীতে আসলে শিবিরকে ঢুকায়ে দিয়েছে জামাত।
১১|
২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৬
বঙ্গদুলাল বলেছেন: খায়রুল আহসান সাহেব সাধাসিধা মানুষ। দেশকে দেখেছেন কাছ থেকে। উনার ব্যক্তিগত লাইফকে নিজের মতো করে কাটাতে ভালোবাসেন। চাপ নিতে চান না।আসলে প্রত্যেকের জীবন একভাবে কাটে না, মনে হয়।
ড. আলীও তেমন।উনারা কেউ খারাপ মানুষ নন। যদিও উনাদের সাথে ইভেন ব্লগে আপনি ছাড়া কারও সাথে তেমন ইন্টারেকশন হয় নি আমার।
কোনো বড় ঘটনা উনাদের জীবনের গতিপথকে হয়তো ওভাবেই ঠিক করেছে দিয়েছে।(আমার ধারণা)
২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:১৯
ওমর খাইয়াম বলেছেন:
আপনি ড: শহীদুল্লাহ সম্পর্কে জানেন নিশ্চয়; এই মানুষটির মাঝে মনুষত্ব ছিলো; দেশের সেরা ইউনিভার্সিটিতে পড়াতেন, তিনি মনে করতেন পড়ানোর দায়িত্ব, মানুষ করার দায়িত্ব উনার। গ্রামের ১ জন ময়লা কাপড়ের কৃষককে ভাইয়ের মতন জড়ায়ে ধরতেন ।
বড় পদে সবাই ফাঁকি দিয়ে গেছে, ফলে আমাদের মানুষ সরকারী বড় কর্মচারিদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে; এই রকম হাজার হাাজার আহসানেরা ও আলীরা আজকে বলতে চাহে না উনাদের দেশ চালনার গল্ল; বলেন হজ্বের গল্ল, মুসলিম উম্মার গল্প, কবিতা লিখেন আল্লাহকে নিয়ে; মানুষকে নিয়ে কবিতা লিখতে জানেন না।
১২|
২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: দেশের মানুষ নাইজেরিয়ার মানুষের মতো; আমি মনে হয়, নাইজেরিয়াতে কোন সৎ মানুষ নেই; বাংলাদেশও অনেকটা সেই রকম হয়ে গেছে।
দেশের মানুষ ভালো ছিলো; যারা দেশ পরিচালনা করেছে তাদের মাঝে ভেজাল ছিলো। এখন আবার সঠিক মানুষ সুযোগ পেলে এটা শুধরানো পসিবল।
২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:২১
ওমর খাইয়াম বলেছেন:
আজকের থেকে যদি বাংলাদেশের মানুষ বিশ্বের সাথে তাল মিলাতে শুরু করে, সেটাতে লাগবে ২০/৩০ বছর।
১৩|
২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫২
নূর আলম হিরণ বলেছেন: ব্লগে প্রতিদিনই আসা হয় তবে মন্তব্য করার মত পোষ্ট চোখে পড়ে না দেখে লগ ইন করা হয় কম। আপনার ও আরো কয়েকজনের পোস্ট পড়ি। ইদানীং আপনিও খুব ছোট পোষ্ট লিখেন, আরেকটু ডিটেইলস লিখলে ভালো হয়। যদিও এভাবে ব্যানে থাকলে লিখার তাগিদ অনুভব করা কঠিন।
২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:৪৬
ওমর খাইয়াম বলেছেন:
চাঁদগাজী, সোনাগাজী নিকে আমি ২০/২৫ লাইন লিখতাম; এখন লিখতে ইচ্ছা হয় না; সামুতে এলে, দেশের হাওয়া পাওয়া যায়, সেজন্য এটা সেটা লেখা।
১৪|
২৮ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
শায়মা বলেছেন: হায় হায় তোমরা কিন্তু কুটনামী করছো ভাইয়া!!!!!!
এক্কেবারেই কুটনামী!!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: একটা বয়সে পর কতিপয় মানুষ ধর্মের দিকে ঝুঁকে। তখন হাতে অনেক সময় থাকে। মৃত্যুর ভয় থাকে। তাই ধর্ম কর্ম করে।