নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

তারেক, মিলন, মির্জা আব্বাস, গং জাতির জন্য আয় করতে পারছে?

২৬ শে এপ্রিল, ২০২৬ ভোর ৪:৩৭



ট্রাম্পকেও দেশের জন্য আয় করতে হয়; সে আয় করছে, কিন্তু দেশের খরচের তুলনায় সেটা যথেষ্ট নয়; সে যত আয় করুক, সে কখনো দরকারী পরিমাণ আয় করতে পারবে না; ফলে, আমেরিকার ঋণ বেড়েই চলেছে। আজকে আমেরিকার জাতীয় ঋণ ৩৭ ট্রিলিয়ন ডলার। আমেরিকা চাইলেই ঋণ নিয়ে পারে; কারণ, আমেরিকা ঋণ শোধ করে।

ব্রুকলীনে বেশ কিছু বাংগালী-তরুণ ট্রাফিক পুলিশে চাকুরী পেয়েছে, এরা পার্ক-করা গাড়ীগুলোকে, আইন ভংগের জন্য "টিকিট" দেয়, ইহা থেকে সিটি সরকারের বেশ বড় আয় হয়; ইহাতে তাদের বেতন থেকে হাজার গুণ বেশী আয় হয়। আমেরিকায় কেহ আয় করতে না'পারলে তার চাকুরী থাকে না।

আপনি আপনার পরিবারের জন্য আয় করেন, নাকি এখনো সম্ভব হচ্ছে না? আমাদের ব্লগার রুপক দীর্ঘ সময় দরকারী পরিমাণ আয় করতে পারেননি; আশাকরি, এখন কিছুটা ভালো করছেন, মনে হয়।

বেগম জিয়ার সময়, ফাইন্যান্স মিনিষ্টার সাইফুর রহমান তেমন আয় করতে জানতেন না, তিনি জাতির নামে অনেক ভিক্ষা করেছিলেন আরব দেশগুলো থেকে। তিনি এডিবির দেয়া কৃষি ঋণের বিপুল পরিমাণ ডলারকে ঢাকাতে "হাউজিং লোন" হিসেবে দিয়ে সরকারের আয় বাড়িয়েছিলেন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি আপনার পরিবারের জন্য আয় করেন,
নাকি এখনো সম্ভব হচ্ছে না?

.....................................................................
পরিবার টিকে থাকার প্রধান ও অন্যতম র্শত
পরিবারের ভরন পোষন ও দেখভাল করা ।
যিনি এই বিষয়টি সঠিক ভাবে করতে পারবেন না
তার জঙ্গলে বসবাস করা ছাড়া
আর কোন উপায় থাকতে পারেনা ।
.........................................................................
অথবা আমেরিকানদের মতো
হিজ, হিজ ;হুজ হুজ করে বাচঁতে পারে, যাকে
রোবটের সাথে তুলনা করা যায় !

২৬ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৭

ওমর খাইয়াম বলেছেন:




আমেরিকায় আয় না'করতে পারলে, সরকারী সাহায্য ছিলো আগে; এখন সেই সুযোগ কমে যাচ্ছে। বাংলাদেশে আয় না'করেও চুুরিদারী ও অন্যান্য অসৎ উপায়ে মানুষ বেঁচে থাকে; জনসংখ্যার খুবই সামান্য পরিমাণ মানুষ ভিক্ষা করে।

বাংলাদেশ সরকারের বড় বড় পদে যারা চাকুরী করে, তাদের বড় অংশ জাতির জন্য দরকারী পরিমাণ আয় করে না। তারেক, মিলন, এরা জাতির জন্য আয় করতে পারার সম্ভাবনা শুন্যের ঘরে।

২| ২৬ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:০১

সৈয়দ কুতুব বলেছেন: তারেক ভাইয়া আয় করতে না পারলেও খরচ নিয়ে হিসাবী; আগে শেখ হাসিনা দুপুরে ৮০০ টাকার খাবার খেতেন ; তারেক ভাইয়া এখন ১৫০ টাকার খাবার খান । ডিম , লাউ চিংড়ি আর সাদাভাত খান তারেক ভাইয়া । :-B । মিলন সাহেব কিভাবে ইনকাম বাড়াবেন ? তিনি আরো খরচ বাড়ানোর কথা ভাবছেন ।

২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৬

ওমর খাইয়াম বলেছেন:



শেখ জানতেন না কিভাবে আয় করবেন; তাই তিনি যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের জন্য বিশ্বের কাছে সাহায্য চেয়েছিলেন। চট্টগ্রাম পোর্ট ব্যতিত আর বাকী সরকারী সংস্হাগুলো আয় করতে পারতো না।

সাইফুর রহমান বিদেশ যেতেন দেশের নামে ভিক্ষা চাইতে।

৩| ২৭ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে ভিক্ষা করতে সবচেয়ে ভালো পারবে জামাত।
অলরেডি তারা নির্বাচনের আগে বলেছে, মধ্যপ্রাচ্যের দেশ গুলো থেকে তারা জাকাত ফেতরা সহ সব রকম সহযোগিতা নিয়ে আসবে।

৪| ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:২৬

নূর আলম হিরণ বলেছেন: সরকার একেরপর এক জনকল্যাণ মূলক প্রজেক্টের ঘোষণা দিচ্ছে। এগুলো সবগুলোই খরচের প্রজেক্ট।
কিন্তু সরকার আয়ের কথা বলছে না, আয় না করলে এসব খরচের কথা বলে লাভ হবে না।
খরচের সাথে সাথে আয়ের ব্যবস্থাও করতে হবে। আয় না করতে পারলে ব্যয় করাও সম্ভব হবে না। ঋণ নিয়ে এসব জনতুষ্টিমূলক প্রজেক্ট বাস্তবায়ন করলে অর্থনীতি টালমাটাল হয়ে পড়বে।
আপনি সংসার চালান, খরচের কথা মাথায় আসার সাথে সাথে আয়ের কথাও মাথায় আসবে।
সরকারকে আয় করতে জানতে হবে, সিটি করপোরেশন গুলো কত আয় করে, রেল কত করে, বিমান, পাট, চিনি, কাগজ, বিআরটিসি, টেলিটক এদের আয়ের কি অবস্থা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.