নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে যাদের হালের গরু নেই, তারা কিভাবে জমি চাষ করেন?

২৬ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০০

বাংলাদেশের চাষীদের ৭০ ভাগই দরিদ্র কৃষক; এখনো কিছু কিছু চাষী গরুর-হাল দ্বারা জমি চাষ করেন। নীচের ছবিটাতে দেখা যাচ্ছে যে, মানুষ লাংগল টানছে; আপনি কখনো এভাবে মানুষকে লাংগল টেনে জমি চাষ করতে দেখেছেন?



দেখে থাকলে জানাবেন। বাংলাদেশে প্রায় ৯০% জমিতে পাওয়ার টিলার কিংবা ট্রাক্টের ব্যবহার করা হয়।

***** ব্লগে এখন ৭ জন ব্লগার লগিন-করা আছেন ( নীচে এদের নিক ): এদের মাঝে ১ জনও মন্তব্য করেন বলে মনে হয় না*******

রেজা ঘটক, বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর, রবিন.হুড, শহুরে আগন্তুক, বাধা মানিনা, নিউজ, ওমর খাইয়াম

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

সৈয়দ কুতুব বলেছেন: ২০০৬ সালের ‘ঘানি’ সিনেমাটিতে দেখেছিলাম গোরুর বদলে মানুষ ঘানি টানছে। কৃষিনির্ভর জীবন নিয়ে আমার ধারণা সীমিত তবে শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম নিয়ে আমার বেশ জানাশোনা আছে। ঢাকার অনানুষ্ঠানিক খাতের প্রায় সব ধরণের পেশা আমি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছি।

২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৩

ওমর খাইয়াম বলেছেন:




জমিতে গরু দিয়ে হাল চষতে নিজ চোখে দেখেছেন নিশ্চয়; সিনেমার বাহিরে, আপনি কি কোন জমিতে মানুষকে লাংগল টেনে জমি চষতে দেখেছেন?

২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:২৩

ওমর খাইয়াম বলেছেন:



আজকে, বাংলাদেশে প্রায় ৯০% জমিতে পাওয়ার টিলার কিংবা ট্রাক্টের ব্যবহার করা হয়।

২| ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শহর ভিত্তিক গ্রামের কৃষকরা চুক্তিতে ট্রাক্টর নিয়োগ পসন্দ করেন ।
..................................................................................................
তবে হত দরিদ্র , দিনাজপুর বা রংপুরের গহীন এলাকায়
যেখানে, গরুর খামার নেই বা ট্রাক্টর মেলেনা , সেখানে
ক্ষুদ্র কৃষকরা এই পদ্ধতি ব্যবহার করেন ।
যার প্রচলন নাই বল্লে চলে ।

২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫৭

ওমর খাইয়াম বলেছেন:



খুবই ছোট টুকরো জমিতে (২০ থেকে ১০০ বর্গ মিটারের কাছাকাছি ) সবজি করার জন্য কোদাল ব্যব হার করা হয়; এর থেকে বড় টুকরোর জন্য গরুর হাল (আগের দিনে) কিংবা বহনযোগ্য ট্রাক্টর ( আজকাল ) ব্যবহার করা হয়।

২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০২

ওমর খাইয়াম বলেছেন:



যত ক্ষুদ্র হোক, কোন কৃষকের জমি মানুষের-টানা হাল দিয়ে চষতে আপনি দেখেছেন?

৩| ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যত ক্ষুদ্র হোক, কোন কৃষকের জমি মানুষের-টানা হাল দিয়ে চষতে আপনি দেখেছেন?
.......................................................................................................................
সরাসরি দেখি নাই ,
একটি প্রতিবেদন পড়ার সময় সেখানে ছবিটি ছিল ।

২৬ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

ওমর খাইয়াম বলেছেন:



আমি ছবিটি ঐ গার্বেজ প্রতিবেদন থেকেই নিয়েছি; এই লেখক কিছুই সঠিকভাবে বুঝেন না, সব সময়ই বিশাল গার্বেজ উৎপাদন করেন।

৪| ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: জমিতে গরু দিয়ে হাল চষতে নিজ চোখে দেখেছেন নিশ্চয়; সিনেমার বাহিরে, আপনি কি কোন জমিতে মানুষকে লাংগল টেনে জমি চষতে দেখেছেন?

মানুষকে লাঙল টেনে জমি চষতে দেখিনি;গোরু দিয়ে চষতে দেখেছি। পাওয়ার টিলার কিংবা ট্রাক্টের দিয়েও দেখেছি। এম আলী সাহেবের লেখা পড়েছেন ? রেজা ঘটক মনে হয় সামুতে ঘটকালি করতে আসে । :)

২৬ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৩১

ওমর খাইয়াম বলেছেন:



রেজাঘটককে আমি দীর্ঘ সময় থেকে দেখে আসছি; তেমন কিছু করেন না।

এম আলী সাহেবের গার্বেজ পড়েছি।

৫| ২৭ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


লোন করে চাষ, ফসল তুলে পরিশোধ, দিন শেষে মাদক আমি তেমন এক পরিবার চিনি।

৬| ২৭ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: আজকাল গরু দিয়েও কেউ হাল চাষ করে না।
ট্রাক্টর ব্যবহার করা হয়। সবচেয়ে বড় কথা ট্রাক্তটর ভাড়া পাওয়া যায়।

মূলত সিনেমাতে আমরা দেখেছি, একজন মা তার দুই ছেলের কাঁধে লাঙল বেঁধে জমি চাষ করছে। এই সিনেমার দৃশ্য টা মানুষের মনে গেঁথে আছে। ভারতেও এরকম একটা সিনেমা আছে। সিনেমা টা হিট করেছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.