| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'শেখ বেঁচে থাকলে... জাতির অবস্থা ভালোর দিকে যেতো' ইহাতে কোন ভুল ছিলো না; আমি সেটা সব সময় বিশ্বাস করে আসছি ও হাজারবারের বেশীবার তা ব্লগে বলেছি।
আইয়ুব খানের পতনের সময় থেকে শুরু করে ৭০ ভাগ বাংগালী শেখ সাহেবের নেতৃত্বকে মেনে নিয়ে অগ্রসর হয়েছে: শেখ মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। যাঁরা বিজয় দিবস (১৬ই ডিসে, ১৯৭১ ) থেকে ১০ই জানুয়ারী (১৯৭২ ) অবধি উনার জন্য অপেক্ষা করেছিলেন, শুধুমাত্র তাঁরা সেই ইমোশান ও অনুধাবনের মাঝ দিয়ে গেছেন।
আমাদের ৪ জন জাতীয় নেতা ছিলেন: শেরে বাংলা, মওলানা, শেখ ও তাজউদ্দিন; স্বাধীনতার আগে শেরে বাংলার মৃত্যু হয়েছে; মওলানা ও তাজ শেখের সাথে একই মনোভাব পোষণ করতেন। জনতা এদেরকে বিশ্বাস করতেন।
শেখ দেশ চালনার ভার নেয়ার পর, উনার কিছু ভুলের জন্য দেশে দুর্ভিক্ষ হয়; এই দুর্ভিক্ষ হওয়ার পেছনে উনার ভুল ছিলো ও একই সাথে ইহা ছিলো পাকিস্তান, আমেরিকা ও শেখের বিপক্ষে-থাকা ব্যুরোক্রেটদের ১টি ষড়যন্ত্র। কিন্তু যেহেতু শেখ ক্ষমতায়, দোষ শেখের উপরে পড়েছে।
শেখ যখন বুঝতে পারলেন যে, সীমিত সম্পদের দেশে মানুষকে সুখী করতে হলে, সবাইকে এইসম্পদের উন্নয়নে ও ভোগে সম-আধিকার দিলে জাতি উন্নয়নের মুখ দেখবে; তখন তিনি সীনিত সোস্যালিষ্ট অর্থনীতি চালু করার জন্য, রাজনৈতিক ঐক্য করলেন সবার সাথে, গড়লেন ১টি রাজনৈতিক প্লাটফরম, বাকশাল।
পাকিস্তান, আমেরিকা ও ব্যুরোক্রেটরা যখন দেখলে যে, শেখ সীমিত সোস্যালিজমের দিকে যাচ্ছে, ইহা বাংগালী জাতিকে ভালোর দিকে নিয়ে যাবে, এই জাতি আমেরিকাকে তোয়াক্কা করবে না, তখন আমেরিকা ও পাকিস্তান শেখকে হত্যা করে। উনি ৬ দফা দিয়ে বাংগালীদের ঐক্যবদ্ধ করায় দেশ স্বাধীন হয়েছিল, বাকশাল যদি সীমিত সোস্যালিজম করতে পারতো, ইহা সবাইকে চাকুরী দিতো ও ফ্রি শিক্ষার ব্যবস্হা করতো; ইহাই ছিলো শেখের ভাবনা; ইহাই ছিলো বাংগালী জাতির মুক্তির পথ।
২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:২৩
ওমর খাইয়াম বলেছেন:
আমেরিকাকে থামায়েছিলো ভারত; শেখও পারতো, যদি তিনি ইনদিরার সাথে থাকতেন; তিনি ইসলামিক অর্গেনাইজেশনে যোগ দিয়ে, নিজকে পাকীদের শিকারে পরিণত করেন।
২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৫৩
ওমর খাইয়াম বলেছেন:
শেখের সময়ের আওয়ামী লীগ ও শেখ হাসিনার সময়ের আওয়ামী লীগ একই আওয়ামী লীগ নয়। জিয়ার ক্যু'এর পর, জিয়া আওয়ামী লীগকে কৌশলে ৩ ভাগ করে দেয়। শেখ ছিলো রাজনীতিবিদ, শেখ হাসিনা কেহ নয়; আওয়ামী লীগের যারা শেখ হত্যায় যুক্ত ছিলো, শেখ হাসিনা তাদেরকে দলে রেখেছিলো বিরোধীদের থেকে নিজকে রক্ষা করার জন্য।
আজকের বিএনপি ও জিয়ার বিএনপি কি একই বিএনপি? জিয়ার বিএনপি'র মুল শক্তি ছিলো, যারা বাংলাদেশ চাহেনী, কিন্তু এত ডাকাত ছিলো না; তারেকের মুলশক্তি হচ্ছে, ১লাখ ৬০ হাজার চোর-ডাকাত।
২|
২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:২৮
সৈয়দ কুতুব বলেছেন: বাকশালের ধারণাটি সম্ভবত শেখ মুজিবুর রহমানের একান্ত নিজস্ব কোনো ভাবনা ছিল না। জোসিপ ব্রোজ টিটো উনাকে পরামর্শ দিয়েছিলেন যে আমাদের মতো দেশে পশ্চিমা ঘরানার গণতন্ত্র সফল হওয়া কঠিন। সম্ভবত সেই ধারণা থেকেই তিনি টিটোর মডেলের মতো কিছু একটা করার চেষ্টা করেছিলেন। আমার ধারণা ভুল হতে পারে কারণ সে সময়কাল আমি দেখেনি ; তবুও বিনয়ের সাথে বলতে চাই , দীর্ঘমেয়াদে বাকশাল সফল হওয়ার সম্ভাবনা ছিল ক্ষীণ। এর অন্যতম প্রধান কারণ আমাদের দেশের মানুষের গভীর ধর্মীয় মূল্যবোধ। উদাহরণ হিসেবে চীন, ভিয়েতনাম বা রাশিয়ার কথা আসলেও আমাদের ভৌগোলিক মনস্তত্ত্ব এবং সামাজিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
এমনকি গামাল আবদেল নাসের বা গাদ্দাফির 'আরব জাতীয়তাবাদ'-এর আদলে যদি বাঙালি জাতীয়তাবাদকেও প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হতো, তবুও ফলাফল ইতিবাচক হওয়ার সম্ভাবনা কম ছিল। কারণ ইসলাম একটি অত্যন্ত শক্তিশালী সামাজিক ও কাঠামোগত ভিত্তি সম্পন্ন ধর্ম; অন্য কোনো ধর্মীয় প্রেক্ষাপট হলে হয়তো এই ধরনের কেন্দ্রীয় শাসনব্যবস্থা কিছুটা মানিয়ে নেওয়া যেত। এছাড়া, বাংলাদেশ এই মডেলে সফল হলে প্রতিবেশী দেশগুলোর ওপর এক ধরনের ভূ-রাজনৈতিক চাপ তৈরি হতো, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলত।
আপাতত লো প্রোফাইলে চলে গেলাম । কারণ আপনি আজকে ফায়ার থাকবেন আমার উপর ।
২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:০৫
ওমর খাইয়াম বলেছেন:
ইসলাম ৫৭টি মুসলিম দেশকে পংগু কে দিয়েছে; ইহা শিক্ষিত মুসলমানেরা বুঝে; কিন্তু মুসলিম দেশগুলোতে শিক্ষিতরা চাহে যে, বড় অংশ ধর্ম নিয়ে থাকুক, আর তারা নিজেরা সব সুযোগ ও সম্পদ দখল করে ভালো থাকুক।
আপনি সঠিকভাবে জেনেছেন যে, শেখ সীমিত সোস্যালিজমের ধারণা পেয়েছিলো টিটো ও ফিডেল থেকে। শেখ নিজেই ইসলামের পক্ষের মানুষ ও জনতার সাপোর্টে ইহা টিকে যেতো; কিন্তু উনাকে ও তাজকে হত্যা করে, আমেরিকা উহাকে আজকের মতো ১৯৭৫ সালেও "গণতান্ত্রিক বেপ্লব" বলে চালিয়ে দেয়।
৩|
২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:১১
নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনাও ভয়ে বাকশালের নাম মুখে নিতেন না। এটাকে পরিমার্জন করে নাম ভিন্ন দিয়ে উনি চেষ্টা করে যেতে পারতেন।
২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:২৯
ওমর খাইয়াম বলেছেন:
শেখ হাসিনার পড়ালেখা ছিলো না; সে সঠিকভাবে বুঝতো না, কেন শেখের প্রাণ গেছে। সে যদি শেখের সন্মানে ভালো মানুষ নিয়ে দেশ চালাতো, তার পেছনে যেই পরিমাণ মানুষের সাপোর্ট ছিলো, জাতি দাঁড়িয়ে যেতো।
সে কি করে ব্যাংকগুলো থেকে ক্যাপিটেল ডাকাতী করতে দিলো; আলাম ব্রদার্স কিভাবে ব্যাংক ও বসুন্ধরা কিভাবে দেশ কিনে ফেললো?
৪|
২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
শেখ টিটো,ফিদেল থেকে ধারনা কেন পায়নি সোস্যালিজমের দিকে গেলে ভয়ংকর কিছু ঘটতে পারে।
২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩০
ওমর খাইয়াম বলেছেন:
ওরা শেখের প্রতি মানুষের সাপোর্ট দেখেছিলো; কিন্তু শেখ যে মানুষ থেকে ক্রমেই দুরে সরে গেছে, ওরা সেটা জানার কথা নয়।
৫|
২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
লেনিন থেকে পরামর্শ পেলে শেখ মরতো?
২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:১০
ওমর খাইয়াম বলেছেন:
পাকিস্তান ও আমেরিকার কোপানলে পড়লে, কেহ জীবিত থাকতে পারে না; শেখ হাসিনা বেঁচে গেছে মিলিটারীতে কয়েকজন আওয়ামী থাকাতে।
৬|
২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনার পরিচিত সুজনের মালিক বদিউল আলম মজুমদার গণভোটের প্রচারণার নামে ২.৫ কোটি টাকা মেরে দিয়েছেন ।
২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:১১
ওমর খাইয়াম বলেছেন:
এই হায়েনা যখন ওয়াশিংটন ইউনিভার্সিটিতে পরাতো, তখন তার সাথে পরিচয় হয়েছিলো; আরেক ড: ইউনুছ
৭|
২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:১৫
নূর আলম হিরণ বলেছেন: বঙ্গবন্ধু হত্যা ও রাজাকারের বিচারের পর উনি ভেবেছেন উনার কাজ শেষ, শুধু ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছেন যেকোনো মূল্যে। তাই দুষ্ট লোকজন উনার আশেপাশে শক্ত হয়ে বসে গেছিল।
২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৬
ওমর খাইয়াম বলেছেন:
বিচারের পর, জাতির উন্নয়নের জন্য কি করা সম্ভব, সেটা তিনি জানতেন না; তখন দরকার ছিলো ইুরোপ কিংবা আমেরিকা থেকে ২/১ জন সাদা এডভাইজার নেয়া।
৮|
২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
বাংলাদেশে যাদের হালের গরু নেই, তারা কিভাবে জমি চাষ করেন? আপনার লেখাটি আমি দেখেছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। লেখাটির জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৮
ওমর খাইয়াম বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
বেশীরভাগ বাংগালী লন্ডনে পাকীদেরদের কাবাব হাউজে পিএইচডি করেছেন।
৯|
২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
শেখ সাহেব বুঝতে পারেন নি। আওয়ামী লীগও বুঝতে পারেনি যে তাদের দলে কবে কখন রাজাকার, ট্রেইনিং প্রাপ্ত পাকিস্তানি এজেস্ট প্রবেশ করেছে। দেশের সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছে আওয়ামী লীগ দ্বারা। কারণ আওয়ামী লীগে মূর্খ গুন্ডা পান্ডা ছিলো, যাদের জ্ঞানের বাইরে - তাদের দলে পাকিস্তানি এজেন্ট থাকতে পারে।
আমাদের সামহোয়্যারইন ব্লগেই যাদের মনে হতো বিএনপির সমর্থক, বেলা শেষে দেখা গেলো এরা সবাই রাজাকার দলের সমর্থক। গত দেড় বছরে এদের রাজনৈতিক জ্ঞানের কথায় ব্লগ জ্যাম হয়েছে।
২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:১৬
ওমর খাইয়াম বলেছেন:
সামুর শিবিরদের কোন আকার নেই, কোন পরিচয় নেই, এগুলো ব্যাকটেরিয়া।
১০|
২৮ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:০৫
রাজীব নুর বলেছেন: আপনি কি মনে করেন- যারা শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দিয়েছে এবং তার ভাস্কর্য ভেঙ্গে দিয়েছে এবং মুতে দিয়েছে- তাদের শাস্তি হওয়া উচিৎ?
২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৩
ওমর খাইয়াম বলেছেন:
এই দেশে থাকার অধিকার ওদের নেই।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫২
বঙ্গদুলাল বলেছেন: স্বয়ং আওয়ামী লীগ টানা ১৭ বছর ক্ষমতায় থেকেও আপনার লেখার লজিক্যাল অংশ জাতির কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে ব্যার্থ।
(শেখ সাহেবের মতো তারাও জাতিকে থোড়াই কেয়ার মতো হয়ে গেল না বিষয়টি?)
একটি সদ্য গণতান্ত্রিক দেশে বাকশাল বাস্তবিক ছিল? কিংবা আমেরিকাকে থামানো যেতো কিনা?