নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

মৃণালের সন্তানের জন্য নিমপাতার স্নান

৩০ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:১০



ব্লগার রূপক বিধৌত সাধুর পোষ্টে জানলাম মৃণালের সন্তানের গায়ে স্কার্ভি হয়েছে: বাচ্চার ও পরিবারের লোকজনের "ভি টামিন সি"এর অভাব; লেবুর শরবত দিতে হবে বাচ্চাকে, সাথে বাচ্চাকে পাকা জাম্বুরা খেতে দিলে ভালো হবে।

সকালে ও রাতে ঘুমের আগে কুসুম কুসুম গরম নিমের পানি দিয়ে বাচ্চার গা ধুয়ে দিতে হবে; ১টা পাত্রে কাছা নিমের পাতাকে ১০/১২ মিনিট সিদ্ধ করে পানিকে ঠান্ডা করতে হবে যেন কুসুম কুসুম গরম থাকে। প্রথম বাচ্চাকে সাধারণ গরম পানি দিয়ে গোসল করাতে হবে " বিনা সাবানে"; এরপর, শেষ দিকে নিমের পানিটুকু গায়ে দিতে হবে বেশ কিছুক্ষণ; নিমের পানির পর, গা মুছার দরকার নেই, পানি যেন নিজের থেকে শুকিয়ে যায়। বাচ্চার কাপড়গুলোকে ইস্ত্রি করে নিলে ভালো হবে।

**** কেহ ১ জন আমার পোষ্টটাকে রূপকের পোষ্ট মন্তব্য হিসেবে পেষ্ট করে দিবেন, ধন্যাবাদ। সহজে কপি করার জন্য আমি পোষ্টকে মন্তব্য হিসেবেও দিচ্ছি।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:১১

ওমর খাইয়াম বলেছেন:




ব্লগার রূপক বিধৌত সাধুর পোষ্টে জানলাম মৃণালের সন্তানের গায়ে স্কার্ভি হয়েছে: বাচ্চার ও পরিবারের লোকজনের "ভি টামিন সি"এর অভাব; লেবুর শরবত দিতে হবে বাচ্চাকে, সাথে বাচ্চাকে পাকা জাম্বুরা খেতে দিলে ভালো হবে।

সকালে ও রাতে ঘুমের আগে কুসুম কুসুম গরম নিমের পানি দিয়ে বাচ্চার গা ধুয়ে দিতে হবে; ১টা পাত্রে কাছা নিমের পাতাকে ১০/১২ মিনিট সিদ্ধ করে পানিকে ঠান্ডা করতে হবে যেন কুসুম কুসুম গরম থাকে। প্রথম বাচ্চাকে সাধারণ গরম পানি দিয়ে গোসল করাতে হবে " বিনা সাবানে"; এরপর, শেষ দিকে নিমের পানিটুকু গায়ে দিতে হবে বেশ কিছুক্ষণ; নিমের পানির পর, গা মুছার দরকার নেই, পানি যেন নিজের থেকে শুকিয়ে যায়। বাচ্চার কাপড়গুলোকে ইস্ত্রি করে নিলে ভালো হবে।

২| ৩০ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। গ্রামে অবশ্য নিমপাতা দিয়ে গোসল করানো হয়েছিল, সারা শরীরে মাখানোও হয়েছিল। ঢাকায় নিমপাতা পাওয়া মুশকিল। সামনের মাসে বাড়িতে যাব। নিয়ে আসব।

৩০ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

ওমর খাইয়াম বলেছেন:



পুরান ঢাকায় অনেক বাড়ীতে নিমপাতা আছে; ফেরিওয়ালারা বলতে পারবে। বাচ্চাকে ভিটামিন সি দিতে হবে, লেবুর শরবত দিবেন পানির বদলে। পাকা জাম্বুরা খেতে দিয়েন, কিংবা হাতে পিষে রস দিয়েন।

৩| ৩০ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে। ধন্যবাদ আপনাকে।

৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

ওমর খাইয়াম বলেছেন:




চাকুরী যদি চলে যায়, কোন ইউনিভার্সিটির সামনে চা/কফি বিক্রয় করার শুরু করবেন; সেটা থেকে ভালো আয় হবে।

৪| ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:০৩

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আসলে এটা স্কার্ভি না স্ক্যাবিস। এটা ছোঁয়াছে চর্মরোগ। পরিবারের সবার একসাথে ট্রিটমেন্ট করতে হয়। না হলে কাজ হয় না। রোদে কাপড় শুকাতে না পারলে আয়রন করতে পারলে কিছুটা কাজ দেয়।

৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৮

ওমর খাইয়াম বলেছেন:



আচ্ছা, আমি বুঝতে ভুল করেছি।

৫| ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: কি খবর ? দফাদার ফিরে এসেছেন । সবাই একে একে ফিরে আসবেন মনে হয় ।

০১ লা মে, ২০২৬ রাত ১২:৪০

ওমর খাইয়াম বলেছেন:



দেখলাম পোষ্ট লিখেছেন। পাঠক নেই সামুতে, ২/৪ জন যা আছে, বড় অংশের মগজ নেই।

৬| ০১ লা মে, ২০২৬ রাত ২:২৫

কাছের-মানুষ বলেছেন: আপনার পরামর্শটি আশা করি মৃণাল সাহেব কাজে লাগাবেন! চাকুরীর বদলে যেই পরামর্শটি দিয়েছেন সেটাও ভাল, ঢাকায় লোকজন এখন মোটর সাইকেল চালিয়েও ভাল ইনকাম করে!

আপনাকে এখনো মুক্তি দিল না!!!

০১ লা মে, ২০২৬ রাত ৩:০৭

ওমর খাইয়াম বলেছেন:



আমাকে মুক্তি দেয়া হয়নি; তবে, এডমিন সাহেব না'চাইতে মুক্তি পেয়েছেন, অন্যত্র চাকুরী করছেন।

ঢাকায়, পরিস্কার ফ্লাক্স ও কাগজের কাপে ভালো চা ও কফি বিক্রয় করলে ছাত্রছাত্রীরা খাবে।

০১ লা মে, ২০২৬ রাত ৩:০৮

ওমর খাইয়াম বলেছেন:



এআই'এর কারণে ট্রাম্পের সময় কি পরিমাণ চাকুরী যেতে পারে?

৭| ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

রাজীব নুর বলেছেন: গত এক বছরে বাংলাদেশের অর্ধেক মানুষের স্ক্যাবিস হয়েছে।
অনেকে বলছেন, করোনা টিকা দেওয়ার কারনে এত মানুষের স্ক্যাবিস হয়েছে। কোটি কোটি টাকার শুধু চুলকানির ওষুধ বিক্রি হয়েছে। চর্ম ডাক্তার রোগি দেখতে দেখতে হিমসিম খেয়েছেন।

০২ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

ওমর খাইয়াম বলেছেন:


টিকা থেকে হওয়া সম্ভব।

৮| ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ফাইজারের টিকায় নাকি কিছু প্রতিক্রিয়া দেখা দিচ্ছে
এমন হলে ডাক্তারের পরামর্শ নেয়া উচিৎ ।

০২ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

ওমর খাইয়াম বলেছেন:



ফাইজারের টিকা থেকে ব্লাড-ক্লটিংও হচ্ছে।

৯| ০২ রা মে, ২০২৬ রাত ১:৩৯

কাছের-মানুষ বলেছেন: আপনাকে জেনারেল করে হয়ত মডু ভূলে গেছে!

এআই'এর কারণে ট্রাম্পের সময় কি পরিমাণ চাকুরী যেতে পারে?

ডাটা সায়েন্স এবং সফটওয়্যার ফিল্ডে আগে যেখানে ১০ জনের প্রয়োজন হতো, সেখানে এখন এআই-এর কারণে মাত্র ২ জনেই কাজ হয়ে যাচ্ছে। অন্যান্য চাকরিতে প্রায় একই-রকম প্রভাব দেখা যাচ্ছে! সম্প্রতি একটি রিপোর্টে দেখেছি, আগামী পাঁচ বছরে আমেরিকায় ১০–১৫ শতাংশ চাকরি কমে যেতে পারে।

এছাড়াও, ২০২২ সাল থেকে ইন্টেল, ফেসবুকসহ বিভিন্ন বড় টেক কোম্পানিগুলো ধারাবাহিকভাবে কর্মী ছাঁটাই করছে। এ বছরও অনেকেই চাকরি হারিয়েছে। এআই-এর কারণে ভবিষ্যতে আমেরিকার টেক কোম্পানিগুলোকে ভূগতে হবে, এখন আর নিজেকে কোডিং করতে হয় না, ল্যাঙ্গুয়েজ মডেলগুলো নিজেই কোড করতে পারে, ভাল একজন পোগ্রামার হলে মডেল দিয়ে অনেক বড় কোড করিয়ে নিতে পারে, আগের মত আর বড় টিমের দরকার নেই।

০২ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

ওমর খাইয়াম বলেছেন:



এআই ভয়ংকর সমস্যার সৃষ্টি করবে আমেরিকা, ইউরোপ ও অন্যন্য উন্নত দেশে।

আমাকে এডমিন ভুলেননি, উনি মুলত ক্রিমিনাল-মাইন্ডেড মানুষ ছিলেন। উনি অন্য কিছু করেন, মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.