| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে ( চাঁদগাজী, সোনাগাজী ) যেই এডমিন ব্যান করেছিলেন, তিনি মনে হয় এখন সামুতে ফুল-টাইম নেই। উনি এডমিনের নিকে ও ১টি সাধারণ নিকেও লিখতেন; মোটামুটি লিখতেন, কোন সুক্ষ বিষয় বুঝতেন না; কিন্তু তুলনামুলভাবে সাড়া পেতেন। উনি আমাকে ব্যান করার আগে "অনেক হুঁশিয়ারী" দিতেন, এবং টেলিফোনেও আলাপ করতেন।
উনি আমাকে বলতেন যে, অনেকেই আমার ব্যান চাচ্ছেন, আমাকে আমার লেখার ধরণ, ভাবনাচিন্তা বদলাতে হবে ও মন্তব্যে "ব্যক্তি আক্রমণ" বন্ধ করতে হবে। আমি উনার সন্মান রক্ষার্থে হ্যাঁ হ্যাঁ করতাম। আমাকে অনেক অনেকবার সেমিব্যান করেছেন, ৯০ দিনের জন্য বেশ কয়েজবার কমেন্টব্যান করেছেন; ২/৪ দিনের জন্য কমেন্ট ব্যান মাসে গড়ে ২/৩ বার ছিলো কমন ব্যাপার।
আমার বিরুদ্ধে কোন ব্যবসহা নিলে, তিনি আমার পোষ্টে লম্বা মন্তব্য করতেন; কিংবা সাময়িক পোষ্ট দিতেন; এগুলো অনেক পাঠক টানতো; কিন্তু এগুলো ছিলো সামুর স্বাস্হ্যের জন্য ভয়ংকর।
আমার বিরুদ্ধে ব্যবস্হা নিলে কিছু ব্লগার খুশী হতেন; কিন্তু এসব ব্লগার লিখতে জানতেন না; আজকে ওদের বড় অংশ নেই, ২/১জন যা আছেন, এখন গার্বেজও লিখতে পারেন না।
০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:০৫
ওমর খাইয়াম বলেছেন:
আমাকে যারা ব্যান করেছে, তারা আসলে না'বুঝেই সামুকে ধ্বংস করেছে। সামুর মালিকেরা ভুল লোকজনকে সামুর পরিচালনার ভার দিয়েছিলো।
২|
০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৯
রাজীব নুর বলেছেন: এক হিসেবে, আপনার ব্লগ জীবন ব্যানে ব্যানে'ই কাটলো।
নেলসন মেন্ডেলার জীবন কেটেছে, কারাগারে। তবু বিশ্বের সকল মানুষ মেন্ডেলাকে ভালোবাসেন। ভালো ব্লগারেরা আপনাকে ভালোবাসে। আপনাকে ব্যানে রেখে আপনার জনপ্রিয়তা একটুও কমাতে পারে নাই।
০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:০৮
ওমর খাইয়াম বলেছেন:
অন্য ব্লগগুলো খরচ ব হন করতে না'পেরে বন্ধ হয়েছে; সামুর সেই সমস্যা মোটামুটি ছিলো না; শুধু লিলিপুটিয়ানদের হাতে পড়ে সামুর অবস্হা খারাপ হয়ে গেলো।
৩|
০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:০২
রাজীব নুর বলেছেন: আপনি শিরোনাম দিয়েছেন, যাদেরকে খুশী করার জন্য আমাকে ব্যান করা হয়েছিলো, তারা এখন ব্লগে নেই! যাদেরকে খুশি করতে গিয়ে আপনাকে ব্যান করা হয়েছে, তারা কেউ যোগ্য ও দক্ষ ছিলেন না। তাই তারা আজ ব্লগে নেই। আপনি কিন্তু ঠিকই টিকে আছেন।
০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১২
ওমর খাইয়াম বলেছেন:
অনেক বাংগালী গার্বেজ লিখে বইয়ের জনপ্রিয় কমায়েছে, তেমনি লিলিপুিয়ানরা হাবিজাবি লিখে ব্লগিং;এর মানের পতন ঘটায়েছে। ভুয়া, মুয়ারা কি লিখতো কে জানে, নিজেরাও নিজের লেখা পড়তো না।
৪|
০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০
নূর আলম হিরণ বলেছেন: উনি ঐসব কম ও দুষ্ট ব্লগারদের খুশি রাখতে চেয়েছেন।
০৮ ই মে, ২০২৬ রাত ৮:২০
ওমর খাইয়াম বলেছেন:
ঐ অপব্লগারদের ১ জন সম্প্রতি ঘোষণা করেছেন যে, সামু নাকি বাচ্চা দিয়েছে, উনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন।
৫|
০৮ ই মে, ২০২৬ রাত ১১:২২
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা ফিরে এলে আপনি জেল থেকে ছাড়া পাবেন । সামু চাংগা হবে ।
০৯ ই মে, ২০২৬ রাত ৩:০৮
ওমর খাইয়াম বলেছেন:
হাসিনা ফিরে আসার সম্ভাবনা ৯০ ভাগ নেই।
সামুর বড় দায়িত্বে ছিলো রাস্তার ছেলেপেলে।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭
রাজীব নুর বলেছেন: আপনাকে যে বা যারা ব্যান করেছেন, তাদের জন্য ঘৃণা।