নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

শি জিনপিং কি ট্রাম্পুকে পেয়ে বসেছে?

১৫ ই মে, ২০২৬ রাত ১১:৫২



ট্রাম্প কি জন্য চীন গিয়েছিলো, দেশবাসী এখনো এই ব্যাপারে পরিকার নয়; ইরান যুদ্ধের মাঝখানে চীন যাওয়াতে বেশীরভাগ মানুষ ভাবছে যে, ট্রাম্প গোপনে শি জিনপিং'এর সাহায্য চাচ্ছিলো যুদ্ধের দ্রুত অবসান ঘটাতে। যদি ইহাই আসল উদ্দেশ্য হয়, সে বেশ বড় মাপের গর্দভ; কারণ, চীনারা চাচ্ছে যে, আমেরিকা যুদ্ধে জড়ায়ে থাকুক ম্যাক্সিমাম সময়।

যদিও ট্রাম্প বলছে, ইহা ছিলো অকৃত্রিম বন্ধুত্বের প্রতীক, আসলে ট্রাম্পকে ভালোভাবেই অপমান করেছে শি জিনপিং: শি জিনপিং ট্রাম্পকে বলছে যে, আমেরিকা যদি তাইওয়ানের ব্যাপারটা খারাপভাবে হ্যান্ডলিং করে, তবে, ইহা ২ দেশের মাঝে যু্দ্ধের কারণ হবে। এ'ছাড়া সে ট্রাম্পকে প্রশ্ন করেছে যে, যদি চীনা সৈন্যরা তাইওয়ান অভিযান করে, আমেরিকার ভুমিকা কি হবে?

ট্রাম্পের আমতা আমতা থেকে মনে হচ্ছে যে, সে একান্ত মিটিং'এ ইরান যুদ্ধ থামানোর জন্য অনুরোধ করেছে। মনে হয়, এখানে শি জিনপিং ট্রাম্পু মিয়াকে পেয়ে বসেছে।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২৬ রাত ১২:২৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:

কিছু জার্নালে পড়লাম ইরানি ড্রোন হামলায় কোরিয়া-জাপান থেকে এয়ার ডিফেন্স এনে মধ্যে প্রাচ্যের মোতায়েন করতে হয়েছে। আমেরিকা যুদ্ধকালীন সময়ে প্রয়োজনের তুলনায় এতো এন্টি এয়ার ডিফেন্স উৎপাদন করার সক্ষমতা নাই। এইগুলোর সত্যতা কতটুকু? যেই আমেরিকার সিআইএ ১০০ বছর পরের বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি কেমন হবে সেই তথ্য দেয় তারা নিজ দেশের অক্ষমতা দিক না ভেবেই যুদ্ধে জড়াবে?

১৬ ই মে, ২০২৬ রাত ১২:৪১

ওমর খাইয়াম বলেছেন:




আমেরিকানরা এই যুদ্ধের পক্ষে ছিলো; ইরানের হাতে এটম বোমা কেহ চাহে না; কিন্তু ট্রাম্প যেই ধরণা দিয়েছিলো, সেভাবে আমেরিকানরা সহজে জয়ী হওয়ার কথা, সেটা ঘটেনি। এদিকে বিশ্বের সবাই তেলের অভাবে পড়েছে ও ট্রাম্প যুদ্ধের যেই ষ্টাটাস দিচ্ছে, মানুষ তা বিশ্বাস করছে না।

২| ১৬ ই মে, ২০২৬ রাত ১২:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: এবার আমেরিকান রা কাকে ভোট দিলো কিছুই বুঝলাম না । কোনো কিছুতেই তার সাকসেস নেই । :-B । বড়ো বড়ো করপোরেট মাথা নাকি সাথে করে নিয়ে গিয়েছিলেন ? বিনিয়োগ করবে চায়নায় ? বাংলাদেশে এরকম ভাবে করপোরেট মাথা নিয়ে গেলে দেখা যেত সবার আগে এস আলম সুযোগ পেয়েছে । তারপর সালমান এফ রহমান । :)

১৬ ই মে, ২০২৬ রাত ১:০৯

ওমর খাইয়াম বলেছেন:



আপনি ১টা বিষয় মিস করছেন, ট্রাম্প চেষ্টা করছে আমেরিকানরা যেন নিজ দেশে ইনভেষ্ট করে: ওটাই ছিলো "উঁঁচু" ট্যারিফ প্রয়োগ করার মুল কারণ।

এখন আমেরিকান "সব ডলার ১ যায়গায় এসে জড়ো হয়েছে, এআই'তে"; এর ফলে যেই বুদবুদের সৃষটি হবে শতকরা ১৫% আমেরিকান চাকুরী হারাবে ও সব ডলার চলে যাবে ২/১ হাজার লোকের হাতে। ধারণা করা হচ্ছে, সমাজে বিশ্ৃংখলার সৃষ্ট হতে পারে।

১৬ ই মে, ২০২৬ রাত ১:১১

ওমর খাইয়াম বলেছেন:



ভাবতে পারেন, ১টি কোম্পানীর ( NVIDIA Corporation (NVDA) ) ক্যাপিটেলাইজেশন ৫.৬ ট্রিলিয়ন ডলার?

৩| ১৬ ই মে, ২০২৬ রাত ১২:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: যাই বলেন, এসব ভূমি দখল আর দেশ দখলের সূত্রপাত হয়েছিল ইউক্রেনে আগ্রাসন চালানোর মধ্য দিয়ে। সুপার পাওয়ার দেশগুলো এরপর থেকে আর কোনো নীতির ধার ধারছে না। আমেরিকা ভেনেজুয়েলা দখল করল, কিউবা দখল করতে চায়, গ্রিনল্যান্ড দখল করতে চায়; আবার চীন চায় তাইওয়ান দখল করতে। পুরো বিষয়টাই পুতিনের কারণে ঘটেছে। তবে আজ যদি আমার হেনরি কিসিঞ্জার বেঁচে থাকতেন এবং তিনি চীনে যেতেন, তবে ঠিকই কিছু না কিছু একটা সমাধান বের করে নিয়ে আসতেন। তবুও আপনি উনাকে দেখতে পারেন না। চীনের মতো ভূমিখেকোদের জন্য তিনিই ছিলেন একদম সঠিক মানুষ।

১৬ ই মে, ২০২৬ রাত ১:১৫

ওমর খাইয়াম বলেছেন:




তাইওয়ান আলাদা কোন দেশ নয়, ইহা ছিলো চীনের ১ দ্বীপ, ১৯৪৮ সালের বিপ্লবের সময় পরাজিত সরকার সেখানে গিয়ে ওটাকে দেশ ঘোষণা দেয়। ইহা আগামী ২/৩ বছরের মাঝে নিজেই চীনের সাথে মিলে যাবে।

আমেরিকার সমস্যা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী "এআই চিপ" তাইওয়ানে বানানো হচ্ছে; সেই ফ্যাক্টরী সরায়ে আনলেও মানুষ পাবে না উহাকে একই লেভেলে রাখার জন্য।

৪| ১৬ ই মে, ২০২৬ রাত ১:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: কারিনা কায়সার মারা গেছেন ।

১৬ ই মে, ২০২৬ রাত ১:৪৬

ওমর খাইয়াম বলেছেন:



দু:খজনক।

৫| ১৬ ই মে, ২০২৬ রাত ২:০০

নূর আলম হিরণ বলেছেন: সে নাকি ২০০ বোয়িং বিক্রি করতে পেরেছে শি জিং এর কাছে?

১৬ ই মে, ২০২৬ বিকাল ৩:৫৪

ওমর খাইয়াম বলেছেন:




চীন বিনা প্রয়োজনে ঔষধ কেনে না; প্রেসিডেন্ট কেন এসব ব্যবসা করছে?

৬| ১৬ ই মে, ২০২৬ রাত ২:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ট্রাম্পের অর্জন একটি বিশ্ব অশ্ব ডিম্ব ছাড়াই কিছুই না ।
..................................................................................
তার অনবরত মিথ্যাচার পৃথিবীব্যাপী নৈতিকতার দূর্ভিক্ষ
শুরু হয়েছে ।

১৬ ই মে, ২০২৬ বিকাল ৩:৫৬

ওমর খাইয়াম বলেছেন:



তার পরিবারের লোকজন ( কাজিনরা ) বলছে, সে সত্য ও মিথ্যার মাঝে পার্থ্য বুঝে না।

৭| ১৬ ই মে, ২০২৬ বিকাল ৩:১২

সৈয়দ কুতুব বলেছেন: দেশের অধিকাংশ ব্যাংকে টাকা রাখলে ফিরে পাওয়ার সম্ভাবনা কম
.
সাধারণ মানুষের সঞ্চয়ের জন্য লিজিং কোম্পানি, শেয়ারবাজার, বিমা ও সমবায়ের মতো ব্যাংক খাতও এখন অনিরাপদ। বিনিয়োগ বা সঞ্চয়ের নিরাপত্তা নেই। হাতেগোনা কয়েকটি ব্যাংক ছাড়া বেশিরভাগে টাকা রাখলে মুনাফা তো দূরের কথা, আসলই ফেরত পাওয়া নিয়ে বেড়েছে শঙ্কা।
.
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বর্তমানে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৫৭ হাজার কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩০ দশমিক ৬০ শতাংশ। এছাড়া খেলাপি ঋণের প্রকৃত চিত্র আরও ভয়াবহ।
.
বহু ব্যাংক বছরের পর বছর প্রকৃত তথ্য গোপন করেছে। হাতেগোনা কয়েকটি ব্যাংক ছাড়া বাকিগুলোর অবস্থা ভয়াবহ। ১২টি ব্যাংকের খেলাপি ঋণের হার ৭০ শতাংশের উপরে উঠে গেছে। অনেক ব্যাংকে আমানতকারীরা টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন। ৬২টি ব্যাংকের মধ্যে ৬৬ শতাংশই দুর্বল অবস্থায় রয়েছে।

এমন সময় কে pension scheme এ টাকা রাখবে ? ফরেনসিক অডিট হলো না বিশ মাসে । এই চুরির সাথে সব দল জড়িত । জামাতের নাবিল গ্রুপ নতুন মিডিয়া খুলেছে এই টাকায় । আসলে যখন ছিদ্র তৈরি হয় তখন সবাই সুযোগ নিয়েছে । এরা লোভে পড়ে গেছে মানুষের হাতে এত টাকা । বাংলাদেশের মানুষের সুখ কারো ভালো লাগেনি ।

১৬ ই মে, ২০২৬ বিকাল ৪:০৫

ওমর খাইয়াম বলেছেন:





সরকার ও বিএনপি'তে এমন কোন লোক আছে যে, তারেককে চোর মনে করে না; দেশের মানুষ ধরে নিয়েছে তারেক মানে সবার জন্য ডাকাতীর সুযোগ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.