নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার ফেরত আসাটা খুবই দরকারী

১৬ ই মে, ২০২৬ বিকাল ৪:৩১



শেখ হাসিনা কখনো বলেনি যে, তার বাবাকে সিআইএ হত্যা করেছে! এর অর্থ কি? এর অর্থ হলো, যদি সে তা বলতো, তার মৃত্যু অবধারিত ছিলো। কিন্তু শেষ রক্ষা হয়নি, সে এখন যেভাবে আছে, ৫ই আগষ্টে প্রাণ হারালে আরো ভালো অবস্হানে থাকতো।

তৃণমুল আওয়ামী সাপোর্টারেরা এখনো বিশ্বাস করে যে, সে জিয়া, এরশাদ ও বেগম জিয়ার মতো ক্ষতি করেনি দেশের। সেজন্য মানুষ এখন বিশ্বাস করতে শরু করেছে যে, হাসিনার আমলটাই ভালো ছিলো।

আসলে, জাতি উনার সময়ে ভালো ছিলো না; তবে, অন্য সময়ের তুলনায় ভালো ছিলো; এই তুলনা টাকে ধরে রাখার জন্য উনার দেশে ফেরা দরকার। এবং মৃত্যুকে হাতে নিয়েই ফেরার দরকার। উনাকে আসতে দিবে না আমেরিকা, পাকিস্তান ও সেনাবাহিনীর কিছু লোকজন; এর মাঝেই উনি ফেরত এলে, দেশের মানুষ উনার ক্ষীণ অবদানটাকে বুঝতে পারতো ও নতুন করে স্বপ্ন দেখতো।

তারেককে বর্তমান পদে দেখে দেশের পশু পাখীরা চোর হয়ে যাবে; দেশের গাছপালাও চোরে পরিণত হবে।



মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: বর্তমান আওয়ামী লীগের কোনো কিছুই ভালো নয়। যদি বিরোধী পক্ষের ন্যূনতম রাজনৈতিক দূরদর্শিতা বা জ্ঞান থাকত, তবে আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় ফিরে আসা অসম্ভব ছিল। কিন্তু স্বাধীনতা-বিরোধী হওয়ার কারণে সাধারণ মানুষ তাদের পছন্দ করে না; মাথায়ও তেমন কোনো বুদ্ধি নেই। আওয়ামী লীগ যে ধরনের লুটপাট ও ডাকাতি করেছে, তা আমাদের দেশের সাধারণ মানুষের চিন্তাভাবনার চেয়ে অ্যাডভান্সড ছিল। অন্যপক্ষে, বিরোধী দল যে ধরনের দুর্নীতি বা ডাকাতি করেছিল, তা সাধারণ মানুষের বোঝার ক্ষমতার মধ্যেই ছিল। আওয়ামী লীগের এই আধুনিক মডেলের ডাকাতি যারা ধরতে পেরেছিল বা বুঝেছিল, তাদের টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছিল। এই সুক্ষ্ম ও প্রাতিষ্ঠানিক ডাকাতি উন্মোচন করার মতো ১০ শতাংশ সাংবাদিকও বাংলাদেশে নেই। :P

১৬ ই মে, ২০২৬ বিকাল ৫:৪৮

ওমর খাইয়াম বলেছেন:



শিক্ষিত বাংগালীরা রাজনীতি বুঝার মতো শিক্ষিত নয়; ব্লগে কিসব বুলশিট রাজনৈতিক পোষ্ট আসে, দেখছেন। আওয়ামী লীগে রাজনীতিবিদ নেই; ফলে, সমস্যা থেকে যাচ্ছে। বাংগালী জাতির ৪০ ভাগ চোর, ৯৫ ভাগ মিথ্যুক।

আমরা কয়জন ব্লগার আছি? এর মাঝে সত্যপথিক, জুল ভার্ণ, মশিউর রহমান, প্রমুখ সত্য কি জিনিষ তা বুঝার মতি জ্ঞানী নন।

২| ১৬ ই মে, ২০২৬ বিকাল ৫:৫০

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: চোর, বাটপার এবং শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামীলীগকে রিফর্ম করতে হবে। তৃণমূলের নেতা কর্মীদের যারা সংগঠিত করতে পারবে এমন নেতা দরকার তাহলে আওয়ামীলীগ হয়তো ঘুরে দাড়াতে পারবে।

১৬ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:০২

ওমর খাইয়াম বলেছেন:



১৯৬৮ সাল ( আগরতলা মামলা ) ও ১৯৭৫ সালের পর, আওয়ামী লীগ ফিরে এসেছিলো; তখনো কিছু রাজনীতিবিদ ছিলো; এখন কেহ নেই, কি ফিরবে বলা মুশকিল; দেশের এই পরিবেশে, লাঠিয়াল হিসেবে ফেরার সম্ভাবনা আছে আপাতত।

৩| ১৬ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১৪

সৈয়দ কুতুব বলেছেন: আজকে আওয়ামী লীগের হাই কমান্ড থেকে মেসেজ এসেছে যে কারিনার মৃত্যু নিয়ে ট্রোল না করতে। কিন্তু অমি পিয়াল, আইজুদ্দিন, কেমিক্যাল আলী, সুশান্ত—এদের থামাবে কে? অমি পিয়াল এখন আওয়ামী লীগের মধ্যে অনলাইন অ্যাক্টিভিস্টদের গুরু। দরকার ছিল আপনাদের মতো কেউ। অমি পিয়ালকে জাতের মনে হয় না। :-B

১৬ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২২

ওমর খাইয়াম বলেছেন:



পিয়ালেরা কয়েকজন মিলে সুশান্তসহ "আমার ব্লগ" তৈরি করেছিলো ডাকাতী করতে; তারা তা করেছে, "দোয়েল" খেয়ে ফেলেছে! দোয়েল নিয়ে ১ম পোষ্ট আমি লেখার পর, ওরা এত ক্ষেপেছিলো যে, আমেরিকায় আমার ঠিকানা বের করেছিলো। যাক, সে পরে পালিয়ে গেছে; সুশান্ত আমাকে খারাপ কিছু বলেনি; কিন্তু সে যে ডাকাতী করেছিলো, সেটা আমি তাকে বলেছিলাম।

৪| ১৬ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

সৈয়দ কুতুব বলেছেন: আবুল বারাকাত নামে একজন অর্থনীতিবিদ ছিলেন, আপনিও হয়তো ওনার নাম শুনে থাকবেন। তিনি ইসলামী ব্যাংকে ‘টেরর ফাইন্যান্সিং’ নিয়ে একটা গবেষণা করেছিলেন। এই পর্যন্ত সব ঠিকই ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তাকে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এরপর ওনার সবুজ সংকেত নিয়েই একটা লুটেরা গ্রুপকে ২০০ কোটি টাকার ভুয়া ঋণ দেওয়া হয়। জনতা ব্যাংক বর্তমানে সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় ঋণখেলাপি। এখন বই লেখার কারণে আবুল বারাকাত সাহেব জেলে আছেন। এই মানুষটার গবেষণার কিন্তু একটা আলাদা মূল্য ছিল; সবকিছুই বৃথা গেল। তিনি আওয়ামী লীগ সমর্থক ছিলেন, তাতে কোনো সমস্যা ছিলো না ; কেন তিনি এই লুটেরাদের সঙ্গী হতে গেলেন-এই আক্ষেপটা থেকে যাবে। বর্তমানে ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, যেকোনো সময় মারাও যেতে পারেন।

১৬ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ওমর খাইয়াম বলেছেন:




আবুল বারাকাত ফাইন্যান্স পড়াতো, ইডিয়ট নিজেই বুঝতো না, ষ্টক ও বন্ড কিভাবে কাজ করে।

সে গর্দভ ছিলো, তার "গোবেষণা" সত্যপথিকের গবেষনার সমান।

৫| ১৬ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ২০০৫ সালে আমি তারেক রহমানকে পিরোজপুরে দেখেছি। তখন তাকে দেখার জন্য জনতার ঢল ছিল। আমাদের রাস্তাদিয়ে যাওয়ার সময় আমার স্ত্রী খালেদা জিয়াকে দেখেছে তখন তাঁকে দেখার জন্য জনতার ঢল ছিল। ১৯৭৯ সালে আমি জিয়াকে যাত্রাবাড়ীতে দেখেছি। তখন তাঁকে দেখার জন্য জনতার ঢল ছিল। ১৯৮১ সালে আমি জিয়ার শব যাত্রা দেখেছি। তখন তাঁর শব যাত্রা দেখতে জনতার ঢল ছিল। আজ বাজারে গিয়ে আমি খুশীমনে বাজার করেছি। শেখ হাসিনার নির্বাচন ব্যবস্থায় আমি অনেক কষ্ট পেয়েছি। মানুষ বিভিন্ন দিক বিচারে তার সমর্থন ঘোষণা করে। তারেক জিয়ার শাসন মাত্রশুরু হলো। তাঁরে শাসন দেখতে এখনো সময় দরকার। শেখ হাসিনার প্রতি মানুষের উপচেপড়া ভালোবাসা আছে মনে হয় না।

১৬ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

ওমর খাইয়াম বলেছেন:



যুদ্ধের সময় আপনার বয়স কতো ছিলো? আপনি কি চেয়েছিলেন যে, পাকিস্তান ভেনগে যাক?

৬| ১৭ ই মে, ২০২৬ সকাল ৭:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

উনার বিদায় সাংবিধানিক উপায়ে হয়নি।
সাংবিধানিক উপায়ে উনাকে সরানোর মতো জনপ্রিয়তা অন্য দলগুলোর ছিল না।
এখনো উনার জনপ্রিয়তা আছে।
মানুষ এখনো দীর্ঘশ্বাস ফেলে আর বলে- আগেই ভালো ছিলাম।

৭| ১৭ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শেখ হাসিনা কখনো বলেনি যে, তার বাবাকে সিআইএ হত্যা করেছে!
এর অর্থ কি?

..........................................................................................
এটাই ভূল ছিল !
জাতিকে সত্য ঘটনা জানতে দিলে সি.আই.এর প্রতি মানুষের ঘৃনা
জন্মাত আর পাকীদের ষড়যন্ত্র ব্যর্থ হতো ।

৮| ১৯ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার একটা প্লান আছে।
প্লান মাফিক কাজ হয়ে গেলে উনি দেশে ফিরবেন। শেখ হাসিনা সাহসী এবং তেজী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.