| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সময় আপনি কিংবা আপনার পরিবার কি পাকিস্তান ভাংগার বিপক্ষে ছিলো? মুক্তিযুদ্ধ সম্পর্কে কোন ধরণের আইডিয়া ছিলো? কয়টি সেক্টর ছিলো, কারা যুদ্ধ করছিলো, আপনার পরিবারের কোন সদস্য কিংবা আত্মীয়, বা পরিচিত কেহ যুদ্ধে গিয়েছিলো? পাকীরা ও রাজকারেরা, জামাত, মুসলিম লীগ কি করছিলো বুঝতেন? আপনার চেনা কোন সাধারণ মানুষ প্রাণ হারায়ে ছিলো?
কলকাতায় যে, বাংলাদেশের ১টি সাময়িক সরকার ছিলো তা জানতেন? শেখ ও তাজউদ্দিন সম্পর্কে আপনার সঠিক কোন ধারণা ছিলো? সেই সময় মেজের জিয়া, মেজর রফিক, কর্ণেল শফিউল্লাহ, মেজর মীর শওকত আলী, ক্যা: মাহফুজ, ক্যা: ওলি, মেজর জলিল কিংবা অন্য মিলিটারী কমান্ডারদের নাম শুনেছিলেন? এদের নাম শুনলে গর্ব বোধ করতেন, নাকি যুদ্ধে এদের পরাজয় কামনা করতেন?
শেখ ও তাউদ্দিনের নাম শুনলে কেমন লাগতো? এদের কথা শুনলে উৎসাহিত হতেন, নাকি এদের হত্যার খবর পেয়ে মনে হয়েছে যে, উচিত কাজ হয়েছে?
১৭ ই মে, ২০২৬ রাত ১:১৩
ওমর খাইয়াম বলেছেন:
পাকিদের আক্রমণের পর, উহাকে প্রতিহত করার দরকার ছিলো।
এখন আপনার কি মনে হয়, যুদ্ধ করার কি ঠিক ছিলো?
জিয়া ক্যু করে ৩ জাতীয় নেতার মাঝে ২ জনকেই হত্যা করে আমাদের স্বাধীনতাকে ফেইল করায়ে দিয়েছে, এই ব্যাপারে আপনার কি ধারণা?
২|
১৬ ই মে, ২০২৬ রাত ১০:৪২
সৈয়দ কুতুব বলেছেন: পাকিদেের ঘৃণা করি ।
১৭ ই মে, ২০২৬ রাত ১:১৪
ওমর খাইয়াম বলেছেন:
যুদ্ধের সময় ৩০% বাংগালী পাকীদের পক্ষে ছিলো।
৩|
১৬ ই মে, ২০২৬ রাত ১১:০০
কলিমুদ্দি দফাদার বলেছেন:
৭১ এ শিক্ষিত বাঙালির সংখ্যা কত ছিলো?
সপ্তম নৌবহর, চীন-আরবের সমর্থন নিয়ে শক্তিশালী পাকি আর্মিদের হারিয়ে দেশ স্বাধীন হবে ইহা বাঙালির কত ভাগ অংশ বিশ্বাস করতো?
১৭ ই মে, ২০২৬ রাত ১:২০
ওমর খাইয়াম বলেছেন:
১২% লিখতে ও পড়তে জানতেন।
১৯৭১ সাল ও যুদ্ধ মানুষকে বদলায়ে ছিলো, বাংগালীরা সাহস, ঐক্য ও সততার পরিচয় দিয়েছিলো।
চীন-আরবরা ১৯৭১ সালে তেমন কেহ ছিলো না। ৭ম নৌবহর এসেছিলো সমঝোতা করার জন্য; যখন ওরা দেখেছে যে, যুদ্ধ এমন পর্যায়ে গেছে যে, সমঝোতা করলেও পাকিরা পুর্ব পাকিস্তানে আর থাকতে পারবে না।
৪|
১৭ ই মে, ২০২৬ সকাল ৭:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি যে কোন ধরনের হত্যাকান্ডের বিরুদ্ধে আছি এবং থাকবো।
অসাংবিধানিক উপায়ে ক্ষমতা বদলে আমি বিশ্বাসী নই।
বিগত দিনে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে যে উপায়ে ক্ষমতার বদল হয়েছে সেটা কোন সাংবিধানিক উপায় নয়।
এগুলো অসভ্য উপায়।
সভ্য দেশে এটা প্রত্যাশিত হবে না কখনোই।
১৭ ই মে, ২০২৬ সকাল ৮:০৯
ওমর খাইয়াম বলেছেন:
যারা ১৯৭৯ সালে বিএনপি'কে সাপোর্ট করেছিলো, এদের প্রত্যেকেই স্বাধীনতা-বিরোধী ছিলো।
৫|
১৭ ই মে, ২০২৬ দুপুর ১:৪৭
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি। আমার জন্ম যুদ্ধের দশ বছর পর। এই স্বাধীনতা যুদ্ধে আমার দাদা ডাক্তার আব্দুল মজিদ শহীদ হয়েছেন। তাকে যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের সহযোগীতা করার দায়ে রাজাকার সদস্যরা গুলি করে হত্যা করে। এছাড়াও আমাদের চাচাতো-ফুপাতো ভাইদের মধ্যে সবার বড় হালিম ভাই একজন মুক্তিযোদ্ধা।
মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ্ কোনো অভিজ্ঞতা আমার নেই।
১৭ ই মে, ২০২৬ বিকাল ৪:১৫
ওমর খাইয়াম বলেছেন:
যাদের পরিবারের কেহ শীদ হয়েছিলো, যেই পরিবারের লোকজন মুক্তিযুদ্ধ করেছিলেন; বাংলাদেশ তাদের কাছে মুল্যবান ও গৌরবের মাতৃভুমি; অনেকের সেই অনুভুতি নেই।
দেশ নিয়ে আপনি ঢাবিয়ান, মেঠোপথ, জুল ভার্ণ, ভুয়া, প্রমুখের পোষ্ট পড়লে সেটা অনুমান করতে পারবেন।
১৭ ই মে, ২০২৬ বিকাল ৪:১৬
ওমর খাইয়াম বলেছেন:
আপনি সামু কিংবা অন্য ব্লগে কোন মুক্তিযোদ্ধার লেখা পোষ্ট পড়েছিলেন?
৬|
১৭ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যুদ্ধের সময় ৩০% বাংগালী পাকীদের পক্ষে ছিলো।
.............................................................................
তাহলে ৯৯% ভোট শেখ সাহেব পেল কি করে ???
১৭ ই মে, ২০২৬ রাত ১১:৩৬
ওমর খাইয়াম বলেছেন:
শেখ ৯৯% সীট পেয়েছেন, ভোট নয়। আপনি কি অংকে কাঁচা?
৭|
১৯ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪২
রাজীব নুর বলেছেন: শেখ এবং তাজ উদ্দীনের নাম শুনলে আমার এখনও ভালো লাগে।
গ্রেত নেতা। সত্যিকারের নেতা।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০২৬ রাত ৮:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: যুদ্ধের সময় আমি ছিলাম, তবে যুদ্ধ বুঝার মত অবস্থায় ছিলাম না। আমার চাচা মুক্তিযোদ্ধা ছিলেন। বাবা সরকারী চাকুরী করতেন। তিনি যুদ্ধের সময় তিনি চাকুরী ছাড়েননি। সে জন্য মুক্তিযোদ্ধারা আমাদের ঘর জ্বালাতে চেয়েছে। তবে কমান্ডার আব্বার ছাত্র ছিলেন বলে তিনি আমাদের ঘর জ্বালাতে রাজি হননি। তবে পাকিরা আব্বার ঢাকার ম্যাচ জ্বালিয়ে দিয়েছিল। তাতে আমাদের ঢাকার যায়গার দলিল পুড়ে গিয়ে ছিল।আমি কোন কিছু বুঝতে শুরু করেছি জিয়ার সময়।