নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধা জিয়া স্বাধীনতা-বিরোধীদের হিরো হলো কি করে?

১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:০১



জিয়া স্বাধীনতা-বিরোধীদের হিরোতে পরিণত হয়েছিলো শেখ ও তাজউদ্দিনকে হত্যা করায়।

জিয়া ছিলো স্বাধীনতাকামীদের বীর, স্বাধীনতা-বিরোধীদের হিরো হওয়ার কথা ছিলো রাজাকারেরা; কিন্তু রাজাকারেরা ও তাদের বাবারা গাধার মতো পরাজি্ত হওয়ায়, স্বাধীনতা-বিরোধীরা অপমানের নর্দমার মাঝে ডুবে যায়।

আমার ঘনিষ্ট মেয়ে-ক্লাশমেটের (স্কুলের ) পিতা শান্তি কমিটির সদস্য ছিলো; এতে ক্লাশমেটের করার কিছু ছিলো না; তার বাবা গেরিলাদের গ্রেনেড আক্রমণে নিহত হয়; বাবার মৃত্যর পর, যুদ্ধের মাঝে পরিবারটি ঢাকা চলে যায়। যুদ্ধের পরে আবার গ্রামে ফেরত আসে। দেশ স্বাধীন হওয়ায় ক্লাশমেট ১০০ ভাগ বদলে যায়; দেখা হলে, সে চুপ করে থাকতো, কুশলাদি জানতে চাইলে ২/১ শব্দ কথা বলতো।

১৯৭৩ সালের মাঝমাঝি ১টা বিয়েতে দেখা হলো, সে নিজেই এগিয়ে এসে কথা বললো; তার, ১ ভাই করাচীতে সরকারী বড় পদে চাকুরী করতো, সে সেই দেশে রয়ে গেছে; দেশে আসে না; সে আমাকে জানালো যে, ভাই পুরো পরিবারকে করাচী নিয়ে যেতে চেয়েছিলো; কিন্তু সে যাবে না বলে জানালো। তার কথাবার্তার ধরণের মাঝে আমার মনে হলো, সে কোন ধরণের মনোকষ্টে নেই; আমার সন্দেহ হতে লাগলো, তার বাবা আদৌ নিহত হয়েছে কিনা!

শেখ হত্যার পর আমি দেশে গেলাম; তখন সে ঢাকায় পড়ছে। আমার আসার কথা শুনে আমাকে দেখতে গ্রামে এলো; আমাদের বাড়ীতে এলো; এই ১ম বার আমি তাকে আবার হাসতে দেখলাম। সে নিজের থেকে জিয়ার কথা তুললো ও জিয়ার প্রশংসা করলো। আমি বুঝলাম কেন সে জিয়াকে নিয়ে আমার সাথে এতো আলাপ করলো।



মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২৬ রাত ১১:১৫

সৈয়দ কুতুব বলেছেন: একজন রাজাকার সব সময় রাজাকার এটাই বলতে চান ?

১৮ ই মে, ২০২৬ রাত ১১:৪০

ওমর খাইয়াম বলেছেন:



ক্রিমিনালদের কোন মরাল নেই।

২| ১৮ ই মে, ২০২৬ রাত ১১:২৮

সৈয়দ কুতুব বলেছেন: সাংবাদিকতার মান দিন দিন নিচু মানের হয়ে যাইতেসে । আজকে দেখলাম daily star আমেরিকার সাথে করা রিসিপ্রোকাল ট্রিটি নিয়ে প্রতিবেদন করেছে । সেখানে একজন সাংবাদিক নারী একা একা সব explain করছেন । কোনো একটা মিডিয়াকে দেখলাম না যেসব sector নিয়ে এই ট্রিটি তে দুই দেশের মাঝে আমদানি রফতানি বাড়ার সুযোগ রয়েছে তাদের কাউকে আনা হয় নি । এটা কেমন সাংবাদিকতা ? মিডিয়া এই কাজ সব সরকারের আমলে করে । সঠিক ভাবে নিউজ করে না , কোনো expert explain করে কিছুই বুঝিয়ে দেন না । জাপানের সাথেও ইউনুস সাহেব একটা ট্রিটি করে গেছেন যেটা নিয়ে কোনো আলোচনা নেই । সেখানে আমি দেখেছি জাপানের কমপক্ষে ২/৩ হাজার product সহজে বাংলাদেশের বাজারে ঢুকার প্রবেশাধিকার সুবিধা দেয়া হয়েছে । শুধু এক ট্রিটি নিয়ে আলোচনা করার মাঝে কার ইশারায় করছে সেটা বুঝতে পারছি না । :-B

১৮ ই মে, ২০২৬ রাত ১১:৪৪

ওমর খাইয়াম বলেছেন:



সাংবাদিক হয় সবচেয়ে জ্ঞানী লোকেরা; বাংলাদেশে যারা কোথায়ও স্হান পায় না, তারা সংবাদপত্রে কাজ পায়।

গরীবেরা সব সময় পঁচা মাছ কিনে।

৩| ১৯ শে মে, ২০২৬ রাত ১২:০১

সৈয়দ কুতুব বলেছেন: আচ্ছা একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন করি আপনাকে। শেখ হাসিনা কিংবা অন্য যে কোনো দেশের সরকার তাদের কে উৎখাত এর প্ল্যান বুঝতে পারার পর ঠেকাতে কি করতে পারে? ভুল ধরেন যা হওয়ার হয়ে গেছে। আমেরিকাকে ঠান্ডা করবে কিভাবে? অনেক রেজিম চেঞ্জ তো দেখলেন । কি মনে হয় আপনার?

১৯ শে মে, ২০২৬ রাত ১২:৫১

ওমর খাইয়াম বলেছেন:



আমেরিকা ক্যু করায় দেশের মিলিটারীকে ব্যবহার করে; সেনাবাহিনী খুবই ছোট আকারের করে, তার সাথে রিজার্ভ রাখাটা হলো ভালো সমাধান।

১৯ শে মে, ২০২৬ রাত ১২:৫২

ওমর খাইয়াম বলেছেন:




আমেরিকার কুটনীতিবিদরা জীবন্ত শয়তান, তাদেরকে আল্লাহ নিজেও খুশী করতে পারেন না।

৪| ১৯ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

রাজীব নুর বলেছেন: জিয়া খাল কাটা শিখলেন কি করে?

২০ শে মে, ২০২৬ রাত ৩:০১

ওমর খাইয়াম বলেছেন:



লোকটা শয়তান ছিলো, কিন্তু যোগ-বিয়োগ করলে বেকুব ছিলো; অকারনে প্রাণ দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.