নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

শেখ ও তাজউদ্দিন নিজেদের বেকুবীর কারণে প্রাণ হারায়েছিলেন।

১৯ শে মে, ২০২৬ রাত ১:৩১



উনারা ২ জন মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে পাকিস্তানী সংস্কৃতির মিলিটারী অফিসারদের নিয়ে সেনাবাহিনী গঠন করেছিলেন।

আমাদের মুক্তিযুদ্ধের শুরুটা করেছিলেন মুলত: ইপিআর, ইপিআর'এ ডেলিগাইটেড মিলিটারী ( বে: রেজি: ) অফিসারেরা, কিছু বেংগল রেজিমেন্টের সৈনিক ও কয়েকজন অফিসার।

কিন্তু পরে "মুক্তিযো্দ্ধা" নামে যে বাহিনী গড়ে উঠে উহাই ছিলো বাংলাদেশের সেনাবাহিনী। ইহার ৯৫ ভাগ সৈনিক ছিলো ছাত্র, গ্রামের যুবক ও সামান্য পরিমাণ শ্রমিক; এরা সবাই স্বেচ্ছায় যোগদান করেছিলো। এই বাহিনীই ছিলো সরকারের একমাত্র বাহিনী।

যুদ্ধের ১১টি সেক্টরে সর্বমোট অফিসারের সংখ্যা ছিলো হয়তো ৪০ জনের কাছাকাছি ( আনুমানিক ); যদিও এসব অফিসারেরা যুদ্ধ করছিলো, এরা ছিলো পাকিস্তান সেনাবাহিনীর অফিসার; এদের ভাবনাচিন্তা ও সংস্কৃতি ছিলো পাকিস্তান বাহিনীর।,

দেশ স্বাধীন হওয়ার পর, বেংগল রেজিমেন্টের সৈনিকরা ও ইপিআর তাদের বাহিনীতে ফেরত যায়; সেসব ইপিআর সেনা ও বেংগল রেজিমেন্টের সদস্যরা যুদ্ধ করেনি, পালিয়ে ছিলো, তারাও কাজে যোগদান করে।

মুল মুক্তিবাহিনীর ৯৫ ভাগ সৈনিকদের ( সাধারণ জনতা থেকে যোগ দেয়া ) বাহিনীতে ফেরত নেয়নি তাজউদ্দিন; এরা জনতার মাঝে হারিয়ে যায় ও বড় অংশ মানবেতর জীবন যাপন করেন।

কি কারণে শেখ ও তাজউদ্দিন, এই মানুষগুলোকে আর ডাকেনি? এরাই তো স্বেচ্ছায় যুদ্ধে গিয়েছিলেন, শহীদ হলেন, আহত হলেন, ঘরবাড়ী হারালেন!

কারণ, উনারা ২ জনই নতুন দেশ চালানোর জন্য প্রস্তুত ছিলেন না।
,

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২৬ রাত ১:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: এসব সামুতে কয়জন জানেন ? আপনিই ভালো জানবেন ।

১৯ শে মে, ২০২৬ রাত ২:৩৪

ওমর খাইয়াম বলেছেন:




সামুতে সব সময় মগজহীনদের সংখ্যাটা ছিলো বড় আকারের!

১৯ শে মে, ২০২৬ রাত ২:৪৪

ওমর খাইয়াম বলেছেন:



ব্লগার অপু অর্থনীতি পড়েছে? সেইজন্য তো উনাকে ব্লগার না'হল তরকারীর মতো মনে হয়।

২| ১৯ শে মে, ২০২৬ বিকাল ৫:১০

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা দেশে ফিরে এলেও তাঁর সাথে বিচারবহির্ভূত কিছু করা হবে না-সরকারের ইনফরমেশন এডভাইজার । :-B

১৯ শে মে, ২০২৬ রাত ৮:৫০

ওমর খাইয়াম বলেছেন:



আসলে, উনি নিজের থেকে ফেরত এলে, মানুষ উনাকে ও বর্তমানের স্বাধীনতা-বিরোধীদের তুলনা করার সুযোগ পাবে।

৩| ১৯ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:৩১

রাজীব নুর বলেছেন: শেখ এবং তাজ সাহেব জাতিকে ভালোবেসেছিলেন। এটা মিথ্যা নয়।

১৯ শে মে, ২০২৬ রাত ৮:৫১

ওমর খাইয়াম বলেছেন:



উনারা মানুষের ভালোবাসাকে কাজে লাগাতে পারেননি।

৪| ২০ শে মে, ২০২৬ রাত ১২:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই বাহিনীই ছিলো সরকারের একমাত্র বাহিনী।
...........................................................................
কিন্ত পরবর্তীতে তাদের কেন নিয়মিত বাহিনীতে নেয়া হলোনা।
কেন নেয়া হলোনা, অনেককে প্রশ্ন করেছিলাম, কিন্ত
উত্তর পাই নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.